ঝালকাঠিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর অভিযানে ১০ বছর সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি ফিরোজাল ওরফে জুয়েল (৫০)কে আটক করা হয়েছে। বুধবার (০৮ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। এক প্রসে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে র্যাব-৮ বরিশাল। বুধবার র্যাব- ৮ বরিশালের মেজর জাহাঙ্গীর হোসেনের নেতৃত্ব জেলার নলছিটি উপজেলার বৈশাখিয়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়। সে ঐ এলাকার মরহুম নুর
রাজবাড়ী জেলায় ৩১টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে রাজবাড়ী জেলা পুলিশ। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় মোবাইল হারানোর জিডি নিয়ে নিয়মিত কাজ করছেন জেলা পুলিশের একটি চৌকস দল। বিভিন্ন সময় হারিয়ে
দিনাজপুরের হাকিমপুর হিলিতে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ মার্চ) সকাল এগারোটায় উপজেলার ২ নং বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের আয়োজনে হাকিমপুর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছদরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুযোগ দিলে বরিশালবাসী তথা বরিশালের উন্নয়নে কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুকুন্দপট্রি এলাকায় উঠান বৈঠক ও উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার পার্শ্ববর্তী নবাবগঞ্জে গভীর নলকূপের পানির ড্রেন খননকালে পিতলের প্রাচীন গণেশ মূর্তি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ মার্চ) নবাবগঞ্জ উপজেলার শগুনখোলা মাঠে এ মূর্তিটি পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। তিনি জানান, উপজেলার শগুনখোলা গ্রামের কৃষক আবু তালেব তার জমিতে গভীর নলকূপের মাধ্যমে পানি দেয়ার জন্য ড্রেন খনন করছিলেন। এসময় তিনি মাটির নিচে একটি
ঝালকাঠর আলোকিত মানুষ হিসেবে পরিচিত গরিব অসহায় মানুষের বন্ধু বিশিষ্ট ঠিকাদার যুবলীগ নেতা ছবির হোসেন আবারো দৃষ্টান্ত স্থাপন করলেন ঝালকাঠিতে। বৃহস্পতিবার সকাল ১১ টার সময় ঝালকাঠি শহীদ মিনার প্রাঙ্গণে দুই অসহায় পরিবারের মাঝে দুটি রিকশা উপহার দিয়েছেন। রিক্সা উপহার বিষয় ছবির হোসেন বলেন, আমার একমাত্র ছেলের সুন্নতে খাতনা অনুষ্ঠান না করে অসহায় দুটি পরিবারের মাঝে দুটি রিকশা উপহার দিয়েছি। রিক্সা দুটি
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, শুধু যে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্ন ঘটনা ঘটে সেটা কিন্তু না। এগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে। যেমন ভূমি কমিশন বিষয়, পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ে আজ এই সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর শান্তিচুক্তি বাস্তবায়নের যে কমিটি আছে ধিরে ধিরে লক্ষ্যের দিকে যাচ্ছি। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে কুয়াকাটা
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা মেহেরপুর। এ জেলার অধিকাংশ মানুষ কৃষি নির্ভরশীল। ৩টি উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর জেলার প্রায় ৬০ কিলোমিটার জায়গা জুড়ে ভারতীয় সীমান্ত রয়েছে। সীমান্তের পুরোটা অংশজুড়ে কাঁটাতারের বেড়া দুই দেশকে আলাদা করে রেখেছে। দুই দেশের সীমান্তে কৃষি কাজেও কাঁটাতারের বেড়া বাঁধা হয়ে দাঁড়িয়েছে। এপার বাংলায় তথা বাংলাদেশ অংশে নোম্যান্সল্যান্ডে রয়ে গেছে ভারতীয় নাগরিকদের শত শত একর জমি। সেই জমি
