নওগাঁর ধামইরহাটে রাতের আঁধারে কীটনাশক ব্যবসায়ী মো.জিল্লুর রহমানের এক একর ৪৯ শতাংশ জমিতে রোপণকৃত প্রায় এক হাজার আম গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে রাতে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের ধনঞ্জয়নগর নামক এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় আড়াই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এবিষয়ে ওই কৃষক ধামইরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা আছে, ওই এলাকার
সাভারে গভীর রাতে ছিনতাইকারীর ছুড়ির আঘাতে রক্তাক্ত অবস্থায় মহাসড়কের পাশে পড়ে সাহায্যকামনায় করছিলেন মোঃ সাখাওয়াত (১৯) নামের এক পোশাক শ্রমিক। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তিসহ যাবতীয় খরচ বহন করেছেন এক পুলিশ কর্মকর্তা। রোববার (২০ মার্চ) সকালে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাকে। এরআগে, শনিবার (১৯ মার্চ) দিবাগত ১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন
নওগাঁর ধামইরহাটে দেশব্যাপী একযোগে টিসিবির পন্য বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। ২০ মার্চ উমার ইউনিয়ন পরিষদে ১ হাজার ৫১ জন নি¤œ আয়ের মানুষের হাতে ২ কেজি করে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি প্রদান করে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী। অনুষ্ঠানে স্বল্পমুল্যে খাদ্যপন্য পেয়ে উপকারভোগীগণ হাসিমুখে পন্য ক্রয় করেন। উমার ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকারের সভাপতিত্বে টিসিবির পন্য বিক্রয়কাজে
যশোর সদর ও বাঘারপাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার (২০ মার্চ) সকালে দুর্ঘটনাগুলো ঘটে।নিহতরা হলেন- সদর উপজেলার ঘুনি গ্রামের সাইফুর রহমান (৬০) ও মনজেল মজুমদার (৫৫) এবং বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামের রণজিৎ সরকার (৬৫)। যশোরের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে যশোর-খুলনা মহাসড়কে সদর উপজেলার পদ্মবিলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
পূর্ব ইউক্রেনের খারকিভে একটি বহুতল ভবনে রুশ বাহিনীর গোলাবর্ষণে শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে।রোববার (২০ মার্চ) স্থানীয় পুলিশের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।আক্রান্ত ভবনটির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। সেখান ভবনটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে খারকিভে এ পর্যন্ত অন্তত ২৬৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।এদিকে একই দিনে দেশটির
শুল্ক প্রত্যাহার সংক্রান্ত গেজেট প্রকাশের পর আজ থেকেই ভোজ্য তেল অন্তত ১০ টাকা কম দরে বাজারে আসবে বলেও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।রোববার (২০ ই মার্চ) দুপুরে রংপুরের কাউনিয়া বালাপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে টিবিসির পণ্য বিতরণের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।তিনি বলেন, আসন্ন রমজানকে ঘিরে সাধারণ মানুষের যেন কোন কষ্ট না হয় এ জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য যথেষ্ট পরিমাণ মজুদ রাখা
নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আবদুল আজিজসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অন্য দুই আসামি হলেন- ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও সেলিম খান।রোববার (২০ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক জাকির হোসেন এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে মারা যান
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।রোববার (২০ মার্চ) দুপুরে চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫-২০ জনের মতো সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে জানা যায়নি। বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য বিষয়টি নিশ্চিত করে
