কুমিল্লা শহরে নিবেদিতা নামে একটি বেসরকরি হাসপাতালের অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি ও ওষুধ সংরক্ষণের ফ্রিজে গরুর মাংস পেয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এ সময় হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (কো-অর্ডিনেটর) আবদুল্লাহ আল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ১২টায় ওই হাসপাতালে অভিযান পরিচালনা করে জেলা সিভিল সার্জন কার্যালয়। জেলা সিভিল সার্জন
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি খলিল প্রধানের অফিসে ঢুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর এর অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। শনিবার(০৩ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার এসআই মাসুদ আল মামুন। এর আগে গতকাল শুক্রবার(০২ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় খলিল প্রধানের নিজ বাড়িতে এ ভাংচুরের ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, অফিসের ভেতর
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৮৯ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। শনিবার (০৩ সেপ্টেম্বর) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, গতকাল শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার টেকনাফ লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আশিক আহমেদ এর নেতৃত্বে সেন্টমার্টিন্স সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান
লালমনিরহাটের হাতীবান্ধায় ছাগলের জন্য গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে হাসানুর রহমান (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (০৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসানুর উপজেলার দইখাওয়া মধ্যপাড়া এলাকার ইমান আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাসানুর ছাগলের খাবারের জন্য কাঁঠাল গাছে উঠে গাছের পাতা কাটতেছিলো। এ সময় ওই গাছে থাকা বৈদ্যুতিক
রাজবাড়ীর গোয়ালন্দে এশিয়ান টেলিভিশন ও মানবজমিন পত্রিকায় মো. সোহেল রানা অরফে সোহেল নামে এক কলেজ ছাত্রের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গোয়ালন্দ প্রেসক্লাবের সামনে "গোয়ালন্দ উপজেলার সর্বস্তরের জনগণের" ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন হতে মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রকাশ করায় এশিয়ান টিভি ও মানবজমিন পত্রিকার স্হানীয় প্রতিনিধি সুজন
নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন প্রধানকে গুলি করে হত্যা এবং বিএনপির বিভিন্ন কর্মসূচিতে হামলার প্রতিবাদে বরিশালে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা দক্ষিণ ও উত্তরের যৌথ উদ্যোগে শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান নান্টুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক দেওয়ান
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত চাল বন্দর থেকে খালাসের ৩ দিন পর পাইকারী ও খুচরা পর্যায়ে কেজিতে ২ থেকে ৪ টাকা কমেছে দাম।গত মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে হিলি কাস্টমসে চালের বিলঅবএন্ট্রি সাবমিটের পর পরিক্ষণ শুল্কায়ন শেষে চাল খালাস কার্যক্রম শুরু হয়। আজ শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা যায়,স্বর্ণা চাল ২ টাকা কমে ৫০ টাকা, ২৮ জাতের
ঢাকা থেকে বরিশালগামী পারাবাত-১২ লঞ্চে এক যাত্রীর মানিব্যাগ চুরির অভিযোগে মো. রিপন ইসলাম (মিলন) ৪০ নামে এক ব্যক্তিকে আটক করেছে নৌ থানা পুলিশ। আটক রিপনের বাড়ি পটুয়াখালীর মীর্জাগঞ্জ থানার গিলাবুনিয়া ৫ নং ওয়ার্ডে এলাকায়। শনিবার ভোরে তাকে আটক করা হয়। এর আগেও একই রুটের লঞ্চে যাত্রীদের মালামাল চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আটক রিপনের বিরুদ্ধে পটুয়াখালীর মীর্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলায়
ভূঞাপুরে ডোবা থেকে মিললো সরকারি ওষুধ।উপজেলার যমুনা চরাঞ্চল বেষ্টিত গাবসারা ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সরকারি ঔষধ একটি ডোবায় পড়ে থাকতে দেখা যায়। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৭ নং ওয়ার্ডের রেহাইগাবসারা এলাকার গাবসারা কমিউনিটি ক্লিনিকের পাশের একটি ডোবায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসী ও স্থানীয়দের অভিযোগ, ওই ক্লিনিকের স্বাস্থ্যসহকারী মো. নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে সরকারি ঔষধ রোগীদের না দিয়ে
আগামী জাতীয় নির্বাচনে ফাইনাল খেলায় ফয়সালা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘আন্দোলন আন্দোলন করতে করতে মির্জা ফখরুল সাহেব গলা শুকিয়ে ফেলছেন। কিন্তু মরা নদীতে তো জোয়ার আসে না। জোয়ার কি আসবে কখনো? কর্মীদের আন্দোলন দিয়ে সরকার হটানোর ইতিহাস নেই। এখনো আপনাদের সঙ্গে দলের নেতাকর্মীর বাইরে জনগণ যোগ দেয়নি। কোন মুখে বলেন ফয়সালা হবে? ফয়সালা
মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া ২টি গোলা বাংলাদেশ সীমান্তের ভেতরে পড়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১ এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টায় রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১ এর মাঝামাঝি মিয়ানমার সেনাবাহিনীর ২টি যুদ্ধবিমান এবং ২টি
নিখোঁজের ৪০ ঘণ্টা পর সাতক্ষীরার সেই সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ হীল কাফির মরদেহ উদ্ধার করেছে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের গাজীপুর এলাকার কঁচা নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আবু বকর। ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে নিখোঁজের পর
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন থেকে জিহাদ (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে কালুখালী থানা পুলিশ।শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রতনদিয়া ইউপির গঙ্গানন্দপুর হিরু মোল্লার ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জিহাদ ফরিদপুর সদর উপজেলার ইশান গোপালপুরের জসিম উদ্দিনের ছেলে।স্থানীয় মেম্বর লতিফ জানান, সকালে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। ওই ছেলের গলায় কালো দাগ
টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ২ কেজি ১'শ ৪১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।তবে এসময় কোন পাচারকারীকে আটক করা যায়নি।৩ সেপ্টেম্বর শনিবার ভোর রাতে টেকনাফ ব্যাটালিয়ন ( ২ বিজিবি)'র অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়। বিজিবি জানায়, পার্শ্ববর্তী দেশ মিয়ানমার হতে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে গভীর রাতে টেকনাফ ব্যাটালিয়ন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি এবার কোনোভাবেই পরাজিত হবে না। বিজয় ছাড়া কোনো বিকল্প পথ নেই।শনিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, পুলিশ ও আওয়ামী লীগ সরকার বিএনপিকে কোনো ছাড় দেবে না। জনগণের শক্তি দিয়ে ছাড়টা আদায় করে নিতে হবে। আমাদের কোনো বিভ্রান্ত থাকার সুযোগ নেই। ভোলায় নুরে আলম, আব্দুর
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপি-পুলিশ-আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ প্রায় দুই শতাধিক আহত হয়েছেন। তিন ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ শনিবার (০৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌর সদরের সৈয়দগঁও চৌরাস্তা এলাকা থেকে শুরু হয়। কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির আজকের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুমতি ছিল না। মিছিল নিয়ে পৌর বাজারের
সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপটি পাশের খাদে গিয়ে পড়ে। শনিবার (৩ সেপ্টম্বর) সকাল ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং এলাকায় ফাজিলপুর মিনা সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন চারখাই ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মাজেদ খানের বাবা লুৎফুর রহমান ও লুৎফুরের স্ত্রী। অন্য
২০২১ সালে ভারতে সবচেয়ে বেশি ভুয়া খবর ছড়িয়েছে পশ্চিমবঙ্গ থেকে। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, পশ্চিমবঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪৩টি ভুয়া খবর ছড়ানো হয়েছে। শুধু কলকাতায় ছড়ানো ভুয়া খবরের সংখ্যাই ২৮টি। যা ভারতে দায়েরকৃত এ ধরনের মামলার প্রায় এক-চতুর্থাংশ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপির ভোট ব্যাংকে ব্যাপক উত্থান ঘটে। গেরুয়া দলের টার্গেট ছিল
থানার মধ্যে লাইব্রেরি, সেখানেই বসে বই পড়ছেন থানার পুলিশ সদস্য ও সেবা প্রত্যাশীরা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও রাজধানীর দুটি থানায় সাধারণ মানুষের জন্য বই পড়ার এমন আয়োজন করা হয়েছে। সাচ্ছন্দ্য পরিবেশ আর মানুষের থানা ভীতি কাটাতে এমন ব্যতিক্রমী আয়োজন পুলিশের। রাজধানীর কামরাঙ্গীরচর থানার গেট দিয়ে ঢুকতেই সবার চোখ আটকে যাবে বই পড়ার দৃশ্য দেখে। থানার নারী-শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের
আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা জেলা পরিষদ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান। আতিয়ার রহমান বলেন, ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অর্থাৎ তিনটি
এশিয়া কাপের ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দল। আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর শ্রীলঙ্কার কাছে ২ উইকেটের পরাজয়ে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছায় ক্রিকেটাররা। এশিয়া কাপ খেলতে গত ২৩ আগস্ট দেশ ছেড়েছিল সাকিব আল হাসানের দল। সংযুক্ত আরব আমিরাতে ১০ দিনেই টাইগারদের
লালমনিরহাটে বিয়ে করতে না পারায় সাজ্জাদ হোসেন (৫২) নামে এক ব্যক্তি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের গিলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বিয়ে করতে না পারায় এবং বিয়ের বয়স পার হয়ে যাওয়ায় সাজ্জাদ দীর্ঘদিন থেকে মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানান স্বজনরা। নিহত সাজ্জাদ হোসেন ওই গ্রামের মৃত আব্দুর রউফ
তাইওয়ানের কাছে ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে দেশটির উত্তেজনার মধ্যে এই ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। শুক্রবার (২ আগস্ট) তাইওয়ানের প্রতিরক্ষাব্যবস্থা জোরদারের লক্ষ্যে ওয়াশিংটনের পক্ষ থেকে এ ঘোষণা এসেছে। বাইডেন প্রশাসন আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে ১.১ বিলিয়ন ডলার মূল্যের প্রতিরক্ষামূলক অস্ত্র বিক্রি করার অভিপ্রায় কংগ্রেসকে অবহিত করেছে। কারণ সম্প্রতি মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন। তার ওই সফর নিয়ে
দেশে নিত্যপণ্যের মতো সম্প্রতি অতিপ্রয়োজনীয় ওষুধের দামও বেড়েছে। গত দেড় মাসে শতকরা প্রায় ১০০ ভাগ বৃদ্ধি পেয়েছে সেগুলোর মূল্য। মানুষের চিকিৎসা বাবদ মোট খরচের বড় অংশই ওষুধের পেছনে ব্যয় হয়। এতে ওষুধ ভেদে বড় ব্যবধানে দর বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। জ্বালানি তেল ও ডলারের মূল্য বৃদ্ধি ওষুধের বাজারে প্রভাব ফেলেছে বলে দাবি ঔষধ প্রশাসনের। তবে বিশেষজ্ঞদের দাবি, এভাবে ওষুধের দাম