বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২৩ হাজার ৫০৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট শনাক্ত হয়েছেন ২৯ কোটি ৬ লাখ ৩১ হাজার ৯১১ জন।এ ছাড়া নতুন করে মৃত্যু হয়েছে ২ হাজার ৯৫১ জনের। বিশ্বজুড়ে মোট মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৬০ হাজার ৩০১ জন।সোমবার (৩ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব
অধিনায়ক মুমিনুল হক ও লিটন দাসের ব্যাটে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের করা ৩২৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে তৃতীয় দিনের শেষ বিকেলে লিড নেয় সফরকারীরা। দুই উইকেট হারিয়ে ১৭৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। প্রথমেই সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয়। ৭৮ রান করে নেইল ওয়াগনারের তৃতীয় শিকারে পরিণত হন
ক্ষমা মানুষের একটি মহৎ গুণ ও সৎকাজ। মহান আল্লাহর ঘোষণা সৎ কাজের বিনিময়ে মিলবে উত্তম পুরস্কার। যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে ক্ষমা করে তবে মহান আল্লাহও তাকে ক্ষমার মতো মহান প্রতিদান দান করবেন। কেননা আল্লাহ তাআলা নিজে ক্ষমাশীল; আর তিনি ক্ষমাকারীকে ভালোবাসেন। ক্ষমা আল্লাহর মহা অনুগ্রহ। ক্ষমার প্রতিদান হিসেবে ক্ষমা পাওয়ার রয়েছে অনেক উপায়। আল্লাহ তাআলা বান্দাকে তার এ নেয়ামতের
করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনে পুরুষদের তুলনায় নারীরা বেশি আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের যেসব জায়গায় ওমিক্রন ছড়িয়ে পড়ছে, সেসব জায়গার চিত্র ও গবেষণায় এই তথ্য জানা গেছে বলেও জানানো হয়েছে। রোববার (২ জানুয়ারি) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে সংস্থাটির মুখপাত্র অধ্যাপক মো. রোবেদ আমিন এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশে এখন পর্যন্ত ১০ জনের
ময়মনসিংহের ত্রিশালে মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে ত্রিশাল থানা-পুলিশ। ত্রিশাল থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধানীখোলা ইউনিয়নের কাটাখালী গ্রামের জনৈক আব্দুল কদ্দুসের জমিতে রোববার সকালে ৩০ থেকে ৩৫ বছর বয়সি এক অজ্ঞাত নারীর লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে ত্রিশাল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান,
করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের তান্ডব শুরুর পর বিশ্বজুড়ে ব্যাপকভাবে বাড়ছে ভাইরাসটির সংক্রমণ। আবারও সংক্রমণের উর্ধগতি দেখা গেছে ভারতেও। একদিনে শনাক্ত হয়েছে ২২ হাজার ৭ শতাধিক। এদিকে ২৪ ঘন্টায় সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে ফ্রান্সে। ওমিক্রনের প্রাদুর্ভাব ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবার আড়াই হাজারের বেশি ফ্লাইট বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ইউরোপ আমেরিকার বেশ কিছু দেশের পাশাপাশি ওমিক্রনের ব্যাপক প্রভাব পড়েছে ভারতেও। বছরের প্রথমদিনে দেশটিতে
বেশ কিছু দিন ধরেই এখানে-ওখানে-সেখানে যুগলে দেখা মিলছিল দু’জনের। সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কেউই। সদ্য টুইটারে তাঁদের মাখো মাখো প্রেমের হদিশ! অমিশা পটেলকে বিয়ের প্রস্তাবই দিয়ে বসেছেন ‘বন্ধু’ ফয়জল পটেল! একেবারে ভরা বাজারে! একটু ক্ষণ পরেই অবশ্য মুছেও দিয়েছিলেন সেই টুইট। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ‘কহো না’ কন্যের বিয়ের জল্পনায় হইচই জুড়েছেন অনুরাগীরা। ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। প্রয়াত রাজনীতিক
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমস্যার সমাধান চায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব বলছে, প্রতিষ্ঠার পর থেকে কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত ছিল। তারা চায় সহযোগিতামূলক সম্পর্ক বহাল থাকুক। প্রতিষ্ঠান হিসেবে গোটা বাহিনী, বাহিনীর সাবেক ও বর্তমান মহাপরিচালকসহ সাতজনের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রায় দুই সপ্তাহ পর আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র প্রথম আলোকে এসব কথা বলেন। তাঁরা জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও রাজস্ব
