সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেতন কাঠামোতে ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাস পাওয়ায় তাদের চলমান সব ধরনের আন্দোলন ও কর্মসূচি প্রত্যাহার করেছেন। সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে অর্থ ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে শিক্ষক সংগঠন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এই সিদ্ধান্তের ঘোষণা দেয়। গত তিন দিন ধরে আন্দোলনরত শিক্ষকরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছিলেন। তারা
নোয়াখালীর সোনাইমুড়ীতে পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের চৌমুহনী-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বারাহিপুর গ্রামের শাহরিয়া সহিদ (২০) ও মোশারফ হোসেন (২০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সহিদ ও মোশারফ মোটরসাইকেলযোগে সোনাইমুড়ী বাজার থেকে চৌমুহনীর দিকে যাচ্ছিলেন।
কুড়িগ্রামের উলিপুরে দুর্গম চরাঞ্চলে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মতিয়ার রহমান (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বুড়াবুড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি বুড়াবুড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে। পুলিশ জানায়, উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের
রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি গঠন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ১৬ সদস্যের ওই কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এর ১ নং সদস্য রাহেল মাহমুদ ও ৫ নং সদস্য জীবন মন্ডল তাদের অন্তর্ভুক্তির বিষয়ে আপত্তি জানিয়ে ফেসবুকে পৃথক পোষ্ট দেন। পোষ্টে তারা দাবি করেন, এই কমিটিতে অন্তর্ভুক্তির ব্যপারে তাদের সাথে কেউ কোন ধরনের আলোচনা করেননি। উক্ত দলের সাথে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি বৈঠকে সভাপতিত্ব করবেন। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, “আজকের বৈঠকে নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। খোলামেলা আলোচনা হবে। তবে বৈঠকটি
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট বাজারে সরকারি নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ উঠেছে ‘আতিক ট্রেডার্স এন্টারপ্রাইজ’ নামে একটি খুচরা সার বিক্রেতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। দোকানটির মালিক হেমায়েত মোল্লা দীর্ঘদিন ধরে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। উপজেলা কৃষি অফিসের পূর্বের একটি তদন্ত চলমান থাকা অবস্থায় আবারও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হেমায়েত মোল্লা
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে রাতভর গুলির ঘটনা ঘটেছে, যা সাধারণ রোহিঙ্গা ও স্থানীয় হোস্ট কমিউনিটির মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। সোমবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে মঙ্গলবার ভোর ১টা পর্যন্ত গুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শালবাগান রোহিঙ্গা ক্যাম্প ২৬-এর আই-ব্লক ও নয়াপাড়া নিবন্ধীত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ও আই ব্লকে ছালেহ গ্রুপ ও নুর কামাল গ্রুপের মধ্যে আধিপত্য
ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের কলেজের সামনে সোমবার (১০ নভেম্বর) ফাঁকা জায়গায় এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কলেজের সামনের ফাঁকা জায়গায় হঠাৎ গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। নিহতকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক
বরিশাল সদর-৫ আসনের জাতীয়তাবাদী ও শহীদ জিয়ার আদর্শের অকুতোভয় সৈনিক বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক মন্ত্রী ও হুইপ, এছাড়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জননেতা এ্যাড. মোঃ মজিবর রহমান সরোয়ারের সঙ্গে অগ্রণী ব্যাংক বরিশাল অঞ্চলের জিয়া পরিষদ ও অফিসার কল্যান সমিতি বাংলাদেশের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দলের নেতৃবৃন্দ ও প্রার্থীর মধ্যে রাজনৈতিক বিষয়সহ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড, আগামী নির্বাচনী প্রস্তুতি এবং সমন্বয়মূলক পদক্ষেপ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক অঙ্গন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। অমীমাংসিত এই বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনার জন্য অন্তর্বর্তী সরকার এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছিল। তবে সোমবার (১০ নভেম্বর) সেই সময়সীমা শেষ হলেও কোনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। সরকারের পক্ষ থেকে গত ৩ নভেম্বর জানানো হয়েছিল, ঐক্যমত্যে পৌঁছাতে আর কোনো
মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরে গুলিবিদ্ধ হয়ে আরিফ মীর (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার চাচাতো ভাই ইমরান গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক এবং মোল্লাকান্দি
থাইল্যান্ড ও মালয়েশিয়ার সীমান্ত উপকূলে অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে মালয়েশিয়ার সামুদ্রিক কর্তৃপক্ষ। রোববার (৯ নভেম্বর) থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং তা অন্তত সাতদিন পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাত দিয়ে জানা যায়, অন্তত ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছেন।
