বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দরকষাকষি করে কোনো লাভ নেই। দরকষাকষিতে সরকার সংবিধান থেকে নড়বে না। পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় ঠিক সেভাবেই সরকার নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে।মঙ্গলবার (১০ মে) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভার শুরুতে তিনি এসব কথা বলেন। দলের সহযোগী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের ১২১ দেশের মধ্যে পঞ্চম অবস্থানে। দক্ষিণ এশিয়ায় ভারতসহ আটটি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। এই মহতি অর্জনের জন্য আমরা গৌরব বোধ করি। একই সঙ্গে দেশের স্বাস্থ্য ক্ষেত্রে কর্মরত সব সহকর্মীদের জানাই অভিবাদন ও ধন্যবাদ। মঙ্গলবার (১০ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।পরিকল্পনামন্ত্রী বলেন,
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বেড় বিন্নী গ্রামে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত হয়েছেন। নিহত আসমানী খাতুন (৪৫) বেড়বিন্নী গ্রামের আমজাদ মোল্লার স্ত্রী। ২৩ দিনের ব্যবধানে ওই গ্রামে সামাজিক দ্বন্দ্ব দুইজন খুনের ঘটনা ঘটলো। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, গত ৮ মে বিকালে বাউড়ের পাশে হাস আনতে গেলে প্রতিপক্ষ মনোয়ার, আলমগীর ও সন্টুর স্ত্রী ও বোনেরা মিলে আমজাদ মোল্লার স্ত্রী'র উপর হামলা চালিয়ে তাকে আহত
২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২৪ মার্কিন ডলার যৌক্তিক বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেন, আমাদের হিসেবে মাথাপিছু আয় ঠিক আছে। আয় বৃদ্ধিতে এবার ঈদে হাট-বাজারে বেশি বেচাকেনা হয়েছে। গ্রামেও প্রত্যেকের হাতে মোবাইল, কেউ খালি পায়ে নেই। রিয়াল (প্রকৃত) আয় বেড়েছে। গত অর্থবছরে ছিল ২ হাজার ৫৯১ ডলার, সেটাও ঠিক আছে। আমরা যে প্রাক্কলন করেছি
২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২৪ মার্কিন ডলার। যা টাকার হিসাবে ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা। গত বছরে ২০-২১ যা ছিল ২ হাজার ৫৯১ মার্কিন বা ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা। একই সময়ে প্রবৃদ্ধি হয়েছে অর্থবছরের প্রবৃদ্ধি ৭ দশমিক ২৫ শতাংশ, গত বছর যা ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।মঙ্গলবার (১০ মে) নগরীর এনইসি সভায় একনেক বৈঠক শেষে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এ মুহূর্তে ৩০০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা সম্ভব না, সেটা আমরা জানিয়ে দিয়েছি। পরে কী হবে না হবে, সেটা আমরা এখনও সিদ্ধান্ত নেয়নি।নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ভোটার তালিকা হালনাগাদ-২০২০ এর প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন শেষে মঙ্গলবার (১০ মে) তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সিইসি বলেন, ইভিএমে ভোট (দ্বাদশ সংসদ নির্বাচন) হবে
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (১০ মে) ভোরে ফতুল্লা পাইলট স্কুলের পাশে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. আনোয়ার হোসেন (৪০), মোছা. রোজিনা আক্তার (৩৫), রোমান (১৭), ও রোহান (৯)। দগ্ধ আনোয়ার হোসেন জানান, সকালে ঘুম থেকে উঠে
ইউক্রেনে আক্রমণ করার জন্য ইতিহাস রাশিয়াকে কাঠগড়ায় দাঁড় করাবে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই মন্তব্য করেছেন।ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা ইউক্রেনীয়রা আমাদের মাতৃভূমিকে রক্ষা, বিজয় এবং ন্যায়বিচার বহালের জন্য লড়াই করে যাব। দখলদারদের থেকে ইউক্রেনকে আজ, আগামীকাল অথবা যেকোনো দিন মুক্ত করা প্রয়োজন। এর আগে গতকাল নাৎসিবাহিনীর বিরুদ্ধে মিত্রশক্তির ৭৭তম বিজয় দিবস উপলক্ষ্যে দেওয়া এক ভিডিও বক্তব্যে জেলেনস্কি বলেন, আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতের
ঘূর্ণিঝড় ‘অশনি’ শক্তি হারিয়ে বাংলাদেশের উপকূলের দিকেই আসবে, বিভিন্ন আবহাওয়া পূর্বাভাস মডেল অনুযায়ী এটা প্রায় নিশ্চিত। লঘুচাপ হিসেবে এটি আগামী ১৪ মে বরিশাল ও চট্টগ্রামের মাঝামাঝি উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে বাংলাদেশে ভারিবৃষ্টি এবং জলোচ্ছ্বাস হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। ‘অশনি’ এখনো প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ধীরগতিতে (প্রতি ঘণ্টায় ৭ কিলোমিটার) পশ্চিম ও উত্তর-পশ্চিমে ভারতের অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা উপকূলের দিকে
ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে প্রয়াত স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের ছেলে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র নিরঙ্কুশ জয় পেতে যাচ্ছেন। ৯০ শতাংশেরও বেশি ব্যালট গণনা শেষ অনানুষ্ঠানিকভাবে এ তথ্য জানায় নির্বাচন সংশ্লিষ্টরা। ফার্দিনান্দ মার্কোস জুনিয়র প্রায় ৩ কোটি ভোট পেয়েছেন, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উদারপন্থী প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট লেনি রব্রেদো থেকে দ্বিগুণেরও বেশি।এই নির্বাচন মার্কোস বংশের ভাগ্যে আরেকটি আশ্চর্যজনক পরিবর্তন ঘটিয়েছে, যারা প্রেসিডেন্সিয়াল প্রাসাদ থেকে
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩ লাখ ২৩ হাজার ৮৭৯ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ৯৯৩ জনের।মঙ্গলবার (১০ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৭৬ লাখ ৭ হাজার ৩০৬ জন। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৭৭ হাজার ৬১৫ জনের। এদিকে গত ২৪
চলতি বছরের শুরুতেই বাবা-মা হয়েছেন তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। বিয়ের এক যুগ পর দুই থেকে তিন হয়ে তাদের আনন্দের সীমা নেই। একমাত্র মেয়ে ইলহাম নুসরাত ফারুকীর জন্মের পর তাকে ঘিরেই মেতে আছেন এই দম্পতি। মা দিবসে (রোববার) মেয়েকে সঙ্গে নিয়েই কাজে ফিরেছেন তিশা। অন্যদিকে বিশেষ দিনটি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রিয়তমা স্ত্রীর উদ্দেশ্যে মনের কিছু কথা
অবশেষে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। এর আগে এক বিবৃতিতে তিনি বলেছিলেন, দেশের জন্য যে কোনো আত্মত্যাগ করতে প্রস্তুত রয়েছেন। শ্রীলঙ্কান গণমাধ্যম ডেইলি মিরর অনলাইনের এক প্রতিবেদনে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়। এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, কিছু সময় আগেই তিনি পদত্যাগ করেছেন। দেশজুড়ে চলমান বিক্ষোভের কারণে ফের কারফিউ জারি করা হয়েছে। এর মধ্যেই তার পদত্যাগের খবর সামনে এলো।
এ বছর নিউ ইয়র্ক টাইমস তিনটি পুলিৎজার পুরস্কার জিতেছে এবং প্রতিদ্বন্দ্বী ওয়াশিংটন পোস্ট পাবলিক সার্ভিস পুরস্কার জিতে নিয়েছে। এছাড়া ফিচার ফটোগ্রাফির জন্য পুরস্কার পেয়েছে রয়টার্স। রুশ হামলার খবর তুলে ধরার জন্য বিশেষ বিভাগে পুরস্কার পেয়েছেন ইউক্রেনের সাংবাদিকরা। একইসঙ্গে এ বছর ইউক্রেন যুদ্ধ কভার করতে গিয়ে নিহত ১২ সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পুলিৎজার বোর্ড। পুলিৎজার হলো মার্কিন সাংবাদিকতার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার, যেখানে পাবলিক
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের শহর সান্তো ডোমিঙ্গোতে একটি কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর সংঘর্ষের ৪৩ জন বন্দি নিহত হয়েছে। সোমবার (৯ মে) ভোরে দাঙ্গা চলাকালে তারা নিহত হয় বলে জানিয়েছে দেশটির সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো সাংবাদিকদের বলেন, ১০৮ জন বন্দি পলাতক রয়েছে এবং ১১২ জনকে পুনরায় আটক করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের আদেশের পরে একটি গ্যাংয়ের নেতাকে সান্তো ডোমিঙ্গোর বেলাভিস্তা কারাগারে স্থানান্তর করার
ইসলাম পৃথিবীর সেরা জীবন ব্যবস্থার নাম। এ জীবন ব্যবস্থার সব আচার-আচরণই সুন্দর এবং উত্তম। নবিজীর যুগে মদিনার বিখ্যাত ইহুদি পণ্ডিত রাবাই-এর বর্ণনায় তা ফুটে ওঠেছে। সর্বশেষ নবি ও রাসুল তাঁর গুণাবলীতে কেমন হবেন, এ সবই তার জানা ছিল। তার জানা সব গুণগুলো সত্য প্রমাণিত হওয়ার পরই তিনি ইসলাম গ্রহণ করলেন। বিখ্যাত এ ইহুদি পন্ডিত 'রাবাই' ইসলাম গ্রহণ করার পর নাম
