পবিত্র মাহে রমজানের পঞ্চম দিনে দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে পৌরসভার নিজস্ব কার্যালয়ে পৌর সভার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি জামিল হোসেন চলন্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন উর রশিদ হারুন। এসময়
ওমরাহ করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৮ জনই বাংলাদেশি। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস এ খবর নিশ্চিত করেছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। সোমবার (২৭ মার্চ) সৌদি আরবের আসির প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। এ ঘটনায় আহত হয়েছেন ২৯ জন। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গালফ নিউজের এক
বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা কর্তৃক "আপনজন সম্মাননা" পাওয়ায় দেবীদ্বারের সিনিয়র সাংবাদিক, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক এবিএম আতিকুর রহমান বাশারকে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে দেবীদ্বারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর
ঝালকাঠির রাজাপুরের পোনা নদীর চরাঞ্চলে আমন ধান, সরিষা, তিল ও ভুট্টার বাম্পার ফলনের পর এবার গমের ব্যাপক ফলনে কৃষকের চোখে-মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক। এবছর আশাতীত ফলন হওয়ায় খুশি চরাঞ্চলের কৃষক আল-আমিন। চলতি মৌসুমে পোনা নদীর চরে ব্যাপক পরিসরে হয়েছে গমের চাষ। এ বছর ভালো ফলন ও বাজার দামে খুশি কৃষকরা। এক সপ্তাহের মধ্যে গম কাটা ও মাড়াই পুরোদমে শুরু
পিরোজপুরের কাউখালীতে টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্যানেল চেয়ারম্যান আকবর হোসেন দুলাল, প্রেস ক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, ডিলার শিশির কর্মকার সংশ্লিষ্ট ট্যাগ অফিসার। মঙ্গলবার সকালে (২৮ মার্চ) কাউখালী উপজেলা সদর ইউনিয়ন থেকে উপজেলা পরিষদ
ঝালকাঠিতে সড়কের পাশে থাকা দোকানঘর নিয়ে উল্টে পার্শবর্তী খালে পড়লো ইট বোঝাই টমটম ট্রলী গাড়ী। দোকানটিতে কোনো লোক না থাকায় এবং টমটমের চালক ও হেলপার লাফদিয়ে নেমে যাওয়ায় কোনো হতাহত হয়নি। মঙ্গলবার (২৮মার্চ) দুপুর দেড়টার দিকে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের নয়ারাস্তা মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় মনির হোসেন বলেন, 'ইট বোঝাই টমটম গাড়ীটি নলছিটি থেকে ঝালকাঠির পোনাবালিয়া বাজারের দিকে
নির্বাচনের সময় গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজে বাধা দিলে দুই থেকে সাত বছর কারাদণ্ডের বিধান রেখে ‘প্রতিনিধিত্ব (সংশোধন) আইন, ২০২৩’ নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ মঙ্গলবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সভা শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হাসান। তিনি বলেন, এটাতে
জাতীয় নির্বাচনের সময় প্রত্যেক নির্বাচনী আসনে একজন করে রিটার্নিং অফিসার নিয়োগের চিন্তা করা হচ্ছে। এমন বিধান রেখে ‘গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইন, ২০২৩’ নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বর্তমানে জাতীয় নির্বাচনের সময় প্রত্যেক জেলায় একজন করে রিটার্নিং অফিসার থাকেন। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব
আগামী ৩০ ও ৩১ মার্চ এবং ১ এপ্রিল, অর্থাৎ বৃহস্পতি থেকে শনিবার দেশব্যাপী শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। পোস্টে তিনি লেখেন, ৩১ মার্চ পুরো বাংলাদেশের উপর দিয়ে এ মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী, ব্যাপক পরিমাণ শিলাবৃষ্টি ও বজ্রপাতের অতিক্রম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নূন (৮) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ১২ টার দিকে দৌলতদিয়া মডেল হাইস্কুলের পিছনে মরা পদ্মায় গোসল করতে নেমে তার এ মৃত্যু হয়। শিশুটি স্থানীয় কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী। সে স্থানীয় হোসেন মন্ডল পাড়ার বাসিন্দা বক্কার সরদার এবং মাজেদা বেগম দম্পতির ছোট সন্তান। সরেজমিনে গিয়ে দেখা যায় শিশুরটির মৃত্যুতে
পাহাড়ের স্থিতিশীল শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন বিভিন্ন আভিযানিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধি ও সেচ্ছাসেবী সংগঠন সমুহের সাথে সমন¦য়ের মাধ্যমে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যানমুলক কর্মসুচী পালন করে আসছে তারই ধারাবাহিকতায় গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে গুইমারা রিজিয়নের আওতায় স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠী ৫শ,অসহায় হতদরিদ্র মানুষের মাঝে গরীবের ১০টাকায় সুপারশপ হতে
র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় শহরের মুক্তির মোড়ে বাংলাদেশ সমাজতান্তিক দল বাসদ এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাসদ এর জেলা শাখার আহবায়ক জয়নাল আবেদীন মুকুল, বীর মুক্তিযোদ্ধা আলতাফুল
