দিনাজপুরের নবাবগঞ্জে সহপাঠীদের সাথে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকা নিতে যাওয়ার সময় ট্রলির ধাক্কায় হুমায়ুন কবির(১৫) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন আরো দুই শিক্ষার্থী।সোমবার(১৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার ভাদুরিয়া-দাউদপুর সড়কের আখিরা নামক স্হানে এ দূর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শিবরামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। সে হেলেঞ্চা
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নবনির্বাচিত ইউপি মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ ও চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ জানুয়ারি) সকাল দশটার দিকে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আরিফুল হক মৃদুল শপথ বাক্য পাঠ করান।সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার১০৮জন শপথ বাক্য পাঠ করেন ও উপজেলা প্রশাসন নবনির্বাচিত
দেশে করোনাভাইরাস সংক্রমণের হার ২০ শতাংশ ছাড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের বিশেষ এক ভিডিও কনফারেন্সে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্য মহাপরিচালক বলেন, দেশে করোনা সংক্রমণের হার লাফিয়ে বাড়ছে। আজ (সোমবার) শনাক্তের হার আমরা দেখতে পেয়েছি ২০ দশমিক ৮৮ শতাংশে চলে এসেছে। তিনি বলেন, অনেকেই
স্বাস্থ্যবিধি না মানলে এবং মাস্ক না পরলে ১-২ দিন অবজার্ব করে অ্যাকশনে যাওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৭ জানুয়ারি) ভার্চ্যুয়াল মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, করোনা ভাইরাসের বুস্টার ডোজ নেওয়ার বয়স ৫০ বছরে নামিয়ে আনা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা
মাঘের কনকনে শীত আর উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে নওগাঁর আত্রাই নদীর তীরবর্তী খেটে খাওয়া দরিদ্র শ্রমজীবী মানুষের জনজীবন। বিশেষ করে এখন দরিদ্র ছিন্নমূল মানুষের অবস্থা চরম শোচনীয়। গত কয়েক দিন ধরে বেড়েই চলেছে শীতের তীব্রতা। সন্ধ্যা নামার সাথে সাথে বৃষ্টির মতো নামছে শীতের শিশির সেই সাথে বইছে উত্তরের ঠান্ডা হিমেল হাওয়া। আরো বাড়িয়ে তুলেছে শীতের মাত্রাকে। এ অবস্থায় হাড়
বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় ‘উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় কুষ্টিয়া দিশা ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)-এর কাউন্টার টেরোরিজম ইউনিটের উদ্যোগে কুষ্টিয়া জেলা পুলিশের সহযোগিতায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাউন্টার টেরোরিজম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৭ জানুয়ারি) অ্যাটর্নি জেনারেল নিজেই এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, গতকাল করোনা টেস্ট করলে রেজাল্ট পজিটিভ আসে। এখন বাসায় আইসোলশনে আছি। শারীরিক ভাবে সুস্থ আছেন বলে জানান তিনি। ২০২০ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘গতকাল রোববার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে যে নির্বাচন হয়েছে, ইনশাআল্লাহ আগামী (২০২৩ সালে) জাতীয় সংসদ নির্বাচনও এরকম সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে অনেক লেখালেখি হয়। এমন সুন্দর নির্বাচন হয়েছে, প্রচারণা থেকে নির্বাচন পর্যন্ত কোনো সমস্যা সৃষ্টি হয়নি।’ সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে দৈনিক পত্রিকা
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটের কারণে ভেঙ্গে পড়েছে স্বাস্থ্য সেবার মান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ২১জন এমবিবিএস চিকিৎসকের পদ থাকলেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ৫জন এমবিবিএস চিকিৎসক দিয়ে কোন রকম চলছে চিকিৎসা কার্যক্রম। এর ভিতরে ২জন ফেব্রুয়ারীর শেষে চলে যাবেন। এছাড়াও অন্য একজন বদলীর জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানাগেছে। তিনি যদি বদলীর আদেশ হাতে পান ও
ইউটিউবে বিভিন্ন ধরনের অপপ্রচার হয় অভিযোগ করে বহুল ব্যবহৃত প্লাটফর্মটি বন্ধের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) নাজিম উদ্দিন আহমেদ।সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এর আগে বেলা ১১টার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। ময়মনসিংহ-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, ইউটিউবে
এখন থেকে ৫০ বছর হলেই করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে টিকার বুস্টার ডোজের বয়সসীমা কমানো হয়েছে। এখন থেকে ৫০ বছর বয়সীরাও বুস্টার ডোজ পাবেন। প্রধানমন্ত্রী আমাদেরকে এ বিষয়ে অনুমোদন দিয়েছেন।এর আগে বুস্টার ডোজের জন্য ৬০ বছর বয়স নির্ধারণ করেছিলো
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নেতিবাচক ও উন্নয়নবিমুখ রাজনীতির চরম ভরাডুবি হয়েছে। ষড়যন্ত্র ও অপপ্রচারের সংস্কৃতিতে যারা বিশ্বাসী তাদের বিপর্যয় ঘটেছে।আজ সোমবার (১৭ জানুয়ারি) সকালে তাঁর বাসভবনে অনুষ্ঠিত নির্বাচন পরবর্তী ব্রিফিংকালে তিনি একথা বলেন। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখরতা সুস্পষ্টভাবে গণতন্ত্রের বিজয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার
কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ৯ কর্মকর্তাকে একযোগে রদবদল করা হয়েছে।গত রোববার রাতে (১৬ জানুয়ারি) জেলা পুলিশ সুপার মো. খাইরুল আলম স্বাক্ষরিত লিখিত আদেশ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার লাইন ওয়ার থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. নান্নু খানকে জেলার ভেড়ামারা থানায় ইন্সপেক্টর (তদন্ত) পদে বদলি করা হয়েছে। লাইন ওয়ার থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত সেনা সদস্য শাহিন আলমের (২২) মৃতদেহ দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) চাঁদপুরের মতলব উত্তরের মানিকের কান্দি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ১৬ জানুয়ারি বেলা ১২টায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টারযোগে নিহত সেনা সদস্য শাহীন আলমের লাশ মতলব উত্তর উপজেলা কমপ্লেক্স মাঠে নেওয়া হয়। পরে ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে লাশ নিয়ে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জাফরিন আহমেদ অবশেষে পদত্যাগ করেছেন। রোববার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা যায়, জাফরিন আহমেদ অসুস্থতাজনিত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এবং হলটির নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী আহত ও হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। সোমবার (১৭ জানুয়ারি) সকাল থেকেই শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবিতে ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। এদিন সকাল থেকেই ‘যেই ভিসি গ্রেনেড ছোড়ে, সেই ভিসির পদত্যাগ চাই’, ‘যেই ভিসি ছাত্র মারে, সেই ভিসি চাই না’, ‘যেই ভিসি গুলি
আরও একবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আসাদুজ্জামান নূর। রবিবার (১৬ জানুয়ারী) অভিনেতা ও সাংসদের করোনা পজিটিভ জানা যায়। বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। এর আগে, ২০২০ সালের ডিসেম্বরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন আসাদুজ্জামান নূর। আসাদুজ্জামান নূরের দ্বিতীয়বারের মতো করোনা আক্রান্তের খবরটি আজ সোমবার সকালে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ। তিনি বলেন, জাতীয় সংসদ অধিবেশনে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি যুক্তরাজ্যে ফিরে গেছেন। রোববার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন বলে জানা যায়। সূত্র জানায়, শাশুড়ি খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে গত বছর ২৫ অক্টোবর ঢাকায় আসেন পুত্রবধূ শর্মিলা। প্রায় তিন মাস ঢাকায় থাকার পর রোববার রাতে তিনি ফিরে যান যুক্তরাজ্যে।২০১৫ সালের
বিশ্বব্যাপী করোনা মহামারি শুরুর পর থেকে শীর্ষ দশ ধনী ব্যক্তির সম্পদের পরিমাণ দ্বিগুণ হয়েছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বলছে, বিশ্বের এই শীর্ষ দশ ধনীর সম্পদের পরিমাণ ১ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। এতে ধনী ও দরিদ্র্যের ব্যবধান আরও বেড়েছে। সম্প্রতি এ ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। করোনা মহামারি মোকাবিলায় ধনীদের সম্পদের ওপর কর আরোপের অনুরোধও জানায় সংস্থাটি। সংস্থাটি বলছে, করোনা
ভারতের কিংবদন্তি কত্থক শিল্পী পণ্ডিত বিরজু মহারাজ মারা গেছেন। রোববার (১৬ জানুয়ারি) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। একাধারে নাচ, তবলা এবং কণ্ঠসঙ্গীতে সমান পারদর্শী ছিলেন বিরজু। ছবিও আঁকতেন তিনি। জানা গেছে, রোববার রাতে নাতির সঙ্গে খেলছিলেন বিরজু। তখনই হঠাৎ করে অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে হৃদরোগে আক্রান্ত
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের ব্যাপারে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে ১৬ প্রস্তাব নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। আজ সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় বঙ্গভবনে এই সংলাপ শুরু হবে।সংলাপে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। প্রতিনিধি দলের অন্যরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ
দেশে আরও ২২ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণের দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৫৫ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) নতুন এসব রোগীর ওমিক্রনে আক্রান্তের খবর দিয়েছে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি)। নতুন করে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়াদের মধ্যে ১২ জন পুরুষ ও নারী ১০ জন। তাদের মধ্যে ১৪ ও ১৫ বছর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নৌকার প্রতীক সেলিনা হায়াৎ আইভীর কাছে হেরে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, এটা আমাদের নয়, সরকারের পরাজয়। জনগণের ভালোবাসায় আমরা জয়ী, তাদের প্রতি, মিডিয়ার প্রতি আমরা কৃতজ্ঞ। রোববার (১৬ জানুয়ারি) নাসিক নির্বাচনে সব কেন্দ্রের ফলাফলে পরাজয় হওয়ার খবরে নিজের প্রতিক্রিয়া জানাতে ডাকা সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।তৈমূর বলেন, আপনারা দেখবেন, আমি ঘটনাগুলো
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আহত শিক্ষার্থীদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আহত শিক্ষার্থীদের শরীরে গুলির আঘাত পাওয়া যাচ্ছে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয় সকাল থেকে ক্যাম্পাস ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। এর আগে রাতে পুলিশের হামলা ও বিশ্ববিদ্যালয় বন্ধ