রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারত ইতিবাচক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, ভারত সফরে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গারা আমাদের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশকে নষ্ট করছে। তারা নিজেদের মধ্যেও অস্ত্রবাজি ও সংঘাত করছে। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে আমরা ভারতকে বলেছি। ভারত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ইতিবাচক। কিন্তু সমস্যা
জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন। গত সোমবার অর্ধ দিবস থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী এ কর্মবিরতি বুধবার (১৪ সেপ্টেম্বর) শেষ হয়েছে। জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন,
মোংলা বন্দরে বিদেশী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে পাচার করে আনার সময় একটি ইঞ্জিন চালিত স্টিল বডির নৌকা থেকে ৫৪৮০ লিটার চোরাই ডিজেল ও জাহাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ১০০০ মিটার রশি জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।১৪ সেপ্টেম্বর বুধবার রাত ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মোংলার পশুর নদী সংলগ্ন এলাকা থেকে চোরাই ডিজেল ও রশি জব্দ করে কোস্টগার্ড সদস্যরা। সোমবার (১৪
ভারত সরকার আতপ চাল রপ্তানির ওপর নতুন করে শুল্ক আরোপ করায় দিনাজপুরের হিলিবন্দর দিয়ে আতপ চাল আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।তারই বিপরীতে বাংলাদেশ চাল আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সেদ্ধ চাল আমদানি অব্যাহত আছে। হিলি বন্দরের ক্রেতা-বিক্রেতারা বলছেন, আতপ আমদানি বন্ধ থাকার সুযোগে হিলির স্থানীয় খুচরো বাজারে সেদ্ধ চালের কেজিতে ৪ টাকা পর্যন্ত
খাগড়াছড়ির গুইমারা উপজেলার নাবাংপাড়ার পাড়া কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের গৃহীত কার্যক্রম এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার (১৪সেপ্টেম্বর ২০২২ইং)সকালের দিকে রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে
কৃষিভিত্তিক মেহেরপুর জেলায় দিন দিন বজ্রপাতের আঘাতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বজ্রপাতে মৃত্যু হচ্ছে অসংখ্য মানুষ এবং গবাদিপশুর। বৃষ্টি হোক কিংবা না হোক, মেঘ হলেই যেন বজ্রপাতের হুংকার শুরু হয়। বজ্রপাত থেকে রক্ষায় সরকার প্রধান এবং সচেতন মহল একাধিকবার তালগাছ'কে সুরক্ষাময় গাছ হিসেবে উল্লেখ করেছেন। সরকারি এবং বেসরকারি ভাবে বিভিন্ন সময়ে তালগাছের চারা এবং তাল বীজ রোপণ করা হয়ে থাকে। মেহেরপুরের
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন,বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। তিনি দুটি কথা বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনী থেকেএ দেশকে মুক্ত করেছিলেন। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন; তিনি তা বাস্তবায়ন করেন। তিনি
মুজিব বর্ষে বাংলাদেশকে মৎস্য সম্পদে সমৃদ্ধ করার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ২০২২-২২৩ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় বেসরকারি প্রাতিষ্ঠানিক জলাশয় পর্যায়ে চাষের জন্য মাছের পোণা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে মাছের পোণা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোণা বিতরণ করেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ
বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা-মেঘনা-যমুনায় কি লন্ডন থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ঢেউ আনা যাবে? তাদের আন্দোলন গাছে কাঁঠাল গোঁফে তেল। বুধবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, বিএনপি জাতীয় সরকার গঠন করবে। কিন্তু ওই সরকারের নেতা কে হবে, তা কারও জানা নেই। মির্জা
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। তবে তার একদিন আগেই আজ (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড দিয়েছে নির্বাচকরা। অভিজ্ঞতার জন্য আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে টিকে যাবেন মাহমুদউল্লাহ রিয়াদ, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট নিজের করে নিতে পারলেন না গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন ডিজিটাল বাংলাদেশ, অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া যায়। সেটা আরও জোরদার হওয়া দরকার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওয়েব ক্যামেরার মাধ্যমে উপজেলা পর্যায়ে যাতে চিকিৎসা সেবা দেওয়া যায় তার ব্যবস্থা আমরা করে দিয়েছি। ঢাকার বাইরে বিভিন্ন উপজেলার মানুষ যাতে চিকিৎসা সেবা পান, সেদিকে আরও নজর দিতে হবে। তিনি বলেন, উপজেলার হাসপাতালগুলো মাত্র ৩১ শয্যাবিশিষ্ট ছিল। আমরা জনসংখ্যা
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তরুণ সিনেমাটোগ্রাফার জাহিদ হোসাইন। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে মোটরসাইকেলে করে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের চকরিয়ার বানিয়ারছড়ায় একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জাহিদ হোসাইনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা ভিকি জাহেদ। তার সঙ্গে প্রায় দশটি নাটকে কাজ করেছেন এই সিনোট্রোগ্রাফার। এরমধ্যে ‘ভুলজন্ম’, ‘জন্মদাগ’, ‘প্রায়শ্চিত্ত’, ‘চম্পা হাউজ’ দর্শক নন্দিত। জাহিদ
আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে যাত্রা শুরু হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতালের। এখানে রোগীরা সকল রোগের সেবা পাবেন।বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ হাসপাতালটির উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নানান উদ্যোগ নেওয়ায় দেশের মানুষ সুফল পাচ্ছে। এ ছাড়া সাধারণ মানুষ অল্প খরচে যাতে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল অসুস্থ থাকায় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন কমিশনার আহসান হাবিব খান। বুধবার (১৪ সেপ্টেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে তিনি বলেন, রোডম্যাপ অনুযায়ী ২০২৩ সালের ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আহসান হাবিব খান
স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সব হাসপাতালে শক্ত তদারকির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে মানুষ যেন ঠিকমতো সেবা পায়, সে লক্ষ্যে আমরা নানা পদক্ষেপ নিয়েছি, যার সুফল অল্প কিছু দিনের মধ্যেই আমাদের সামনে প্রতীয়মান হবে।বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি
নাগর্নো-কারাবাখে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষে প্রায় একশ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে।নাগর্নো-কারাবাখে আর্মেনিয়া ও আজারবাইজানের সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষে দুই পক্ষেরই যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ''অন্ততপক্ষে ৪৯ জন সেনার মৃত্যু হয়েছে। দুঃখজনক বিষয় হলো, এটাই চূড়ান্ত সংখ্যা নয়।'' অর্থাৎ, প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন মৃতের সংখ্যা বাড়তে পারে।মঙ্গলবার রাতে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে একটি বিবৃতি
রাজধানী ঢাকায় মঙ্গলবার দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। বুধবারও ঢাকাসহ প্রায় সারাদেশে দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
জনবল সংকটে চলছে রাজবাড়ী রেলওয়ে সেকশনের কার্যক্রম। ফলে বন্ধ রয়েছে জেলার অনেক রেলওয়ে স্টেশন। যেকারণে বন্ধ থাকা স্টেশনগুলো থেকে টিকিট বিক্রির ব্যবস্থা না থাকায় রাজস্ব হারাচ্ছে সরকার।রাজবাড়ী রেলওয়ে সূত্রে জানা যায়, রাজবাড়ী-গোয়ালন্দ ঘাট, রাজবাড়ী-কুষ্টিয়া, রাজবাড়ী-ভাঙ্গা, রাজবাড়ী-ভাটিয়াপাড়া, রাজবাড়ী-রাজশাহী রুটে প্রতিদিন পাঁচটি ট্রেন ১৪ বার আসা যাওয়া করে। গোয়ালন্দ ঘাট-কুষ্টিয়া রুটে ১৪ টি স্টেশনের মধ্যে গুরুত্বপূর্ণ গোয়ালন্দ বাজারসহ পাঁচটি রেল স্টেশনে কোনো
ছাত্রীদের ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করার সুযোগ সৃষ্টি ও তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার গঠনে উৎসাহ দিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল কর্তৃক ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে হলের দুই শতাধিক ছাত্রী অংশ নেন।আজ সোমবার ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় বঙ্গমাতা হল প্রাঙ্গনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে।প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৪টায় ভারত সফর নিয়ে প্রেস কনফারেন্স (সরাসরি) করবেন। উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর চার দিনের সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ভারতের
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল তিন দিন ধরে প্লাবিত।বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়।জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সারাদেশে টানা বৃষ্টি হচ্ছে। জোয়ার ও বৃষ্টির পানিতে বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার প্রায় তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। একই সঙ্গে ভেসে গেছে ৪৫০ থেকে ৬৫০ মৎস্যঘের । কৃষি বিভাগ জানান, ঘেরের পাড়ে ও খেতে
দীর্ঘ একটি হাদিস। এর একটি অংশে জিবরিল আলাইহিস সালাম আগন্তুকের বেশে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ঈমান কি? তিনি বললেন, তুমি আল্লাহ তাআলাকে সত্য বলে বিশ্বাস করবে। তাঁর ফেরেশতা, তাঁর আসমানি কিতাব, তাঁর রাসুলগণ ও আখেরাতকে সত্য বলে বিশ্বাস করবে। আর এটাও বিশ্বাস করবে যে, পৃথিবীতে যা কিছুই ঘটে, আল্লাহর পক্ষ থেকেই ঘটে, চাই তা ভালো
চট্টগ্রামে মাহমুদা খানম মিতু হত্যায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার জড়িত- এমন প্রমাণ রয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে।মিতু হত্যা মামলার চার্জশিট আদালতে জমা দেওয়ার দিন (মঙ্গলবার) এমনটি জানিয়েছেন হত্যা মামলার তদারকি কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ সুপার নাইমা সুলতানা। তিনি বলেন, মিতু হত্যা মামলার তদন্ত শেষ করে চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে এ মামলার তদন্ত
ভোলার দৌলতখানে মসজিদ থেকে মাওঃ আব্দুল হালিম (২৫) নামের মসজিদের ঈমামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাসমত আলী বেপারী বাড়ির জামে মসজিদের ঈমামের কক্ষ থেকে এ লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার রাতে এশার নামাজ পড়িয়ে ইমাম মসজিদের নিজ কক্ষে চলে যান। রাত ১২টার দিকে তিনি আত্মীয়-স্বজনের মোবাইলে তিনি বেঁচে থাকবেন না বলে