স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা।রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১টার পর সংসদ সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তারা।সশরীরে পদত্যাগপত্র জমা দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। এ ছাড়া দেশে বাইরে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের
পদত্যাগপত্র জমা দিতে সংসদ ভবনে এসেছেন বিএনপির সংসদ সদস্যরা।রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সংসদ ভবনের গেটে আসেন তারা।এদিন দুপুর সাড়ে ১২টায় স্পিকারের কাছে পদত্যাগপত্র তুলে দেওয়ার কথা রয়েছে। সংসদ ভবনের সামনে রুমিন ফারহানা বলেন, বিএনপির আন্দোলনের অংশ হিসেবে এই পদত্যাগ। বর্তমান সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না। বর্তমান সরকার এককভাবে সব আইন পাশ করে। এ সংসদ অকার্যকর। পদত্যাগ করা এমপিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-২
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ চার জনের জামিন আবেদন করা হয়েছে। অপর দুইজন হলেন- কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।রোববার (১১ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে এ আবেদন
ময়মনসিংহে চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রোববার (১১ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে নগরীর বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের পরিচালক শাহদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ‘ময়মনসিংহ এক্সপ্রেস’ ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে বলাশপুর এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়।
ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বাদ নেওয়া হলো না ব্রাজিলের। ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি ছিল খুবই কঠিন। এই ম্যাচেও ব্যক্তিগত নৈপুণ্যে গোল করেছিলেন নেইমার। কিন্তু ভাগ্য সহায় হয়নি। শেষ পর্যন্ত গোল হজম করলেন। যথারীতি ম্যাচ গেলো টাইব্রেকারে এবং সেখান থেকে বিদায় ঘটলো ব্রাজিলের। কোয়ার্টার ফাইনাল থেকে এভাবে বিদায় হওয়ায় কান্নায় ভেঙে পড়েন নেইমার। শুক্রবার রাতে আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে টাইব্রেকারে ২-৪
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে কাল ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র করলেও টাইব্রেকারে হেরে যান নেইমাররা। টাইব্রেকারে হেরে যাওয়ায় দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করেছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার ব্রাজিল সমর্থক সৌরভ। শনিবার (১০ ডিসেম্বর) সকালে সেই ভিডিও আর্জেন্টিনার সমর্থকরা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। মনের দুঃখে রাতেই এক বালতি দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করেন। সৌরভের বাড়ি
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথমবারের মতো বসেছে বিশ্ব ফুটবলের আসর। ফিফা ফুটবলের ২২তম আসরের চূড়ান্ত সময় দ্রুতই ঘনিয়ে আসছে। শেষ চার নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স, বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়া, আফ্রিকান দেশ মরক্কো ও লাতিন আমেরিকান পরাশক্তি আর্জেন্টিনা। এখন অপেক্ষা সেমি ফাইনালের বাধা পেরিয়ে ফাইনাল যুদ্ধ। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে
বিশ্বকাপের রোমাঞ্চ বোধহয় একেই বলে। ৮৪ মিনিটে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকার পর পেনাল্টি পায় ইংল্যান্ড। স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন হ্যারি কেইন। তার এই মিসে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিশ্বকাপ থেকে বিদায় নেয় থ্রি লায়ন্সরা। শুরু থেকেই দুই পরাশক্তির দুর্দান্ত লড়াই উপভোগ করতে থাকে সবাই। ম্যাচের ১২ নিনিটে প্রথম গোলের সুযোগ পায় ফ্রান্স। ডান পাশ থেকে ডেম্বেলের ক্রসে জিরুডের
দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।রোববার (১১ ডিসেম্বর) ভোর ৫টায় উপজেলার ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দুর্গাপুর গ্রামের জেন্টু আলীর ছেলে পিকআপচালক ওলিউল্লাহ (২২), একই উপজেলার মরারচর গ্রামের সেতাবুর রহমানের ছেলে হেলপার আজিজুর রহমান নিশান (২৪) এবং অপর নিহত ব্যক্তি পিকআপের যাত্রী ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বমানবতার জন্য আদর্শ। তিনি নবি ও রাসুল ছিলেন। তিনি পরিবার-পরিজনের সঙ্গে কথা বলেছেন। কেমন ছিল নবি পরিবারের আলাপন? সেসব আলাপন থেকে কিছু তুলে ধরা হলো- ১. হজরত সাফিয়্যা বিনতু হুয়াই রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কাছে এলেন, হাফসা ও আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা থেকে আমার সম্পর্কে কিছু কথা আমার কাছে পৌঁছল। ঐ
ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে কাতার এসেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু নকআউট পর্বে এসে শুরুর একাদশেই জায়গা মিলছিল না এই তারকার। শেষ ষোলোর মতো কোয়ার্টার ফাইনালে মঞ্চেও তাকে ছাড়াই মাঠে নেমেছিল পর্তুগাল। কিন্তু আফ্রিকার সিংহ মরক্কোর কাছে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নিলো রোনালদোর পর্তুগাল। আর ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিলো আটলাস লায়ন্সরা। শনিবার
রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপি ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে আগামী ২৪ ডিসেম্বর ঢাকাসহ দেশের বিভাগীয় শহর ও জেলায় জেলায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। এর কিছুক্ষণ পর একই দিনে একই কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান যুগপৎ আন্দোলনের লক্ষ্যে ১০ দফা কর্মসূচি ঘোষণা করেন। শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে দলের প্রচার বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। ডা. শফিক বলেন, গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা
ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ভারতের কাছে ২২৭ রানে হেরেছে বাংলাদেশ। শনিবার (১০ ডিসেম্বর) চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ইশান কিষানের ডাবল সেঞ্চুরি ও বিরাট কোহলির সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৪০৯ রানের পাহাড়সম সংগ্রহ পায় ভারত। ৪১০ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনের এমপি জাহিদুর রহমানসহ বিএনপির সাত সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণায় পীরগঞ্জে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এ আসনে উপ-নির্বাচন হবে এমন খবরে নির্বাচনে অংশ নিতে অনেকেই ভোটার ও কর্মী-সমর্থকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। শনিবার (১০ ডিসেম্বর) ঢাকায় বিএনপির মহা সমাবেশে দলের সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণার পর পরই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ
শুরুতেই বলে ফেলা ভাল। মরক্কো ম্যাচের আগে পর্তুগাল শিবিরে যা পরিস্থিতি, তাতে শনিবার মরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালেও বেঞ্চে বসতে হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। অন্তত এদিন পর্তুগালের প্র্যাকটিস দেখে তাই মনে হয়েছে। যদিও সাংবাদিক সম্মেলনে এসে মরক্কোর বিরুদ্ধে রোনাল্ডোর খেলা না খেলা নিয়ে পর্তুগিজ কোচ একটি শব্দ খরচ করেননি। শুধু পর্তুগিজ তারকার ফুটবলের প্রতি অবদানের কথা মনে করে সংবাদমাধ্যমের কাছে বারবার করে
শেরপুরের নানা ক্ষেত্রে অবদান, জীবন যুদ্ধে সংগ্রামী সৈনিক, মানবিক কর্মকান্ডে জড়িত, ত্যাগী সমাজসেবকসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ৭ নারীকে কীর্তিময়ী সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার সকালে পৌর মুক্ত মঞ্চে সামাজিক প্লাটফর্ম "জনউদ্যোগ" এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়। জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালামের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক হাকিম বাবুলের
লুসিয়ানার যখন ৩০ বছর বয়স, তখন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবল তারকা দিয়েগো মারাদোনার সঙ্গে বুয়েনাস আইরেসের রাস্তায় নগ্ন হয়ে দৌড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। লুসিয়ানা সালাজার। দেশ বিশ্বকাপ জিতলে মারাদোনার সঙ্গে নগ্ন হয়ে দৌড়াতে চান জানিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন তিনি। ৪২ বছরে এসেও তাঁর সৌন্দর্য এখনও অটুট। ৪২ বছর বয়সি মডেল লুসিয়ানা পরিচিত আর্জেন্টিনার ‘সেক্স সিম্বল’ হিসাবে। লুসিয়ানা এখনও সুন্দরী বলেই হয়তো এখনও তাঁর চারপাশে
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আজ ১০ তারিখের পর নাকি দেশ চলবে খালেদা জিয়ার নির্দেশে, তারেক ফিরে আসবে বাংলাদেশে। কিন্তু দেখতে দেখতে ১৫ বছর, তারেক ফিরে আসবে কোন বছর।’ শনিবার বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের মাঠে সাভার আওয়ামী লীগের জনসমাবেশে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, বিএনপি
বিএনপি নেতা-কর্মীদের বাড়ি গিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আপনাদের আন্দোলন অনেক হয়েছে, এখন বাড়ি গিয়ে বিশ্রাম নিন।’ ‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের’ প্রতিবাদে শনিবার বিকালে সাভারে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকারের কাছে পদত্যাগপত্র না দিয়ে সমাবেশে বিএনপি সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণা ‘স্ট্যান্ডবাজি’ উল্লেখ করে হানিফ বলেন,
ফরিদপুরের মধুখালী উপজেলায় মানবেন্দ্র কুমার সাহা (৪৫) নামে এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার গাজনা ইউনিয়নের গাজনা গ্রামে এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী ও গাজনা পূর্ণ চন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উৎপল কুমার ভৌমিক। তিনি বলেন, শুক্রবার (৯ ডিসেম্বর) দিনগত রাত ১টায় অন্যদের মতো মানবেন্দ্র সাহা গাজনা বাজারে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন। বিশ্বকাপ ফুটবল
সাভারে বিশ্বকাপ ফুটবল খেলায় ব্রাজিলের হেরে যাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম মো. হাসান মিয়া (২০)। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার রাত ১২ টার দিকে সাভারের ডগড়মোড়া স্কুলের সামনে ব্রাজিলের খেলা শেষে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হাসান কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার কৈলাক গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সে সাভারের ডগড়মোরা এলাকায়
চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য সেবার বাতিঘর রাঙ্গুনিয়া ও কাপ্তাই উপজেলার সীমান্তে অবস্থিত চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১১৫ বছর পূর্তি অনুষ্ঠান র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে পালিত হয়েছে। "চির সবুজ তুমি অনন্য, স্বাস্থ্যসেবার জন্য" এই প্রতিপাদ্য নিয়ে শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে হাসপাতালের ড. মং স্টিফেন চৌধুরী স্টাফ ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর
রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীর গণসমাবেশ থেকে ১০ দফা দাবি উত্থাপন করা হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে গণসমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ১০ দফা ঘোষণা করেন। বিএনপির ১০ দফা : ১. বর্তমান জাতীয় সংসদ বিলুপ্ত করে ক্ষমতাসীন সরকারের পদত্যাগ। ২. ১৯৯৬ সালে সংবিধানে সংযোজিত ধারা ৫৮-খ, গ ও ঘ-এর আলোকে একটি দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার বা
নওগাঁর ধামইরহাটে খড়মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হামলা-ভাংচুর ও ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মারুফা আকতারকে মারপিটের মুল আসামীকে গেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ। গত ৮ ডিসেম্বর উমার ইউনিয়নের খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা ও মারপিটের ঘটনায় ৯ ডিসেম্বর থানায় ১১ নং একটি মামলা দায়ের হলে গা ঢাকা দেয় হামলাকারী ও মাদক মামলার আসামী আনোয়ার হোসেন। ১০ ডিসেম্বর ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজীর