ভারতে পার্কিং চার্জ বৃদ্ধি ও ওভারলোডিং বন্ধসহ নানা জটিলতায় ১৪ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চিপস পাথর আমদানি শুরু হয়েছে। আজ রবিবার সকালে ভারত থেকে পাথরবাহী ১৩ টি ট্রাকে ৩৩৮ টন চিপস পাথর নিয়ে বন্দরে প্রবেশ করেছে। হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক কাষ্টমস্ ও বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইটি জানান,ভারতে নানা জটিলতায় গত ১৩ ফেব্রুয়ারি থেকে হিলি বন্দর দিয়ে চিপস
নৌ-পরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহার করাসহ ১২ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল নৌ-যাত্রী ঐক্য পরিষদ। রবিবার সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে এ কর্মসূটি পালন করা হয়। বরিশাল নৌ-যাত্রী ঐক্য পরিষদের আহবায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব প্রকৌশলী মোঃ হারুন বিশ্বাসসহ নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, আমাদের এই অঞ্চলে যাতায়াতের অন্যতম বাহন হচ্ছে নৌ-পরিবহণ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নির্বাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করানোর অনুষ্ঠান হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারকে প্রথমে শপথ বাক্য পাঠ করানো হয়। পরে ধাপে ধাপে আরও চার নির্বাচন কমিশনারদের শপথ পড়ানো হয়।এর আগে গতকাল শনিবার (২৬
করোনায় গেল ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩ জনে। গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮৬৪ জন। দেশে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জনের করোনা শনাক্ত হয়েছে।আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের
সাগরে একটি স্বাভাবিক লঘুচাপ রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে।ফলে আগামী দু’তিন দিনে ঝড়-বৃষ্টি হতে পারে।আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় সোমবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে নদী-অববাহিকায় হালকা
মোবাইল ইন্টারনেটের ডাটা প্যাকেজে ব্যাপক পরিবর্তন আনতে চলেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি)। এই পরিবর্তনের ফলে অপারেটরদের অফারের সংখ্যা কমে যাবে এবং গ্রাহকরা তাদের বর্তমান প্যাকেজের অব্যবহৃত ডেটাও পরবর্তী প্যাকেজের সঙ্গে পেয়ে যাবেন।আগামী মার্চ থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর করতে বিটিআরসি ইতোমধ্যে অপারেটরদের নির্দেশনা দিয়েছে। অধিক প্যাকেজ এবং জটিল শর্তের জাল থেকে গ্রাহকদের স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, বিএনপি নির্বাচন কমিশন চায় না, নির্বাচনও চায় না। তারা (বিএনপি) জানে তাদের পায়ের নিচে মাটি নেই। আগামী নির্বাচনে তাদের একদম ভরাডুবি হবে।রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত। তার জেলে থাকার কথা থাকলেও শারীরিক
রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার জন্য বেলারুশ বাদে তুরস্ক কিংবা অন্য কোথাও আলোচনায় বসতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।রোববার (২৭ ফেব্রুয়ারি) রাশিয়ার শান্তি আলোচনার প্রস্তাবের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি। জেলেনস্কি বলেন, মিনস্ক সম্ভাব্য স্থান হতে পারত যদি রাশিয়া বেলারুশীয় ভূখণ্ড থেকে ইউক্রেন আক্রমণ না করত। তবে বেলারুশ ছাড়া অন্য কোনো স্থানে আলোচনা সম্ভব।ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, অবশ্যই আমরা শান্তি চাই, আমরা
ফরিদপুর সদর ২৭নং ওয়ার্ড ভাওরচক অবস্থিত ব্রীজ সংলগ্নে ট্রেনে কাটা পড়ে রহিমা বেগম নামক এক মহিলার মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত মহিলার বয়স আনুমানিক ৪৮ বছর।আজ রবিবার সকাল সাতটা দশ মিনিটে দিকে ২৭নং বিলমামুদপুর, ব্যাপারীডাঙ্গী,ভাওরচক ব্রীজের পাশে এ ঘটনা ঘটে। রাজবাড়ি জেলা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি কর্মকর্তা মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের প্রতিটি সংগ্রামে ও অর্জনে দেশের শিল্পী সমাজের অবদান রয়েছে। বাংলাদেশের প্রথম সংবিধান হাতে লেখা এবং সেটার প্রথম ডিজাইন কিন্তু দেশের শিল্পীরা যারা ছিলেন তারাই করেছিলেন।রোববার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় জাদুঘরের নলিনী কান্ত ভট্টশালী গ্যালারিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে আঁকা ‘বঙ্গবন্ধু শেখ মুজিব : মহাজীবন পট’ চিত্রকর্মের প্রদর্শনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান
মাদকসহ আটক করে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করা হয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একজন নারীকে পেয়ে ভিক্টিম বানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ মামলা বাতিলের শুনানিতে এমন মন্তব্য করেন। এর আগে গত ৩০ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমণি। ফৌজদারি কার্যবিধির ৫৬১ক ধারা অনুযায়ী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রাশিয়া-চীন কয়টা ইংরেজি ভাষায় কথা বলে? ইংরেজি ভাষায় কথা না বলেও পিছিয়ে নেই রাশিয়া-চীন। তবে কেনইবা আমরা বাংলা ভাষায় কথা বলে এগিয়ে যাবো না। রোববার (২৭ ফেব্রুয়ারি) নগরীর পরিসংখ্যান ভবনের মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ উপলক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ভাষার ব্যবহার বাংলায় হতে হবে। কেন ইংরেজি ভাষার প্রাধান্য হতে
ইউক্রেনে চলমান আগ্রাসনের চতুর্থ দিনে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছে রাশিয়ান সেনারা।রোববার (২৭ ফেব্রুয়ারি) খারকিভের প্রশাসনিক প্রধান ওলেগ সিনেগুবভ এক বিবৃতিতে এতথ্য জানান।তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের বাড়ির ভেতরে ও নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী অচিরেই এর উচিত জবাব দেবে। জানা গেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৪০০ কিলোমিটার পূর্বে এবং রাশিয়ান সীমান্তের ঠিক পাশেই খারকিভ শহরটি অবস্থিত। অত্যন্ত
