রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খানের বদলি জনিত আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে গোয়ালন্দের সর্বস্থরের জনগণ।সোমবার (২৩ মে) বেলা সাড়ে ১১টা থেকে ১২ টা পর্যন্ত শতাধিক নারী-পুরুষের উপস্থিতে উপজেলা পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন- গোয়ালন্দ উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো. আবির হোসেন রিদয়, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি আলআমিন,
সাভারের আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আধিপত্য বিস্তার করতে চলাচলরত সাধারণ ৫ জন মানুষকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে বরে যানা যায় সন্ত্রাসীরা।আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এনাম মেডিকেল কলেজ, গণস্বাস্থ্য কেন্দ্র ও ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। সোমবার (২৩মে)সকালে কোপানোর ঘটনাটি নিশ্চিত করেছে আশুলিয়া থানা পুলিশ। এরআগে, গতকাল (২২মে)রাতের দিকে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় শাপলা বিল্ডিং এর মোড় এলাকায়
টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপের স্ত্রী চুমকি কারণকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (২৩ মে) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, আজ সোমবার সকালে অবৈধ সম্পদ অর্জন মামলায় টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপের স্ত্রী আদালতে আত্মসমর্পণ করে
রাজধানীর মিরপুর পল্লবীর ডিওএইচএস এলাকা থেকে পৃথক ঘটনায় দুই তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২২ মে) রাতে মরদেহ দু’টি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল সমাজদার জানান, খবর পেয়ে রাত ৩টায় ডিওএইচএস রোড ১১ এর ১২৭১ নম্বর বাসার ষষ্ঠ তলা থেকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায়
এলেন, দেখলেন, চলে গেলেন! বলা বাহুল্য, দেখার জন্য যে সময়টা প্রয়োজন, সেটিও অনেকেই পাননি। বলা যায়- এলেন আর গেলেন! মিরপুর টেস্টে বাংলাদেশের ব্যাটিং প্রদর্শনীকে এক কথায় বলতে গেলে হযবরল। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রতিটি ঘাসই যেখানে চেনা বাংলাদেশ দলের প্রতিটি ক্রিকেটারের, সেখানে তারাই কীনা বুমেরাং করে বসলেন। সকালের সেশনেই মেরুদণ্ড ভেঙেছে স্বাগতিকদের। চট্টগ্রাম টেস্ট নিষ্প্রাণ ড্র করার
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি কক্সবাজারের টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারন আদালতে আত্মসমর্পণ করেছেন।সোমবার (২৩ মে) দুপুর ১২টায় তিনি চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন বলে জানা গেছে। দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, নগরের পাথরঘাটায় ছয়তলা বাড়ি, ষোলশহরের বাড়ি, ৪৫ ভরি সোনা, একটি
গ্রামীণ টেলিকমের চাকরিচ্যুত ১৭৬ জন শ্রমিককে পাওনা বাবদ ৪০০ কোটি টাকা দিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (২৩ মে) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক কোম্পানি বেঞ্চে এ তথ্য জানান শ্রমিকদের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী।একইসঙ্গে শ্রমিকরা ৪০০ কোটি টাকা পাওয়ায় গ্রামীণ টেলিকমের অবসায়ন চেয়ে মামলা প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা। এর আগে গত ৭ ফেব্রুয়ারি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড.
