বগুড়ার গাবতলী উপজেলায় বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই ঠান্ডা মিয়া (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে গাবতলী উপজেলার সোনারায় মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঠান্ডা মিয়া ওই এলাকার কোরবান আলীর ছেলে। গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, ঠান্ডা মিয়ার বড় ভাই নুরু মিয়া ও তার স্ত্রী মাজেদা বেগম তাদের
ঢাকা থেকে ডিক্লারেশন পেয়েছে বাংলা দৈনিক নবপ্রকাশ। আজ বুধবার (২৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাপত্রের কপি প্রকাশক ও সম্পাদক শাহিদুর রহমান শাহিদ গ্রহণ করেন। অচিরেই এ দৈনিকটি বাজারে আসবে বলে জানা গেছে। এর মধ্যে প্রবীন ও নবীন সাংবাদিকরা ‘নবপ্রকাশ’ পত্রিকায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। পত্রিকাটির প্রকাশ নিয়ে কথা হয় সম্পাদক শাহিদুর রহমান শাহিদের সাথে। তিনি বলেন, নবপ্রকাশের প্রধান লক্ষ্য হবে দেশের
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক কারবারিকে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক মাদক কারবারি হলো, চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার জয়রামপুর গ্রামের মৃত নাজির আলী শেখ এর ছেলে মোঃ রেজাউল হক @ বুধো(৪৫) ও যশোর জেলার চৌগাছা থানার জগদিশপুর গ্রামের মৃত করিম গাজীর ছেলে মো. বিল্লাল হোসেন গাজী (৪৫)। ডিবি পুলিশ সূত্রে
নওগাঁর আত্রাইয়ে সারের দাম বেশি নেওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ডিলারকে অর্থদন্ড দেওয়া হয়েছে। বুধবার (২৪ আগষ্ট) দুপুরে এ দন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম। বিচারক জানান, সরকারী নির্দেশনা অমান্য করে বেশি দামে সার বিক্রি করায় বিএডিসির সার ডিলার মেসার্স সীমা ট্রেডার্সকে ৫০ হাজার এবং বিক্রয় সীমার অধিক সার বিক্রি করায় বিসিআইসি সার ডিলার মেসার্স নজরুল ট্রেডার্সকে ৫ হাজার
রাজবাড়ীর গোয়ালন্দে ১৯ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধি তরুনী ধর্ষণের শিকার হযেছে। এ ঘটনায় অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ পৌরসভার ৬নং ওয়ার্ডের আড়ৎপট্টি এলাকার লাল মিয়া বেপারীর ছেলে মোঃ সজল বেপারী ওরফে শরিফ (২৮), ঘোষপট্টি এলাকার আলতাফ ডাক্তারের ছেলে মিঠু (৩৮), উপজেলার উজানচর ইউনিয়রেন নতুন পাড়া গ্রামের মৃত তোতা শেখের ছেলে আলামিন শেখ (২৮)। গোয়ালন্দ
ঝিনাইদহে নোংরা ও অস্বাস্থ্য পরিবেশে খাবার তৈরী এবং বিক্রির অপরাধে সুইট হোটেলসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হক এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, নিয়মিত বাজার মনিটরিং কর্মসূচীর আওতায় বুধবার দুপুরে শহরের বিভিন্ন হোটেল রেস্তোরায় অভিযান চালানো হয়। সেসময় শহরের সুইট হোটেল ও ভাই ভাই কনফেকশনারিতে অস্বাস্থ্য, নোংরা পরিবেশে খাবার তৈরী ও বিক্রির
মেহেরপুরের গাংনীতে শাশুড়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযােগে জামাতা বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার সময় তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। বাদশা করমদী গ্রামের সাহাবুর পাড়ার রবিউল ইসলামের ছেলে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক বলেন, হত্যাকান্ডের পরপরই বাদশা পালিয়ে যায়। এরপর তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে
ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে টিসিবির পণ্য সরানোর সময় হাতেনাতে ধরা পড়েছে চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদুর দুই সহকর্মী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মধ্যরাতে কালীগঞ্জের সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়ন পরিষদে। গ্রামবাসি জানায়, রাত ১টার দিকে ইউনিয়ন পরিষদের গেট খুলে টিসিবির পণ্য ভ্যানে তুলে সরানোর সময় ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সামছুল হক ও একই গ্রামের ভ্যানচালক আব্দুল খালেক ধরা পড়ে। ঘটনার সময় ইউপি সদস্য
