সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরস্থানে পাঠানোর’ হুমকির নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় মার্কিন দূতাবাস আজ বলেছে, তারা যেকোনো ধরনের উত্তেজক ভাষা ব্যবহার, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানাচ্ছে। মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স প্রধান শন জে. ম্যাকিনটোশ বলেন, ‘মার্কিন দূতাবাস যেকোনো ধরনের উত্তেজক ভাষা, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানাচ্ছে।’ সহিংসতা উসকে দেওয়ার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে
সিনিয়র সচিব পদে পদোন্নতি পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান। তাকে একই দপ্তরের সিনিয়র সচিব পদে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (২২ মে) মোস্তাফিজুর রহমানকে আগামী ২৪ মে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিলো মন্ত্রণালয় এবং এক দিনের মাথায় তাকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দেওয়া
সারা দেশে বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বজ্রপাতে নরসিংদীতে ৫ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কৃষক, পাবনায় ২ শ্রমিক, নওগাঁয় ১ জন, নেত্রকোনায় ১ কৃষক, চাঁদপুরে ১ জন, কুড়িগ্রামে ১ জন, পটুয়াখালীতে ১ জনসহ ৮ জেলায় মোট ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নরসিংদী নরসিংদীতে পৃথক বজ্রপাতে এক নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) জেলা
বরিশাল নগরীর ১৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশন এর নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত। ২৩ মে মঙ্গলবার মাগরিব বাদ বরিশাল নগরীর হাসপাতাল রোডস্থ বিসিসি'র ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের আয়োজিত ওয়ার্ড আঃলীগের দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আসন্ন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে
সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রতিষ্ঠিত ডাসারের সরকারী শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজটি মাদারীপুর জেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে। একই সাথে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন কলেজটির অধ্যক্ষ জাকিয়া সুলতানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে প্রতিযোগিতায় জেলায় শ্রেষ্ঠত্বের এই মর্যাদা অর্জনে সক্ষম হয় কলেজ ও কেলেজের অধ্যক্ষ। এনিয়ে সরকারী শেখ হাসিনা একাডেমী অ্যান্ড
আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপসের পক্ষে নির্বাচনী প্রচারণা এবং গণসংযোগ করেছেনে তার সহধর্মীনি ইসমত আরা ইকবাল। মঙ্গলবার নগরীর ১০ নং ওয়ার্ড কেডিসি রাজ্জাক স্মৃতি কলোনিতে গণসংযোগ ও ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। শুভেচ্ছা বিনিময়কালে ইসমত আরা ইকবাল একটি আধুনিক ও উৎপাদনমুখী নগরী বিনির্মাণে বিসিসি নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী
নেত্রকোণার মদন উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জয়নাল আবেদীন (৪০) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সকালে বাগজান গ্রামের সামনের হাওরে এ ঘটনাটি ঘটে। নিহত জয়নাল আবেদীন মদন উপজেলার বাগজান গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। স্থানীয় এলাকাবাসী জানায়, জয়নাল সকালে বাড়ির সামনের হাওরে মাছ ধরতে যায়, এ সময় গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয়। হঠাৎ একটি বজ্রপাত জয়নালের উপর পড়লে তিনি
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ঝালকাঠি সরকারি কলেজ শ্রেষ্ঠ কলেজ ও ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) ঝালকাঠি জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়।বিজ্ঞপ্তিতে দেখা যায়, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) ক্যাটাগরিতে ঝালকাঠি সরকারি কলেজ, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) প্রফেসর ইউনুস
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে অস্ত্র ও মাদক উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে। এ অভিযানে প্রয়োজনে সেনাবাহিনীও থাকতে পারে বলে জানান তিনি।মঙ্গলবার (২৩ মে) সচিবালয়ে রোহিঙ্গা সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভায় অংশগ্রহণ শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে রক্তপাত হচ্ছে। তাদের অপতৎপরতা বাড়ছে। সেজন্য সভায় এভাবে সিদ্ধান্ত হয়েছে
রাজধানীতে সন্ধ্যায় ১০২ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে গেল। এ সময় বজ্রপাতের সঙ্গে সামান্য বৃষ্টিও হয়েছে।মঙ্গলবার (২৩ মে) এমন তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি বলেন, কালবৈশাখীর ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ১০২ কিলোমিটার রেকর্ড করা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়। এছাড়া রাজধানীর আগারগাঁও এলাকায় বয়ে গেছে ৭৪ কিলোমিটার। সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৬ মিলিমিটার। সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে
নরসিংদীতে বজ্রপাতে নারী ও শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৩ মে) মনোহরদী, রায়পুরা ও পলাশ উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তারা মারা গেছেন।নিহতরা হলেন শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর গ্রামের মোমরাজ মিয়ার স্ত্রী সামসুন নাহার (৪৫) ও নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে জাবেদ মিয়া (১২), দৌলতপুর ইউনিয়নের পাতরদিয়া গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে প্রবাসী রায়হান মিয়া (৩০) এবং সাধারচরের খোরশেদ মিয়ার
বিভিন্ন সময় হামলার শিকার হওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাকে অন্তত ১৯ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। হামলায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নিহত এবং আহত হলেও আমি প্রাণে বেঁচে গিয়েছি। যতদিন বেঁচে আছি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সংগ্রাম চালিয়ে যাব।স্থানীয় সময় মঙ্গলবার (২৩ মে) দুপুরে কাতার বিশ্ববিদ্যালয়ের রিসার্চ কমপ্লেক্স অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে এক অনুষ্ঠানে
