টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন ভূঞাপুর থানার এসআই মোঃ লিটন মিয়া ও ভূঞাপুরে কর্তব্যরত ডিএসবি’র এসআই মোঃ ইউসুব আলী। গত আগষ্ট মাসের কর্মদক্ষতার উপর ভিত্তিতে বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তাদেরকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন। টাঙ্গাইল পুলিশ লাইনের মাসিক কল্যান সভায় সম্মাননা স্মারক প্রদানকালে জেলার ও বিভিন্ন থানা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত
বরিশালে বিদেশী পিস্তলসহ একাধিক মামলার আসামী আটক করেছে র্যাব-৮। বুধবার দিবাগত রাতে বাকেরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে বিদেশী পিস্তল, জাল টাকা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহষ্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র্যাব-৮ এর সিপিএসসি কোম্পানীর অধিনায়ক (উপ-পরিচালক) মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে বাকেরগঞ্জ থানাধীন পিয়ারপুর
যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যের মেমফিসে ফেসবুক লাইভে গিয়ে গাড়ি চালিয়ে গুলি করে চার জনকে হত্যা করেছে এক যুবক। কয়েক ঘণ্টা ধরে এমনভাবে হামলা চালান ১৯ বছর বয়সী এই বন্দুকধারী। পরে অবশ্য তাকে গ্রেফতার করেছে পুলিশ। সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বন্দুক হামলার ঘটনায় ১৯ বছর বয়সী এজেকিয়েল কেলিকে কাস্টডিতে নেয়া হয়েছে। পুলিশ ডিরেক্টর সেরিলিন ডেভিস বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেন,
টাঙ্গাইলের ভূঞাপুরে পানিতে ডুবে আব্দুল কাদের (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ওই এলাকার রাজমিস্ত্রি আজাদ শেখের ছেলে। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাটিকাটা এলাকায় এ ঘটনা ঘটে। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, কাদের তাঁর ছোট ভাইকে সাথে নিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে কাদের পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয়রা শিশু কাদেরের লাশ উদ্ধার করে ভূঞাপুর
ভারতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে না দেওয়ার মোদি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কলকাতায় একটি রাজনৈতিক সভায় দাঁড়িয়ে মমতা বলেন, শেখ হাসিনা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু বিজেপি সরকার সেটা করতে দেয়নি। মনে হচ্ছে, বিজেপি সরকার শেখ হাসিনার সঙ্গে আমার সাক্ষাৎ নিয়ে ‘চিন্তিত’। তিনি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে পাঁচ কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পঞ্চকষি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পঞ্চক্রোশি ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে জমিতে চারা রোপণের কাজ করছিলেন কৃষি শ্রমিকেরা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই পাঁচ কৃষি শ্রমিক নিহত হয়। আহত হয় আরও অন্তত ১০ জন।
খাদ্যবান্ধব, ওএমএস ও টিসিবির প্রভাবে বাজারে প্রতি কেজিতে ৫-৬ টাকা কমেছে চালের দাম। আরো সহনশীল হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী মোড়ে ওমমএস বিতরণ কার্যক্রম কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন। এসময় মন্ত্রী বলেন, সারাদেশে নিরবচ্ছিন্ন, সুষ্ঠ ও সুন্দর ভাবে উৎসব মূখর পরিবেশে খাদ্যবান্ধব, ও এমএস ও
নওগাঁর ধামইরহাটে ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ের সমাপনী, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদারাস ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩ টায় উপজেলার সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, মহিলা
পূর্ব মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি ঘণীভূত হওয়ার পূর্বাভাস রয়েছে। এজন্য আগামী তিন দিনের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়ার পরিস্থিতির অবনতি হওয়ারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান এ তথ্য জানান। তিনি বলেন, লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর ফলে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর
দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তে বিএসএফ গুলি করে মিনার বাবু (১৫) নামে এক বাংলাদেশি স্কুলছাত্রকে হত্যা করেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুই বাংলাদেশি।বুধবার (৭ সেপ্টেম্বর) দিনহত রাত ১১টার দিকে ১০নং কমলপুর ইউনিয়নের দাইনুর বিওপি ৩১৫ নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে। নিহত মিনার উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের খানপুর ভিতর পাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। স্থানীয় খানপুর উচ্চ বিদ্যলিয়ে নবম
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পিরোজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলরুম কাউখালী নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, নিরাপদ খাদ্য অফিসার গোলাম রাব্বি, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজম শরীফ, অফিসার ইনচার্জ বনি আমিন, কাউখালী সরকারি বালিকা বিদ্যালয়ের
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হেফাজতে থাকার সময় নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলার আবেদন করেছেন সাবেক এসপি বাবুল আক্তার।বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে মামলার আবেদন করেন। মামলার আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ। তিনি বলেন, মামলায় নির্যাতন
মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে বিলিয়ন ডলারের ডিজিটাল হুন্ডি কারবার করা ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দেশে ডলারের দাম বাড়াসহ নানা কারণে তদন্ত শুরু করে সিআইডি। এতে বেরিয়ে আসে, গত এক বছরে ৭৫ হাজার কোটি টাকার সমপরিমাণ ৭.৮ বিলিয়ন ডলার পাচার করেছে হুন্ডি ব্যবসায়ীরা।বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডি প্রধান মোহাম্মদ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য ও মাদক বিক্রির টাকাসহ দু'জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আটক ব্যক্তিদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ভোরে কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফরের নেতৃত্বে একটি দল উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামের এনামের বাড়িতে অভিযান চালায়। এসময় এনামের বাড়ি থেকে ১৪ বোতল ভারতীয় মদ (অফিসার চয়েজ
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা, ছিনতাই হওয়া ১টি মোবাইলফোন ও এজাহারনামীয় ১ আসামীসহ ৩জনকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। থানা পুলিশ জানায়, উপজেলার উত্তর উজানচর নতুনপাড়া ৪নম্বর ওয়ার্ড সকিনস্থ ধৃত আসামী মো. হারুন বিশ্বাস (৩৮) কে ২কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত
হঠাৎ রুটি খাওয়ার ইচ্ছা হলো বাজার রাস্তা একবারে নিরব মঙলবার রাতে চলছিল ভারত- শ্রীলংকা এশিয়া কাপ ম্যাচ। হোটেল ঢুকতে দেখি প্রতিটি চেয়ারে মানুষ বসা সবার নজর টিভির দিকে। একটু জায়গা করে রুটি দিতে বললাম। টিভিতে লড়াইয়ে ভারত ও শ্রীলংকা।ওভারের খেলায় ম্যাচের জয়-পরাজয়নিশ্চিতের লড়াই চলছে। টান টান উত্তেজনা দুই পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মাঝে। এর চেয়ে ঢের উত্তেজনা বাজিকরদের মাঝে। সরাইল বাজারের
চার দিনের রাষ্ট্রায় সফরে ভারতে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে আজ (বৃহস্পতিবার) রাতে দেশে ফিরবেন তিনি। রাষ্ট্রীয় এই সফরে দুই দেশের মধ্যে সাত সমোঝতা চুক্তি হয়েছে। এ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরে ভারতের সঙ্গে যৌথ সম্মতিতে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। এগুলো হলো- অবিচল বন্ধুত্ব আঞ্চলিক সমৃদ্ধি ও উন্নয়নের জন্য বন্ধুত্ব ও অংশীদারিত্বের চেতনায় বৃহত্তর সহযোগিতার ওপর গুরুত্বারোপের সিদ্ধান্ত নিয়েছে ভারত ও
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে বিএনপি'র দলীয় কার্যালয়ে হঠাৎ করেই দলীয় সাইনবোর্ডের পরিবর্তে দেখা যাচ্ছে কৃষি অফিসের সাইনবোর্ড। তবে কে বা কারা লাগিয়েছে এই সাইনবোর্ড তা জানা নেই কারোর। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকেই রুহিয়া থানা বিএনপির কার্যালয়ে এ সাইনবোর্ডটি দেখতে পান স্থানীয়রা। এরপর থেকেই তুমুল আলোচনা সমালোচনা শুরু হয় জেলাজুড়ে। দলীয় কার্যালয়ে এমন সাইনবোর্ড দেখে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা। ফলে স্থানীয়রা রয়েছে হামলা ও
ভারত সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিন ৪৫ মিনিট বন্ধ থাকবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা। বিমানবন্দরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ভিভিআইপি মুভমেন্টের (প্রধানমন্ত্রীর আগমন) কারণে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এয়ারলাইন্সগুলোকে এসময়ের মধ্যকার ফ্লাইটগুলো এগিয়ে বা পিছিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও বিমানবন্দরের যাত্রীদের
আজ ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। প্রতি বছরের মতো এবারও অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও দিনটি যথাযথভাবে উদযাপন করা হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার’। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় মহাখালীর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (বিএনএফই) অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং সভাপতিত্ব
এশিয়া কাপে সুপার ফোরের পঞ্চম ম্যাচ হয়ে গেছে নিয়মরক্ষার। বৃহস্পতিবার রাত ৮টায় অপ্রত্যাশিত বিদায়ের গ্লানি নিয়ে দুবাইয়ে নামছে ভারত, তাদের প্রতিপক্ষ পাকিস্তানের কাছে শেষ ওভারে হেরে হৃদয় ভাঙা আফগানিস্তান। আগেভাগে বিদায় নিতে হচ্ছে দুই দলকে। অথচ দুই দলই শুরুটা করেছিল দাপটের সঙ্গে। গ্রুপ পর্বে পাকিস্তান ও হংকংকে ভারত এবং শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছিল আফগানিস্তান। কিন্তু দ্বিতীয় ধাপে
দুনিয়ায় ফজিলতপূর্ণ চারটি মসজিদের একটি হলো- মসজিদে কুবা। মসজিদটি মদিনা শরিফের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত। এর দূরত্ব মসজিদে নববী থেকে পাঁচ কিলোমিটারের মতো। ‘কুবা’ একটি কূপের নাম। এই কূপকে কেন্দ্র করে যে বসতি গড়ে উঠেছে তাকে কুবা মহল্লা বলা হয়। এই যোগসূত্রে মসজিদটির নামকরণ হয়- মসজিদে কুবা। নবী করিম (সা.) মদিনায় হিজরতের প্রথম দিন কুবায় অবস্থানকালে এ মসজিদের ভিত্তি স্থাপন করেন এবং নির্মাণকাজে
শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানদের হারিয়ে ফাইনালে পাকিস্তানটানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে আফগানদের কাঁদিয়ে ফাইনাল নিশ্চিত করলো পাকিস্তান। এশিয়া কাপের এবারের আসরে বাবর আজমদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।৪ বল হাতে রেখেই আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়েছে পাকিস্তান। একইসঙ্গে নিশ্চিত হরো আরেক ফাইনালিস্ট। সুপার ফোরে পাকিস্তানের মতোই নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পাওয়া শ্রীলঙ্কা উঠে গেছে ফাইনালে। সেই সুবাদে এশিয়া কাপে বিদায়ঘণ্টা বাজল ভারত ও আফগানিস্তানের। শারজায় টস হেরে
বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার ঘোষণা দেওয়ার পর এমন মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।এর আগে ছাত্রলীগ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কমিটি দেওয়ার ঘোষণা দেয়। এ নিয়ে অভিভাবক মহলে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়।এমন এক পরিস্থিতিতে বুধবার (৭ সেপ্টম্বর) বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রামের চেক বিতরণ শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ বিষয়টি নিয়ে কথা