ইতিহাস গড়ার হাতছানি সামনে। আগের ম্যাচেই অবশ্য হয়েছে সেটি। ওই ম্যাচে শুরুটা ধীরস্থির করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পারল না। ইনিংসের শুরুতেই সাজঘরের পথ ধরেছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। জোহানেসবার্গে রোববার টস জিতে আগে ব্যাট করতে নামার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এরপর ব্যাট করতে নেমে প্রথম দুই ওভার দেখেশুনেই খেলেন তামিম ইকবাল ও লিটন দাস। তৃতীয়
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণতহয়েছে। তাই সব সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মাে. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, নিম্নচাপটি এটি আজ (২০ মার্চ) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৮০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৯৫ কিলোমিটার দক্ষিণে, মােংলা সমুদ্রবন্দর থেকে ১৪৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর
গত ২৪ ফেব্রুয়ারি থেকে টানা ২৫ দিন ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রুশ বাহিনী। ইতোমধ্যে দেশটির বেশি কিছু শহর নিজেদের দখলে নিলেও রুশ সেনাদের লক্ষ্য রাজধানী কিভেয়, খারকিভসহ প্রধান শহরগুলো। গত কয়েক দিন ধরে শহরগুলো নিয়ন্ত্রণ নিতে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। হামলায় ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসলেও দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, যুদ্ধে রাশিয়ারই সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। এবিসি নিউজ ও
নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু মো. ইমন হত্যা মামলায় ৭ জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত রোববার (২০ মার্চ) দুপুরে এ রায় দেয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. নাহিদ (২১), সাদ মিয়া (২২), আহম্মদ আলী (৫৫), মো. সিরাজ মিয়া (৪৫), সেন্টু মিয়া (২৫), খোরশেদ আলম (১৮) ও সালমা বেগম (৫২)।সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী জেসমিন
প্রথম ম্যাচে এসেছে দারুণ জয়। দ্বিতীয় ম্যাচ জিতলেই ইতিহাস। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতবে টাইগাররা। এমন ম্যাচে টস জিতে আগে ব্যাট করবে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে জোহানেসবার্গে রোববার স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তামিম ইকবালের দল। এর আগে সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে ৩৮ রানের জয় পায় বাংলাদেশ। আজকের ম্যাচে গোলাপি পোশাক পরে মাঠে নামবে প্রোটিয়ারা। স্তন ক্যানসার নিয়ে
অন্তত ১৫০০ সংবাদমাধ্যম ব্লক করেছে ইউক্রেন। রুশ প্রোপাগাণ্ডা ছড়ানোর দায়ে এসব সংবাদমাধ্যম ব্লক করেছে দেশটি। ইউক্রেনের পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা ইন্টারফেক্স ইউক্রেন। ইউক্রেনের জাতীয় পুলিশ বিভাগ জানিয়েছে, রুশ আগ্রাসন শুরুর পর থেকেই নজরদারিতে ছিল ব্লক হওয়া গণমাধ্যমগুলো। বন্ধ করে দেয়া সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল বা অনলাইন মাধ্যমগুলোর গ্রাহক ছিলেন কমপক্ষে দেড় কোটি মানুষ। পুলিশের দাবি, ৩ হাজার ১৭৮টি খবর
সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২০ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে সহধর্মিণীর কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে শনিবার (১৯ মার্চ) দুপুর ২টায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিজ গ্রাম পেময়ীতে সাহাবুদ্দীন আহমদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রোববার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টায় জাতীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে অষ্টম অংশীদারত্ব সংলাপে বসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। রোববার (২০ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয় এ সংলাপ। এবারের সংলাপে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে র্যাব এবং এর বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি। অন্যদিকে যুক্তরাষ্ট্র গণতন্ত্র, মানবাধিকার, বাণিজ্য-বিনিয়োগ, ইন্দো-প্যাসিফিক জোট ও সামরিক যোগাযোগে
