ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় নাপা সিরাপ সেবন করে একই পরিবারের দুই শিশুর মৃত্যুর ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় শিশুর মা লিমা বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জবানবন্দির জন্য কোর্টে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত দুই শিশুর বাবা ইসমাঈল হোসেন বাদী হয়ে লিমা বেগম ও তার পরকীয়া প্রেমিক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকায় অভিযান চালিয়ে ৪৫ বোতল বিলেতি মদ ও নগদ ২ লাখ ৬০ হাজার ৫০০ টাকা সহ মাদক বিক্রেতা এনাম হোসেনকে আটক করেছে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এনাম হোসেন পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকার আচা মামুদের ছেলে। কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফরের নেতৃত্বে একটি দল বুধবার বিকেলে ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকার এনাম হোসেনের বাড়িতে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস,সাপ্তাহিক ছুটি ও পবিত্র শবে বরাত উপলক্ষে টানা তিন দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। একইসঙ্গে বন্দর অভ্যন্তরের সকল ধরনের কার্যক্রমও বন্ধ থাকবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকেপড়া পাসপোর্টধারী যাত্রী পারাপার চালু থাকবে। আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল থেকে বন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য শনিবার
মাদারীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার(১৬ই মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পুরাণ কোর্ট এলাকার শিশু পার্কের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, শরিয়তপুরের ডেমরা থানার গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম ও তার স্ত্রী কেন্দ্র ব্যবস্থাপক ফারজানা আক্তার। তাদের বাড়ি পটুয়াখালীতে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শরিয়তপুরের অফিস শেষে গ্রামীণ ব্যাংকের মাদারীপুর জেলা অফিস হয়ে সন্ধ্যায় মোটরসাইকেলযোগে নিজ বাড়ি পটুয়াখালীতে
ইউক্রেনে ভয়াবহ সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধীর’ তকম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই প্রথমবার পুতিনের নিন্দা জানাতে কঠোর ‘শব্দ’ ব্যবহার করেন বাইডেন।বুধবার (১৬ মার্চ) হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বিবিসি ও রয়টার্সের তথ্য মতে, এক সাংবাদিক বাইডেনের কাছে প্রশ্ন রাখেন, সব কিছু দেখার পরে, আপনি (বাইডেন) কি পুতিনকে যুদ্ধাপরাধী বলতে প্রস্তুত? জাবাবে বাইডেন
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৫ হাজার ২৭৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৮ লাখ ২৩ হাজার ৩৩১ জন। এর আগে গতকাল (বুধবার) ৫ হাজার ২৩৭ জনের মৃত্যু এবং ১৬ লাখ ৮৫ হাজার ৪৭০ জন রোগী শনাক্ত হয়েছিলো। বৃহস্পতিবার (১৭ মার্চ) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত
গাড়ির চাপ বৃদ্ধি ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর থেকে বঙ্গবন্ধু-সেতু পূর্ব পাড় থেকে রাবনা বাইপাস পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। এ কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, বুধবার (১৬ মার্চ) রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম
রাঙ্গামাটি সদর উপজেলার জেনারেল হাসপাতাল সংলগ্ন ডাকঘরের সামনে ছুরিকাঘাতে এক ছাত্রলীগ নেতাকে খুন করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে রাঙ্গামাটি পুলিশ সুপার মোদদাছছের হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৬ মার্চ) রাত আড়াইটার দিকে ওই ডাকঘরের সামনে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তি সদর উপজেলার বাসিন্দা খোকন মনি ত্রিপুরার ছেলে জয় ত্রিপুরা (২৫)। তিনি সদর উপজেলা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক ছিলেন। রাঙ্গামাটি পুলিশ সুপার
নরসিংদীর রায়পুরা উপজেলার মরজালে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডের অদূরে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটগামী একটি পত্রিকাবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই চালকসহ ৩ জন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনী সম্মান গার্ড রাষ্ট্রীয় সালাম দেয়। শেষে দোয়া মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বাংলাদেশে ইতিহাসে বঙ্গবন্ধুর নাম
দুশ্চিন্তা ও দুঃখবোধ মানুষের কষ্টের বোঝা বাড়িয়ে দেয়। দুশ্চিন্তা ও দুঃখবোধ কমাতে ছোট্ট একটি আমলই যথেষ্ট। ছোট্ট একটি আমলেই কমে যাবে মানুষের সব দুঃখ ও দুশ্চিন্তা। কী সেই আমল ও দোয়া? দুঃখ-দুর্দশা কিংবা কোনো বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত হলে সঙ্গে সঙ্গে মহান আল্লাহর ওপর আস্থা ও ভরসা রাখার বিকল্প নেই। একত্ববাদের ঘোষণা ও আস্থা বিশ্বাসেই হ্রাস পাবে মানুষের দুঃশ্চিন্তা ও দুঃখবোধ। ইমাম ইবনুল
আজ ১৭ মার্চ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির বহু বছরের পরাধীনতার শৃঙ্খল ভাঙার আন্দোলনের নেতৃত্বদানকারী, মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা, বাঙালির মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন আজ।১৯২০ সালের এই দিনে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের জন্ম। তার বাবা শেখ লুত্ফর রহমান এবং মাতা সায়েরা খাতুন। চার বোন, দুই ভাইয়ের মধ্যে বঙ্গবন্ধু ছিলেন তৃতীয়।
দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে হতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সোমবার সকালে।গতিমুখ অনুযায়ী উপকূলের দিকে এগিয়ে আসলে আঘাত হানতে পারে বাংলাদেশ ও মিয়ানমার উপকূলে।বাংলাদেশের আবহাওয়া অফিস ঘূর্ণিঝড়ের কোনো বার্তা না দিলেও এমন আশঙ্কার কথা জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম হবে অশনি (asani)। শ্রীলঙ্কার দেওয়া এই নামের অর্থ বাজ বা বজ্র। ভারতের আবহাওয়া বিজ্ঞানী আনন্দ
জাপানের উত্তরপূর্বাঞ্চলে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনায় দেশটির উত্তরাঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।বুধবার (১৬ মার্চ) স্থানীয় সময় রাত ১১টা ৩৬ মিনিটে দেশটির উত্তরপূর্বাঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়। খবর এনডিটিভির। জাপানের আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, দেশটির ফুকুশিমা অঞ্চলে মাটির প্রায় ৬০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। তবে, এ ঘটনায়
মাছ শিকার শেষে ফেরার পথে বঙ্গোপসাগরে টেকনাফের শাহপরীর দ্বীপের অদূরে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) মাঝিমাল্লাসহ ১৮ বাংলাদেশি ও চারটি নৌকা ধরে নিয়ে গেছে।টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম এই ঘটনা জানিয়ে বলেন, ‘গত মঙ্গলবার বিকেলে তাদের ধরে নিয়ে গেছে বিজিপি। গতকাল বুধবার রাত ৮ টা পর্যন্ত জেলেদের ফেরত দেয়নি তারা।’ তিনি আরো বলেন, ‘ধরে
মোংলায় একটি অটোরাইস মিলের তুষের গোডাউন থেকে ৭৫ বস্তা চোরাই গম জব্দ করেছে পুলিশ। বুধবার (১৬ মার্চ) বিকেলে মোংলা উপজেলার মাদরাসা রোড এলাকার হাজী আব্দুল অটো রাইস মিলের তুষের গোডাউন থেকে এই গম জব্দ করা হয়। এসময় গম চোরাচালানের সাথে জড়িত সন্দেহে মোঃ আছাদুল (৩৫) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ৭৫ বস্তায় ৩ হাজার ৭৫০ কেজি গম ছিল। গমগুলো বিভিন্ন
লালমনিরহাটের হাতীবান্ধায় সফিকুল ইসলাম আক্কেল নামে এক ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরাজিত চেয়ারম্যান প্রার্থী গাছে উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন। বুধবার (১৬ মার্চ) সকালে ওই উপজেলার গোতামারী ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সফিকুল ইসলাম আমঝোল এলাকার রমজান আলীর ছেলে। জানা গেছে, সফিকুল ইসলাম নামে ওই ব্যক্তি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোতামারী ইউনিয়নে চেয়ারম্যান পদে অটোরিক্সা প্রতিক নিয়ে নির্বাচন
২০২১-২০২২ অর্থবছরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরের হিলিতে কৃষক গ্রুপ মোটিভেশন প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে হাকিমপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মংলাপাড়া গ্রামে কৃষক গ্রুপ সমিতির সভাপতি মামুনুর রশিদ মন্টুর সভাপতিত্বে কৃষক গ্রুপ মোটিভেশন প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা কৃষি অফিসার ড.মমতাজ সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য
টাঙ্গাইল ভূঞাপুর উপজেলার লেখক ও ছড়াকার মোঃ মেছের আলী তালুকদার ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি.....রাজিউন)। সে অত্র উপজেলার কুকাদাইর গ্রামের মৃত হুরমুজ আলী তালুকদারের বড় ছেলে। মঙ্গলবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ীত অবস্থায় তার নিজ বাড়িতে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, ভাই-বোন, আত্নীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। বুধবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাঁচুরিয়া এলাকায় বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যুবাষির্কী উপলক্ষে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, নতুন ইলেকশন কমিশন নির্বাচন সুষ্ঠু করতে পারবে না। তাই আমাদের দাবি নির্বাচনকালীন সময়ে অবশ্যই পদত্যাগ করে একটা নিরপেক্ষ নির্বাচন
লালন স্মরণোৎসবের আজ দ্বিতীয় দিনে ভক্ত-অনুসারী ও দর্শনার্থীদের ভিড় বেড়েছে। কুষ্টিয়ার আখড়াবাড়ির ভেতরে ও বাহিরে যেন পা ফেলার জায়গা নেই। দোল পূর্ণিমায় সাঁইজির স্মরণোৎসবে মুখরিত কুষ্টিয়ার ছেঁউরিয়া। বাউল, সাধু-সন্যাসী আর ভক্তদের মেলা বসেছে লালনের আখড়াবাড়িতে। গুরুর সেবা, ত্বত্ত্ববিচার আর গুরুর গান নিয়ে চলছে নানা আয়োজন। ছেউরিয়ায় কালীগঙ্গার তীর এখন একতারা, দোতারা আর ঢোল-বাঁশির সুরে মুখরিত। লালন সাঁইয়ের গানে ভাবদর্শন আর
২৪ ঘণ্টায় সারা দেশে ১৮২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জনে। শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ। এই ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর মোট সংখ্যা অপরিবর্তিত (২৯ হাজার ১১২) থাকল। গতকাল জানানো হয়েছিল তার আগের ২৪ ঘণ্টায়ও করোনায় দেশে কারো মৃত্যু হয়নি। ফলে টানা দুদিন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির মেয়াদ আরও ছয়মাস বাড়নো হচ্ছে। এ সংক্রান্ত আবেদনে দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয়মাস বাড়ানোর বিষয়ে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। এরপর আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে। বুধবার (১৬ মার্চ) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রী বলেন, ‘আমি ফাইলটি ছেড়ে দিয়েছি। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে
একে একে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এরপর রাশিয়া হুমকি দিয়েছে, 'তেল না নিলে গ্যাস দেব না'।সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের পর রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। প্রাকৃতিক গ্যাস উৎপাদনের দিক থেকে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় বৃহত্তম অবস্থানে রাশিয়া। আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া প্রতিদিন ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল