পঞ্চগড়ের বোদা উপজেলায় করোতোয়া নদীতে নৌকাডুবিতে নিখোঁজ আরও আটজনের মরদেহ পাওয়া গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে।এ ঘটনায় এখনো অন্তত ৫৫ জন নিখোঁজ রয়েছেন। সোমবার (২৬ সেপ্টম্বের) সকালে বোদায় চারজনের, দেবীগঞ্জ উপজেলায় দু’জনের ও পাশের জেলা দিনাজপুরের খানসামা উপজেলা থেকে একজনের এবং বীরগঞ্জ উপজেলা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে ১৬ নারী, ১০টি শিশু ও সাতজন
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ফের পিছিয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।তবে নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে পারেননি র্যাবের তদন্ত কর্মকর্তা। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী আগামী ৩১ অক্টোবর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন। এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ ৯২ বার পেছালো। মামলায় রুনির বন্ধু
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন।সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পূর্বাঞ্চল রেলওয়ের বারইয়ারহাট পৌর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিরিনা বেগম (৫০) ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা আলোকদিয়া গ্রামের নজরুল হুদার স্ত্রী।স্থানীয়রা জানান, সোমবার সকালে বারইয়ারহাট পৌরসভায় চিকিৎসকের কাছে যাচ্ছিলেন শিরিনা। রেললাইন পার হওয়ার সময় কিশোরগঞ্জমুখী চট্টলা ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। পরে পুলিশ মরদেহ উদ্ধার
সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এটির নির্মাতা কাজল আরেফিন অমি। নাটকটির জনপ্রিয়তা এতটাই ছাড়িয়ে যায় যে দর্শকের আগ্রহের কারণে বর্তমানে এর চতুর্থ সিজন চলছে। এই সিজনেও ইউটিউবে নাটকের পর্বগুলো পাচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ। কিন্তু সম্প্রতি প্রচারিত এ নাটকের কয়েকটি পর্বের সংলাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। আপত্তির মুখে সেই ‘বিতর্কিত’ পর্বগুলো ইউটিউব থেকে সরিয়ে ফেলেছে প্রযোজনা
ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। রবিবার দিবাগত রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এ সিদ্ধান্ত নেয়। এ ঘটনায় ১৬ জন নেত্রীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।মধ্যরাতে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ
রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। নিহতরা হলেন নোমান (৩২) ও শামীমা (২৪)। রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মুজিব পাটোয়ারী। তিনি বলেন, আমরা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে দেখি নোমান ফ্যানের সঙ্গে
ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, দেশবরেণ্য একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র মারা গেছেন।সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ৩টা ৪৭ মিনিটে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। রণেশ মৈত্র স্ত্রী পূরবী মৈত্র, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ তার পরলোকগমন নিশ্চিত করে বলেন,
অর্থনৈতিক সংকটের মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। রোববার (২৫ সেপ্টেম্বর) একটি টুইট বার্তায় তিনি এমনটি জানান। টুইট বার্তায় পাকিস্তানের অর্থমন্ত্রী বলেন, আমি মৌখিকভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। পাকিস্তানে পৌঁছে আমি আনুষ্ঠানিক পদত্যাগ করব। মিফতাহ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বর্তমানে লন্ডনে রয়েছেন এবং আগামী সপ্তাহের শুরুতে তারা পাকিস্তানে ফিরবেন। পাকিস্তানের অর্থনীতি ক্রমাগতভাবে অস্থির সময় পার করছে। আর সাম্প্রতিক বিধ্বংসী
