গত ৩১ ডিসেম্বর রাতে নগরবাসীর ইংরেজী নববর্ষ উদযাপনে ওড়ানো অনেক ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর পড়েছে। ফলে দুর্ঘটনা রোধে রোববার (১ জানুয়ারি) মেট্রোরেল চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। এতে উদ্বোধনের চতুর্থ দিনে মেট্রোরেলে রাজস্ব কমেছে তিন লাখ ১৫ হাজার ৩৭০ টাকা। সোমবার (২ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) থেকে এ তথ্য জানা যায়। ডিএমটিসিএল সূত্র জানায়, মেট্রোরেলের বৈদ্যুতিক
ডিসেম্বর মাসে রফতানি আয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ; যা ২০২১ সালের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৩৩ শতাংশ বেশি। সোমবার (২ জানুয়ারি) প্রকাশিত রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) রফতানি আয়ের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে। রফতানি আয়ের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে থাকলেও সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে রেকর্ড পরিমাণ রফতানি হয়েছে। ইপিবির তথ্য মতে, ২০২২ সালের ডিসেম্বর মাসে ৫৩৬ কোটি ৫১ লাখ ৯০ হাজার ডলার রফতানি
অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট পর্যটন এলাকায় মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে চারজন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ ছাড়া আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি হেলিকপ্টার উপকূলে কয়েক ফুট উপর থেকে বালিতে উল্টে পড়ে। এর ধ্বংসাবশেষগুলো অল্প দূরত্বে পড়ে থাকতে দেখা যায়। অপর হেলিকপ্টারটি দুর্ঘটনাস্থলে অনেকটা অক্ষত দেখা গেছে, যা জনপ্রিয় সী ওয়ার্ল্ড মেরিন থিম
রাজধানীর আজিমপুর কবরস্থানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে সমাহিত করা হয়েছে। সোমবার (২ জানুয়ারি) বিকেলে পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন হয়। এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, খিলগাঁও চৌধুরীপাড়া মাটির মসজিদে বাদ জোহর খন্দকার মাহবুবের সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়। তারপর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। এর আগে, গত ২৬ ডিসেম্বর
দেশে এবার পর্যাপ্ত পরিমানে সরিষার আবাদ হয়েছে। আশা করছি এবার ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমবে। সোমবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার বেশ কয়েকটি সরিষাক্ষেত পরিদর্শনের সময় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসময় খাদ্যমন্ত্রী বলেন, চলতি মৌসুমে নওগাঁ, বগুড়া, রংপুর,দিনাজপুরসহ সারাদেশেই প্রচুর পরিমান জমিতে সরিষার আবাদ হয়েছে। প্রাকৃতিক কোন দূর্যোগ না হলে আমরা আশা করছি ভোজ্যতেল আমদানি নির্ভরতা কমবে। যা আমাদের সবার
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সার্ভার থেকে প্রায় ৩০ হাজার গ্রাহকের নথি গায়েব হয়ে যাওয়ার ঘটনায় ব্যাখ্যা তলব করেছেন হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে রাজউকের চেয়ারম্যানকে এ বিষয়ে ব্যাখ্যা দাখিল করতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে
নওগাঁর বদলগাছীতে ১১০ লিটার চোলাই মদসহ এক মাদক ক্রবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫। সোমবার (২ জানুয়ারি) বিকেলে র্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ভোর ৫টার দিকে উপজেলার পাহাড়পুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারির নাম শ্রী মনোরঞ্জন সরদার (৪৫)। সে পাহাড়পুর গ্রামের মৃত নরেশ সরদারের ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,
“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়,দেশ গড়বে সমাজ সেবায়” এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। সোমবার (২ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, পারুল নাহার,
আওয়ামী লীগ ছাড়া কোন সরকারই বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান-মর্যাদা দেননি। জিয়া ও খালেদা সরকার মিলে বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামের নামে বীর মুক্তিযোদ্ধাদের খুন করেছে। আর বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান-মর্যাদা দেয়ার পাশাপাশি সম্মানিত ভাতা, আবাসন, সুদমুক্ত লোনের ব্যবস্থা ও মৃত্যুর পরে রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন সহ চলাফেরায় নানান সুযোগ সুবিধা দিয়েছেন। সোমবার সকালে বরিশাল সার্কিট
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় করোনা ভাইরাস (কোভিট ১৯) এর সংক্রমন ও প্রতিরোধ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জানুয়ারি) উপজেলা নিবার্হী অফিসার এর কার্যালয়ে হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নুর এ আলম এর সভাপতিত্বে করোনা ভাইরাস (কোভিট ১৯) এর সংক্রমন ও প্রতিরোধ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এসময় সেখানে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, প্রেসক্লাবের
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে পালিত হলো বিএনপির অঙ্গসহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। সোমবার (২ জানুয়ারী) জেলা ছাত্রদলের আয়োজনে শহরের চৌরাস্তা থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুকনী লেকের পারে পুলিশের বাধার মুখে এসে শেষ হয়।পরে সেখানে এক আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়
নওগাঁর ধামইরহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। ০২ জানুয়ারী সারা দেশের ন্যায় ধামইরহাট উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা দপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণ্যাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। ‘ উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান,
“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সোমবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন কবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ডাকাত বরকত উল্লাহকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (১ জানুয়ারি) সরাইল উপজেলার পাঠান পাড়া নিজ সরাইল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বরকত উল্লাহ (৩৬) উপজেলার অরুয়াইল ধামাউড়া গ্রামের জাবেদ মিয়া ছেলে। সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন বলেন,গ্রেফতারকৃত বরকত উল্লাহ এর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন,পুলিশ আক্রান্ত মামলা, চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। সরাইল
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ জানুয়ারি) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান মো. আবদুল জলিল জানান, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৬৫ টাকা কমিয়ে ১ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। যা ডিসেম্বর মাসে ১ হাজার ২৯৭ টাকা ছিল। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামে পরিবর্তন হয়নি। সেটি আগের
সদ্য বিদায়ী ২০২২ সালে সড়ক, রেল, নৌ-পথে সর্বমোট ৭ হাজার ৬১৭টি সম্মিলিত যানবাহন দুর্ঘটনায় ১০ হাজার ৮৫৮ জন নিহত এবং ১২ হাজার ৮৭৫ জন আহত হয়েছে।এসবের মধ্যে ৬ হাজার ৭৪৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ৯৫১ জন নিহত ও ১২ হাজার ৩৫৬ জন আহত হয়েছে। একই সময় রেলপথে ৬০৬টি দুর্ঘটনায় ৫৫০ জন নিহত ও ২০১ জন আহত হয়েছে। নৌ-পথে ২৬২টি দুর্ঘটনায়
দেশের তিনটি জেলার ওপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।সোমবার (০২ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।পঞ্চগড়, মৌলভীবাজার ও কুড়িগ্রাম জেলা সমূহের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বর্ধিতাংশ
প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলের মরদেহ আজ সমাহিত করা হবে। ব্রাজিলের সান্তোসে মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিয়া নামে ১৪ তলা বিশিষ্ট ভোল্টের কবরস্থানে সমাহিত করা হবে ফুটবল রাজাকে। এর আগে তার প্রাণের ক্লাব সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামের মধ্যমাঠে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় হবে শেষকৃত্য অনুষ্ঠান।এদিকে নতুন উৎযাপনেও পেলেকে স্মরণ করেছে ব্রাজিল। সান্তোসের গনজাগা সৈকতে ৮০টি ড্রোনের সমন্বয়ে পেলের ছায়াসহ বিভিন্ন আকৃতি তৈরি করে নতুন
মেক্সিকোর উত্তরাঞ্চলের একটি কারাগারে বন্দুকধারীদের হামলায় ১৪ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর অঞ্চলের সীমান্তের সিউদাদ জুয়ারেজ শহরে অবস্থি কারাগার থেকে পালিয়েছেন ২৪ বন্দী। স্থানীয় সময় রোববার সকাল ৭টার দিকে কারাগারটিতে হামলার ঘটনা ঘটে। কারাগারে হামলার খবর নিশ্চিত করেছে মেক্সিকোর চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটরের কার্যালয়। তাদের এক বিবৃতিতে বলা হয়, কয়েকটি গাড়িতে করে বেশ কয়েকজন বন্দুকধারী হামলায় অংশ নেন। হামলার একপর্যায়ে বন্দীরাও নিজেদের
সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। এতে সিরিয়ার অন্তত ২ জন সেনা নিহত হয়েছেন।এ ঘটনায় দামেস্ক বিমানবন্দরের সেবা বন্ধ রয়েছে। সিরিয়ার সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তির গণমাধ্যম আলজাজিরা। আন্তর্জাতিক গণমাধ্যমটি জানায়, সোমবার রাত ২ টার দিকে দামেস্ক বিমানবন্দর এবং আশপাশের অঞ্চল টার্গেট করে ইসরায়েলি বিমানবাহিনী। এতে সিরিয়ার সেনাবাহিনীর দুইজন সদস্য নিহত এবং দুইজন আহত হয়েছেন। কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। নিরাপত্তার খাতিরে বিমানবন্দরের
আল কায়েদা ও তালেবানপন্থী ছয় জঙ্গিকে গ্রেপ্তার করার দাবি করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।রোববার (১ জানুয়ারি) রাতে এই জঙ্গিদের কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করা হয় বলে সিটিটিসি জানিয়েছে। পুলিশের ঢাকা মহানগর মিডিয়ার শাখার পক্ষ থেকে বলা হয়, আল কায়েদা ও তালেবানপন্থী ছয় হিজরতকারীকে টেকনাফ থেকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের কারও নাম পরিচয় বিস্তারিত জানায়নি সিটিটিসি। সোমবার (২ জানুয়ারি)
অজু বা গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায়। কিন্তু পানি না পেলে বা পানি ব্যবহারে অপারগ হলে তখন কী করবেন? কোরআনুল কারিমে এ ব্যাপারে সুস্পষ্ট সমাধান দেওয়া আছে। শারীরিক পবিত্রতায় অজু-গোসলের বিকল্প হচ্ছে তায়াম্মুম। কখন তায়াম্মুম করবেন যখন পানি না থাকে বা এমন দূরত্বে পানি থাকে যে, পানির জন্য অপেক্ষা করলে নামাজের সময় পার হয়ে যাবে। অথবা এমন অসুস্থতা বা এমন শীত,
দেশের বরেণ্য স্থপতি, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক স্থপতি মোবাশ্বের হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট কর্তৃপক্ষ মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মোবাশ্বের হোসেন বাংলাদেশের স্থপতি ইনস্টিটিউটের সভাপতি ও
বেঁধে দেওয়া সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়া চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।বিশ্ববিদ্যালয়গুলো হলো— প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, আশা ইউনিভার্সিটি ও ভিক্টোরিয়া ইউনিভার্সিটি।রোববার (১ জানুয়ারি) ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা সূত্রে জানা যায়, আগামী ছয় মাসের মধ্যে এই চারটি