দিনেও নিজ বলে দাঁড়িয়ে ছিল চুয়াডাঙ্গা সদর উপজেলার শাহাপুর ও ভুলটিয়া ব্লকের বিভাগীয় সিড স্টোর, উপ-সহকারী কৃষি কর্মকর্তার কার্যালয় কাম কোয়ার্টারের সরকারি ভবনটি। রাতের আঁধারে হঠাৎ ভবনটি ভেঙে পড়ে মাটিতে!চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়ন পরিষদের সামনে কৃষি বিভাগের লুটিয়ে পড়া ওই ভবনের সম্পত্তির দাবি তুলে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ইউনিয়ন পরিষদ ও কৃষি বিভাগ। ২৫ কোটি টাকার ওই সম্পত্তি দুই পক্ষই নিজেদের বলে দাবি
আসন্ন পবিত্র রমজানের পূর্বে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বরিশালে ১ লক্ষ ২৯ হাজার ৯ শত ২১ জনের মধ্যে উপকারভোগীদের মধ্যে ভর্তূকি মূল্যে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল ১০টায় বরিশাল সদর উপজেলার ১নং ওয়ার্ড রায়পাশা-কড়াপুর এলাকায় উপকারভোগীদের মাঝে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় কাজের উদ্ধাধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এদিকে বরিশাল সিটি কর্পোরেশনের
টানা তিন দিনের ছুটি শেষে আজ ২০ মার্চ রবিবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সকল পণ্য আমদানি রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে। সেই সাথে বন্দরের অভ্যন্তরীন সকল কার্যক্রম চালু হয়েছে। রবিবার (২০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি আব্দুর রহমান লিটন। তিনি বলেন, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস, শুক্রবার
সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। আজ রোববার (২০ মার্চ) সকাল ১০ টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহে এ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে এই রাষ্ট্রপতির প্রথম জানাজা গতকাল শনিবার বেলা ২টায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় তার নিজ গ্রাম পেময়ীতে অনুষ্ঠিত হয়।সাহাবুদ্দীন আহমদের মরদেহ আজই বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। এর আগে গতকাল
তৃতীয় লিঙ্গের প্রথম চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ৪০ দিনের প্রকল্পে গ্রামের অসহায় হতদরিদ্র লোকজনের কাজ করার কথা থাকলেও তা করানো হয়নি। বরং অল্প কয়েকদিন কাজ করে নিজের লোকদের মোবাইল নম্বর দিয়ে সরকারের দেওয়া টাকা চেয়ারম্যান নজরুল হিজড়া ও তার কাছের লোকজন আত্মসাৎ করেছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে গত ১৫ জানুয়ারি ২০২২ থেকে
সাবেক রাষ্ট্রপতি ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমানের নবম মৃত্যুবার্ষিকী আজ। বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি থাকাকালে ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। জিল্লুর রহমান কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামে ১৯২৯ সালের ৯ মার্চ জন্মগ্রহণ করেন। মহান ভাষা আন্দোলনের মাধ্যমে তার রাজনীতিতে হাতেখড়ি।তিনি সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের জিএস ছিলেন। বঙ্গবন্ধুর সহচর
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। যা ঘূর্ণিঝড়ে রূপ নিতে যাচ্ছে। এ ঘূর্ণিঝড়ের নাম ‘অশনি’। সোমবার প্রবল শক্তি নিয়ে এটি ভারত, বাংলাদেশ ও মিয়ানমারে আঘাত হানতে পারে। খবর আনন্দবাজারের। শনিবার থেকেই ভারতের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্রগুলোর তৎপরতাও আপাতত বন্ধ করে দেওয়া হচ্ছে। আর এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরও সমুদ্রবন্দরগুলোকে সাবধান থাকার নির্দেশনা দিয়েছে। শনিবার আবহাওয়াবিদ
পবিত্র রমজান মাস সামনে রেখে প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপণ্য চাল, ডাল, ভোজ্যতেল ও চিনিসহ অন্যান্য পণ্যের দাম। জরুরি খাদ্যপণ্যের বাড়তি মূল্যের চাপে দিশেহারা মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে তুলনামূলক কম দামে নিত্যপণ্য কিনতে দেশের ১ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দিয়ে ভর্তুকি মূল্যে পণ্য দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।সেই উদ্যোগ অনুযায়ী আজ রোববার (২০ মার্চ) থেকে