রাজশাহী র্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ চারজনকে আটক করেছে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর খানসামার চক মিয়াপাড়া নামক এলাকায় এ অভিযান চালায় র্যাব। আটককৃতরা হলো, রাজশাহীর পবা হরিপুর এলাকার মুকুল হোসেনের ছেলে নাইমুল ইসলাম (২৭), রাজশাহী মহানগরীর দ্যা নিউ বুধপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে রাশিদুল হক (২৫), রাজশাহী মহানগরীর রায়পাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে রনি খান
দুই হাত নেই, এক পা দিয়ে লিখে এবার আলিম (এইচএসসি) পরীক্ষায় জিপিএ ৪.৫৭ পেয়ে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন মেধাবী শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব (১৯)। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কোনো বাধাই পেছনে ফেলতে পারেনি তাকে। এভাবেই সকল বাধাকে পেছনে ফেলে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চান তিনি। রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হিমায়েতখালি গ্রামের কৃষক আব্দুস সামাদের ছেলে হাবিব। তিনি পাংশার পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। আজ সকালে ঝিনাইদহের মহেশপুরের শ্যামকুড় সীমান্তে এ ঘটনা ঘটে। শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়াম্যান জামিরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের পরিচয়- শ্যামকুড় পশ্চিম পাড়ার বাাসিন্দা আফেজ উদ্দিনের ছেল আরিফুল ইসলাম (২৯) । শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়াম্যান জামিরুল হক জানান, আরিফুল ইসলামসহ ৫ থেকে ৬ জন মঙ্গলবার রাতে সীমান্তে গরু আনতে যায়। পরে বিএসএফ তাদেরকে
বরিশালের হিজলা উপজেলায় ইউনিয়ন পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বড়জালিয়া ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ৮ ফেব্রুয়ারি বুধবার সকাল দশটায়, উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে বড়জালিয়া ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ এনায়েত হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার। জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে অনুষ্ঠানে
''উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ" এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত দিনব্যাপী দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত । কাউখালী এস বি সরকারী বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে বুধবার সকালে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর জেলার বিআরডিবির
সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার এবং পুলিশি হয়রানীর প্রতিবাদে দিনাজপুরের হিলিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় হাকিমপুর প্রেসক্লাবের আয়োজনে হিলি চারমাথা মোড়ে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালি বক্তব্য রাখেন,হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির,সাবেক
উন্নত দেশের কাতারে স্থান করে নিতে উন্নয়নের রোল মডেল হিসাবে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। উন্নয়নের ছোঁয়া লাগার সাথে সাথে মানুষের জীবনে কর্মচাঞ্চল্যের সাথে সাথে বেড়েছে আতœমর্যাদা। নারীরাও তাদের জীবন-মান উন্নত করতে পুরুষের পাশাপাশি নিজেদের কর্মখম করে গড়ে তুলছেন। চাকুরী ব্যবসা-বানিজ্য থেকে শুরু করে সর্বত্র তাদের পদচারণা দিন দিন বেড়েই চলেছে। তাই নারীদের সাবলম্বী করে গড়ে তুলতে সরকারের পাশাপাশি স্থানীয়ভাবে
আকাশের নিচে বিস্ত ফসলের মাঠ জুড়ে হলুদ সরিষা ফুলের সমারোহ। কুয়াশার ধূম্রজাল চিরে সূর্যের কিরণ প্রতিফলিত হবার সঙ্গে সঙ্গেই সরিষা ফুলের সমারোহে হেসে ওঠে চারদিক। পড়ন্ত বিকেলের মিষ্টি রোদে সরিষা ফুলগুলো বাতাসে দোল খেতে থাকে। সরিষা ফুলগুলোর তাদের কলি ভেদ করে সুভাস ছড়িয়ে দিচ্ছে চার দিকে। মৌমাছিরা এক ফুল থেকে অন্য ফুলে ভোঁ ভোঁ শব্দে উড়ে বেড়াচ্ছে । আর সেখানেই
খাগড়াছড়িতে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৩ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি ২০২৩ইং) খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্স এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে আগামী ১১, ১২,১৩, ফেব্রুয়ারি খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা, ১৮ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা, ২৭ ফেব্রুয়ারি মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্তে ব্রিফিং প্যারেড
রাজশাহী জেলা পুলিশের আয়োজনে গতকাল পুলিশ লাইন্স ড্রীল শেডে রাজশাহী জেলায় কর্মরত পুলিশ সদস্যদের নিয়ে শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মো: আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি'র পুলিশ কমিশনার জনাব আনিসুর রহমান, বিপিএম ( বার), পিপিএম ( বার) । সভাপতিত্ব করেন রাজশাহীর
দুধে পানি মেশানোর অভিযোগে বাজারে প্রকাশ্যে দিবালোকে এক নারীকে চর, থাপ্পর, কিল-ঘূষি মেরে লাঞ্ছিত করলেন বাজার কমিটির সভাপতি ও তার এক সহযোগী’। ঘটনাটি মঙ্গলবার সকালে উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় বাজারে ঘটে। স্থানীয়রা জানান, বুড়িরপাড় বাজার কমিটির সভাপতি আব্দুল আউয়াল সরকার দুধে পানি মেশানো হয় কিনা তা পরীক্ষা করতে দুধ পরীক্ষার মিটার নিয়ে দুধ বাজারে আসেন। ঘটনাটি আঁচ করতে পেরে এসময় বেশ
উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৮৬ জন। পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা গতবছরের চেয়ে কমেছে অনেকটাই। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৯৭১ জন শিক্ষার্থী। ফলে গত বছরের চেয়ে এ বছর জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২ হাজার ৫৮৫। অপরদিকে এ বছর পাসের হারও
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আর এর জন্য প্রধান হাতিয়ার হচ্ছে শিক্ষিত জনগোষ্ঠী।বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের চামেলী হলে শেখ হাসিনার হাতে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমরা সব সময় শিক্ষাকে গুরুত্ব দেই। আমাদের উদ্যোগে শিক্ষার হার বেড়েছে। বহুমুখী শিক্ষাব্যবস্থা করার পাশাপাশি যুগোপযোগী
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা বড়িসহ চার জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর টেকনাফ ডিএনসি।টেকনাফ ডিএনসি'র সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার রাত ৮টায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১২ টা থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত টেকনাফ পৌর এলাকা ও হ্নীলায় অভিযান পরিচালনা করা হয়। এসময় টেকনাফ পৌরসভার হোটেল দ্বীপ প্লাজায় অভিযান চালিয়ে
জাতীয় সংসদে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নওগাঁ’ বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। বিকেলে গণমাধ্যমে এই বিল পাশের খবর ছড়িয়ে পড়লে খুশির উৎসবে মাতেন নওগাঁ জেলাবাসী। খুশির স্ট্যাটাস ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এদিকে এমন বড় উপহার দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিলের আয়োজন হয়েছে বেশ কয়েকটি উপজেলায়। মঙ্গলবার সন্ধ্যায় জেলার নিয়ামতপুর, সাপাহার, মহাদেবপুর, বদলগাছী ও পোরশা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা
২০২২ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের চামেলী হলে শেখ হাসিনার হাতে এ ফলাফল তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের
বাংলাদেশ সফরে আসা বেলজিয়ামের রানি মাথিল্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তিনি। এর আগে, তিন দিনের সফরে ঢাকায় আসেন বেলজিয়ামের রানি মাথিল্ডে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অ্যাডভোকেট (দূত) হিসেবে বাংলাদেশ সফর করছেন তিনি। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় পৌঁছালে রানি মাথিল্ডেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান
উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে শেখ হাসিনা এ ফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ
২০২২ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের ফল আজ (বুধবার) প্রকাশ করা হবে। নির্ধারিত রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট ও মোবাইলে এসএমএস করে ফল দেখতে পারবেন শিক্ষার্থীরা।সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ২০২২ সালের
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও জানায়, তুরস্ক এবং সিরিয়ায় আড়াই কোটির বেশি মানুষ এই ভূমিকম্পের শিকার হয়েছেন।দুটি দেশের কয়েক হাজার ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন। বিবিসি জানায়, উত্তর সিরিয়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজন সাহায্যের জন্য ডাকাডাকি
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে অন্তত ২১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে।মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে প্রদেশটির আপার কোহিস্তান জেলার শীতিয়াল এলাকায় কারাকোরাম হাইওয়েতে এ ঘটনা ঘটে।গিলগিট-বাল্টিস্তানের দিয়ামের জেলার এসএসপি শের খান বলেন, ঘিজর থেকে রাওয়ালপিন্ডিগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, বাসে
সব আমলের বুনিয়াদ হচ্ছে ঈমান। তাই ঈমান গ্রহণ করা মানুষের বুনিয়াদি ফরজ। যার ঈমান নেই তার কোনো আমলই কবুল হয় না। যার ঈমান সহিহ নয়, তার আমলও গ্রহণযোগ্য নয়। রূহ ছাড়া দেহের যেমন দাম নেই; তেমনি ঈমান ছাড়া আমলের কোনো দাম নেই। কিন্তু ঈমান গ্রহণকারী পাপীরা কি জান্নাতে যাবে? মানুষ ভাল কাজের প্রতিফল তখনই পাবে যখন ঈমানের সঙ্গে ভাল কাজ করবে।
রাষ্ট্রপতি পদে কে হবেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী, এর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের লেভেল ৯ এর সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি দলের সংসদীয় দলের সভায় সংসদ সদস্যরা বিষয়টি সভানেত্রীর ওপর ছেড়ে দেন। বৈঠকে সূচনা বক্তব্য দেন সংসদ নেতা ও সংসদীয় দলের সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পদে দল যাকে মনোনয়ন দেবে তাকে
প্রশাসনিক কর্মকান্ডে সমন্বয়হীনতার অভিযোগে দেবীদ্বারের উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীকে বদলী করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) চট্রগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধূরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জনস্বার্থে ওই বদলীর আদেশ দেয়া হয়। ওই প্রজ্ঞাপনে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী’কে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী আদেশ করা হয়েছে। পিরোজপুর জেলার কাউখালী উপজেলা