নানা রকম আনন্দ-বিষাদে কেটেছে ২০২১ সালের বিশ্ব ক্রীড়াঙ্গন। গত বছরের মতো এ বছরও বেশ কয়েকটি টুর্নামেন্ট অপেক্ষা করছে ক্রীড়াপ্রেমীদের জন্য। বাংলাদেশের খেলামোদিদের জন্য আছে প্রিমিয়ার লিগ(বিপিএল), আইসিসি নারী বিশ্বকাপ, এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। নিচে এসব টুর্নামেন্ট আয়োজনের দিনক্ষণসহ উল্লেখ করা হলো। বাংলাদেশের নিউজিল্যান্ড সফর, ১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি বিপিএল, ২১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ান ওপেন, জানুয়ারি ১৭ থেকে জানুয়ারি ৩০ এএফসি নারী
বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শনিবার সোহেল রানার পরিবারের পক্ষ থেকে তার সর্বশেষ অবস্থার খরব জানানো হয়। ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো খ্যাত অভিনেতা সোহেল রানা করোনা আক্রান্ত হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তার অবস্থা আগের চেয়ে অবনতি হয়েছে। এ বিষয়ে সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ গণমাধ্যমে বলেন, বাবার জন্য চিকিৎসকরা আমাদের একটি
ডিসেম্বরে সারা দেশে ৩৮৩ সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। একইসঙ্গে গুরুতর আহত হয়েছেন আরও ৪৯৭ জন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা ছিল মোট ১৬৭টি, নিহত হয়েছেন ১৭৮ জন। শনিবার (০১ জানুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডিসেম্বরে দেশে সড়ক দুর্ঘটনায় মোট
চট্টগ্রামের সীতাকুণ্ডে ছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার (১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা জজ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। গ্রেপ্তার নুর উদ্দিন (২৯) ভাটিয়ারী হাজি তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। ভিকটিম ভাটিয়ারী বিজয় সরণী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে ছাত্রী। শনিবার দুপুরে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি
কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট ও বেড়িবাঁধের বাহিরে খাস জমিতে থাকা অর্ধশতাধিক অবৈধ দোকান ঘর উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। পটুয়াখালী জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব এসব দোকান ঘর উচ্ছেদ করা হয়। এর আগে সৈকতে থাকা আর শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়। আগামী ২০
পর্যটন করপোরশন’র ৫০ বছর পূর্তিতে কুয়াকাটায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পর্যটন হলিডে হোমস্ এর আয়োজনে এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি কুয়াকাটা মহাসড়ক ও সৈকত পরিদর্শন শেষে হলিডে হোমস্’র হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, কুয়াকাটা পৌর মেয়র মো.আনোয়ার হাওলাদার, কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের ওসি মিজানুর রহমান, কুয়াকাটা পর্যটন হলিডে হোমস্’র
নতুন বই বিতরণ কার্যক্রম বছরের প্রথম আজ থেকে শুরু হচ্ছে সরাইলে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছরও স্বাস্থ্যবিধি মেনে স্কুলে স্কুলে বই বিতরণ হচ্ছে। বছর প্রথম দিনে সরাইল উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে প্রায় ২ শত ৪৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। শনিবার(১জানুয়ারি) সকালে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বই
ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া ইউনিয়নে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নৌকা সমর্থক এক যুবক জসিম নিহত হয়েছে। এ ঘটনায় মিলন নামে আরো একজন আহত হয়েছে। আজ বিকালে ইউনিয়নের ভাটবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে বলে পুলিশ জানিয়েছে।নিহত জসিম (৩০) একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি। এলাকাবাসী সূত্রে জানা যায়, জসিম ও মিলন তারা গ্রামে ফিরছিল পেশাগত কাজ শেষ করে।