দীর্ঘ প্রায় ছয় বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের আপেল আমদানির কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভারতের কাশ্মীর থেকে আপেলবোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশ করে। মেসার্স খাজামেরি ট্রেডার্স নামের প্রতিষ্ঠান এ চালান আমদানি করে। এতে মোট ২৫ মেট্রিক টন আপেল ছিল। স্থানীয় আমদানিকারক ও সি অ্যান্ড এফ এজেন্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বিষয়টি। জানা যায়, করোনা মহামারির
বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকার নাম। সোমাবার (১০ নভেম্বর) সকাল ৮টা ১৮ মিনিটে বায়ুমান সূচক (AQI) অনুযায়ী ঢাকার একিউআই স্কোর ছিল ২৫৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান বিশ্বে তৃতীয়। প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি (স্কোর ৫৭৭), দ্বিতীয়স্থানে পাকিস্তানের লাহোর (৩৫৬) এবং চতুর্থস্থানে রয়েছে ভারতের কলকাতা (২২৪)। বিশেষজ্ঞদের মতে, ঢাকার বায়ুদূষণের মূল উৎস
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে রাজধানীতে কর্মসূচি ঘোষণাকে ‘রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি’ বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি সোমবার (১০ নভেম্বর) সকালে তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে স্পষ্ট ভাষায় জানান, নিষিদ্ধ দল বা সন্ত্রাসী সংগঠনের যেকোনো ধরনের বিক্ষোভ বা সমাবেশ আইনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে প্রতিহত করা হবে। ফেসবুক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা করে ভুল তথ্য প্রচারের অভিযোগে তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করলেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস। রোববার (৯ নভেম্বর) হঠাৎ পদত্যাগের ঘোষণা দেন তারা। বিবিসির সাম্প্রতিক প্রতিবেদনে উঠে আসে, ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিল দাঙ্গা নিয়ে প্রকাশিত ‘প্যানোরামা’ নামের একটি রিপোর্টে ট্রাম্পের দুটি বক্তব্য ৫৪ মিনিট ব্যবধানে দেওয়া হলেও ভিডিওতে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। পুলিশের বিশেষ শাখা (এসবি) জানিয়েছে, সারাদেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮ হাজার ৬৬৩টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৮ হাজার ২২৬টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ধরা হয়েছে। অর্থাৎ, ভোটকেন্দ্রের প্রায় ৬৭ শতাংশই সহিংসতা বা কেন্দ্র দখলসহ বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিস্থিতির ঝুঁকিতে রয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ে সম্প্রতি অনুষ্ঠিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর যুব মজলিসের কমিটি গঠন উপলক্ষে কাউন্সিল ২০২৫ রবিবার (৯ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল শহরস্থ যুব মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। কাউন্সিলে ২০২৫-২৬ সাংগঠনিক সেশনের জন্য মাহমুদুল হাসান নাঈমকে পৌর শাখার সভাপতি ও শেখ সাদিকে সেক্রেটারি করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। পৌর কমিটি ঘোষণা করেন ইসলামী
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাহিদুল ইসলাম ধলুর পক্ষে শোডাউন করেছে তার অনুসারী নেতাকর্মী ও সমর্থকেরা। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নওগাঁয় লিফলেট বিতরণ করা হয়। রোববার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ শহরের তাজের মোড়
রাজবাড়ীর গোয়ালন্দে বিখ্যাত লাঠিয়াল আঃ কাদের মৃধা স্মরনে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পদ্মা নদী তীরবর্তী মুন্সি বাজার এলাকায় আশ্রয়ন কেন্দ্রের মাঠ এ লাঠি খেলার আয়োজন করে স্হানীয় জনসাধারণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাঠি খেলার উদ্ধোধন করেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সাংসদ সদস্য পদপ্রার্থী ও রাজবাড়ী জেলা বিএনপির
কুমিল্লার লাকসামে গণসংযোগকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) দুপুরে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্র জানায়, লাকসাম-মনোহরগঞ্জ সংসদীয় আসনে বিএনপির পক্ষ
ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা ঋণ জালিয়াতি ও তা সিঙ্গাপুরে পাচারের অভিযোগে বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম)সহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় (ঢাকা-১) এ মামলাটি দায়ের করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোট এবং নির্বাচন একই দিনে হওয়া উচিত। জনগণ গণভোট সনদ বোঝে না বলে মন্তব্য করে তিনি বলেন, “সংস্কার আমরা মানতে প্রস্তুত। কিন্তু এমন কিছুতে রাজি হব না, যা সংসদে গিয়ে জোর করে পাস করানো হবে।” রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব
বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সেনাবাহিনী আগের অবস্থানেই থেকে দায়িত্ব পালন করবে এবং মাঠ থেকে তাদের প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত কোর কমিটির বৈঠক