লিওনেল মেসি কি আগামী বিশ্বকাপে খেলবেন? যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে তার বয়স হবে ৩৯। এত দূরের ভাবনা ভাবাটা যে কঠিনই হবে!আপাতত মেসি জানিয়ে দিয়েছেন, তিনি চ্যাম্পিয়ন হিসেবেই আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যেতে চান। কতদিন সেটি পরিষ্কার করেননি। তবে হেড কোচ লিওনেল স্কালোনির পরিষ্কার কথা, মেসি খেলতে চাইলে অবশ্যই তার জন্যই দশ নম্বর জার্সিটা রেখে দেওয়া হবে। এখানে বিকল্প
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার পার্শ্ববর্তী পাহাড়ের ছড়ার খালে শখের বসে মাছ ধরতে গিয়ে কক্সবাজার সরকারি কলেজে পড়ুয়া একজন শিক্ষার্থীসহ ৮ জনকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।রবিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে। অপহরণের প্রায় ২৪ ঘণ্টা পার হলেও সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর পর্যন্ত কাউকে জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি।অপহৃত তরুণরা
বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় মেহেরপুরের গাংনী উপজেলার ১৪৭ নাম্বার কাজিপুর সীমান্ত পিলারে দুই দেশী সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের সমন্বয়ে এবং বীর মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে গণকবরে শ্রদ্ধা নিবেদন করে। ১৯৭১ সালের রক্তক্ষয়ী যুদ্ধের সময় বাংলাদেশ ভারত সীমান্তের শূণ্যরেখায় কাজিপুর গ্রামের সীমান্ত মাঠে পাকিস্তানি হানাদার বাহিনীরা নির্মমভাবে হত্যা করে কয়েকজন মুক্তিযোদ্ধাদের। যাদের মধ্যে ৪ জনের নাম সনাক্ত করা হয়েছে।
কানাডার টরন্টো নগরীতে বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত ও একজন আহত হয়েছেন। দেশটির পুলিশ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। কানাডার স্থানীয় সময় রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে টরন্টোর উত্তরে ভগান এলাকায় এ ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে।ইয়র্ক আঞ্চলিক পুলিশের প্রধান জিম ম্যাকসুইন সাংবাদিকদের বলেন, একটি আবাসিক ভবনে এই
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও দু’জন আহত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর)সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার আহরন্দ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক আনিস (২২) সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের আমীর আলীর ছেলে। আহতরা হলেন, ঘাটুরা গ্রামের সারাফাত মিয়ার ছেলে বাছির (২৮) ও শহরের পীরবাড়ি এলাকার দুদ মিয়ার ছেলে জুয়েল (২৪)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ৩ জন আরোহী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একটার পর একটা কর্মসূচি দেয়। ২০৩০ সালের মধ্যে শুনেছিলাম ডিজিটাল বাংলাদেশের কাউন্টার ‘ভিশন ২০৩০’ বিএনপির। এটা কোথায় এখন? আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে আজ সকালে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহর সভাপতিত্বে
কুমিল্লার দেবীদ্বারে লোকালয়ে পড়ে থাকা মাথায় ও ডানপায়ে আঘাত প্রাপ্ত বিলুপ্ত প্রায় একটি বাজপাখি (Eagle Bird)কে উদ্ধার করে বনবিভাগে হস্তান্তর।রোববার দুপুরে উপজেলার ইকরানগরী লোকালয় থেকে অসুস্থ বাজপাখিটি উদ্ধার করে একদল যুবক। পরে ওই এলাকার তাহসীন নামে এক কলেজ পড়ুয়া ছাত্র পাখিটিকে দেবীদ্বার পশু হাসপাতালে এনে চিকিৎসা করান। এসময় গণমাধ্যম কর্মীরা খবর পেয়ে তা উপজেলা প্রশাসনকে অবহিত করেন। চিকিৎসা দেওয়ার বিষয়ে জানতে
বিশ্বজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মীর মো. নূরে আলম লিমনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। তিনি দীর্ঘ ১০ বছর পলাতক ছিলেন।রোববার (১৮ ডিসেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।র্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। আসামি নূরে আলম রংপুরের পীরগাছা উপজেলার মীর মো. নুরুল ইসলামের ছেলে।উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর
৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। আর এরপরই আনন্দ-উল্লাসে ফেটে পড়েছে লাতিন আমেরিকান এই দেশটি। অন্যদিকে কাতার বিশ্বকাপের উত্তেজনাকর ফাইনালে পরাজয়ের পর ফ্রান্সে শুরু হয়েছে দাঙ্গা।আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার পর ফ্রান্সের বেশ কয়েকটি শহরে এই দাঙ্গা ছড়িয়ে পড়ে। সোমবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের
২০১৪ বিশ্বকাপের ফাইনালে মারাকানায় জার্মানির কাছে শেষ মুহূর্তের গিয়ে পরাজয়ে বেশ বিপর্যস্ত হয়ে পড়েছিলেন লিওনেল মেসি। আর ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিদায় নিয়েছিল আলবিসেলেস্তেরা। কিন্তু কাতার বিশ্বকাপে সেই ভুল যেন করলেন না লিওনেল মেসি। গোটা দলকে নেতৃত্ব দিয়ে নিজে গোল করে ও দলে সতীর্থদের দিয়ে গোল করিয়ে শেষ পর্যন্ত অধরা বিশ্বকাপ জিতেই নিলেন সাতবারের ব্যালন ডি'অর
খাবার নষ্ট করা সবার জন্য নিষিদ্ধ। নষ্টের একটি ধরন হলো অপচয় করা; নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করেছেন যে, ‘তিনি বাজে আলাপ, অধিক প্রশ্ন করা এবং সম্পদ-হানি করতে নিষেধ করেছেন।‘ অপচয়কারীদের স্বয়ং আল্লাহও পছন্দ করেন না। ফলে অপচয় ও অপব্যয়ের কারণে মানুষের জীবন থেকে বরকতও কমে যায়। এর ফলে মানুষের ধন-সম্পদ ক্রমে হ্রাস পায়। খাবার নষ্ট করা যেমন অমানবিক তেমনি
থ্রিলার ম্যাচ বলতে যা বোঝায়, তার সব কিছুই ছিল কাতার বিশ্বকাপে লুসাইলের ফাইনাল ম্যাচে। ম্যাচের প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকায় অনেকেই আর্জেন্টিনার শিরোপা জয় দেখে ফেলেছিলেন। কিন্তু এক মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান এমবাপ্পে। ফলে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলের সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়ে এসে ১০৮তম মিনিটে মেসির দুর্দান্ত এক গোলে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু ম্যাচ
ফুটবল ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর বিশ্বকাপ ফাইনাল শেষে শিরোপা উঁচিয়ে ধরলেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের স্বপ্ন প্রায় কেড়েই নিচ্ছিলেন তারই ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে।এমনকি মেসির জোড়া গোলের বিপরীতে হ্যাটট্রিক করেছিলেন ফরাসি ফরোয়ার্ড। কিন্তু শেষ হাসি হেসেছেন আর্জেন্টাইন অধিনায়ক। অবশ্য গোলের সংখ্যায় ঠিকই মেসিকে ছাড়িয়ে গেছেন তিনি। ফলে বিশ্বকাপের গোল্ডেন বুট জিতে নিয়েছেন এই ২৩ বছর বয়সী তরুণ। তবে মেসি ঠিকই
মন্টিয়েল পেনাল্টি থেকে যখন গোলটি দিলেন বুয়েন্স আয়ার্সে তখন বিকেল। সেই বিকেলের সূর্য আর্জেন্টিনায় ডুবলেও উঠেছে সারা বিশ্বে, বিশ্ব ফুটবলে। আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের চ্যাম্পিয়ন। ৩৬ বছর পর চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের মুকুট পড়লো আর্জেন্টিনা। মেসি পেলেন তার সেই অধরা ট্রফিটি। প্রথমার্ধের ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও এমবাপের দুই মিনিটের ম্যাজিকে আর্জেন্টিনার বিপক্ষে ২-২ এ সমতায়
২০২২ সালে বিশ্বকাপ (Qatar World Cup) পাবেন মেসিই। ১৮ ডিসেম্বর বিশ্বকাপ ফাইনালে খেলতে নামবেন ফুটবলের রাজপুত্র,ম্যাচ শেষে জয়ীর ট্রফি উঠবে তাঁর হাতেই। এই আশায় প্রহর গুণছেন অসংখ্য আর্জেন্টিনা (France vs Argentina) ভক্ত। তবে এই পরিস্থিতিতে ভাইরাল হয়ে গিয়েছে সাত বছরের পুরনো একটি টুইট। জনৈক নেটিজেন দীর্ঘদিন আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন, ২০২২ সালের ঠিক কোনদিনে বিশ্বসেরার ট্রফি হাতে তুলবেন মেসি (Lionel Messi)।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক সমিতি নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এসিসিই বিভাগের অধ্যাপক ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক ডিবিএ বিভাগের অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান আজ রোববার (১৮ ডিসেম্বর) বিনা প্রতিদ্বন্দ্বীতায় প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচিত অন্যান্যরা হলেন-সহ সভাপতি শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক বিপ্লব মল্লিক এবং কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড.মেহেদী হাসান রুবেল,যুগ্ম সাধারণ সম্পাদক ডিবিএ
এক সপ্তাহ আগে বল গড়িয়েছে কাতার বিশ্বকাপের (FIFA World Cup)। ফুটবলের মহারণে এখনও পর্যন্ত সবচেয়ে চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছে স্পেন (Spain)। তিকিতাকার ছন্দে লুইস এনরিকের আর্মাডার মধ্যে অনেকেই ২০১০ সালের স্বর্ণযুগের স্পেনের ঝলক দেখেছেন। তরুণ একঝাঁক তারকা নিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই কোস্টারিকাকে ৭ গোল দেওয়ার রহস্যটা কী? সেটা অবশ্যই ফুটবলারদের প্রতিভা, নৈপুণ্য এবং কোচের সফল রণকৌশল। কিন্তু এসবের মাঝে অন্য একটি
বিএনপির পাঁচ নেতাকে কারাগারে ডিভিশন প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চ রোববার (১৮ ডিসেম্বর) এই আদেশ দেন। আদেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, গাজীপুর বিএনপির সভাপতি ফজলুল হক মিলন ও
পাইপ লাইনের মাধ্যমে মাদারীপুর জেলায় গ্যাস সংযোগ স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মাদারীপুর জেলা গ্যাস সংযোগ বাস্থাবায়ন কমিটি। রবিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তরা বলেন মাদারীপুর বাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবি পাইপ লাইনের মাধ্যমে মাদারীপুর জেলায় সংযোগ স্থাপন। মাদারীপুর জেলা একটি কৃষি নির্ভর জেলা। পদ্মা সেতু চালু হবার পর বিভিন্ন
আর মাত্র দুই ঘণ্টা পরেই কাতারের মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপের ফাইনাল। শিরোপার জন্য লড়াইয়ে নামবে আর্জেন্টিনা-ফ্রান্স। লাতিন-ইউরোপের এ দ্বৈরথের আগে পাবনার আলবিসেলেস্তে সমর্থকরা বিশাল শো-ডাউন করেছেন। হাতি ও মোটরসাইকেলের এ শো দেখা গেছে সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস, বড় ব্রিজ, আব্দুল হামিদ সড়ক এলাকায়। পাবনায় আর্জেন্টাইন সমর্থকদের কমতি নেই। লাতিনের অপর দল ব্রাজিলের সমর্থকও কম নেই জেলায়। সে তুলনায় ফ্রান্স ভক্ত কমই দেখা
কুমিল্লা দেবীদ্বারে মোটরসাইকেল দুর্ঘটনায় আর্জেন্টিনার দুই সমর্থকের মৃত্যু ও একজনকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার বিকাল ৩ টায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার আজগর আলী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে ডিস্ট্রিক্ট ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে ওই দূর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের লাড়ুচো গ্রামের শরিফুল ইসলামের ছেলে মোটরসাইকেল চালক মোঃআরিফুল ইসলাম (১৮) নিহত
আজ বিশ্বকাপের ফাইনাল খেলা। আজ রাত নয়টায় আর্জেন্টিনা ও ফ্রান্স মুখোমুখি হবে। ফাইনালের এ উত্তেজনাকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গরু জবাই করে ভুরিভোজের আয়োজন করেছে আর্জেন্টিনার সমর্থকবৃন্দ। রবিবার উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামের আর্জেন্টিনার সমর্থকবৃন্দের আয়োজনে কেএম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরী এন্ড স্পোটিং ক্লাব চত্তরে এ ভুরিভোজের আয়োজন করা হয়। এ ভুরিভোজ আয়োজন উপলক্ষে সকাল থেকে পবনাপাড় গ্রামের আশপাশ থেকে
কাতার বিশ্বকাপের ফাইনালে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) লুসাইল আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্স। বিশ্বকাপের ট্রফি জয়ের শেষ সুযোগ লিওনেল মেসির। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে ইতিহাসে অমর হওয়ার অপেক্ষায় কিলিয়ান এমবাপ্পেরা। সময়ের সেরা দল নিয়ে কাতার এসেছিল আর্জেন্টিনা। কিন্তু প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে বড় ধাক্কা খায় তারা। তবে এরপর দারুণভাবে ঘুরে
লক্ষ্মীপুরে সন্তানদের দুষ্টুমি থামাতে গিয়ে রেহানা আক্তার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর স্বামী নাছির উদ্দিন একজন ব্যাংক কর্মচারী। স্বামী ও তিন সন্তানকে নিয়ে তারা ওই বাসায় ভাড়া থাকতেন। গৃহবধূর মেয়ে জান্নাতুন নাঈম জানান, তার মা রেহানা বেগম তাদের সঙ্গে দুষ্টুমির ছলে গলায় ওড়না পেঁচায়। এ