আদালতের রায়ে বাতিল হয়ে গেছে জামায়াতে ইসলামীর নিবন্ধন। এর দীর্ঘদিন পর সম্প্রতি নতুন নামে তাদের আত্মপ্রকাশের আলোচনা শুরু হয় রাজনৈতিক অঙ্গনে। সেই ধারাবাহিকতায় বুধবার (২৬ অক্টোবর) বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে দলটি নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করে। দলটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট অনোয়ারুল ইসলাম চাঁন এবং জেনারেল সেক্রেটারি হিসেবে রয়েছেন মুহা. নিজামুল হক। নিবন্ধনের আবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে
প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, অগনতান্ত্রিক পন্থায় সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র ও প্রকাশ্য জনসমক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকর উস্কানীমূলক বক্তব্য প্রদানের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও চাকামইয়া ইউপি চেয়ারম্যান মো: মজিবর রহমান ফকির (৪৮) এর বিরুদ্ধে কলাপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। চাকামইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: হুমায়ুন কবির কেরামত বাদী হয়ে আজ বুধবার (২৬ অক্টোবর) এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আনন্দমিছিলে পুলিশের বাধার অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, সড়কে মিছিল করায় যানজট সৃষ্টি হলে নেতা-কর্মীদের সরে যেতে বললে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা ও ফাঁকা গুলি ছুড়েছে। নগরের কাজীর দেউড়ি এলাকায় আজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর পুলিশ ধাওয়া দিয়ে দক্ষিণ
চাঁদাবাজি ও জমি জবর দখল মামলায় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জুলহাস হোসেন ওরফে জুলহাস খানকে জেলা হাজতে প্রেরণ করেছে কলাপাড়া সিনিয়র জুডিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার এ রায় ঘোষনা করা হয়। যার মামলা নং ৪৩১/২০২২। এসময় রাসেল ফকির, রাকিবুল ফকির ও জাকির ফকির নামে আরো ৩জনকে একই মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়। এদের প্রত্যেকের বাড়ি কুয়াকাটা পৌর এলাকার
ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবুতলা গ্রাম থেকে মহিলাসহ ৬ জনকে আটক করেছে মহেশপুরের ৫৮ বিজিবি। আটককৃতরা অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক তসলিম মোহাম্মদ তারেক বুধবার বিকালে এ খবর জানান। আটককৃকরা হলেন, যশোরের হিলিয়া গ্রামের জাকির মোল্লার ছেলে মোঃ আলাউদ্দিন মোল্লা(২২) ও তার খালাতো বোন নড়াইলের কদমতলা গ্রামের আশরাফ শেখের মেয়ে মোসাঃ শামীমা
পায়রা বন্দরের ক্যাপিটাল ড্রেজিং কাজের ও আটটি জাহাজের উদ্বোধন এবং প্রথম টার্মিনাল, ৬-লেন সংযোগ সড়কসহ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। আজ ২৭ অক্টোবর প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি এসব উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ফলে বন্দরটি পরিপূর্ণ সক্ষমতার সঙ্গে কাজ করতে পারবে এবং দেশের বৈদেশিক বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে, যার সুফল বাঙালি জাতি যুগ যুগ ধরে
ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটী ইউনিয়নের বহুল আলোচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের দায়ে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঝিনাইদহ সমন্বিত অফিসের সহকারী পরিচালক বজলুর রহমান মঙ্গলবার (২৫ অক্টোবর) বাদী হয়ে মামলাটি করেন। ঝিনাইদহ দুদুকের নতুন অফিস স্থাপনের পর এটিই প্রথম মামলা বলে জানা গেছে। মামলায় উল্লেখ করা হয় আসামী শহিদুল ।
কোথায় আছে আইন আছে কাগজে কলমে " বাস্তবায়ন কি আছে হাট-বাজারে " বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে ব্রাহ্মণবাড়িয়া সরাইলের হাট-বাজার ভেজালপণ্যে সয়লাব হয়ে গেছে।শিশু খাদ্য থেকে শুরু করে, কসমেটিক্স,মিষ্টি, মসলা, ভোজ্যতেল কিসে নেই ভেজাল! এনিয়ে উদ্বিগ্ন ভোক্তারা।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারী না থাকায় ভেজাল ও নিম্নমানের পণ্য কিনে ক্রেতারা প্রতারিত হচ্ছেন। গত উপজেলা আইন- শৃঙ্খলা মাসিক সভায় বক্তারা অভিযোগ করে বলেন,