পেঁয়াজের ঘাটতি ও চাহিদা পূরণে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল গ্রামের যুবক কৃষি উদ্যোক্তা মো. মোয়াজ্জেম হোসেন। পেঁয়াজ বীজ উৎপাদন করার জন্য ৩২ বিঘা জমিতে চাষ করেছেন পেঁয়াজ। পর্যাপ্ত পরিমাণে মৌমাছি না থাকায় বীজ উৎপাদনে মানুষের হাতের ছোঁয়ায় করছেন পরাগায়ন। এতে স্থানীয়দের যেমন আয়ের সুযোগ হয়েছে। তেমনি এই বীজ দেশে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। বংশাল থানায় এ মামলা হয়েছে। বুধবার (৮ মার্চ) রাতে বংশাল থানায় মামলাটি দায়ের করা হয়। বংশাল থেকে জানানো হয় 'একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তদন্তে অন্য কিছু বেরিয়ে আসলে পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।' প্রসঙ্গত, মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারের একটি ভবনে ভয়াবহ
সরকার নির্ধারিত মূল্যেই সামিট গ্রুপকে বিদ্যুৎ বিক্রি করতে হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। সেই সঙ্গে সরকারের কাছে সামিটের পাওনা বাবদ দাবি করা ৭৫০ কোটি টাকা দেয়ার হাইকোর্টের রায় বাতিল করে দেন আপিল বিভাগ। সরকারের সঙ্গে চুক্তি বাবদ যে টাকায় গ্যাস কিনে সামিট তার চেয়ে বেশি দামে বিদ্যুৎ বিক্রি
দগ্ধ শরীরে কেউ পড়ে আছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে, কেউ বা পুড়ে যাওয়া শরীরের জ্বালা-যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছেন পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে। বাইরে বিমর্ষ আপনজনরা সময় গুনছে, কখন শেষ হবে এই দুঃসহ অপেক্ষার পালা। গতকাল বুধবার এমন দৃশ্য দেখা যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে। গত মঙ্গলবার রাজধানীর সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহত ১০ জন এই হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া গতকাল
ইউক্রেন জুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা। দেশটির খারকিভ ও ওডেসায় আবাসিক ভবন ও অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। তারা আরো জানান, হামলার কারণে বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বড় ধরনের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইউক্রেনের বন্দরনগরী ওডেসার একটি শক্তি কেন্দ্রে। এর ফলেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওইসব এলাকাগুলো বলে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিসাববিজ্ঞান বিভাগ ১৯৯৩-৯৪ ব্যাচ এ্যাসোসিয়েশন (জুয়াডা) কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৩ মার্চ) “এসো মিলি স্মৃতির বন্ধনে” স্লোগান নিয়ে ৬ষ্ঠ বারের মত এ আয়োজন করা হয়। চমৎকার প্রাকৃতিক দৃশ্য সম্বলিত নয়নাভিরাম পদ্মার তীরবর্তী ঢাকার অদুরে মুন্সিগঞ্জ জেলার লৌজং উপজেলায় অবস্থিত পিকনিক স্পট “মাওয়া রিসোর্ট” এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। জুয়াডার সভাপতি মোঃ এনায়েত
ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে ইংলিশদের বিপক্ষে স্মৃতি বলতে সর্বসাকুল্যে একটি মাত্র ম্যাচ। বিশ্বচ্যাম্পিয়ন ইংলিশদের বিপক্ষে নিজেদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ স্মরণীয় করে রাখতে চায় টিম টাইগার্স। আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। ২০০৬ সালে শুরুর পর টি-টোয়েন্টি ফরম্যাটে ইতোমধ্যে ১৪৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে মাত্র
দেশে কিডনি রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। এ রোগে আক্রান্তদের একসময় কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যায়। তখন ডায়ালাইসিস বা কিডনি সংযোজন ছাড়া বাঁচার উপায় থাকে না। এ দুটো চিকিৎসা পদ্ধতি খুবই ব্যয়বহুল। দেশে প্রতি বছর ৪০ হাজার রোগীর কিডনি নষ্ট হয়ে যায়। তাদের বাঁচিয়ে রাখতে ডায়ালাইসিসের প্রয়োজন হয়। সরকারি-বেসরকারি হাসপাতালে মাত্র ২০ ভাগ রোগী কিডনি ডায়ালাইসিসের সুযোগ পান। বাকি ৮০