ছয় মাসের বেশি সময় পর করোনার বিধিনিষেধ ফিরছে কলকাতায়। সোমবার থেকে পদে পদে বিধিনিষেধ মানতে হবে রাস্তায় বেরোলে। করোনার নতুন ধরন অমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যে সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ ফিরিয়ে আনল পশ্চিমবঙ্গ সরকার। নতুন বিধিনিষেধের আওতায় আগের মতোই সোমবার থেকে কলকাতায় ‘কারফিউ’ শুরু হয়ে যাবে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোনো নির্দিষ্ট কারণ ও অনুমতি ছাড়া রাস্তায় বেরোনো যাবে না,
বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবকে লিগ্যাল নোটিশ দিয়েছেন সাত কাউন্সিলর। ২ জানুয়ারী রবিবার আইনজীবী আজাদ রহমানের মাধ্যমে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে কাউন্সিলরদের সম্মানী ভাতা কম দেয়া সহ নানান অভিযোগ আনা হয়েছে। লিগ্যাল নোটিশদাতা সাত কাউন্সিলররা হলেন, ০১নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বিশ্বাস, ২৬নং ওয়ার্ডের হুমায়ন কবির, ৪নং ওয়ার্ডের তৌহিদুল ইসলাম, ২৯নং ওয়ার্ডের
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুল হাই ও বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামালের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। রোববার (২ জানুয়ারি) দুপুরে ভেদুরিয়ার ব্যাংকের হাট কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের পুলিশ হবে বিশ্বমানের। আমরা শুধু মুখে নয়, কাজেও তা দেখিয়েছি। রোববার (২ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় বাংলাদেশ পুলিশে নব-নিয়োগকৃত তিন হাজার ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল’ ২০২১ ব্যাচের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্পূর্ণ পরিবর্তিত পদ্ধতির মধ্যে দিয়ে স্বচ্ছ, আধুনিক ও যুগোপযোগী প্রক্রিয়ার মাধ্যমে তিন হাজার ট্রেইনি রিক্রুট
ইউরোপে করোনার যে সুনামি লেগেছে তার থেকে কোনোভাবে বাদ যাচ্ছে না নামি-দামি ফুটবল ক্লাবগুলো এবং একইসঙ্গে ফুটবল খেলোয়াড়রাও। এরই মধ্যে পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে মেসিসহ আরও তিন ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। অনেক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়ে দিয়েছে, ওমিক্রনে আক্রান্ত হয়েছেন সাত বারের ব্যালন ডি'অর উইনার। তবে এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। রোববার (২ জানুয়ারি) হঠাৎ করে খবর
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৭ জনে। রোববার (২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, এসময়ে নতুন করে আরও ৫৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ২১ কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। রবিবার (২জানুয়ারী) ভোর ৫ টার দিকে বাহির চর দৌলতদিয়া এলাকার পদ্মা নদী থেকে স্থানীয় জেলে মো. নিমাই হালদারের জালে মাছটি ধরা পড়ে। সকালে জেলে মো. নিমাই হালিদার মাছটি দৌলতদিয়া বাজারে আনু খাঁর মৎস্য আড়তে বিক্রিয়ের জন্য আনলে সেখান থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের
কুমিল্লা (উঃ) জেলার দেবীদ্বার উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন নির্বাচনী প্রার্থিরা। ৭ই ফেব্রোয়ারী সপ্তম দফার ১৩৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর উপজেলার ১৫টি ইউপির আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যে তারা নির্বাচনী মাঠে কোমর বেঁধে নেমে পড়েছেন। তবে দলীয় মনোনয়ন প্রত্যাশিরা আওয়ামীলীগের নেতৃত্ব দ্বন্দ্বে প্রার্থীরা হতাশ। দেবীদ্বার আ’লীগে এমপি রাজী মোহাম্মদ ফখরুল বনাম আ’লীগ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মোছা. মর্জিনা বেগম (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে কালুখালী থানার মৃগি ইউনিয়নের রৌছিবিলী গ্রামের মৃত ফুল শেখের মেয়ে । বর্তমানে সে দৌলতদিয়া পোড়াভিটা এলাকার বাবুর বাড়ির ভাড়াটিয়া হিসাবে বসবাস করে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রাজবাড়ী সূত্রে জানা