সাতক্ষীরার শ্যামনগরে ১ কেজি গাঁজাসহ একজন গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত মঙ্গলবার ২৩শে আগস্ট আনুমানিক বিকাল ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর থানাধীন পশ্চিম কৈখালী এলাকায় একটি বিশেষ অভিযান ০১ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের মোঃ
হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী এলাকায় বিয়ের দাবিতে স্বামীর ভাতিজার ঘরে আশ্রয় নিয়েছেন দুই সন্তানের জননী এক নারী। জানা গেছে, প্রায় ১০ দিন আগে ব্যক্তিগত সমস্যার কারণে স্বামী রশিদুল ইসলামকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে যান ওই নারী। গতকাল মঙ্গলবার (২৩ আগষ্ট) সকালে তার স্বামীর আপন ভাতিজা জাকিরুলের বাড়িতে বিয়ের দাবীতে ঢোকেন। বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে ঢোকার পর এখন পর্যন্ত বাড়িতে আসেননি
সরকার ১০ টাকা কেজি দরে চাল এবং ঘরে-ঘরে চাকুরি দেয়ার কথা বলে ক্ষমতায় এসে আজ চাল,ডাল,তেলসহ কৃষকের সারের দাম বাড়িয়ে দিয়ে জনগনের সাথে প্রতারণা করেছে। আওয়ামীলীগ মুখে যা বলে বাস্তবে তা করেনা এটাই তার প্রমান।ভোলায় শান্তি পূর্ণ সমাবেশে পুলিশ গুলি চালিয়ে সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ছাত্রদলের সভাপতি নূরে আলমকে হত্যা করছে। খালেদা জিয়া অনেক অসুস্থ্য যেনেও সরকার তাকে অবৈধ্য
ভূঞাপুরে ফলদা ইউনিয়নের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধাবার (২৪ আগস্ট) ফলদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় ফলদা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাচন অফিসার নাজমা সুলতানা, তালিকা প্রনয়ণ কাজে নিয়োজিত সুপারভাইজার সন্তোষ কুমার দত্ত,মো. হানিফ,মো. মোবারক হোসেন,মো. জাহাঙ্গীর হোসেনসহ তথ্যসংগ্রহকারী ও
মেহেরপুরের গাংনীতে ৩টি ককটেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৪০০ টাকা। র্যাব-৬ ঝিনাইদহের একটি টিম তাদেরকে মঙ্গলবার রাতে মেহেরপুরের গাংনীর কুঠিভাটপাড়া থেকে আটক করে। আটককৃতরা হচ্ছে- গাংনী উপজেলার কোদাইলকাটি গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে আব্দুল আলিম স্বপন(৩৫) ও কুঠি ভাটপাড়ার সাকেম মন্ডলের ছেলে ছিফাত মন্ডল(৫৫)। আজ (২৪শে আগস্ট)
নওগাঁর ধামইরহাটে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভী রহমানের মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৪ আগস্ট বেলা ১১ টায় দলীয় কার্যালয় থেকে একটি শোক র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোসা. আনজুয়ারা বেগমের সভাপতিত্বে প্রয়াত আইভী রহমানের স্মৃতিচারণ
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ এর দশম শ্রেণীর ছাত্রী নুসরাত এর আত্মহত্যার প্ররোচনাকারী আল-আমিন এর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধ করেছে শিক্ষার্থী ও ন্যায়বিচারকামী জনতা। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের ১০ম শ্রেণির ছাত্রী নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকার মশুরা গ্রামের নিজাম খানের মেয়ে নুশরাতের (১৫) সঙ্গে একই উপজেলার ভোজেশ্বর কাঠপট্টি এলাকার ব্যবসায়ী দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে আল
আশাশুনি উপজেলার প্রতাপনগরে পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধে আবারও ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। বারাবর বাঁধ ভেঙ্গে প্লাবিত মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। ইউনিয়নের দরগাতলার আইট নামক স্থানে খোলপেটুয়া নদীর চরে প্রায় ২০০ ফুট স্থানজুড়ে বেড়ি বাঁধে ভয়াবহ ভাঙ্গন লেগেছে। মঙ্গলবার ভোর রাতে স্থানীয় মৎস্যজীবী জেলেরা ভাঙ্গন দেখতে পায়। ক্ষণে ক্ষণে চর ভাঙ্গতে ভাঙ্গতে নদী গর্ভে বিলীন হতে থাকে। বিকেল না গড়াতে ভাঙ্গন
পাথরঘাটায় দুলাভাই ও শ্যালিকাকে শিকলে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ আগস্ট) বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব বাদুরতলা মতি মুন্সি বাড়ি এ ঘটনা ঘটে। পুত্রবধু কুলসুম তার শ্বশুরের বিরুদ্ধে এ অভিযোগ করে বলেন তার স্বামী কাজের জন্য (মাছ ধরতে) নদীতে গেলে তার শশুর তাকে অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করতেন। বাবার বাড়ি যেতে চাইলেও যেতে না দিয়ে
ভূঞাপুরে গামছা দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে প্রাণ গেলো ৭ বছরের শিশুর। মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যার দিকে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের দড়িপাড়া নিকলা গ্রামে। ফাতিমা ওই গ্রামের দুলাল হোসেনের মেয়ে ও দড়িপাড়া নিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার নিকলাদড়ি পাড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে ঘরের
টেকনাফে নয়াপাড়া শরনার্থী ক্যাম্পে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। সে নয়াপাড়া নিবন্ধিত শরনার্থী ক্যাম্পের লালু মিয়ার পুত্র ব্লক-এইচ, শেড-৬৮৯/০৪, এমআরসি- ৬৩৩৩৮ এর জোবায়ের (২৩)। ২৪ আগস্ট বুধবার ভোর রাত সাড়ে বারোটারদিকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার হেফাজত হতে ২টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান ও ৮ রাউন্ড গুলি
সাবেক নির্বাচন কমিশনার লেখক মাহবুব তালুকদার আর নেই। বুধবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে রাজধানীর ইউনাউটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে আইরিন তালুকদার। তিনি জানান, সকালে তার বাবার অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। দুপুর ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে তার বড় ধরনের হার্ট অ্যাটাকের কথা জানান
সার ও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিতে দিশেহারা নেত্রকোনার কৃষকরা। তার উপর তীব্র খরায় আমন ক্ষেত ফেটে চৌচির এবং রোদে পুড়ে ধানের চারা বিবর্ণ হয়ে পড়ায় জেলায় রোপা অমন চাষের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশংকা দেখা দিয়েছে। নেত্রকোনা জেলা মূলত কৃষি নির্ভর জেলা। সার, ডিজেল ও তীব্র খরার কারণে এই জেলার অর্থনীতির মূল ভিত্তি কৃষিতে চরম অস্থিরতা বিরাজ করছে। আমন ধান চাষাবাদ নিয়ে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের পর বান্ধবীর আমন্ত্রণে সিলেট ঘুরতে গিয়ে এক তরুণী (২৩) দলবেঁধে ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ আগস্ট) সকালে মহানগর পুলিশের মুখপাত্র উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি সুনামগঞ্জের হাছননগরের জুনু মিয়ার ছেলে জুবায়ের হোসেন,
ফাঁস হওয়া অডিওতে ছাত্রীদের অকথ্য ভাষায় গালাগালের ঘটনায় ক্ষমা চেয়েছিলেন ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা। গেল ১৯ আগস্ট রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে ক্ষমা চান তিনি। ফেসবুকে তিনি লিখেন, ‘ইডেন কলেজ ছাত্রলীগের প্রতিটি কর্মীর সঙ্গে আমার আত্মার সম্পর্ক। এরা আমার পরিবারের সদস্য ছাড়া অন্য কিছু নয়। একান্ত ব্যক্তিগত পরিবেশে হলেও দায়িত্বশীল জায়গা থেকে অসংযত ভাষার প্রয়োগ আমার অপরাধ হয়েছে বলে আমি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক হয়েছে এক শিক্ষক। বুধবার (২৪ আগস্ট) সকালে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে শিক্ষক ও ছাত্রীকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। অভিযুক্ত শিক্ষক ছত্রাজিতপুর ইউনিয়নের কাঠালিয়াপাড়া গ্রামের মৃত তাজেমুল হকের ছেলে গোলাম কবির (৪৫)।