রাজবাড়ীর গোয়ালন্দে আব্দুল হালিম মিয়া কলেজের সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) বেলা ১১টায় আব্দুল হালিম মিয়া কলেজের হলরুমে আমেরিকা লস এন্জেলস প্রবাসী বন্ধুর পক্ষ থেকে বিনামূল্যে এ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যার মো. মোস্তফা মুন্সী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আজিজুল হক খান,
পটুয়াখালীর মহিপুরে গাছের নিচে চাপা পড়ে তামিম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল নয়টায় ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত তামিম ওই এলাকার শাহজালালের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন আগে শাহজালালের বাড়ির পূর্ব পাশের পুকুর পাড়ে একটি গাছ কেটে রেখেছিলো শ্রমিকরা। আজ সকালে তিনজন শ্রমিক ওই গাছটি তাদের বাড়ির আঙ্গিনায় নিয়ে আসে। পরে গাছটি
দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সিলেট নগরের রেজিস্ট্রি মাঠে সিলেট জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার দুপুরে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, সরকার বলে দেশে মেগা উন্নয়ন হচ্ছে। কিন্তু আদতে মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হচ্ছে। ১০ হাজার কোটি টাকার পদ্মা সেতু দুর্নীতি
২০২১-২২ অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় নাটোরের লালপুরে একটি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী। উপজেলা কৃষি অফিস জানায়,‘শ্রমিক সংকট দূর করতে লালপুর উপজেলার গোপালপুর
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১ টার দিকে বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধন মুলক সহায়তা ( এ আই জি এ) উন্নতজাতের ছাগল ২০ জন জেলেকে ৪০টি ছাগল বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল, প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা
দেশে মানবাধিকার সমুন্নত রেখে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের কাজ করার আহ্বান জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।মঙ্গলবার (২৯ মার্চ) সকালে ‘র্যাব মেমোরিয়াল ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি।দায়িত্বরত অবস্থায় এ পর্যন্ত র্যাবের ২৯ জন সদস্য মারা গেছেন। এছাড়াও করোনাকালে সম্মুখ সারির যোদ্ধা হয়ে কাজ করতে গিয়ে ৭ জন মারা যান। তাদের স্মরণে এবং প্রথমবারের মত র্যাব
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যে যত বেশি শিক্ষিত, তার বেকার থাকার সম্ভাবনাও তত বেশি।মঙ্গলবার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।বিলটি উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।অধিবেশনে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রুমিন ফারহানা বলেন,
বরেণ্য শিক্ষাবিদদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজ করতে আগ্রহী হন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা, দীপু মনি।তিনি বলেন, আমাদের খুবই বরেণ্য শিক্ষকরা আছেন যাদের উপাচার্য হিসেবে পেলে গর্ব অনুভব করতাম। কিন্তু তাদের অনেকেই এই প্রশাসনিক দায়িত্ব নিতে চান না। আমরা চাইলেও সবচেয়ে ভালো কেউ আগ্রহী হবেন বিষয়টি তেমন নয়। মঙ্গলবার (২৯ মার্চ) সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় দেশেও বেড়েছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, তবে মন্ত্রণালয় থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার কারণে ভোজ্যতেল সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রয়েছে।মঙ্গলবার (২৯ মার্চ) জাতীয় সংসদে এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ মন্তব্য করেন। টিপু মুনশি বলেন, দাম নিয়ন্ত্রণে রাখার জন্য ইতোমধ্যে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে
দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আছে, তবে এই নিয়ন্ত্রণ অব্যাহত রাখার জন্য আরও সচেতনতা জরুরি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, দেশের ৭৫ শতাংশ মানুষ টিকা পেয়েছে। সবমিলিয়ে দেশে এখন পর্যন্ত ২৩ কোটিরও বেশি টিকা প্রয়োগ সম্ভব হয়েছে। একইসঙ্গে করোনা নিয়ন্ত্রণে রাখতে তিনি সবাইকে নিয়মিত মাস্ক পরতে এবং টিকা নেওয়ারও আহ্বান জানান। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ১২টায় ষষ্ঠ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, জাতীয় পরিচয়পত্র নিয়ে অনেকের হয়রানি আর ভোগান্তি হচ্ছে। কিছু কিছু মানুষের জন্য সুনাম বিঘ্নিত হচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে। প্রভুর মতো আচরণ না করে, জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। মঙ্গলবার (২৯ মার্চ) জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ক্ষেত্রে উদ্ভুত সমস্যা নিরসনের উপায় নির্ধারণ শীর্ষক কর্মশালায় তিনি এমন মন্তব্য করেন। আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনিস্টিটিউটে এ
টাঙ্গাইলের ভূঞাপুরে পানের দোকানে গাঁজা বিক্রয়ের সময় ক্রেতা-বিক্রেতা দুজনকেই ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ৪৪ গ্রাম গাঁজা সহ নগদ ১২ হাজার ৩৬০ টাকা জব্দ করা হয়। সোমবার (২৮ মার্চ) রাতে ভূঞাপুর পৌর শহরের কাঁচা বাজারের একটি পানের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় গাঁজা ও নগদ টাকা সহ তাদেরকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,
ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে কেটে টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্য প্রদেশের খান্ডওয়া জেলায়। ধর্ষণের শিকার কিশোরীর (১৪) বাবা ও মামা এ ঘটনা ঘটিয়েছেন বলে সোমবার (২৮ মার্চ) পুলিশ জানিয়েছে। ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির খণ্ডিত দেহ আজনাল নদী থেকে উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে অভিযুক্ত ব্যক্তি ৫৫ বছর বয়সী ত্রিলোকচাঁদ বলে শনাক্ত করা
বহিঃশত্রুর আক্রমণ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীকে সক্ষম করে তোলা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (২৯ মার্চ) শরীয়তপুরের জাজিরায় ‘শেখ রাসেল সেনানিবাস’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কখনো বহিঃশত্রুর আক্রমণ হলে যেন মোকাবিলা করতে পারি, সেদিক লক্ষ্য রেখে সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজিয়েছি। এসময় তিনি সশস্ত্র বাহিনীর নানা উন্নয়ন কার্যক্রম তুলে
ভারতীয় বংশোদ্ভূত বিনি রামনের সঙ্গে সাত পাকে বাধা পড়লেন ম্যাক্সওয়েল। বিয়ে হল দু’দেশের রীতি মেনেই। গায়ে হলুদ থেকে মালা বদল বাদ যায়নি কিছুই। অস্ট্রেলীয় ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল এবার ভারতে আসবেন জামাই হিসেবে। আইপিএল খেলতে আসার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই ক্রিকেটার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সেরেই ফেললেন বিয়ে। ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক বিনি রামনের সঙ্গে সাতপাকে বাধা পড়লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ায় তাঁদের বিয়ে হল
দেশের ৭ বিভাগে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বয়ে যাওয়া তাপপ্রবাহ। গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ হঠাৎ মেঘে ঢেকে যাচ্ছে। এরপরই শুরু হচ্ছে ঝড় বা কালবৈশাখী, সঙ্গে বৃষ্টি। সোমবার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সবচেয়ে বেশি ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে। এ সময় ঢাকায়
বছর কুড়ি আগে তেমন পরিচিতি ছিল না কিম কার্দাশিয়ানের। পেজ থ্রি-র পাতায় মাঝেমধ্যে ২২ বছরের মেয়েটির নাম ভেসে উঠত বটে। তবে নামজাদা আইনজীবী রবার্ট কার্দাশিয়ানের মেয়ে হিসাবে। সেই আইনজীবী, যিনি আমেরিকান ফুটবলার ও জে সিম্পসনের বন্ধু। যিনি সিম্পসনের স্ত্রী ও তাঁর প্রেমিকের হত্যাকাণ্ডে বন্ধুর হয়ে আদালতে সওয়াল করেছিলেন। বছর কুড়ি আগে তেমন পরিচিতি ছিল না কিম কার্দাশিয়ানের। পেজ থ্রি-র পাতায় মাঝেমধ্যে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে অস্কারজয়ী ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী এ আর রহমানের কনসার্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে বিশেষ এই কনসার্টে গান গাইতে ইতোমধ্যে ২৪০ জনের বহর নিয়ে ঢাকা এসেছেন তিনি। মঙ্গলবার (২৯ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে গান গাইবেন বাংলাদেশি শিল্পী মমতাজ বেগম ও জনপ্রিয় ব্যান্ড মাইলস। কনসার্ট দেখেতে
করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়াশোনার যে ক্ষতি হয়েছে, সেটা পুষিয়ে নিতে পবিত্র রমজান মাসে দেশের সব স্কুল কলেজ খোলা থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম-সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী দেশের ২৬ এপ্রিল পর্যন্ত সব স্কুল-কলেজ ক্লাস চলবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কাউন্সিল
কুড়িগ্রামের রৌমারীতে নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়েছেন আব্দুর রহিম (৩৮) নামে পুলিশের এক কনস্টেবল আত্মহত্যা করেছেন। তার স্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, তিনি মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন । গতকাল সোমবার (২৮ মার্চ) বিকেল ৪টার দিকে পুলিশ কনস্টেবল আব্দুর রহিম (৩৮) তার শোবার ঘরের পাশে ধান রাখার গোলাঘরে বাঁশের আড়ার সঙ্গে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন। মৃত আব্দুর রহিম উপজেলার বন্দবের ইউনিয়নের দক্ষিণ
জয়পুরহাটের পাঁচবিবিতে ইরি-বোরো জমির আগাছা অপসারনে ব্যস্ত কৃষকেরা। উপজেলার সব মাঠেই এমন চিত্র চোখে পড়ছে।নারী-পুরুষ শ্রমিকরা সমানতালে ধানক্ষেতে জন্মানো আগাছা পরিস্কারের কাজ করছেন।আবহাওয়া এখন পর্যন্ত অনুকুলে থাকায় সবুজ ধান গাছে মাঠে মাঠে ছেয়ে গেছে । উপজেলার নওদা মাঠে ওই এলাকার কৃষক নাজির হোসেন কয়েকজন নারী-পুরুষ শ্রমিকসহ নিজেও তার ধানের জমি থেকে আগাছা পরিস্কার করছেন।কৃষক নাজির বলেন, আমি এবছর সাড়ে ৩ বিঘা
টানা এক মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে রুশ সামরিক অভিযান চললেও উত্তেজনা প্রশমনের কোনো লক্ষণই নেই। এই এক মাসেই কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পূর্ব ইউরোপের এই দেশটির অনেক শহর। উত্তেজনার পারদ বাড়তে থাকায় বাড়ছে রুশ পারমাণবিক অস্ত্রের ব্যবহারের আশঙ্কাও। তবে মস্কো বলছে, রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লেই কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনের মুখপাত্র
করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৬২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে ৬১ লাখ ৫১ হাজার ৩ জনের।এ ছাড়া নতুন করে আরও ৮ লাখ ৮৯ হাজার ৯৮১ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ২৮ লাখ ১১ হাজার ৯৪৬ জন।মঙ্গলবার (২৯ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া
মহান আল্লাহ বান্দাকে হেদায়াত দান করেন। সঠিক পথ পেতে জ্ঞানীদের চিন্তা-গবেষণার বিকল্প নেই। আল্লাহর কোরআনের গবেষণায় মানুষ পায় সঠিক পথের সন্ধান। মুমিন বান্দার সঠিক পথ পেতে মহান আল্লাহর একটি আয়াতে চিন্তা-গবেষণাই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন- وَ اِذِ اسۡتَسۡقٰی مُوۡسٰی لِقَوۡمِهٖ فَقُلۡنَا اضۡرِبۡ بِّعَصَاکَ الۡحَجَرَ ؕ فَانۡفَجَرَتۡ مِنۡهُ اثۡنَتَاعَشۡرَۃَ عَیۡنًا ؕ قَدۡ عَلِمَ کُلُّ اُنَاسٍ مَّشۡرَبَهُمۡ ؕ کُلُوۡا وَ اشۡرَبُوۡا مِنۡ رِّزۡقِ