গ্রাম পুলিশের চাকরি জাতীয়করনের দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় মহাসচিব এম, এ নাছের, নওগাঁর আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক গোলাপ চাঁনসহ অন্যান্য গ্রাম পুলিশরা বক্তব্য রাখেন প্রমুখ। মানবন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
রাজবাড়ীতে ডাকাতির প্রস্তুতির সময় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামীসহ ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছে থাকা একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি ও সাতটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার (২৬ অক্টোবর) বেলা ১১টা৷ দিকে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন মামলায় চার্জশীটভুক্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দাগী আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার এম
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় দশ হাজার পাঁচশত একত্রিশ জন স্বল্প আয়ের মানুষের মাঝে ষষ্ঠ বারের মতো স্বল্প মূল্যে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। স্বল্প মূল্য এইসব টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। তবে পণ্যের পরিধি বাড়ার দাবি সাধারণ মানুষের। বুধবার(২৬ অক্টোবর) হাকিমপুর পৌর সভার (১,২,৬) ওয়ার্ড এর জন্য হিলি স্থলবন্দর এর মাইক্রো বাসষ্টেন্ডে টিসিবি
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের কুঞ্জনগর গ্রামের হুদা পাড়ায় স্ত্রী সাবিনা খাতুনকে (৩৩) হত্যার পর আত্মহত্যা করেছে স্বামী বিদ্যুৎ হোসেন (৪০)। মঙ্গলবার দিবাগত রাতে স্ত্রীকে মাথায় আঘাত করে হত্যার পর বুধবার দুপুরে আত্মহত্যা করে স্বামী বিদ্যুৎ। বুধবার সকাল ৮টায় শয়নকক্ষ থেকে সাবিনা খাতুন এবং দুপুর ২টায় বাড়ির পাশের একটি বাঁশবাগান থেকে বিদ্যুৎ'র ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গাংনী থানা পুলিশ। নিহত সাবিনা
চলছে মা ইলিশ রক্ষা ও সংরক্ষণ অভিযানের শেষ মূহুর্ত। আর ২২ দিনের অভিযানে বরিশালের হিজলা উপজেলার বিভিন্ন স্থানে থেমে থাকেনি ইলিশ ব্যবসায়ীদের অবৈধভাবে ইলিশ নিধন ও সংরক্ষণ তৎপরতা। তার প্রমাণ মিলেছে মঙ্গলবার মধ্যরাতে বড় আকারের ২৮০ টি বরফ সহ একটি ট্রাক পুলিশের হাতে আটকের মাধ্যমে। এসময় ট্রাকের চালক সহ আরও দুজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে ঝড়
শাকিব খান ও শবনম বুবলীর বৈবাহিক সম্পর্ক অটুট নাকি তারা বিচ্ছেদের পথে হেঁটেছেন- শোবিজে কান পাতলে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। সাধারণ মানুষেরও বিষয়টি নিয়ে জানার আগ্রহের কমতি নেই। এই গুঞ্জনকে উদ্দেশ্যপ্রণোদিত বলছেন চিত্রনায়িকা বুবলী। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের গুজব উড়িয়ে দিয়ে তিনি বলেন, এ ধরনের গুজবের খবর খুবই উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। আমাদের মধ্যে বিচ্ছেদ হলে এখন কেন
খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আসাদুজ্জামান খান কামাল বলেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে দ্রব্যমূল্যর দাম বাড়ছে। কেউ যদি মনে করে খাদ্যদ্রব্যের দাম বাড়বে না আরও কমবে, তাহলে সে বোকার স্বর্গে বাস করে। এ মুহূর্তে লোডশেডিং ছাড়া উপায় নেই জানিয়ে তিনি বলেন, ডিজেলের দাম বেড়েছে, তাই সরকারকে বাধ্য হয়ে
প্রতারণার মামলায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।বুধবার (২৬ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন বিষয়টি জানিয়েছেন।সম্প্রতি ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন বলেন, গত ১৯ অক্টোবর মামলার চার্জশিট গ্রহণের দিন ধার্য ছিল। ওই দিন ইভ্যালির চেয়ারম্যান শামীমা
