পরমাণু কেন্দ্র ব্যবহার করে রাশিয়া রকেট হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। দেশটির অভিযোগ, একটি দখলকৃত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ব্যবহার করে চালানো রুশ এই হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, দখলকৃত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে থেকে রাশিয়ার নিক্ষেপ করা রকেটে কমপক্ষে ১৩
দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটি ১১ লাখ ৩৮ হাজার ৬০৬ জন। গত ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ২০০ জন।বৃহস্পতিবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (বুধবার) দেশে প্রথম
সাধারণত বাজারে বিক্রি হয় চাল, ডাল, শাক-সবজিসহ সকল নিত্য প্রয়োজনীয় পণ্য। তবে এমনও এক বাজার রয়েছে যেখানে পাওয়া যায় বিবাহযোগ্য পাত্র। ভারতের বিহারে মধুবনী জেলায় রয়েছে এমনই এক বাজার। সেখানে মেয়ের বাড়ির লোকেরা মনের মতো পাত্র কেনে দরদাম করে। তবে এ বাজার আজকের নতুন নয়, চলছে প্রায় ৭০০ বছর ধরে। বিভিন্ন জেলা থেকে মৈথিলী ব্রাহ্মণ সম্প্রদায়ের পুরুষরা এসে এ বাজারে সম্ভাব্য
রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম সিদ্দীক (২৭) নামে এক নারী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ আগস্ট) রাতে ওই চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে।জানা গেছে, নিহত জান্নাতুল নাঈম সিদ্দীক মগবাজারের কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেছেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী ও গাইনি বিষয়ে একটি কোর্স করছিলেন তিনি। এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
পুত্রসন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বুধবার (১০ আগস্ট) বিকেল ৫টা ৩৬ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নবজাতকের জন্ম দেন তিনি। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে ছেলেকে প্রকাশ্যে আনেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে তোলা ছবি পোস্ট করে পরী লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ রাজ্য। তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র।’ গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা
বিশ্বকাপ বাছাইপর্ব শেষ। বিশ্বকাপের ৩২ দল ঠিকও হয়ে গেছে। তবে কনমেবল অঞ্চলের বাছাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনার অসমাপ্ত ম্যাচটি নিয়ে জটিলতা ক্রমে বাড়ছেই। সেই ম্যাচটা আগামী মাসে ব্রাজিলের মাটিতে আয়োজনের নির্দেশ এসেছিল ফিফা-কনমেবলের কাছ থেকে। তবে আর্জেন্টিনার বিপক্ষে সেই ম্যাচটা না খেলতে এবার ব্রাজিল অনুরোধ করেছে ফিফার কাছে। অসমাপ্ত সেই ম্যাচটা আগামী ২২ সেপ্টেম্বর মাঠে গড়ানোর কথা। সাও পাওলোয় অনুষ্ঠেয় সেই ম্যাচে অবশ্য বেশ
ইসলাম মানুষের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যারা ইসলামকে জীবন-বিধান হিসেবে গ্রহণ করেছেন তারাই মুসলমান। মানুষ ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিতে হলে প্রথমেই তাকে সুনির্দিষ্ট কিছু বিষয়ের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। হাদিসে এ বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপনকারীর ব্যাপারে জান্নাতের ৮টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশের প্রতিশ্রুতি রয়েছে। ইসলাম গ্রহণের ফজিলত সম্পর্কিত বিষয়গুলো সমৃদ্ধ গুরুত্বপূর্ণ হাদিসটি তুলে ধরা হলো- হজরত
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হওয়ায় ফেসবুক লাইভে এসে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে গালি দেওয়ায় আবু তালেব নামের এক যুবককে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সহগোলপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আবু তালেব উপজেলার গাড়াবাড়িয়া গ্রাম হাটপাড়ার হারুন উর রশিদ এর ছেলে। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বিষয়টি গণমাধ্যম'কে
নেশার সৃষ্টি করে এমন প্রতিটি বস্তুই মদের অন্তর্ভূক্ত। নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তুই হারাম। যে ব্যক্তি একবার নেশা সৃষ্টিকারী কোনো জিনিস পান করলো; সে তার ৪০ দিনের নামাজের কল্যাণ থেকে বঞ্চিত হলো। তাহলে নেশা হয় এমন বস্তু পান করার হুকুম কী?নেশা সৃষ্টিকারী প্রতিটি জিনিসই পান করা হারাম। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকনির্দেশনাই তা প্রমাণ করে। হাদিসের একাধিক বর্ণনায় তা ওঠে
দেশের বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পুনরায় চালু করতে আদালতের মাধ্যমে গঠিত বোর্ডের কাছে আবেদন করেছেন কোম্পানিটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন। আবেদনে তিনি নিজেকে এবং তার মা ও বোনের স্বামীকে পরিচালনা বোর্ডে অন্তর্ভুক্ত করতে বলেছেন। শামীমা নাসরিনের পক্ষে অ্যাডভোকেট আহসানুল করিম এ আবেদন করেছেন। অ্যাডভোকেট আহসানুল করিম বলেন, এ ছাড়া হাইকোর্টে আরেকটি আবেদন দায়ের করা হয়েছে। এ আবেদনে মো. রাসেল ও শামীমা নাসরিনকে
কিছু দিন আগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কারচুপির মাধ্যমে ভোটের ফল জালিয়াতির অভিযোগে স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন চট্টগ্রামের এক যুবলীগ নেতা। বুধবার (১০ আগস্ট) চট্টগ্রামের প্রথম সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান নাসরিনের আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন
সারা দেশের ডলার সংকট কাটাতে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন সহজে রেমিট্যান্স আনতে পারে এজন্য শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে বিদেশি এক্সচেঞ্জ হাউজের সঙ্গে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপন বা প্রবাসী রেমিট্যান্স দেশে আনার চুক্তি করতে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি নিতে হবে না; শুধু প্রয়োজনীয় তথ্য জানালেই হবে। বুধবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। আগে ব্যাংকের আবেদনের
বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব- নির্বাচিত সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ আগস্ট বিকেল পাঁচটায় উপজেলা পরিষদ সভাকক্ষে বর্ণাঢ্য শপথ গ্রহণ অনুষ্ঠানে, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। অনুষ্ঠানে আলোচনাসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি প্রধান উপদেষ্টা ও সরাইল উপজেলা আওয়ামীলীগ এর সদস্য ফরহাদ রহমান (মাক্কি)র প্রথম মৃত্যুবার্ষিকী আজ। অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কি চলে গেছেন অনেক দুরে না ফেরার দেশে। আজ বুধবার তার প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর এইদিনে তিনি ২০২১ (১০ আগস্ট) ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, সন্তানসহ
নওগাঁর ধামইরহাটে অবৈধভাবে পটাশ সার মজুদ ও বেশি দামে বিক্রির দায়ে এক সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ। বুধবার (১০ আগষ্ট) দুপুরে উপজেলার আমাইতারা মোড়ে অভিযান চালিয়ে মেসার্স বিতরণী ট্রেডার্স সত্ত্বাধিকারী (সার ডিলার) আবু হেনা নুর মোহাম্মদকে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন। অভিযান শেষে শামীম
অবশেষে শান্তনার জয় পেল বাংলাদেশ। শঙ্কা জেগেছিল দীর্ঘ ২১ বছর পর জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশের। তবে সেটি আর হতে হয়নি। ২৫৭ রানের লক্ষ্য দিয়ে টাইগাররা জয় পেয়েছে ১০৫ রানে। প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচটি হারলে পড়তে হতো ধবলধোলাইয়ের লজ্জায়। তবে ১০৫ রানের বড় জয়ে এবারের মতো সেই লজ্জা এড়াতে সক্ষম হলো টাইগাররা। অন্যদিকে শেষটা হার দিয়ে হলেও সিরিজ
পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি। বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পরী। পরীর স্বামী ও জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ এ তথ্য নিশ্চিত করেছেন। মা-ছেলে উভয়ই সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি। নবজাতক ও ও স্ত্রীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন শরিফুল রাজ। প্রসঙ্গত, গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুণিন’ এ কাজ করতে
ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানে নেচে জনপ্রিয়তা পেয়েছিলেন। সেই অঞ্জলি অরোরার নাম এবার জড়াল এমএমএস ভিডিও ফাঁস কাণ্ডে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওয় নাকি অঞ্জলিকে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে। এমনই খবর শোনা যাচ্ছে। তাতেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি ও ভিডিও আপলোড করেন অঞ্জলি। জনপ্রিয়তা পান, ভুবন বাদ্যকরের গাওয়া ‘কাঁচা বাদাম’ গানে নেচে। এরপরই অঞ্জলির
গুরুত্বপূর্ণ নথিপত্র বাথরুমে ফ্লাশ করে নষ্ট করে দিতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। নতুন করে আবার অভিযোগ উঠল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে। মঙ্গলবারই তাঁর বাড়িতে এফবিআই তল্লাশি চালাচ্ছে বলে বিবৃতি দিয়েছিলেন ট্রাম্প। তারপরেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। বিখ্যাত মার্কিন সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, হোয়াইট হাউসে থাকাকালীন নিয়মিত কাগজপত্র বাথরুম থেকে ফ্লাশ করে নষ্ট করে দিতেন ট্রাম্প। সেই কারণেই পরবর্তীকালে বাথরুমের পাইপলাইনে জল
ভালবেসে বিয়ে অথচ পণের জন্য দিনের দিন গৃহবধূকে অত্যাচার করতেন একদা প্রেমিক বর্তমান স্বামী। শ্বশুরবাড়ির অন্যরাও চালাতেন শারীরিক ও মানসিক নির্যাতন। শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিলেন ঝাড়খণ্ডের (Jharkhand) বাসিন্দা তরুণী। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন। যে ঘরে আত্মহত্যা করেন তার দেওয়াল জুড়ে সুইসাইড নোট (Suicide Note) লিখে গিয়েছেন ওই তরুণী। যার উপর ভিত্তি করে আটক করা হয়েছে অভিযুক্ত স্বামী ও
নাটোরের বড়াইগ্রামে মহিষের গাড়ির সাথে ধাক্কা লেগে ইজিবাইকে থাকা ইযাজুল (৩৫)নামে একজন যাত্রী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পারকোল বাজার এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পার্শ্ব ফিডার সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ইযাজুল উপজেলার বড়াইগ্রাম পৌরসভার জলন্দা গ্রামের মৃত ইকান প্রামানিকের ছেলে। প্রত্যক্ষদশী ও স্বজনেরা জানান,নিহত ইযাজুল তার ভাগ্নির সিজার করানোর জন্য বাড়ি থেকে ব্যাটারী চালিত ইজিবাইক ভাড়া নিয়ে
বরিশালের বাকেরগঞ্জের দুর্গপাশায় তেঁতুলিয়া নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। বাঁধের নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে থানা পুলিশের সহযোগিতা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন পানি উন্নয়ন বোর্ডের উপ-সহাকরী প্রকৌশলী। বাকেরগঞ্জ থানায় করা সাধারণ ডায়েরিতে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহাকরী প্রকৌশলী রেজাউল করিম উল্লেখ করেছেন, অভিযোগকারী ও তাঁর সহকর্মী সহকারী প্রকৌশলী মো. ফয়সাল ‘তেঁতুলিয়া নদীর ভাঙন থেকে
বাংলাদেশি বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারছেন না জিম্বাবুয়ের ব্যাটাররা। হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ শুরুতে আঘাত হানার পর পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন অভিষেক ওয়ানডে খেলতে নামা এবাদত হোসেন। এরপর বোলিংয়ে এসে স্বাগতিকদের পঞ্চম উইকেটের পতন ঘটান তাইজুল ইসলাম। বাংলাদেশের বাঁহাতি স্পিনারের আর্ম বলে বিভ্রান্ত হয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন ইনোসেন্ট কাইয়া (১০)। জিম্বাবুয়ের সংগ্রহ তখন মাত্র
খোলাবাজারে ডলারের দাম দেশের ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। চাহিদার বিপরীতে বাজারে ডলার না থাকায় দাম বর্তমানে ১১৮ থেকে ১১৯ টাকায় উঠে গেছে। বুধবার (১০ আগস্ট) রাজধানীর মতিঝিলের মানি এক্সচেঞ্জে সরেজমিনে দেখা গেছে, মানি এক্সচেঞ্জগুলোয় নগদ ডলার নেই বললেই চলে। যার কারণে বেশিরভাগ মানি এক্সচেঞ্জই ডলার বিক্রি করার চেয়ে ডলার কিনতে বেশি আগ্রহী। এ বিষয়ে নিয়ামুল হাসান নামে একজন ডলার বিক্রেতা বলেন,