শ্রীলঙ্কার কলম্বোতে সরকার বিরোধী আন্দোলনকারীদের ওপর সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের অস্ত্রধারী সমর্থকরা হামলা চালায়। পরে দুই পক্ষের সংঘর্ষ বাধে। সংঘর্ষে ক্ষমতাসীন দলের এক এমপি নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (৯ মে) এই খবর জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। ওই এমপির নাম অমরাকীর্থি আথুকোরালা। শ্রীলঙ্কান কর্মকর্তাদের বরাতে এনডিটিভি জানিয়েছেন, নিতাম্বুওয়া এলাকায় বিক্ষোভকারীদের সামনে পড়েন অমরাকীর্থি। বিক্ষোভকারীরা তার গাড়ি ঘিরে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএম ব্যবহার হবে কি না সেটি ইসির সিদ্ধান্ত। তবে আস্থার সংকট কাটিয়ে উঠতে পারলে একশ আসন প্রয়োজনে আরো বেশি আসনে ইভিএমে ভোট হতে পারে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। নির্বাচন কমিশনের দাবি, জাতীয় সংসদের সকল আসনে ইভিএম ব্যবহারের সক্ষমতা এই মুহূর্তে তাদের নেই। হাতে থাকা দেড় লাখ ইভিএম দিয়ে একশ বা তার
দেশে শুরু হতে যাচ্ছে ’ডিজিটাল জনশুমারি’। সরকারের কাছে দেশের নাগরিকদের পরিসংখ্যান ডিজিটাল ফরমেটে থাকবে এই প্রকল্পের মাধ্যমে। আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সময়ে ময়মনসিংহে শুরু হবে পাইলট প্রকল্পের বাস্তবায়ন। এ বিষয়ে সোমবার (৯ মে) বিকালে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে ’প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ বিষয়ক মতবিনিময় ও কর্মশালা’ আয়োজন করে পরিসংখ্যান ব্যুরো। জনশুমারি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী
২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) এবং সমমান পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। রোববার (৮ মে) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর। তবে এসব পরীক্ষা এ বছরের (২০২২) মতো সংক্ষিপ্ত সিলেবাসেই অনুষ্ঠিত হবে। সোমবার (৯ মে) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার
সুদীপ্তা স্বর্ণকার অজ পাড়াগাঁয়ে নিভৃত পল্লীর কাদামাটি মাখা পরিবেশে বেড়ে ওঠা একজন সাধারণ পরিবারের সদস্য। গ্রামের চিরচেনা মাটিতে আঙ্গুল ও কাঠি দিয়ে লেখা ও চিত্র অঙ্কনের মাধ্যমে যার ছোটবেলার খেলার জীবন শুরু। তিনি আজ চিত্র শিল্পকে আঁকড়ে ধরে অনেক উপরে উঠতে সক্ষম হয়েছে। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের গ্রাম ডাক্তার রনজিৎ কুমার স্বর্ণকারের মেয়ে সুদীপ্তা স্বর্ণকার। এখন তিনি বিশ্ববিদ্যালয়ে লেখা
চাকরির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্টবিজ্ঞান বিভাগের মাস্টার্সের এক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছেন। সোমবার সকাল থেকে ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি এই অনশন শুরু করেন। সরকার একটি চাকরির নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত তিনি এক ফোঁটা পানি পান করবেন না বলে জানিয়ে দিয়েছেন। ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে একটা হ্যান্ড মাইকে তিনি তার আবেদন তুলে ধরেছেন। তিনি দাবি করেন, সরকারের
নাটোরের সিংড়ায় নলডাঙ্গার নির্বাহী অফিসারের (ইউএনও) গাড়ির ধাক্কায় সাংবাদিক সোহেল আহমেদ জীবন (৩৩) নিহত হয়েছেন। সোমবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন পেট্রোল পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাংবাদিক সোহেল আহমেদ জীবন সিংড়া উপজেলার বালুয়া বাসুয়া এলাকার মৃত আ. জলিলের ছেলে এবং বন্দর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। তিনি স্থানীয় দুরন্ত সংবাদ পত্রিকায় সাংবাদিকতা করতেন। স্থানীয়রা জানান,
গাজীপুরের কালিয়াকৈর মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুমন মিয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার ভোররাতে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ওই যুবক হরতকিতলার হোসেন আলীর বাসা ভাড়া নিয়ে গ্যাসের চুলা মেরামতের কাজ করতো। গ্রেফতারকৃত যুবক দিনাজপুর জেলার বিরল উপজেলার শংকরপুর এলাকায় কবিরাজি চিকিৎসা করত বলে পুলিশ সূত্রে জানা গেছে। অভিযোগে সুত্রে জানাযায় , শনিবার বিকেলে