বিএনপির বিভাগীয় গণসমাবেশের একদিন আগে থেকে মহাসড়কে নসিমন, করিমন ও থ্রি-হুইলারসহ অবৈধ যানচলাচল বন্ধের দাবিতে আগামী ৪ ও ৫ নভেম্বর বাস ধর্মঘটের ডাক দিয়েছে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ।বুধবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক ও জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে। কিশোর কুমার দে বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে
অনুমোদনহীন অবৈধ ওষুধ বিক্রির অপরাধে আলোচিত চিকিৎসক জাহাঙ্গীর কবির পরিচালিত দুটি প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো, ওষুধ বিক্রির ই-কমার্স সাইট- আল্টিমেট অর্গানিক লাইফ এবং আমদানিকারক প্রতিষ্ঠান ইন-মোশন ট্রেডিং ইন্টারন্যাশনাল। বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর আফতাব নগর জাহাঙ্গীর কবিরের চেম্বারে অভিযান করে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক
৫৩ জনকে অবৈধ পন্থায় নিয়োগ, ডিজিটাল যুগে এসে সিন্দুকে টাকা রেখে নগদ লেনদেনের পর এবার পুরাতন কাগজপত্র বিক্রিতে বিশ্ববিদ্যালয়কে ঠকানোর অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর বিরুদ্ধে। তার দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তে দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানটি ১৮ লাখ টাকার বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ফলে এই ঘটনা জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট মহলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া শুরু হয়েছে। জানা যায়, ২০১৮ সালের
বিএনপিকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী নির্বাচনে এই দেশের জনগণ যদি আপনাদের ভোট দেয়, তাহলে ক্ষমতায় আসবেন। ক্ষমতা চেঞ্জের একমাত্র মাধ্যম হলো জনগণের ভোটের মাধ্যমে। জনগণের দুর্ভোগ সৃষ্টি করে ক্ষমতায় আসবেন তা জনগণ মেনে নেবে না।বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা অনেক ধরনের রঙিন স্বপ্ন দেখছেন
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষের কথা ভাবতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৬ অক্টোবর) গণভবনে ভোগ্যপণ্য আমদানিকারক ও রপ্তানিকারকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘‘২০০৯ সালে সরকার গঠনের পর ব্যবসায়ীরা, সে যে দলেরই হোক না কেন, যাতে ব্যবসাটা ‘ব্যবসায়ী’ হিসেবে করতে পারে সেই পরিবেশটা আমি সৃষ্টি করে দিয়েছি।’’ তিনি
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও সর্বশেষ নারী এশিয়া কাপের আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে নিগার সুলতানা জ্যোতির দল। দলকে আবারও জয়ের ট্র্যাকে ফিরিয়ে আনার লক্ষ্যে নারী ক্রিকেটারদের জন্য নতুন কোচ আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জ্যোতি, সালমা খাতুন, জাহানারা আলমদের নতুন কোচ হিসেবে শ্রীলঙ্কার সাবেক তারকা ক্রিকেটার হাসান তিলকারত্নকে নিয়োগ দিচ্ছে বিসিবি। সামনের আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে আপাতত দুই বছরের চুক্তিতে
বিশিষ্ট চিকিৎসক জাহাঙ্গীর কবিরের চেম্বারে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে এই অভিযান শুরু হয়।অভিযানের নেতৃত্ব দিচ্ছেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল। তিনি বলেন, তার বিরুদ্ধে অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগ রয়েছে। অভিযান শেষে বিস্তারিত বলা যাবে। গত ৩ বছর ধরে প্রচলিত ধারার চিকিৎসার তুলনায় একটু আলাদা ধরনের চিকিৎসা পরামর্শ দিয়ে আলোচিত হন জাহাঙ্গীর
বিদেশে পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়ে অন্তত ১০টি দেশের সঙ্গে পারস্পরিক আইনগত সহায়তা, প্রয়োজনীয় তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও অন্যান্য সহায়তা গ্রহণের জন্য চুক্তি করতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) তিন মাস সময় দিয়েছেন হাইকোর্ট।দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড, থাইল্যান্ড ও হংকং-চায়না। বুধবার (২৬ অক্টোবর) বিএফআইইউর প্রতিবেদন দাখিলের পর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি