১০ দফা দাবীতে বিএনপির কর্মসূচীর অংশ হিসাবে সারাদেশের ন্যায় মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। সোমবার বিকেল ৩টার দিকে গাংনী উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী
কৃষিকাজের আয় থেকে সংসারের ভরণপোষণ চালাতেন সিদ্দিক। আবাদি জমি অল্প হওয়ায় কৃষি থেকে আয় হত কম। সে আয়ে সংসার চালাতে হিমশিম খেতেন তিনি। তাই বাড়ির পাশে একটি জায়গা ভাড়া নিয়ে শুরু করেন স্যানিটারীর (রিং, স্লাব তৈরী) কাজ। এতেও সফলতা কঠিন হয়ে উঠছিল তার। তবুও কৃষি ও ব্যবসার কাজে সময় ও শ্রম পুরোদমে ব্যয় করে আসছিলেন সিদ্দিক। তবে পরিবারের চাহিদা পূরণ করতে
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।সোমবার(১৬ জানুয়ারি)সকালে রিটার্নিং কর্মকর্তা মো. সাহাগীর আলম প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।অনেকটা উৎসাহ উদ্দীপনায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রার্থীরা রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে হাজির হন। অনেক লোক রিটার্নিং কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত সাবেক এমপি এড.জিয়াউল হক মৃধাকে স্বতস্ত্র প্রার্থী হিসেবে সিংহ মার্কা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষকে সোনালী ব্যাংক ভূরুঙ্গামারী শাখার পক্ষ থেকে কম্বল দেওয়া হয়েছে। সোনালী ব্যাংক লিমিটেডের সিএসআর কর্মসূচীর আওতায় সোমবার বিকেলে ভূরুঙ্গামারী শাখা কার্যালয় থেকে এসব কম্বল দেওয়া হয়। এসময় সোনালী ব্যাংকের কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ওয়াহেদুননবী, এজিএম হাসান শহিদ মুঃ গোলাম সরওয়ার মন্ডল, এসপিও শাহিন আক্তার ভূইয়া, আতাউর রহমান ও ভূরুঙ্গামারী শাখার ম্যানেজার করেন্দ্র নাথ
জয়পুরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ৪দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার জয়পুরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেনের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান
দশ দফা দাবী বাস্তবায়ন এবং বিদ্যুুতের দাম কমানোর দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জানুয়ারী) সকালে বোরহানউদ্দিন পৌর শহরের পৃথকভাবে তিন স্থান থেকে এ মিছিল বের করেন বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির নেতারা। খেয়াঘাট এলাকা থেকে বিক্ষোভ বের হওয়া বিক্ষোভ মিছিলে বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সাইদুর রহমান মিলন মিয়া,
বরিশালে পরিকল্পিত এবং সাজানো মামলা থেকে জামিন পেলেন সাংবাদিক মেহেদী হাসান। আজ সোমবার (১৬ জানুয়ারী ) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-২ এর বিচারক বেগম পলি আফরোজ জমিন মঞ্জুর করেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন মেহেদী হাসানের আইনজীবী মোকলেচুর রহমান কাজী। তিনি বলেন, গত ১৩ জানুয়ারী বিকাল সাড়ে ৫টার দিকে এয়ারপোর্ট থানাধীণ ঝড়ঝড়িয়া তলা বাজারস্থ মুক্তিযোদ্ধা মার্কেটের খায়রুল আলম ওরফে হান্নানের দোকানপাট হামলা ভাংচুরের
টেকনাফে অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। রবিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে টেকনাফ থানাধীন নাফ নদীতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব
বরিশাল বিশ্ববিদ্যালয়ে “বিজ্ঞানে সত্যেন বোসের অসামান্য অবদান” শীর্ষক ডকুমেন্টারি ফিল্ম প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ছাত্র কল্যাণ সমিতি ও সায়েন্স ক্লাব এর যৌথ উদ্যোগে সোমবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সকল রাজবন্দির মুক্তি, বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করা, ক্ষমতাসীন দলের পদত্যাগ সহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সোমবার বিকেলে উপজেলার কলেজ মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভূরুঙ্গামারী উপজেলা শাখা সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে
প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসেই ৮৬ রোগের ‘ওষুধ’ তৈরি করছেন রবিউল ইসলাম ও রূপা আক্তার নামে এক দম্পতি। তাদের তৈরি ওষুধ দেশের বড় বড় ওষুধ কোম্পানির পুরান বোতলে ভরে নতুন লেবেল লাগিয়ে বাজারে বিক্রি করেন। এ কাজে সহযোগিতা করছেন চার যুবক। নিজেদের কবিরাজ দাবি করা রবিউল-রূপার বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামপুরা সরকারপাড়া এলাকায়। গত এক বছর বছরের বেশি
দিনাজপুরের হিলি স্থলবন্দরের হিলি পানামা পোর্ট অভ্যন্তরে আমদানিকৃত ভারতীয় পন্য বোঝায় ট্রাক থেকে বিভিন্ন ব্রান্ডের ২৩ বোতল মদসহ ভারতীয় ট্রাক চালক গৌতম রায়কে আটক করেছে হিলি কাস্টমস কতৃপক্ষ। রোববার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৭ টায় বন্দরের হিলি পানামা পোর্ট অভ্যন্তরে ভারত থেকে আমদানিকৃত ভূসি বোঝাই ট্রাক ডব্লিও বি-বিবিসি ৪৯১৯ এর ক্যাবিনে তল্লাশি করে ভারতীয় মদ উদ্ধার করা হয়।এঘটনায় ট্রাকের কাগজপত্র জব্দ
বিদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের পাচারকৃত ৫০০ কোটি টাকার সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি বলেন, ওই টাকা যে ব্যাংকের ভল্টে রয়েছে সেটা তারেক রহমান এবং মামুনের আই কন্টাক্ট ছাড়া বের করা সম্ভব হচ্ছে না। ফলে টাকাটা এখনো ফেরত আনা যাচ্ছে না। গতকাল রবিবার জাতীয় সংসদ অধিবেশনে