নওগাঁর বদলগাছীতে ধান বোঝায় ট্রলি উল্টে গিয়ে আপেল মাহমুদ (২২) নামের এক চালক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় গাবনা মাতাজিহাট সড়করের ছোট কাবলা নামক মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক নওগাঁ সদর উপজেলার কিত্তিপুর গ্রামের আব্দুল কিয়ামতের ছেলে। তবে স্থানীয়রা জানান মৃত্যু আপেল মাহমুদ দির্ঘ ১৫ বছর ধরে গাবনা গ্রামের আব্দুল কালামের বাড়িতে কাজ করত। জানা যায়, ধান বোঝায় পাওয়ার
কুমিল্লার দেবীদ্বারে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র কর্তৃক মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ৭ বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ওই ছাত্রকে আটক করে থানা পুলিশ। মঙ্গলবার (২৩ মে) আটককৃত ওই ছাত্রকে কুমিল্লা ৪ নং ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। ঘটনাটি ঘটে গত ১৯ মে দেবীদ্বার পৌর এলাকায় ভূষণা গ্রামে। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়,
দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের সাঁড়াশি অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ইমদাদুল হক (৪৩) নামের এক জন মাদক ব্যবসায়িকে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার (২৩ মে) হাকিমপুর হিলি থানার পৌরসভার মধ্য বাসুদেবপুর এলাকার ইমদাদুল হক এর বাড়িতে অভিযান চালিয়ে ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট ও গুড়া ইয়াব ১৩ গ্রামসহ আসামি ইমদাদুল হক (৪৩) কে হাতেনাতে আটক করেছে পুলিশ। আটক আসামি মধ্য বাসুদেবপুর (পুকুর পাড়)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ঝড়ে গাছ পড়ে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার যাত্রী।মঙ্গলবার (২৩ মে) বেলা ১১টার দিকে পৌর এলাকার কোনাঘাট মোড়ে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তি উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের মৃত আলী আকবরের ছেলে আলী আহম্মদ (৩২)। তিনি অটোরিকশাচালক ছিলেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে আলী যাত্রী নিয়ে উপজেলার থোল্লাকান্দি থেকে নবীনগর আসছিল। পথিমধ্যে ঝড় শুরু
নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল নয়টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মাড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। নিহত ব্যক্তির নাম শিপন আলী (৩৫)। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা গ্রামের বাসিন্দা।আহত ব্যক্তিরা হলেন, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা মাধবপুর আবু বক্কর
বরিশালের হিজলা উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত এ ভূমিসেবা সপ্তাহের কার্যক্রম চলবে। উপজেলা ভূমি অফিসে সোমবার দুপুরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে লাল ফিতা কেটে সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তারেক হাওলাদার। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিস সহ ছয়টি ইউনিয়ন ভূমি অফিসের সকল
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটে দেশের পোশাক রপ্তানির আয় কমছেই। এ অবস্থায় ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে রপ্তানিতে উৎসে কর কমানোর পাশাপাশি মেন মেড ফাইভারে ১০ শতাংশ প্রণোদনার দাবি জানিয়েছে পোশাকশিল্প সংগঠনগুলো। তথ্যমতে, বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় খাত তৈরি পোশাকশিল্প করোনার পর ঘুরে দাঁড়ালেও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে ফের পিছিয়ে যাচ্ছে। বারবার গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে বেড়ে গেছে উৎপাদন খরচ। ফলে রপ্তানি
চলতি হজ মৌসুমে সোমবার রাত পর্যন্ত সর্বমোট ৩ হাজার ৮৭৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।সোমবার (২২ মে) দিবাগত মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে। হজ অফিস জানিয়েছে, সৌদিতে যাওয়া ৩ হাজার ৮৭৯ জন হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ২২৩ যাত্রী
আমদানি নির্ভর জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ১৩ ধরনের জ্বালানি তেলে প্রযোজ্য কর কমাতে যাচ্ছে সরকার।আমদানি পর্যায়ে বিদ্যমান ৩৪ শতাংশ শুল্ককর থেকে ৫ শতাংশ কমিয়ে ২৯ শতাংশ নির্ধারণ করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর সূত্রে জানা যায়, বর্তমানে তেল আমদানিতে ১০ শতাংশ শুল্ক, ভ্যাট ১৫ শতাংশ, আগাম কর ২ শতাংশ, অগ্রিম আয়কর ৫ শতাংশসহ মোট শতকরা ৩৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীবনব্যাপী আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন শান্তির অন্বেষণে নিবেদিত।তিনি বলেন, ছাত্রজীবনে তিনি (বঙ্গবন্ধু) কলকাতার ভয়াল দাঙ্গার মধ্যে অসহায় বিপদাপন্ন মানুষকে উদ্ধারের জন্য জীবন বাজি রেখে নির্ভয়ে ছুটে গেছেন। নবীন রাজনীতিক হিসেবে বেইজিংয়ে অনুষ্ঠিত প্রথম এশীয় ও প্রশান্ত মহাসাগর অঞ্চলীয় শান্তি সম্মেলনে প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন। ১৯৫৬ সালে বিশ্ব শান্তি পরিষদের স্টকহোম সম্মেলনে অংশগ্রহণ করেছেন। মঙ্গলবার (২৩
শিক্ষার বাণী নিয়েই ইসলামের আগমন ঘটে। পড়ার নির্দেশ দিয়ে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি প্রথম অহি নাজিল হয়েছিল। আল্লাহ তাআলার এই প্রথম নির্দেশ ছিল- اِقۡرَاۡ بِاسۡمِ رَبِّکَ الَّذِیۡ خَلَقَ ‘(হে রাসুল! আপনি) পড়ুন, আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।’ শিক্ষা ও উন্নয়নের ধর্ম ইসলামের প্রথম নির্দেশনা এটি। এ নির্দেশনার মাধ্যমেই নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার নবুওয়তি জীবনের সূচনা করেছিলেন। আল্লাহ তাআলা
"স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়" প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বারে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে বেলুন উড়িয়ে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে এক