অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (২৩ মে) সকালে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। পরে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মামলা থেকে জানা যায়, ৩ কোটি ৯৫ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য
জয়পুরহাটে প্রকাশ্য দিবালোকে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা ব্যবস্থাপকের কাছ থেকে ১৩ লাখ টাকা ছিনতাইকালে ধারালো অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। জয়পুরহাট সদর উপজেলার চান্দা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান। আটক ছিনতাইকারী চক্রের সদস্যরা হলেন, জয়পুরহাট পৌর শহরের আমতলী মহল্লার মজিবর রহমানের ছেলে মিন্টু (৪০),
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩১ জন। যা রোববার ছিল ২৯ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে
চিকিৎসক সংকট আর রোগ নির্ণয়ের অচল মেশিনের কারণে ধুকে ধুকে চিকিৎসা সেবা চলছে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। দীর্ঘদিন ধরেই এ অবস্থা চলতে থাকায় ভেঙে পড়েছে স্বাস্থ্য সেবা। অভিযোগ রয়েছে ব্যাক্তি মালিকানাধীন ল্যাবের সাথে হাসপাতালের একটি শক্তিশালী সিন্ডিকেটের কারণে বছরের পর বছর এ অবস্থা থেকে উত্তরণ হচ্ছে না হাসপাতালটি। কর্তৃপক্ষ বলছে, চাহিদাপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে
গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হালিম বলেন, আগুনের খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ও টাঙ্গাইলের মির্জাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রথমে কাজ শুরু করে। আগুন বাড়তে থাকায় পরে একাধিক ইউনিট কাজে যোগ দেয়। এ বিষয়ে পরবর্তী সময়ে সাংবাদিকদের জানানো হবে বলে জানান উপপরিচালক
আগামী ১৫ থেকে ২১ জুন দেশব্যাপী চলবে দেশের প্রথম ডিজিটাল জনশুমারি গদৃহগণনা ২০২২ উপলক্ষ্যে ‘‘জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’’ এই পতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা হলরুমে উপজেলা শুমারি স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা। অন্যান্যের
কুমিল্লার দেবীদ্বারে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ'র সাবেক সদস্য সচিব মোঃ মিজানুর রহমান'র নিজস্ব অর্থায়নে এতিম ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার বড় আলমপুর, ভিংলাবাড়ি সহ বিভিন্ন ওয়ার্ডের এতিম ও অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে নিজ হাতে ওই খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন মিজানুর
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২২ উৎযাপন কমিটি শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে ( স্কুল, কলেজ ও মাদ্রাসা) তিন জন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত শিক্ষকগন হলেন, বাশঁমুড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেন, হাকিমপুর মহিলা কলেজের প্রভাষক এস এম হায়দার আলী, ছাতনী রাউতারা জি এম ফাজিল মাদ্রাসার প্রভাষক আব্দুল মোতালেব। সোমবার (২৩ মে) দুপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২২
মাদারীপুর শহরের লঞ্চঘাট এলাকায় প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে কোপানোর ঘটনা ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে মাদারীপুর পৌর শহরের লঞ্চঘাট এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন করে এলাকাবাসী। কুপিয়ে জখমের ঘটনায় সদর থানায় মামলা হলেও কোন আসামী গ্রেফতার হয়নি। ফলে আতঙ্ক বিরাজ করছে ভূক্তভোগি পরিবার ও এলাকাবাসীর মধ্যে। দুই ব্যবাসায়ীকে কুপিয়ে জখম করার একটি ২১ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে। শহরের বটতলা এলাকার
যমুনায় পানি বৃদ্ধির ফলে যেমন ফসলি জমি তলিয়ে যাচ্ছে। অপর দিকে ঘোলা পানিতে শখ করে মাছ শিকার করতে যাওয়া মানুষের মাছ ধরার দৃশ্য চোখে পড়ছে। আষাঢ় মাস না আসতেই সাড়ে বারো কেজি ওজনের আষাঢ়ে বোয়াল ধরতে সক্ষম হয়েছেন প্রতি মৌসুমে মাছ ধরা মানুষগুলো। ছবিটি রায়ের বাশালিয়া এলাকা থেকে তোলা। মাছ ধরতে পেরে তাদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মারা গেছেন। তার আনুমানিক বয়স ৬০ বছর। গতকাল সোমবার বিকেল পৌনে তিনটার দিকে আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটেছে। জানা যায়, গতকাল বিকেলে ঢাকাগামী আন্ত:নগর লালমনি এক্সপ্রেস ট্রেন আত্রাই রেল স্টেশনে অতিক্রম করছিল। এমন সময় ওই ব্যক্তি রেললাইনের পশ্চিম থেকে পূর্ব দিকে প্লাটফরমে উঠার চেষ্টাকালে চলন্ত ট্রেনের ধাক্কায় ছিঁটকে পড়ে যান।
প্রাচ্যের ভেনিস বরিশাল। বরিশালবাসীর-ই কথায় উঠে আসছে-ভেনিস শহর যেভাবে নদী-খাল দিয়ে পরিবেস্টিত ছিলো, সেই খালগুলোতে এখন জলাবদ্ধতা সৃষ্টি হয়। বন্ধ হয়ে গেছে, দখল হয়ে গেছে এবং দুষনে ভড়ে গেছে। এখন প্রাচ্যের ভেনিস এ কথাটি বলতে লজ্জাই লাগে, তারমানে ৫০ বছরের বাংলাদেশ এই জায়গাতে চলে আসলো। যখন ১৯৭২ সালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নদীর নব্যতা ফিরিয়ে আনতে ৫০
সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে অন্যান্য বছরের মতো এবারও বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় গত ২০ মে থেকে অভিযান শুরু করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ অভিযান অব্যাহত থাকবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। কোস্টগার্ডের পশ্চিম জোনের অধিনস্ত সকল স্টেশন ও আউটপোস্ট থেকে নিষিদ্ধ সময়ে মৎস্য সম্পদ সুরক্ষা ও আহরণ বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও প্রজনন ক্ষেত্র সংরক্ষণ কার্যক্রম সফল করার লক্ষে বাংলাদেশ কোস্টগার্ড মৎস্য জীবীদের
ঢাকা টেস্টের প্রথম সেশনটা বাংলাদেশের জন্য ছিল ভীতি জাগানিয়া। ২৪ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ কাঁপছিল শ্রীলঙ্কার পেস আক্রমণে। কিন্তু সেখান থেকে প্রতিরোধ শুরু মুশফিকুর রহিম ও লিটন দাস। প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে দুজনের জুটি বাংলাদেশকে পথ দেখাতে থাকে। দিনশেষে যখন মুশফিক-লিটন জুটি অবিচ্ছিন্ন থেকে সাজঘরে ফিরলেন ততক্ষণে বড় সংগ্রহের সম্ভাবনার আলো দেখছে বাংলাদেশ। জোড়া সেঞ্চুরিতে দিনটি নিজের করে নিয়েছেন
নওগাঁর আত্রাই থানাপুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ৭জন জুয়াড়িসহ ৪জনকে গ্রেপ্তার করেছে। রবিবার সন্ধায় এবং সোমবার সকালে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, রবিবার সন্ধ্যায় মাদক বিরোধী অভিযান চলাকালে উপজেলার ভর মাধাইমুড়ি এলাকা থেকে ৭ জুয়াড়িকে জুয়াড় আসর থেকে আটক করা হয়। আটককালে
দুদকের মামলায় দণ্ডিত সংসদ সদস্য হাজী সেলিমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদরোগ ও ডায়াবেটিসসহ শারীরিক নানা জটিলতা থাকায় তাকে হাসপাতালে ভর্তি করেছে কারা কর্তৃপক্ষ। সোমবার (২৩ মে) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১০টার দিকে হাজী সেলিমকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা
দেশে সেরা ব্যাটার খ্যাতিটা আগেই নিজের করে নিয়েছেন মুশফিকুর রহিম। নিজের নামের প্রতি সুবিচার করে চলেছেন লাল বলের ক্রিকেটে। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে দিয়েছিলেন ধৈর্যের পরীক্ষা। ২৮২ বলে করেছিলেন ১০৫ রান। দেশের হয়ে প্রথম ব্যাটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন চট্টগ্রাম টেস্টে। ঢাকা টেস্টে এসে আবারও পেয়েছেন শত রানের ইনিংস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে যখন ২৪ রানে ৫ উইকেট
নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নেছারাবাদ উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড: আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ,কে,এম,এ আউয়াল। জেলা আওয়ামীলীগের সম্পাদক এম,এ হাকিম হালদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক সংসদ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর সূত্রাপুর ইউনিয়নে এলকায় সোমবার দুপুরের দিকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার ভেতরে একটি নতুন ইউনিটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। কিন্তু আগুন কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ছে। আগুন লাগার পর আশপাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে কারখানার লার্জ ভলিউম প্যারেনটাল ইউনিটে (এলভিডি) আগুনের সূত্রপাত
গাংনীতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু। লেবু গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ছোট ভায়ের লাঠির আঘাতে মারা গেছে বড় ভাই খলিল বিশ্বাস (৬০)।সোমবার দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিৎিসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার সন্ধ্যায় আহত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন তিনি। নিহত খলিল বিশ্বাস মেহেরপুরের গাংনীর হিন্দা গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। নিহত খলিলের মেয়ে পারভিনা খাতুন জানান,
নভেল করোনাভাইরাস নিয়ে দুশ্চিন্তা কমতে না কমতেই বিশ্বব্যাপী নতুন আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কিপক্স। ইতিমধ্যে সন্দেহজনক ও লক্ষণযুক্ত মাঙ্কিপক্স রোগীদের আইসোলেশনের ব্যবস্থা করার পাশাপাশি রোগ নিয়ন্ত্রণ শাখা ও আইইডিসিআরে তাদের বিষয়ে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সেই সাথে দেশের সকল স্থলবন্দর ও বিমানবন্দরে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এরই ধারাবাহিকতায় মাঙ্কিপক্স সংক্রমণ প্রতিরোধে দিনাজপুরের হিলি স্থলবন্দরে সতর্ক রয়েছে মেডিক্যাল টিম
সারা দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধিক্কার ও নিন্দা জানাচ্ছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী কেন এ ধরনের বক্তব্য রেখেছেন? কারণ তিনি এখন নার্ভাস হয়ে গেছেন। তিনি দেখতে পাচ্ছেন, তার ক্ষমতার দিন শেষ। তিনি দেখতে পাচ্ছেন, সামনে আর ক্ষমতায় আসতে পারবেন না। তার তকত-তাউস টলমল হয়ে গেছে। সোমবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ
কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতের পটভূমিতে আঞ্চলিক সংকট মোকাবিলায় অর্থনৈতিক সহযোগিতা জোরদারে পাঁচটি প্রস্তাব রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২৩ মে) জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসক্যাপ) ৭৮তম অধিবেশনে সম্প্রচারিত একটি ভিডিও বার্তায় তিনি এ প্রস্তাব দেন। শেখ হাসিনা বলেন, ‘অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে এবং পরিস্থিতি মোকাবিলায় যৌথ পদক্ষেপ প্রয়োজন। আমি যে প্রস্তাবগুলো রেখেছি সেগুলো ইউক্রেন-রাশিয়া
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জনশুমারী ও গৃহগণনা বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী।এসময় সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এমএ কাশেম, পরিসংখ্যান সহকারী মোস্তাফিজুর রহমান লিজন ব্যাপারী প্রমুখ