নাটোরের লালপুরে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর পরিবারের মাঝে বিনামূল্যে ভেড়া, অস্বচ্ছল জেলে পরিবারের মাঝে গরু ও অসহায় রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে লালপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমতলে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ গোষ্ঠীর অর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ১শ টি পরিবারের মাঝে দুইটি করে বিনামূল্যে দুইশটি ভেড়া, অস্বচ্ছল
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের 'ভালনারেবল উইমেন বেনিফিট' (ভিডব্লিউবি)। কর্মসূচির আওতায় উপকারভোগী গ্রামীণ দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ চত্বরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বোয়ালদাড় ইউনিয়নের ভি.ডাব্লিউ.বি কর্মসূচির ৭২৭ জন উপকারভোগীদের মাঝে নতুন বছরের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছদরুল
বরিশালে তারাবীহ নামাজ শেষে টেস্টি হজমি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে এতিমখানার ৮ শিশু কিশোর। গত সোমবার রাতে সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের পাঁচগাও গ্রামে হাফেজ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি এতিখানায় এ ঘটনা ঘটে। এতিমখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিক তাদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে নিয়ে ভর্তি করে। আহত শিশুরা হলো, মো. আবু বক্কর (১১), মো. আমিনুল (৯), আব্দুর রহমান (১৪), সাকিব (১২),
আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ মঙ্গলবার ( ২৮ মার্চ ) সরাইল উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে ২০২৩ সালের মার্চ মাসের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ইউএনও মুহাম্মদ সরওয়ার উদ্দীন সভার কার্যক্রম শুরু করেন। সকাল সাড়ে এগারটায় নির্বাহী অফিসারের কার্যালয়ে। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এসময় উক্ত সভায় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.
ছাত্রী শ্লীলতাহানীর অভিযোগে কারাগারে আটক মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. মোক্তল হোসেনকে নির্দোষ ও ঘটনাকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে দেবীদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন করেছে । এসময় শিক্ষক সমিতির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও দেবীদ্বার মফিজ
নওগাঁয় স্ত্রীকে দিয়ে মিথ্যা ধর্ষণের মামলা করায় স্বামী-স্ত্রীর পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে তিনমাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় আসামী আফসার আলী আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করেন বিচারক। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো.
দীর্ঘ দিন পরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজকে সরকারী করণের ঘোষনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২১ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের বেসরকারী কলেজ-৬ শাখা এর উপসচিব মোছা: রোকেয়া পারভীন স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে,সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ এর আলোকে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলাধীন নেকমরদ বঙ্গবন্ধু কলেজ গত ১৬ মার্চ থেকে সরকারী করা হলো। কলেজটিকে সরকারি
আগামী ৪ এপ্রিল পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে। আজ মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে এ তথ্য জানান রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম। তিনি বলেন, পদ্মা সেতুতে রেল সংযোগের কাজ প্রায় শেষ হয়েছে। তাই আগামী ৪ এপ্রিল পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের জন্য সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। তিনি আরো বলেন, জুনের মধ্যেই কাজ শেষ হবে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত রেললাইন। এ
অস্ত্র আইন মামলায় দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মদের আদালতে সাক্ষ্য দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই শেখ হাসান মুহাম্মদ মোস্তফা সারোয়ার। এরপর রাষ্ট্রপক্ষ সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করেন। আদালত আসামির আত্মপক্ষ সমর্থন ও যুক্তি উপস্থাপনের জন্য
কক্সবাজারের সেন্টমার্টিন্স-এ অভিযান চালিয়ে ৭ লক্ষ পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২ টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক টেকনাফ থানাধীন সেন্টমার্টিন্স উপকূলের আনুমানিক ১.৫ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্ব
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালিয়েছে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন শিক্ষার্থী। এর মধ্যে গুরুতর আহত এক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে গেন্ডারিয়ার মুরগিটোলা মোড় এলাকায় প্রথম দফায় এবং ১১টার দিকে দ্বিতীয় দফায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের (১৭
নওগাঁয় র্যাবের হাতে আটক নারী অসুস্থ হওয়া ও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় এরই মধ্যে একটি তদন্ত কমিটি হয়েছে। তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তবে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন র্যাবের লিগ্যাল