দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, ধর্মের নামে কোনোরূপ বাড়াবাড়ি কোনো ধর্মই অনুমোদন করে না। আসুন নিজ নিজ ধর্ম পালনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখি।বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশের রাজনীতিতে অসাম্প্রদায়িক চেতনার সুবাতাস ছড়িয়ে
বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় । এ মঙ্গল শোভাযাত্রায় টাঙ্গাইল- (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম ,উপজেলা
‘নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি' প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলা বর্ষ বরণ অনুষ্ঠান পহেলা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বর্ষ বরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা
আগামী বাংলাদেশের সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় নানা অনুষ্ঠানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বাংলা নববর্ষ ১৪২৯-এর প্রথমদিনকে বরণ করে নেওয়া হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে নেচে-গেয়ে, বিভিন্ন আকৃতির মুখোশ সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে করা হয় মঙ্গল শোভাযাত্রাও। বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে বুধবার রাত থেকেই বিভিন্ন প্রাণীর মুখোশসহ পহেলা বৈশাখের বিভিন্ন মোটিফ তৈরি করা হয়। সকাল সাড়ে ১০টায় শুরু হয়
ঠাকুরগাঁওয়ে ৪০ বোতল ফেন্সিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার মোঃ মোক্তার হোসেন (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম,এর নেতৃত্বে মাদক বিরোধী টাক্সফোর্স অভিযান পরিচালনা কালে পৌরসভা ইসলামবাগ এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী মোঃ মোক্তার হোসেন কে গ্রেফতার করে তার বসত বাড়ি শয়ন ঘরে তল্লাশি চালিয়ে
মেহেরপুরের গাংনীতে একটি বোমাসদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯ টায় উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল বাজারের একটি সবজি দোকানের সামনে থেকে বোমা সদৃশ্য বস্তুুটি উদ্ধার করা হয়। এঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। হেমায়েতপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোবাশ্বের জানান,আমতৈল বাজারের সবজি ব্যবসায়ী সিরাজুল ইসলামের দোকানের সামনে লালটেপ দিয়ে মড়ানো একটি বোমাসদৃশ্য বস্তুু দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাসস্ট্যান্ডের বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন।বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার চৌগাছা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন-জীবন হোসেন (২০) ও আক্তার হোসেন (২১)। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দনী জানান, সকালে চৌগাছা বাসস্ট্যান্ডে যানবাহন থেকে চাঁদা তুলছিলেন কয়েকজন শ্রমিক। এসময় শ্রমিকদের অপরপক্ষ তাদের বাধা
করোনা মহামারির কারণে দীর্ঘ ২ বছর পরে পিরোজপুরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলার ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। ৩ দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর
নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। পরে উপাচার্যের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মঙ্গল শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে শেষ হয়। এসময় মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন উপ-উপাচার্য অধ্যাপক
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ঝিনাইদহে বাংলা নববর্ষ পালিত হচ্ছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক হয়ে প্রেরনা-৭১ চত্বর ঘুরে আবার ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ গিয়ে শেষ হয়। সেখানে পান্তা পরিবেশন এবং ঐতিহ্যবাহী লাঠি খেলা করা হয়। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচি
মাদারীপুরে ভ্যাটারীচালিত ভ্যান উল্টে দুই বন্ধু সপ্তম শ্রেণির স্কুলছাত্র রিফাত ও রমজান নিহত হয়েছেন। এ সময় আহত হয় অপর আরেক বন্ধু ভ্যানচালক ইব্রাহীম। বুধবার রাত ৯টার দিকে কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুরে এ ঘটনা ঘটে। নিহত রিফাত হোসেন (১২) ভবানীপুর এলাকার মনজু খানের ছেলে ও রমজান মিয়া (১২) সিডিখান এলাকার জামাল কবিরাজের ছেলে। আহত ইব্রাহীম হোসেন (১১) ভবানীপুর এলাকার বেলাল শিকদারের
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নেমেছে ৩ হাজারের নিচে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় পৌনে ১০ লাখে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে
আজ পহেলা বৈশাখ, বাংলা ১৪২৯। ১৪২৮ সনকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর। পরপর দুই বছর করোনা মহামারির কারণে বর্ষবরণ অনুষ্ঠান সীমিত কিংবা ঘরোয়া পরিবেশে হলেও এবার নানান আয়োজনের মধ্য দিয়ে বাঙালি বরণ করবে নতুন বছরকে। বাংলা নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক বাণীতে শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে। তিনি বলেছেন, বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পহেলা বৈশাখ। পহেলা
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বৈশাখী আয়োজনের মাধ্যমে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। করোনা মহামারির কারণে গত দুই বছর বন্ধ থাকার পর এবার রমনার বটমূলে শুরু হয়েছে বর্ষবরণ উৎসব। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৬টার পর যন্ত্রবাদন দিয়ে এবারের অনুষ্ঠান শুরু হয়। এরপর সম্মিলিত কণ্ঠে ছায়ানটের শিল্পীরা রবীন্দ্রসংগীত ‘মন, জাগ মঙ্গললোকে’ গানের মধ্য দিয়ে নতুন বঙ্গাব্দ ১৪২৯