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে অষ্টম শ্রেণীতে পড়–য়া এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ধারণের মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে সদরের রায়পুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে ঐ দুই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম। এ ঘটনায় গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে
টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দু'টি পৃথক অভিযানে সাড়ে ১০ কোটি টাকার ২ কেজি ১১৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১১৮ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে।তবে এসময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।২৩ মে সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, টেকনাফ উপজেলার হ্নীলার দমদমিয়া বিওপি'র
মুন্সিগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে গুলিবিনিময়, ককটেল বিস্ফোরণ ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে বেশ কয়েকজন।সোমবার (২৩ মে) ভোর ৬টার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর ও মাকহাটি এলাকায় এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুলিবিদ্ধরা হলেন- স্থানীয় হানিফ মোল্লা (৩৮), কামাল(২৮), সাজেদা (৭৫), সেরাজল বেপারী(৬৫),
ফরিদপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. আবুল বাশার নামে এক বিমান বাহিনীর সদস্য নিহত হয়েছেন।সোমবার (২৩ মে) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার ধূলদী বাজার পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আবুল বাশার সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকরাইল গ্রামের বাসিন্দা। তিনি যশোর বিমান বাহিনীর মতিউর রহমান ঘাটিতে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
লঙ্কান দুই পেসারের সামনে দিশেহারা বাংলাদেশের ব্যাটাররা। শের ই বাংলা স্টেডিয়ামের স্পিন সহায়ক উইকেটে পেসারদের দাপটে ছন্নছড়া বাংলাদেশের টপ-অর্ডার। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় আর তামিম ইকবাল তো খুলতেই পারেননি রানের খাতা। একে একে বিদায় নিয়েছে মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত আর সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্টে ড্র করার পর ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বলছিলেন, ঢাকায় জয়ের সুযোগ
রবিবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে মোংলা উপজেলার মামার ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সুবাস্তা পশ্চিম পাড়া এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে বুদ্ধ মিয়া (৩০), কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দেউস এলাকার মৃত নায়েব আলীর ছেলে হারিজ মিয়া (৩৬) এবং মোংলা উপজেলার শামসুর রহমান রোড এলাকার মৃত হাবিবুর রহমান মৃধার ছেলে মাসুম মৃধা (৪৫)। মোংলা
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে চারশোর বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে পৌনে ৫ লাখের নিচে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায়
অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৪ ট্রাস্টির জামিন আবেদন সরাসরি খারিজ হওয়ার পর রোববার (২২ মে) রাতেই তাদেরকে হেফাজতে নিয়ে যায় শাহবাগ থানা পুলিশ। আদালতের নির্দেশ অনুযায়ী আজ সোমবার (২৩ মে) দুপুরের আগেই তাদেরকে বিচারিক আদালতে হাজির করা হবে বলে জানা গেছে। ওই ৪ ট্রাস্টি হলেন- রেহানা রহমান, এম এ কাশেম, মোহাম্মদ শাহজাহান ও বেনজীর আহমেদ। তাদের
নেত্রকোণার সদর উপজেলার চল্লিশা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালক ও হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ১০ জন।সোমবার (২৩ মে) ভোরে ওই এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে নেত্রকোণা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের নান্দাইল এলাকার বাসচালক সবুজ মিয়া ও সুনামগঞ্জের ধর্মপাশার বাসের হেলপার সোহেল মিয়া। তবে আহতদের
নবিজীর একটি সুন্নাত আমল। অজানা মহামারি ও রোগ-ব্যাধি থেকে মুক্তির দোয়া। দুনিয়ার সব গর্হিত ও নিকৃষ্ট কাজ এবং সব ধরনের অশ্লীলতা, পর্নোগ্রাফি, চারিত্রিক কামনা-বাসনা, পরনারীর প্রতি আসক্তি থেকে বেঁচে থাকার নিয়মিত আমল। যা নামাজের সেজদায় পড়া উত্তম। পড়তে সহজ ও নিয়মিত আমলের এ দোয়াটি এসেছে হাদিসের বর্ণনায়- হজরত যিয়াদ ইবনে ইলাক্বাহ রহমাতুল্লাহি আলাইহি তার চাচা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, নবিজী
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বিশ্বের খাদ্য সরবরাহ ব্যবস্থাকে ধ্বংস করে সঙ্কটের পাশাপাশি বিপর্যয় ডেকে আনবে। বৈশ্বিক খাদ্য ব্যবস্থা দুর্বল হয় করোনা মহামারিতে। যা খাদ্য সংকটকে আরও ঘনীভূত করেছে। এরই মধ্যে দেশে দেশে দেখা দিয়েছে রেকর্ড মূল্যস্ফীতি। বেড়ে গেছে জীবনযাত্রার ব্যয়। জানা গেছে, যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমাদের কঠোর বিধিনিষেধের মুখে পড়েছে রাশিয়া। অন্যদিকে বন্ধ হয়ে গেছে ইউক্রেনের শস্য রপ্তানি। ইউক্রেন ও রাশিয়া
সৌদি আরবে এই প্রথম একটি ফ্লাইট পরিচালিত হয়েছে যার সকল ক্রু ছিলেন নারী। এই নারীদের বেশীরভাগই সৌদি নাগরিক। অপেক্ষাকৃত কম খরচের এয়ারলাইন ‘ফ্ল্যাডিল; এর একটি ডোমেস্টিক ফ্লাইট পরিচালনা করলেন নারী ক্রুরা। এয়ারলাইনটি তাদের টুইটারে ঘোষণা দিয়ে বলেছে, ‘সৌদি এভিয়েশনের ইতিহাসে এই প্রথম ‘ফ্ল্যাডিল’ নারী ক্রুদের দিয়ে একটি ফ্লাইট পরিচালনা করেছে। এই ক্রুদের বেশীরভাগই সৌদি আরবের নাগরিক। এয়ারলাইনের নতুন উড়োজাহাজ এ৩২০ দিয়ে
সিলেটে বন্যার কারণে পরীক্ষা নির্দিষ্ট দিনে হচ্ছে কি না তা নিয়ে আলোচনা থাকলেও পরিবর্তন হচ্ছে না ৪৪তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট পরীক্ষার সময়। আগামী শুক্রবারই (২৭ মে) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। রবিবার (২২ মে) পিএসসি ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষার জন্য আসন বিন্যাস প্রকাশ করেছে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর
ফের নাকি মা হতে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন! গত কয়েক মাস ধরেই দফায় দফায় চলছে আলোচনা। তবে এখনো কেউই এ বিষয়ে এ বিষয়ে সঠিক নিশ্চিত করতে পারেনিন। এ বার ‘কান’-এ যেতেই নতুন করে কানাঘুষো শুরু রাই-সুন্দরীকে নিয়ে। সে আলোচনা নিজেই উস্কে দিলেন বচ্চন পরিবারের বউমা। বরাবরই ‘কান’-এ সকলের নজরে থাকে ঐশ্বরিয়ার সাজ। প্রতি বছরই তাতে নিত্যনতুন চমক নিয়ে হাজির হন অভিনেত্রী।
বরের মাথায় চুল নেই বলে বিয়ের মঞ্চেই বিয়ে ভেঙে দিলেন পাত্রী। ঘটনাকে ঘিরে দু’পক্ষের মধ্যে হুলুস্থুল কাণ্ড লেগে যায়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও শেষমেশ বিয়ে মাঝপথে ছেড়েই চলে যেতে হয় পঙ্কজকে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের উন্নায়রে। খবর আনন্দবাজার পত্রিকার। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে দিল্লি থেকে উন্নাওয়ের সফীপুরে বিয়ে করতে এসেছিলেন পঙ্কজ। পাত্রীর বাড়িতে জাঁকজমক করে বিয়ের আয়োজন করা হয়েছিল।
সিজনাল জ্বরে ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার ব্যক্তিগত কর্মকর্তারা বলছেন, জ্বরের মাত্রা খুব বেশি না। উনি মোটামুটি সুস্থ আছেন। তবে ম্যাডাম রাজি হলে আগামী কয়েকদিনের মধ্যে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হতে পারে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তার ব্যক্তিগত সচিব এবি এম আব্দুস সাত্তার আজ রোববার (২২ মে) বলেন, আমিও আপনার মতো শুনেছি ম্যাডামের জ্বরের বিষয়টি। তবে
পিপলস লিজিং থেকে ৬ হাজার বিনিয়োগকারীর ৭৫০ কোটি টাকা আত্মসাত করেছিলেন পি কে হালদার (প্রশান্ত কুমার) ও তার সহযোগীরা। রোববার (২২ মে) দুপুরে আমানতের টাকা ফেরত পেতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। পি কে হালদারকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তারা। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচারকারী পি কে হালদার ভারতে গ্রেফতার হলেও এখনও তাকে দেশে ফেরত