করোনা মহামারি যত দ্রুত কেটে যাবে ভারতীয় ভিসা প্রক্রিয়া তত সহজ হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের দিশা টাওয়ারে রোটারি ক্লাব অব কুষ্টিয়াকে ভারত সরকারের দেওয়া একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে দোরাইস্বামী জানান, কুষ্টিয়াতেও একটি ভারতীয় ভিসা কেন্দ্র করার পরিকল্পনা আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জনজীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের কারাগারে নিরাপদে আটক রাখা হয়। ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ সংগঠনকারীদের সাজা কার্যকর করা হয়েছে কারাগারে। বাংলাদেশের অভ্যুদয় ও বঙ্গবন্ধুর সঙ্গে কারাগারের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বঙ্গবন্ধু তার জীবন ও যৌবনের অনেক গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন কারাগারের চার দেয়ালের ভেতরে। রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত ১২তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৫৯তম
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে উজির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সুত্রধরকে বরখাস্ত (ক্লোজড) করা হয়েছে।রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ নির্যাতনে উজির মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে এসআই দেবাশীষ সুত্রধরকে ক্লোজড করা হয়েছে। তাকে সুনামগঞ্জ পুলিশলাইনে সংযুক্ত করা হয়েছে।এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে দেবাশীষকে
চলমান অমর একুশে বইমেলার সময় আগামী ১৭ মার্চ পর্যন্ত বাড়ছে।রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এ কথা জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিস্তারিত আসছে
রাজধানীর খিলগাঁও মেরাদিয়া এলাকায় একটি বাসা থেকে মিতু আক্তার (১৭) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার ২৭ (ফেব্রুয়ারি) পুলিশ এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মিতু। শনিবার রাতে খিলগাঁও মেরাদিয়া জামতলা কবরস্থান রোডের একটি বাড়ির তৃতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো
টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সঠিক এবং সময়োপযোগী পরিসংখ্যান ভিত্তি হিসেবে কাজ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী ‘জাতীয় পরিসংখ্যান দিবস-২০২২’ উপলক্ষে দেওয়া বাণীতে এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরিসংখ্যান একটি দেশের আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রগতির পরিমাপক। টেকসই উন্নয়ন-পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সঠিক, নির্ভরযোগ্য এবং সময়োপযোগী পরিসংখ্যান ভিত্তি হিসেবে কাজ করে।সরকার সকল ক্ষেত্রে তথ্যভিত্তিক সিদ্ধান্ত ও পরিকল্পনা গ্রহণের
ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সেনাদের হামলায় ইউক্রেনের ১৯ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ৭৩ জন।শনিবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির দোনেৎস্ক অঞ্চলে এ ঘটনা ঘটে। এদিকে যুদ্ধের চতুর্থ দিনেও ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় তুমুল লড়াই চলছে। এরইমধ্যে কিয়েভ থেকে ৪৬ কিলোমিটার দূরের ভাসিলকিভের একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার আক্রমণের তৃতীয় রাতে একটি ক্ষেপণাস্ত্র কিয়েভ থেকে ৪৬ কিলোমিটার দক্ষিণে ভাসিলকিভের একটি তেলের ডিপোতে আঘাত হেনেছে। বিস্ফোরণের ঘটনায় রাজধানীজুড়ে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে শহরটির মেয়র নাটালিয়া বালাসিনোভিচ এবং ইউক্রেন সরকারের উপদেষ্টা অ্যান্টন জেরাশেঙ্কো উভয়েই তেলের ডিপোতে হামলার খবর নিশ্চিত করেছেন। তাই কিয়েভের বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ করে রাখতে বলেছে স্থানীয় প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা
নওগাঁর ধামইরহাট সীমান্তে মদ্যপ অবস্থায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্য দিলিপ কুমার (৪০) কে আটক করে স্থানীয় বিজিবি ক্যাম্পে সোপর্দ করেছে এলাকাবাসী। এসময় তার কাছ থেকে একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ধামইরহাট উপজেলার কালুপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে। বিজিবি সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্য
ইউক্রেনে হামলার জেরে অবশেষে বিশ্বের প্রধান আর্থিক লেনদেনকারী পরিষেবা সুইফট থেকে রাশিয়াকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমা দেশগুলো।ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো নিষিদ্ধের বিষয়ে একমত হয়েছে। তবে এখনই রাশিয়ার পুরো ব্যাংকিং সেক্টরকে সুইফট থেকে বের করে দেওয়া হচ্ছে না। ধারণা করা হচ্ছে, এ সিদ্ধান্তের ফলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে।রোববার (২৭ ফেব্রুয়ারি) দেশগুলো একটি যৌথ বিবৃতিতে জানায়, ‘রাশিয়াকে
রাশিয়ার হামলা শুরুর পর তিন দিনে ইউক্রেন ছেড়ে পালিয়েছে ১ লাখ ৫০ হাজারের বেশি বাসিন্দা।শনিবার (২৬ ফেব্রুয়ারি) জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি টুইটারে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনের মানুষের বাস্তুহারা হওয়ার পরিমাণ বেড়েই চলেছে। তবে দেশটিতে সামরিক পরিস্থিতির কারণে বাস্তুহারাদের প্রকৃত সংখ্যা অনুমান করা ও সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়েছে।এর আগে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থাগুলো জানায়, চলমান পরিস্থিতির কারণে ইউক্রেনের