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে বাবার কোলে থাকা মেয়ে জান্নাতুল ফেরদাউস তাসপিয়া (৪) নিহতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি। বুধবার (১৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে পূর্বহাজীপুর গ্রামের ‘মালেকার বাপের দোকান’ এলাকায় এলোপাতাড়ি গুলিতে নিহত হয় শিশুটি। এ সময় তার বাবা আবু জাহের গুরুতর আহত
রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) উত্তরা আজমপুর রবীন্দ্র সরণির আমির কমপ্লেক্সের সামনে এ দুর্ঘনা ঘটে। নিহতরা হলেন- এনামুল, হনুফা ও অনিক। মৃত হনুফার মেয়ে সাদিয়া সুলতানা জানান, তাদের বাড়ি বরিশাল গৌরনদী। তারা বর্তমানে রায়েরবাজার এলাকায় থাকেন। অনিক তার মামাতো ভাই। ভোরে তাদের পরিচিত এনামুলের মোটরসাইকেল করে অনিকের বাবা অসুস্থ ইয়াকুবকে দেখতে গাজিপুর বোর্ডবাজার এলাকায় যাচ্ছিলেন হনুফা
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সলেমানপুর গ্রামে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শশাঙ্ক পাল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৩ এপ্রিল) রাতে ওই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, মাহিমা আক্তার (৩৫) তার মেয়ে মৌসুমি বেগম (৪) এবং ছেলে মো. হোসেন (১)। এ সময় মহিমা আক্তারের স্বামী
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে দুই শিশু ও এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে পৃথক স্থানে এ তিনজনের প্রাণহানি ঘটে।মৃতরা হলেন- বানিয়াচং উপজেলা সদরের তিন নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের তাতারী মহল্লার বাসিন্দা আক্কেল আলীর ছেলে হোসাইন আহমেদ (১২), একই মহল্লার আব্দুর রহমানের মেয়ে রুমা আক্তার (১২) ও খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের সামছুল মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৬)। স্থানীয়রা জানান, রুমা ষষ্ঠ শ্রেণির
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগের রাতে ভোট হয়েছে, নিজেদের পছন্দ মতো লোককে পার্লামেন্টে বসানো হয়েছে। আমাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে। আমাদের গুম হওয়া নেতাকর্মীদের সন্তানরা তাকিয়ে থাকে, কখন তাদের বাবা ফিরে আসবে। শুধু আমাদেরই নয়, দেশের গণমাধ্যমেরও গলা চেপে ধরা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখীতে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে
১৪২৯ সনের বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় টিএসসির রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়েছে। শোভাযাত্রা স্মৃতি চিরন্তন হয়ে পুনরায় টিএসসিতে গিয়ে শেষ হবে। করোনার কারণে গত দুই বছর বন্ধ থাকার পর শোভাযাত্রা এবার সশরীরে অনুষ্ঠিত হচ্ছে। শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয়
সাদকাতুল ফিতর। গরিব অসহায় মানুষের আনন্দের অনুসঙ্গ। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ঘোষিত এবারের নির্ধারিত ফিতরার পরিমাণ- সর্বোচ্চ ২৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭৫ টাকা। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশিত আবশ্যক কাজ এটি। সাদকাতুল ফিতরের পরিমাণ হলো- এক সা' খাদ্যদ্রব্য, এক সা' খেজুর, এক সা' যব বা এক সা' কিসমিস। হাদিসে পাকে এসেছে- হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবিজী সাল্লাল্লাহু আলাইহি
পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিয়েই দাদা নওয়াজ শরিফকে ‘নিরাপদে’ দেশে ফেরাতে তৎপর হলেন শাহবাজ। বুধবার পাকিস্তান বিদেশ দফতরের তরফে লন্ডনে স্বেচ্ছানির্বাসনে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজের ‘কুটনৈতিক পাসপোর্ট’ পুনর্নবীকরণের সরকারি নির্দেশনামা জারি হয়েছে। সরকারি সূত্রে খবর, প্রধানমন্ত্রী শাহবাজ মঙ্গলবার এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন পাক বিদেশ দফতরকে। বুধবার লন্ডনের পাক হাই কমিশনকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। পানামা নথি ফাঁসের পর ২০১৭
টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলিংয়ে অন্যতম নির্ভরতার নাম নাসুম আহমেদ। অভিষেকের পর থেকেই খেলছেন নিয়মিত। বাঁ-হাতের খেল দেখিয়ে বিশ্বসেরা সব বাঘা বাঘা ব্যাটসম্যানকে ঘায়েল করে দলকে এনে দিয়েছেন একের পর এক সাফল্য। ঘরের মাটিতে গেল আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দারুণ সফল ছিলেন। বল হাতে ধারাবাহিক ভালো খেলার পুরস্কার হিসেবে গেল মাসেই আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি বোলার তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছিলেন টাইগার
বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে না বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বুধবার (১৩ এপ্রিল) বিশ্বব্যাংকের হালনাগাদ অর্থনৈতিক পর্যালোচনা বিষয়ক একটি ভার্চুয়াল সভায় এ কথা জানান সংস্থাটির এশীয় অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ হ্যান্স টিমার। তবে ইউক্রেন সংকট মোকাবিলা করতে বাংলাদেশকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে জানান তিনি। চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হবে। এমন পূর্বাভাস আগেই দিয়েছিল বিশ্বব্যাংক। এবার সংস্থাটি জানাল,