মেহেরপুরের গাংনীর রাজা ক্লিনিকের মালিক পারভিয়াস হোসেন রাজার মুক্তির দাবি করেছে তার স্বজন ও শুভানুধ্যায়ীরা। গতকাল রবিবার জেল হাজাতে যাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুক্তির দাবিতে শতশত পোষ্ট দিয়েছেন তারা। তাদের দাবি পারভিয়াস হোসেন রাজা একজন সৎ মানুষ ভালো মানুষ। তার কাছ থেকে ধনী গরিব অসহায় সহ সকল শ্রেনী পেশার মানুষ চিকিৎসা সেবা নিয়ে থাকেন। তিনি সেবা ও
চট্টগ্রামসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার উপকূলবর্তী শহরগুলো বিশ্বের অন্য যেকোনো জায়গার চাইতে দ্রুতগতিতে তলিয়ে যাচ্ছে। ফলে কোটি কোটি মানুষ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বর্ধিত ঝুঁকিতে পড়ছেন। নতুন এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। বিশ্বের ৪৮টি উপকূলীয় শহর নিয়ে গবেষণাটি করেছে সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়।এতে দেখা গেছে, দ্রুত নগরায়নের ফলে এসব শহর তাদের ক্রমবর্ধমানসংখ্যক বাসিন্দাদের সেবা দিতে ব্যাপকভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন করছে। গবেষণাটি
পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩০ জনে।সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে করতোয়ায় দুটি, দিনাজপুরের খানসামার আত্রাই নদীতে একটি এবং আরও দুটি মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা মরদেহগুলোর নাম-পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন জিনিসের বদৌলতে বেশির ভাগ লোক জান্নাতে প্রবেশ করবে। তিনি বলেন, তাক্বওয়া ও সচ্চরিত্রের বদৌলতে। তাকে আরও জিজ্ঞাসা করা হলো, কোন জিনিসের কারণে অধিকাংশ লোক জাহান্নামে যাবে? তিনি বলেন, দুটি অংগ- মুখ ও লজ্জাস্থান।’ (ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ) হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ
আরব আমিরাতের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করল বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফিফ হোসেনের ক্যারিয়ারসেরা ইনিংসের পর মিরাজের ক্যারিয়ারসেরা বোলিংয়ে জয় নিশ্চিত করে টাইগাররা। ম্যাচের শেষ দিকে নিজেদের নার্ভ ধরে রাখতে না পেরে লোপ্পা ক্যাচও ছেড়ে বসে বাংলাদেশের ক্রিকেটাররা। সেখান থেকে শেষ ওভারে টানা দুই বলে দুই উইকেট তুলে নিয়ে দলকে ৫ রানের জয় পাইয়ে দেন শরিফুল ইসলাম। দুবাই আন্তর্জাতিক
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ডুবোচরে আটকা পড়েছে খানজাহান আলী নামের এটি রোরো ফেরি। রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পাটুরিয়া ঘাট থেকে যানবাহন বোঝাই করে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে রওনা দিয়ে পদ্মা নদীতে সৃষ্ট ডুবোচরে আটকা পড়ে ফেরিটি।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন ডুবোচরে ফেরি আটকা পড়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি মুঠোফোনে বলেন, পদ্মা নদীর পানি কমে যাওয়ায়
মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি'র ২০২২-২৩ বর্ষের সহযোগী সদস্য সংগ্রহের মৌখিক ও লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি'তে 'রিপোর্টার্স ইউনিটি'র কার্যালয়ে নবীন সদস্য সংগ্রহের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং সেশনের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় ভাইভা বোর্ডে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরতুজা হাসান
এবারে পাথরঘাটার ফিশিং বোট শহিদ এর জেলেদের জালে ধরা পড়লো ৩ কেজি ওজনের ১টি বড় সাইজের ইলিশ। বিক্রি হলো ৯হাজার ৫'শ টাকা দামে! ২৫ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটার পাইকারি মৎস্য বাজার বিএফডিসি ঘাটে এই ইলিশ মাছটি বিক্রি করতে নিয়ে আসেন এফবি শহিদ ট্রলারের মালিক শহিদুল ইসলাম নিজেই। সহিদ মোল্লা নামক জনৈক ব্যক্তি মাছটি সাড়ে নয় হাজার টাকায় কিনে নেন। ওই
গাজীপুরের শ্রীপুরে স্কুল ছাত্রীর টিকটক ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয় এক যুবক। এ ঘটনার প্রতিবাদ করায় ওই ছাত্রীর বাবাকে মারধর করে হাত ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার উপজেলার বরমী ইউনিয়নের বালিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন ওই গ্রামের মো. অনিক(২২), মোস্তফা কামাল (৪৫), মোছা. হেলেনা (৪০), মোছা. চম্পা (২২), জুয়েল মিয়া ও আশিক। ছাত্রীর বাবা জানা যায়, তার মেয়ে
নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আত্রাই থানা চত্ত্বরে ওসি তারেকুর রহমান সরকার এর সভাপতিত্বে মন্দিরের সভাপতি সাধারন সম্পাদকদের সাথে মত বিনিময় করেন নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান। ওসি তদন্ত লুৎফর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে ইউনিয়ন চেয়ারম্যান এস এম মঞ্জুরুল আলম, খবিরুল ইসলাম, স¤্রাট
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, বাবুশান স্ত্রীর কাছে প্রেমিকাসহ ধরে পড়েন। এরপর বাবুশানের স্ত্রী প্রকাশ্যে রাস্তায় প্রেমিকাকে মারধর করেন। সেই অপমান সহ্য করতে না পেরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার তথ্য মিলেছে। সম্প্রতি বাবুশান এবং প্রাক্রুতির একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। বাবুশান-পত্নী ত্রুপ্তি রাস্তায় অভিনেত্রীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। অভিনেত্রীকে রাস্তার মাঝে
সিট বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করায় ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধরের অভিযোগ উঠেছে। কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে এই অভিযোগ। এ ঘটনায় শনিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। এ ঘটনার মধ্যেই রিভা ও রাজিয়ার বিরুদ্ধে এবার অভিযোগ তুলেছেন ওই কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী। তিনি গণমাধ্যমকে বলেছেন, জান্নাতুলের
ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ তৈরি করবে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের মাধ্যমে নির্বাচনের সব তথ্য ভোটারসহ সবাইকে জানানো হবে। এজন্য একটি টেকনিক্যাল কমিটি গঠন করে দেওয়া হয়েছে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। রোববার (২৫ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় তিনি বলেন, ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ তৈরি করতে চাচ্ছি। এটা আমরা এবং নাগরিকরাও ব্যবহার করতে
গাজীপুরের কাপাসিয়ায় নাজমুল হাসান (১৬) নামের এক শিক্ষার্থী কনুই দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে। লেখাপড়ার প্রতি তার এমন আগ্রহ দেখে অনেকেই বিস্মিত। মেধাবী ছাত্র নাজমুল উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজাহাজী পূর্বপাড়া গ্রামের নাজিমউদ্দিন খন্দকারে ছেলে। পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে জেএসসি পরীক্ষার পর রাতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই হাত পুড়ে যায় নাজমুল হাসানের। দীর্ঘদিন ঢাকার একটি হাসপাতালে
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। আগামী পহেলা অক্টোবর শুরু হতে যাচ্ছে এই শারদীয় উৎসব। এই উৎসবকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। শেষ সময়ের প্রস্তুতিতে মাটির কাজ শেষ করে এখন চলছে সাজসজ্জার কাজ। রঙের আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হচ্ছে নানা রঙ-ঢঙে। পূজা ঘনিয়ে আসায় এখন রাত দিন ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা। সরেজমিনে দেখা যায়,
সাধারণত আমরা লোকের মুখে শুনে থাকি শুধু ছেলেরাই মেয়েদের দিকে তাকায়, ছেলেরাই মেয়েদের আড়চোখে দেখে, মেয়েদের রাস্তায় দেখে নানা রকম মন্তব্য করে। কিন্তু একথা কেউ জানেনা যে মেয়েরাও কম যায়না এই সব ব্যাপারে। রাস্তা ঘাটে সুন্দর ছেলে দেখলে তার ওপর চোখ পরে মেয়েদের। কিন্তু আসল কথা হল এমন কি কি বিশিষ্ট থাকলে মেয়েরা মুগ্ধ হয় ছেলেদের দেখে ? সোজাসুজি হোক বা