উপকূলীয় মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জাল উচ্ছেদে ভোলায় দুই মাসব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগ। এর অংশ হিসেবে আজ শনিবার (১ জানুয়ারি) ভোলার কাচিয়া মাঝের চর এলাকার মেঘনা নদী থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের অবৈধ জাল আটক করে পুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া অবৈধ জাল ব্যবহারের কারণে ৪ জেলেকে কারাদণ্ড দিয়েছে বিশেষ অভিযানের ভ্রাম্যমাণ আদালত। মৎসসম্পদ বৃদ্ধি ও নৌ-অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় জানুয়ারি-ফেব্রুয়ারি দুই
নতুন বইয়ের ঘ্রাণে আনন্দে উদ্বেলিত নড়াইলের শিক্ষার্থীরা ইংরেজী নববর্ষে নতুন বইয়ের ঘ্রাণে আনন্দে উদ্বেলিত শিক্ষার্থীরা।নড়াইলে স্বাস্থ্য বিধি মেনে নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্য পুস্তক বিতরণ-২০২২ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ (শনিবার) সকাল ১০টায় নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্য পুস্তক বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
বরগুনার পাথরঘাটায় বিষখালী নদী সংলগ্ন শুঁটকি পল্লী থেকে কোস্টগার্ড ও বনবিভাগের যৌথ অভিযানে ১২ মণ হাঙরের শুটকি মাছ উদ্ধার ও দু'জনকে আটক করা হয়। আজ শনিবার দুপুরে বিষখালী নদী সংলগ্ন পাথরঘাটার শুটকি পল্লী এলাকা থেকে এ গুলো উদ্ধার করা হয়। কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশনের কমান্ডার এইচএমএম হারুন অর রশিদ জানান, পাথরঘাটা মৎস্য অবতরণ থেকে অবৈধ হাঙর মাছ ক্রয় করে নিয়ে যাওয়া হচ্ছে- এমন
ঢালিউড চিত্রনায়িকা আঁচল। নতুন বছর শুরু করলেন মিউজিক ভিডিও দিয়ে। বছরের প্রথম দিনেই মুক্তি পাচ্ছে আঁচলের ‘প্রেমের প্রসাদ’। এমনটাই জানিয়েছেন আঁচল। ‘প্রেমের প্রসাদ’ শিরোনামের গানের গীতিকার সৈয়দ অমি ও মাসুদ আহমেদ। সুর করার পাশাপাশি গানটিতে কন্ঠও দিয়েছেন তিনি। গানের ভিডিওতে মডেল হয়ছেন আঁচল ও অমি। সংগীত পরিচালনা করেছেন রিয়েল আশিক। ভিডিওচিত্র নির্মাণ করছেন এম এইচ রিজভী। বছরের শুরুতে নতুন গান প্রকাশ করায়
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ওমিক্রন বিশ্বের বিভিন্ন দেশে তাণ্ডব চালাচ্ছে। এ ভাইরাসের সংক্রমণ রোধে নেওয়া হয়েছে জরুরি পদক্ষেপ, বাড়ানো হচ্ছে টিকাকরণের হার। তবুও গত কয়েকদিন বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত অনেক বেড়ে গেছে। মৃতের সংখ্যাও বাড়ছে। বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৬ হাজার ৭৫৮
লক্ষ্মীপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের পর দ্বিতীয় বিয়ে করার প্রস্তুতি নেওয়ার অভিযোগ স্বামী সজীব চন্দ্রের বিরুদ্ধে। এর প্রতিকার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী মিলি রানী পাল। শনিবার দুপুরে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নে নিজ বাড়িতে ভুক্তভোগী পরিবারের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্ত্রী মিলি রানী পাল বলেন, ‘২০১১ সালে কুমিল্লার বরুড়া
চুক্তি অনুযায়ী আবারও পরমাণু স্থাপনার তালিকা বিনিময় করলো ভারত ও পাকিস্তান। একইসঙ্গে উভয় পক্ষ একে অপরের কারাগারে আটক বন্দিদের তালিকাও বিনিময় করেছে। আজ শনিবার এসব তালিকা বিনিময় করা হয়। বর্তমানে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক সর্বকালের নিম্ন পর্যায়ে থাকা সত্ত্বেও তিন দশকেরও বেশি আগের এই ঐতিহ্য বজায় রেখে এই তালিকা বিনিময় করল দুই দেশ। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তালিকা অনুযায়ী ভারতে বর্তমানে
বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন সভাপতি ও সমকাল প্রতিনিধি ফজলুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটে প্রেসক্লাবের ১৩ জন ভোটার সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। অন্যান্যে নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি দৈনিক পূর্বাঞ্চলের মোরেলগঞ্জ অফিস প্রধান নজরুল ইসলাম শরীফ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়),অর্থ ও দপ্তর সম্পাদক ডেইলী
আগামী দুই মাসের মধ্যে জাতীয় পার্টিতে নতুন চমক দেখা যাবে বলে মন্তব্য করেছেন দলটির একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ। তিনি বলেন, রওশন এরশাদ অসুস্থ হওয়ার পরই জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের আসল চরিত্র ফুটে উঠেছে। এরিক এরশাদের আগামী জন্মদিনে জিএম কাদেরদের দৌরাত্ম্য বন্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনা সংক্রমণ পরিস্থিতি ঊর্ধ্বমুখী হলে সরকার লকডাউন দেওয়ার চিন্তাভাবনা করতে পারে। শনিবার (১ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ নার্সিং কলেজ মিলনায়তনে বুস্টার ডোজ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এসময় মন্ত্রী বলেন, 'আমরা লকডাউন চাই না। করোনা নিয়ন্ত্রণে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োজনে সরকার আরও
চলতি বছরে সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১৬ জানুয়ারি (রোববার)। শনিবার (১ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য মতে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০২২ সালের ১৬ জানুয়ারি (রোববার) বিকেল ৪ টায় ঢাকার একাদশ জাতীয় সংসদের ষষ্ঠদশ (২০২২ সালের প্রথম) অধিবেশন আহ্বান করেছেন। রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের
রসুুন ক্ষেতের সঙ্গে এ কেমন শত্রুতা। শত্রুতা করে নাটোরের লালপুরে সাইফুল ইসলাম নামের এক কৃষকের ৫ কাঠা জমির রসুন গাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক সাইফুল ইসলাম ছোট ময়না গ্রামের ফজলুর রহমানের ছেলে। শুক্রবার (৩১ডিসেম্বর) রাতে উপজেলার ওয়ালিয়া ইউপির ছোট ময়না মাঠে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক সাইফুল ইসলাম জানান,‘ছোট ময়না মাঠে তিনি ১০ কাঠা জমিতে রসুন লাগিয়েছিলো। গত কালও তিনি
১৯৭১ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশিদের ওপর পাকিস্তানিদের নির্মম হত্যাযজ্ঞকে ‘জেনোসাইড বা গণহত্যা’ বলে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন। নতুন বছরের শুরুতেই এ স্বীকৃতি দেয় বিশ্বে গণহত্যা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটি। এই স্বীকৃতির জন্য গত ১৫ নভেম্বর আবেদন করেছিলেন মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের ছেলে তৌহিদ রেজা নূর। স্বীকৃতির মধ্য দিয়ে একাত্তরের পাকিস্তানিদের হত্যাযজ্ঞ যুক্তরাষ্ট্রেও গণহত্যার স্বীকৃতি পেল এবং
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের লেবুখালীর পায়রা সেতুর টোলপ্লাজায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। এ সময় আরও এক মোটরসাইকেলের আরোহী আহত হয়। সে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শনিবার (১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ওই সেতুর দক্ষিণপ্রান্ত পটুয়াখালীর দুমকী থানার লেবুখালী এলাকার টোলপ্লাজায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবলের নাম মো. শাখাওয়াত মৃধা। তিনি বরিশাল সদর উপজেলার বন্দর থানার হিজলতলা
নতুন বছরের শুরুতে প্রবাসী বাংলাদেশিদের সুখবর দিল সরকার। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এখন থেকে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিপরীতে আড়াই শতাংশ নগদ সহায়তা দেয়া হবে। আগে এ প্রণোদনা ছিল ২ শতাংশ। আজ শনিবার (১ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। রেমিট্যান্সে সরকারি প্রণোদনার পরিমাণ বাড়ানোর বিষয়ে প্রবাসী বাংলাদেশি কর্মীদের
নতুন বছরে খোলা চিঠি লিখেছেন টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। মেয়ে অন্বেষার উদ্দেশে এ চিঠি লিখেছেন তিনি। মেয়ের সঙ্গে নিজের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন এ অভিনেত্রী। মেয়েকে উদ্দেশ্য করে স্বস্তিকা লিখেছেন, ‘আমার ছোট্ট মেয়ে আমাকে আলো দেখায়, ভালোবাসা ও শক্তি যোগায়, শর্তহীনভাবে আমার পাশে দাঁড়ায়, আমার সঙ্গে লড়ে। তুমি আমাকে সাহসী করে তুলেছ। আমি তোমার সেরা মা হয়ে উঠতে পারিনি। বেশিরভাগ সময়ই