নওগাঁর পত্নীতলা উপজেলার পত্নীতলা ইউনিয়নে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের হুমকি-ভয়ভীতির প্রতিবাদে ও সুষ্ঠ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পতœীতলায় ইউনিয়নের আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী ( বিদ্রোহী) ওবায়দুল ইসলাম স্বপন সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ওবায়দুল ইসলাম স্বপন অভিযোগ করেন, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার চেষ্টা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় ট্রাকে চাঁদাবাজির দায়ে দালাল চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গত শনিবার (১লা জানুয়ারি) দিবাগত রাতে ঘাট এলাকায় থেকে তাদেরকে আটক করা হয়। এর আগে ট্রাক চালক (ঢাকা মেট্রো-ন-১৩-৬২৩২) রংপুর জেলার মো. রাকিব হাসান (২৬) বাদী হয়ে তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলো- গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফেলু
‘মুজিব বর্ষের সফলতা, ঘরে বসেই পাবেন সকল ভাতা’- এ শ্লোগানকে সামনে রেখে দেবীদ্বারে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্নাঢ্য র্যালী উপজেলা সদরের সড়ক প্রদক্ষিণ করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু তাহের’র পরিচালনায় ও দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাভারের আশুলিয়া ইউনিয়নে ভোট গ্রহণের দিন ঝুকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে বাংলাদেশ বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনর দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ হেলাল উদ্দিন মাদবর৷ রোববার (০২ জানুয়ারি) সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন তিনি। তিনি বলেন, আমি মোঃ হেলাল উদ্দিন মাদবর, আসন্ন আশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোড়া পতিকে চেয়ারম্যান
কক্সবাজার জেলা বিএনপি আয়োজিত জনসভাকে কেন্দ্র করে টেকনাফের নেতাকর্মীদের চাঙ্গা ভাব দেখা গেছে। জনসভায় জনসমাগম বাড়াতে রাতদিন ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছে। বিতরণ করছেন লিপলেট। বিভিন্ন ইউনিয়নে হোটেল রেস্তোরা, দেওয়াল ও পয়েন্টে খালেদা জিয়ার মুক্তির দাবী সম্বলিত পোষ্টার লাগিয়ে সমাবেশে যোগদানের আহবান জানাচ্ছেন নেতাকর্মীরা। দীর্ঘ একযুগে কেন্দ্র ঘোষিত এটিই হচ্ছে প্রথম জনসভা। এই জনসভাকে জনসমুদ্রকে পরিণত করার পরিকল্পনা করেছে জেলা বিএনপিসহ সহযোগী
নেত্রকোণা জেলা কেন্দুয়া উপজেলার ১২ নং রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ট ও নিরপেক্ষ হওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লুৎফর রহমান আকন্দ। আজ রবিবার বিকেলে সতন্ত্র প্রার্থী মোঃ লুৎফর রহমান আকন্দের ফতেপুর নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন তিনি নৌকা মনোনীত প্রার্থী ও তার কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার
সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল ১০টা থেকে কুমিল্লার দেবীদ্বারে শুরু হয়েছে শিক্ষার্থীদের কোভিড-১৯ সুরক্ষা টিকাদান। উপজেলার পৌর মিলনায়তনে উক্ত টিকাদান কার্যক্রমের প্রথম দিনে, আজগর আলী মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৯৯ জন, হাজী আবিদ আলী হিলফুল ফুযুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৫২৫ জন, জালাল উদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের ১৪০ জন ও গুনাইঘর দারুসুন্নাহ আহমাদিয়া আলিম মাদ্রাসার ২৪০জন শিক্ষার্থী