আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলনে সভাপতি হয়েছেন আলেয়া সারোয়ার ডেইজি। এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন শারমিন সুলতানা লিলি। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সমাবেশে এ নতুন নেতৃত্বের ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।নতুন সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি এর আগে সহ-সভাপতি ছিলেন। আর শারমিন সুলতানা লিলি এর আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। প্রসঙ্গত, বিদায়ী
বিএনপির ছয়জন সংসদ সদস্য পদত্যাগ করায় শূন্য হওয়া আসনগুলোতে উপ-নির্বাচনের তফসিল রোববার (১৮ ডিসেম্বর) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর৷বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এ সময় নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনের সভাকক্ষে ১৮ ডিসেম্বর আমাদের কমিশন সভা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সে সভায়
চট্টগ্রাম টেস্টে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়েছে বাংলাদেশ। ৫ রান তুলতে হারিয়েছে ২ উইকেট।মোহাম্মদ সিরাজের করা ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত (০)। তিন নম্বরে সুযোগ পেয়ে সুবিধা করতে পারেননি ইয়াসির আলী রাব্বিও। ৪ রান করেন তিনি। উমেশ যাদবের ১৩৯ গতির ডেলিভারিটি শরীরের বাইরে খেলতে গিয়ে ইনসাইডেজ হয়ে বোল্ড হয়েছেন ইয়াসির। উড়ে
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা সোয়া ১২টায় প্রধান অতিথি হিসেবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী সম্মেলনমঞ্চে আরোহনের পর জাতীয় সঙ্গিত পরিবেশিত হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় যুব মহিলা লীগের নেতা-কর্মীরা করতালি
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় কারাগারে থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে এবার শাহবাগ থানার চার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রিজভীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এদিন পুলিশ চার মামলায় রিজভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন
শীতের সময় বড়দের পাশাপাশি শিশুদেরও ঠান্ডা-সর্দি বেড়ে যায়। তবে বড়দের তুলনায় শিশুদের এ সময়টাতে বেশি আক্রান্ত হতে দেখা যায়। তাই শীতের সময় শিশুদের জন্য কিছু বিষয় খেয়াল রাখলে শিশুদের ঠান্ডাজনীত সমস্যা দ্রুত কমে যাবে। কালোজিরাকে তো রোগের মহা ওষুধ বলা হয়। মধু ও কালোজিরার গুঁড়া ঠান্ডায় চমৎকার কাজ করে।শিশুকে ২-৩ চা চামচ চিনি দিয়ে আদা বা মসলা চা দুই বেলা খাওয়াতে
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করেছে মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার (১৪ ডিসেম্বর) রাত ৮টায় গাংনী সরকারি ডিগ্রি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে কলেজ ছাত্রলীগের প্রায় ২ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সভাপতিত্বে মোমবাতি প্রজ্বলন কর্মসূচীতে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
বিজয় দিবস-২০২২ উপলক্ষে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ভাষণ দেবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেলগুলো ও রেডিও স্টেশনগুলোতে ভাষণটি সম্প্রচারিত হবে।
যশোরের মনিরামপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে মনিরামপুর থানার উপপরিদর্শক আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিপুর বটতলার সেতুতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, পৌরসভার মোহনপুর কারিগর পাড়ার মোস্তাকের ছেলে শিহাব হোসেন (১৫) ও মনিরামপুরের মাছনা গ্রামের মুফতি ইসমাইলের ছেলে হাফেজ
ইতিহাস গড়তে পারল না আফ্রিকার সিংহ মরক্কো। কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইউরোপিয়ান জায়ান্ট ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে গেল আশরাফ হাকিমি-হাকিম জিয়েচরা। ফলে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন দিদিয়ের দেশমের দল টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করলো। অথচ পুরো ম্যাচেই বেশ দাপট দেখিয়ে খেলেছে অ্যাটলাস লায়নসরা। বুধবার (১৪ ডিসেম্বর) ফিফা বিশ্বকাপের ২২তম আসরের দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে নিজেদের শক্তিশালী একাদশ নিয়েই মাঠে
রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে যুব মহিলা লীগের সম্মেলনে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা।বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে সম্মেলন কেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা যায়, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে সকাল ৯টা থেকেই নেতারা উদ্যানের প্রবেশমুখে অবস্থান করছেন। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ১১টায় অনুষ্ঠানিকভাবে যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত
সুসম্পর্কপূর্ণ সুখী সংসারের জন্য স্বামী-স্ত্রী দুজনেরই রয়েছে বিশেষ করণীয় কাজ। তবে দায়িত্বশীল হিসেবে স্বামীর দায়িত্ব স্ত্রী থেকে অনেকাংশে বেশি। স্ত্রীর প্রতি স্বামীর এমন ১২টি করণীয় রয়েছে, যা একটি পরিবারকে সুখী সংসারে রূপ দিতে পারে। সেগুলো কী? ১. ভালো ব্যবহার করা সুখ সম্প্রীতির জন্য ভালো ব্যবহারের বিকল্প নেই। এমনকি ভালো ব্যবহার দিয়ে শত্রুকেও বশে আনা যায়। তাই সুখী পরিবারের জন্য প্রথমেই স্ত্রীর সঙ্গে ভালো
মহান বিজয় দিবস ঘিরে তিন স্তরের নিরাপত্তার চাদরে স্মৃতিসৌধের পুরো এলাকা ঢাকা থাকবে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান রিপন। বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে স্মৃতিসৌধ পরিদর্শনে এসে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এসপি আসাদুজ্জামান রিপন বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, এই দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসবেন। এই
চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকা থেকে বমি পার্টি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়। বুধবার দুপুরের দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. রনি মিয়া (৩০), মো. রানা (৩২), মো. সুমন (২২) ও নাঈম আলম (২২)। জানা যায়, রাস্তায় বা বাসে কোনো একজন ব্যক্তিকে নিশানা করেন তারা। এরপর দলের একজন তার
মেসির খেলায় মুগ্ধ হয়ে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীতে যোগ দিয়েছেন বগুড়ার ব্রাজিল সমর্থক বিপ্লব। তিনি ছিলেন কট্টর ব্রাজিল সমর্থক। কিন্তু এবারের কাতার বিশ্বকাপে ব্রাজিল হতাশ করেছে তাকে। অথচ তিনি ব্রাজিলের জন্য পতাকার রঙের শার্ট পরে ঘুরতেন। বগুড়ার সুলতানগঞ্জপাড়ার সবাই বিপ্লবকে কট্টর ব্রাজিল সমর্থক হিসেবেই জানতেন। কিন্তু গত রাতে বিপ্লব নিজ দল ত্যাগ করেছেন। সেভেন আপ দিয়ে কুলি করে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীতে যোগ দিয়েছেন
একসঙ্গে নয় সন্তানের জন্ম দেওয়া! চিকিৎসাশাস্ত্রে বিজ্ঞানের ভাষায় একে বলে 'নোনুপ্লেট'। তবে এই বিষয়টি বইয়ের পাতাতেই সীমাবদ্ধ ছিল। ২০২১ সালে সকলকে চমকে দিয়ে এই অসম্ভবকে সম্ভব করলেন মালির এক তরুণী। একসঙ্গে নয়টি সন্তানের জন্ম দিলেন তিনি। মালির তরুণী হালিমা সিসে। একসঙ্গে নয় সন্তানের জন্ম দিয়ে অনন্য নজির গড়েছেন তিনি। মাত্র ২৫ সপ্তাহের গর্ভাবস্থার পরেই হালিমার শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে দীর্ঘদিন
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে তা নির্ধারণেই আজ দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হচ্ছে আফ্রিকার দেশ মরক্কো। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় আল-বায়াত স্টেডিয়ামে ফরাসিদের বিপক্ষে মাঠে নামবে চমক দেখিয়ে শেষ চারে ওটা মরক্কো। ঠিক যেন স্বপ্নের মতো এক বিশ্বকাপ পার করছে অ্যাটলাস লায়ন্সরা। স্বপ্নের শুরুটা যেভাবে হয়েছিল ঠিক সেভাবেই নিজেদের এগিয়ে নিয়ে ফাইনাল পর্যন্ত যেতে চায়
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে, চিকিৎসাসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছে, শিক্ষা নিশ্চিত করেছে, আয়ু বৃদ্ধি করেছে। এছাড়া অবকাঠামোর উন্নয়ন করেছে, গৃহহীনদের থাকার ঘর দিয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি ফেরাতে চুক্তি করেছে। ভারত থেকে ৬৪ হাজার শরণার্থী ফেরত এনে পুনর্বাসন করেছে। কাজেই আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন নয়, এর সুরক্ষা
বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম ক্রোশিয়ার সেমিফাইনাল খেলা দেখার সময় গোল উত্তেজনায় হৃদরোগে আক্রান্ত হয়ে উপেন চন্দ্র মন্ডল (৫৫) নামের এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে। নিহত উপেন মন্ডল বরিশালের গৌরনদী পৌরসভার টরকীর চর মহল্লার মৃত উমেষ চন্দ্র মন্ডলের ছেলে। বুধবার বিকেলে নিহতের ভাগ্নে সুমন বাড়ৈ জানান, তার মামা দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বিশ্বকাপ ফুটবলে তিনি (উপেন চন্দ্র মন্ডল) আর্জেন্টিনার কট্টোর সমর্থক ছিলেন। মঙ্গলবার
বহু আলোচনা-সমালোচনা ও বিতর্কের মধ্য দিয়ে শুরু হয়েছে কাতার বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ মানেই উন্মাদনা, যার ছোঁয়া লেগেছে বিশ্বের আনাচে-কানাচে। চার বছরের অপেক্ষার পর এ আয়োজন নিয়ে ক্রীড়াপ্রেমীদের কৌতূহলেরও শেষ নেই। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে নিজের পছন্দের দলের পতাকা ওড়ানোর প্রতিযোগিতা শুরু হয়েছে খেলা শুরুর আগে থেকেই। পতাকা টানাতে পিছিয়ে নেই রাজবাড়ী জেলার ফুটবল সমর্থকরাও। নিজের পছন্দের দলের পতাকা টানানো শুরু করেছেন অনেক
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা হল রুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনীল কুন্ড, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, অফিসার
মহান বিজয় দিবস উপলক্ষে (১৬ ডিসেম্বর) নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর মহাবিহার সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এদিন বিনা টিকেটে পরিদর্শনের সুযোগ পাবে সবাই। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু। তিনি বলেন, বিজয় দিবস আমাদের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে গৌরবের দিন। এই দিনে জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে এবং
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( নোবিপ্রবি) শিশু দিবাযত্ন কেন্দ্রের ( ডে- কেয়ার) উদ্ভোধন করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা আবাসিক ভবনের ২য় তলায় শিক্ষক-শিক্ষিকাদের ছেলে-মেয়েদের জন্য এ শিশু দিবাযত্ন কেন্দ্রের (শিশুকুন্জ্ঞের) উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। প্রধান অতিথির বক্তব্যে ড. দিদারুল আলম বলেন, ডে-কেয়ারটি খুবই দরকারি ছিল। ডে-কেয়ারে ঢুকেই ডেকোরেশন দেখে আমার মনটা অন্যরকম