বিশ্বে ২০২০ সালের পর তৈরি হওয়া ৪২ ট্রিলিয়ন ডলারের নতুন সম্পদের প্রায় দুই তৃতীয়াংশ বা ৬৭ শতাংশের মালিকানা বিশ্বের মাত্র ১ শতাংশ শীর্ষ ধনীর হাতে চলে গেছে। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনের আগে সোমবার আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অক্সফামের ‘সারভাইভাল অব দ্য রিচেস্ট’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মাত্র ১ শতাংশ
দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় বিতর্কিত বক্তা মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।সোমবার (১৬ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক একেএম জুলফিকারের আদালত এ দণ্ড দেন। তবে অভিযোগ গঠনের পর দোষ স্বীকার করায় আদালত গ্রেফতারের পর থেকে এ পর্যন্ত তার কারাগার ভোগকে সাজা হিসেবে প্রদান করেন। এ হিসেবে তার এক বছর তিন মাস ১৯ দিনের কারাভোগের সাজা হয়। কাজী
টস হেরে চট্টগ্রাম পর্ব শুরু হয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্সের। ঢাকা পর্বে টসের সঙ্গে টানা ম্যাচ জিতে দারুণ সময় কাটিয়েছে সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি। টানা চার জয় তুলে নিয়ে টেবিল টপার হয়ে আছে মাশরাফীর দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে টসে হেরে আগে ফিল্ডিং করতে নামবে মাশরাফীরা। বিস্তারিত আসছে...
মসজিদের বয়ানে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বলার জন্য ইমামদের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ইমামদের উদ্দেশে তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদে যাতে আমাদের সন্তানরা না জড়ায়, এজন্য আপনারা এ সবের কুফল তুলে ধরবেন। আমরা চাই, আমাদের সন্তানরা যেন ইসলামের সঠিক শিক্ষা পায়। সোমবার (১৬ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র
দেশে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দ্বিতীয় পর্বে এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন তিনি। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মডেল মসজিদগুলোতে ১৩টি বিশেষ সুবিধা থাকবে। এগুলো হলো মসজিদে হজযাত্রীদের প্রশিক্ষণসহ পবিত্র হজ পালনের জন্য ডিজিটাল নিবন্ধনের ব্যবস্থা, নারী ও পুরুষের পৃথক অজু
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর একটি গির্জায় ভয়াবহ বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন। আহত আরও ৩৯ জন।রোববার (১৫ জানুয়ারি) দেশটির পূর্বাঞ্চলীয় কাসিন্দিতে একটি পেন্টেকোস্টাল গির্জায় এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, উপসনায় অংশ নিতে ওই গির্জায় বহু মানুষ উপস্থিত ছিলেন। কিন্তু হঠাৎ বোমা হামলায় সব তছনছ হয়ে যায়। একটি ডিভাইসের মাধ্যমে এই বোমা হামলা চালানো হয় বলে জানা গেছ। বোমা হামলার
মাদারীপুরে চুরি, ডাকাতি, মাদক, ছিনতাইসহ একাধিক মামলার আসামী রুবেল মাতুব্বরসহ দুইজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। রোববার(১৫জানুয়ারী) রাত ৮টার দিকে শহরের পুরানবাজারের কাঠপট্টী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো, সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মোবারেক মাতুব্বরের ছেলে রুবেল মাতুব্বর (৩২) ও চরনাচনা গ্রামের হায়দার আকনের ছেলে ব্যবসায়ী রুবেল আকন। আহত রুবেল মাতুব্বর চুরি, ডাকাতি, মাদক, ছিনতাইসহ একাধিক মামলার আসামী। অপরদিকে রুবেল আকন
রাজধানীর কাকরাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় শহিদুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে কাকরাইল স্কাউট ভবন সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শহিদুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৌলভীবাজারের রাজনগর উপজেলার সৈয়দ আলীর ছেলে শহিদুল। স্ত্রী নার্গিসকে নিয়ে সবুজবাগ বাসাবো হক আবাসিক সোসাইটিতে থাকতেন তিনি। সোমবার
গাইবান্ধার পলাশবাড়ীতে বাস, ট্রাক ও দ্রুতগতির দুটি মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার ( ১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কর চৌমাথা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এছাড়াও আহত হয়েছেন আরও দুজন। নিহতরা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন। নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার কয়ারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার ( ৪২), মির্জাপুর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে সুভাস চন্দ্র (৩৫) ও
রাজবাড়ীর বহুল প্রচারিত স্থানীয় দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার ও রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক সুশীল কুমার দাস (৪০) আর নেই।রোববার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি একমাত্র সন্তান, বাবা-মা ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারিক সূত্রে জানা যায়, সাংবাদিক সুশীল
আফগানিস্তানে দেহরক্ষীসহ সাবেক এক নারী এমপিকে গুলি করে হত্যা করা হয়েছে।রোববার (১৫ জানুয়ারি) ভোরে দেশটির রাজধানী কাবুলে এ ঘটনা ঘটে। আলজাজিরার তথ্যমতে, সাবেক এমপি মুরসাল নাবিজাদা (৩২) ও তার এক দেহরক্ষীকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়। হামলায় নাবিজাদার ভাই ও দ্বিতীয় দেহরক্ষী আহত হয়েছেন। তবে, কী কারণে তাদের হত্যা বা কারা হত্যা করেছে, সে বিষয়ে এখনও জানা যায়নি। এ