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে এক পুত্রবধূকে মারধরের অভিযোগ উঠেছে তার শ্বশুর স্কুল শিক্ষক সহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার কাজিপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে মুক্তা খাতুনের সঙ্গে দীর্ঘদিন প্রেম করার পর গোপনে বিয়ে করে একই ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামের হাড়াভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান ওরফে শিমুলের ছেলে আবির হাসান। নির্যাতনের স্বীকার পুত্রবধূর
রমজানের রোজা ইসলামের অন্যতম স্তম্ভ ও বিধান। এটিকে আল্লাহ ঈমানদারদের জন্য ফরজ করেছেন। এই বিধানের অন্যতম লক্ষ্য হলো তাকওয়া বা আল্লাহভীতির গুণ অর্জন করা। কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘হে মুমিনরা! তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো, যেমন বিধান দেওয়া হয়েছিল পূর্ববর্তীদের, যাতে তোমরা মুত্তাকি (তাকওয়াসম্পন্ন) হতে পারো।’ (সুরা বাকারা, আয়াত, ১৮৩) সাহাবায়ে-কেরাম (রা.) শাবান মাস থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। পবিত্র
বিশ্বব্যাপি দূর্নীতির বিরুদ্ধে জনমত তৈরি করতে ২৬ দেশের সাবেক ও বর্তমান সাংসদের দুইদিন ব্যাপী সংলাপ আজ শুরু হয়েছে কাতারের রাজধানী দাহায়। এ সংলাপে পৃথিবীর ২৬ টি দেশের সাবেক ও বর্তমান সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। Global Organisation of Parliamentarians Against Corruption(GOPAC) এর আয়োজনে এই সংলাপ উদ্বোধন করেন কাতারের সুরা কাউন্সিলের স্পিকার মাননীয় হাসান বিন আবদুল্লাহ আল-ঘানিম। GOPAC এর সদস্য হিসেবে বাংলাদেশের সাবেক
মানবদেহের জন্য ভিটামিন-ই সমৃদ্ধ ছাড়াও দেশি-বিদেশি পাখির খাবার হিসেবে বেশ জনপ্রিয় কুসুম ফুলের বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে নাটোরের লালপুর উপজেলার পদ্মার চরাঞ্চলে। দেখতে দারুণ আর পুষ্টিগুণে ভরা কুসুম ফুলের তেল বেশ উপকারী। চরাঞ্চলের বালু মাটির পড়ে থাকা পতিত জমিতে কোনো কিছুই চাষাবাদ হতো না। চাষাবাদের আগ্রহও ছিল না করো। কিন্তু এসব অনাবাদি জমিতে এই প্রথম পরীক্ষামূলকভাবে কুসুম ফুলের চাষ করে সফলতা
ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ওয়ানডের পর এবার টাইগারদের সামনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৫০ ওভারের সিরিজে হারালেও বর্তমান বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ইংলিশরা। বুধবার (৮ মার্চ) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করলেন ইংলিশ পেসার ক্রিস ওকস। তার দাবি, আমরা সিরিজ জিতেছি, তবে আমাদের জন্য কাজটা মোটেও সহজ ছিল না। ওকস জানালেন, বাংলাদেশ নিঃসন্দেহে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরিত ভবনে যতক্ষণ পর্যন্ত কেউ আটকে থাকার তথ্য পাওয়া যাবে ততক্ষণ অভিযান চালানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ বুধবার সন্ধ্যায় ওই ভবনের সামনে সাংবাদিকদের এ কথা জানান ফায়ার সার্ভিসের ঢাকা জোনের উপপরিচালক দিনমনি শর্মা। তিনি বলেন, ‘আমাদের কাছে এখানকার দোকানিদের স্বজনরা দাবি তুলেছেন, তাদের স্বজন একজন ভেতরে আটকা রয়ে গেছেন। মঙ্গলবার আমরা যেভাবে উদ্ধার কাজ করেছিলাম সেভাবেই
আগামী ২৩ মার্চ থেকে শুরু হতে পারে রোজা। এর আগে ৯ মার্চ থেকে ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের মানুষদের জন্য পণ্য বিপণন শুরু হবে বলে জানিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, রোজায় প্রতি কেজি ১০০ টাকায় খেজুর দেওয়া হবে ঢাকা শহর অঞ্চলের কার্ডধারীদের। এছাড়া সারা দেশে নির্ধারিত ১ কোটি কার্ডধারীকে ৫০ টাকা কেজিতে ছোলা দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ৪৫ বছর আগে অনুমোদন নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার (৮ মার্চ) দুপুরে রাজউকের পরিচালক (জোন-৫) হামিদুল ইসলাম বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আজকে সরকারি ছুটির দিন থাকায় এখনো নথি খুঁজে পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। রাজউকের পরিচালক আরও বলেন, ভবনটি