লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ গুলিতে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ওই ব্যক্তির নামে শাহাদৎ হোসেন (২৮)। নিহত শাহাদৎ ওই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট গ্রামের গাইবান্ধাপাড়ায় ইদ্রিস আলীর ছেলে পুত্র বলে জানা গেছে । এলাকাবাসি জানায়, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোরে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশি গরু পারাপারকারীদের একটি দল জগতবেড় সীমান্তের ৮৬৩ নম্বর মেইন
শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও শরীরচর্চ প্রদর্শনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যদয়ের সাথে সাথে জেলা পুলিশ লাইন্স মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের সূচনা করা হয়। সকাল সাড়ে ৬টা থেকে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদের
১৬ ডিসেম্বর। বাংলাদেশের বিজয় দিবস। এই দিনে অত্যাচারী পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ থেকে মুক্তি পায় বাংলার মানুষ। এ বিজয় শুধু আনন্দের নয়। এ বিজয় পরাধীনতার কবল থেকে মুক্তির। ইসলামেও রয়েছে স্বাধীনতার বিজয়ের ভাবনা। ইসলামেও বিজয় দিবস উদযাপনে বিরোধিতা নেই। বরং দেশের স্বাধীনতা অর্জন ও বিজয় উদযাপন উপলক্ষে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা এবং তারই কৃতজ্ঞতাজ্ঞাপন করা, তারই কাছে ক্ষমা প্রার্থনা করাই ইসলাম দিকনির্দেশনা
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৪০৪ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারতীয় দল। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। ভারতীয় বোলারদের কাছে নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে দিয়ে মাত্র ১০২ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে বসে টাইগাররা। কিন্তু আর বিপদ না হতে দিয়ে টাইগাররা দ্বিতীয় দিনের শেষ করে ১৩৩ রানে। ফলো অন এড়ানোর লক্ষ্য নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে টাইগারদের দুই
সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় মহান বিজয় দিবসে ফুল হাতে শহীদদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল নেমেছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহর থেকেই এ ঢল নামতে শুরু করে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ফুল হাতে শহীদদের জন্য তৈরি বেদিতে শ্রদ্ধা জানাতে যান হাজারো মানুষ। আনন্দ উচ্ছ্বাসে উৎসবের নগরীতে পরিণত হয়েছে স্মৃতিসৌধ এলাকা। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ভোর থেকেই শিশু-ছেলে-বুড়োসহ সব বয়সী মানুষ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিজয়ের একান্ন বছর পরও এ দেশকে এখনো সুষম করতে পারিনি। এখনো বিজয়কে উপভোগ করা যায় নি। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সাভার স্মৃতিসৌধে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, এখনো সাম্প্রদায়িক শক্তি জঙ্গিবাদী বিএনপি বিজয়কে নস্যাৎ করতে তৎপর। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান।
মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৫ মিনিটে দিকে এ শ্রদ্ধা জানান তারা। রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রথমে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে
ব্যাংকে টাকা নেই এমন গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।তিনি বলেন, অযথা গুজবে কান দেবেন না। ব্যাংকে টাকার কোনো ঘাটতি নেই। উপার্জিত টাকা ঘরে রেখে বিপদ ডেকে আনবেন না। আমাদের বিনিয়োগ, রেমিট্যান্সপ্রবাহ এবং আমদানি-রপ্তানি পরিস্থিতি সবকিছু স্বাভাবিক রয়েছে। বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা
আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।তিনি বলেন, ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে উপস্থিত থেকে মেট্রোরেলের উদ্বোধন করবেন। মেট্রোরেল মূল কাজ শুরু হয় ২০১৭ সালে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দীর্ঘ ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণকাজ চলমান। এর মধ্যে আগামী ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করা
মহান বিজয় দিবস শুক্রবার (১৬ ডিসেম্বর)। ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বাংলাদেশ-ভারত যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পন করে পাকিস্তানি হানাদার বাহিনী।বাঙালি জাতির জন্য আজ গৌরবের দিন। ত্রিশ লাখ শহীদের রক্ত আর দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড আর একটি লাল-সবুজের পতাকা। সেই বীর সন্তানদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিবসটির মহিমা প্রকাশ পাবে আজ। ৫১
যারা মার্কিন রাষ্ট্রদূতকে ‘মায়ের ডাকে’র কো-অর্ডিনেটরের বাসায় যেতে পরামর্শ দিয়েছেন তারা সঠিক কাজ করেননি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে মন্ত্রণালয় সভাকক্ষ ক্যাবল অপারেটর সংগঠন ‘কোয়াব’ এর নবনির্বাচিত পরিষদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, গতকাল মার্কিন দূত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেলে
নির্বাচন নিয়ে বিএনপির আন্দোলনের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৮ সালের নির্বাচনেও তো ৩০টা সিট পেয়েছে। তাহলে এত লাফালাফি কেন?বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আজকে বিএনপি নির্বাচন নিয়ে কথা বলে। ২০০৮ সালের নির্বাচন নিয়ে তো কথা হয়নি। জাতীয়-আন্তর্জাতিকভাবে কেউ তো সে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেনি। ৩০০
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে (নোবিপ্রবি) ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার কার্যক্রম অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর ২০২২) জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন কমিটি, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটি এবং নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের যৌথ আয়োজনে আইকিউএসি সেমিনার কক্ষে দুটি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে
মাদারীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন জেলা পরিষদ সদস্য ও কালকিনি উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক মীর মামুন অর-রশিদ।গত মঙ্গলবার সকালে জেলা পরিষদের প্রথম সভায় তাকে প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হয়। জানা যায়, মাদারীপুর জেলা পরিষদ নির্বাচন শান্তিপুর্ন ভাবে গত ১৭ ই অক্টোবর অনুষ্ঠিত হয় এবং মাদারীপুর জেলা পরিষদের ৩ ওয়ার্ড (ডাসার উপজেলা) থেকে বিপুল ভোটে নির্বাচিত হন সাবেক সদস্য
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলনে সভাপতি হয়েছেন আলেয়া সারোয়ার ডেইজি। এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন শারমিন সুলতানা লিলি। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সমাবেশে এ নতুন নেতৃত্বের ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।নতুন সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি এর আগে সহ-সভাপতি ছিলেন। আর শারমিন সুলতানা লিলি এর আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। প্রসঙ্গত, বিদায়ী
বিএনপির ছয়জন সংসদ সদস্য পদত্যাগ করায় শূন্য হওয়া আসনগুলোতে উপ-নির্বাচনের তফসিল রোববার (১৮ ডিসেম্বর) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর৷বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এ সময় নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনের সভাকক্ষে ১৮ ডিসেম্বর আমাদের কমিশন সভা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সে সভায়
চট্টগ্রাম টেস্টে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়েছে বাংলাদেশ। ৫ রান তুলতে হারিয়েছে ২ উইকেট।মোহাম্মদ সিরাজের করা ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত (০)। তিন নম্বরে সুযোগ পেয়ে সুবিধা করতে পারেননি ইয়াসির আলী রাব্বিও। ৪ রান করেন তিনি। উমেশ যাদবের ১৩৯ গতির ডেলিভারিটি শরীরের বাইরে খেলতে গিয়ে ইনসাইডেজ হয়ে বোল্ড হয়েছেন ইয়াসির। উড়ে
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা সোয়া ১২টায় প্রধান অতিথি হিসেবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী সম্মেলনমঞ্চে আরোহনের পর জাতীয় সঙ্গিত পরিবেশিত হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় যুব মহিলা লীগের নেতা-কর্মীরা করতালি
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় কারাগারে থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে এবার শাহবাগ থানার চার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রিজভীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এদিন পুলিশ চার মামলায় রিজভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন
শীতের সময় বড়দের পাশাপাশি শিশুদেরও ঠান্ডা-সর্দি বেড়ে যায়। তবে বড়দের তুলনায় শিশুদের এ সময়টাতে বেশি আক্রান্ত হতে দেখা যায়। তাই শীতের সময় শিশুদের জন্য কিছু বিষয় খেয়াল রাখলে শিশুদের ঠান্ডাজনীত সমস্যা দ্রুত কমে যাবে। কালোজিরাকে তো রোগের মহা ওষুধ বলা হয়। মধু ও কালোজিরার গুঁড়া ঠান্ডায় চমৎকার কাজ করে।শিশুকে ২-৩ চা চামচ চিনি দিয়ে আদা বা মসলা চা দুই বেলা খাওয়াতে
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করেছে মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার (১৪ ডিসেম্বর) রাত ৮টায় গাংনী সরকারি ডিগ্রি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে কলেজ ছাত্রলীগের প্রায় ২ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সভাপতিত্বে মোমবাতি প্রজ্বলন কর্মসূচীতে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
বিজয় দিবস-২০২২ উপলক্ষে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ভাষণ দেবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেলগুলো ও রেডিও স্টেশনগুলোতে ভাষণটি সম্প্রচারিত হবে।
যশোরের মনিরামপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে মনিরামপুর থানার উপপরিদর্শক আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিপুর বটতলার সেতুতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, পৌরসভার মোহনপুর কারিগর পাড়ার মোস্তাকের ছেলে শিহাব হোসেন (১৫) ও মনিরামপুরের মাছনা গ্রামের মুফতি ইসমাইলের ছেলে হাফেজ
ইতিহাস গড়তে পারল না আফ্রিকার সিংহ মরক্কো। কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইউরোপিয়ান জায়ান্ট ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে গেল আশরাফ হাকিমি-হাকিম জিয়েচরা। ফলে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন দিদিয়ের দেশমের দল টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করলো। অথচ পুরো ম্যাচেই বেশ দাপট দেখিয়ে খেলেছে অ্যাটলাস লায়নসরা। বুধবার (১৪ ডিসেম্বর) ফিফা বিশ্বকাপের ২২তম আসরের দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে নিজেদের শক্তিশালী একাদশ নিয়েই মাঠে