লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে।ভারতীয় গরু পারাপার করতে গিয়ে রবিউল ইসলাম (৫৫) নামে নিহত ওই বাংলাদেশী পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কলাবাগান এলাকার চেনু মিয়ার পুত্র। রোববার ভোর রাতে ওই উপজেলার জগৎবেড় ইউনিয়নের শমসেরনগর বেলবাড়ি সীমান্তে ৮৬৪ নং সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।এ সময় শহিদুল ইসলাম নামে অপর এক বাংলাদেশী গরু ব্যবসায়ী আহত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবিক পরিবেশে গড়ে তোলা হলে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু-কিশোররাও রাষ্ট্রের সম্পদ হয়ে উঠবে। এ জন্য তাদের সম্ভাবনাগুলোকে চিহ্নিত করে সঠিক পরিচর্যা, শিক্ষা, প্রশিক্ষণ ও স্নেহ-ভালোবাসা দিয়ে গড়ে তুলতে হবে।রোববার (২ এপ্রিল) ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৩’ উপলক্ষ্যে শনিবার দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন।দিবসটির এবারের প্রতিপাদ্য ‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন’।১৬তম ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৩’
সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে। ইতোমধ্যে নির্মাণ ত্রুটি রয়েছে কি না, তা অনুসন্ধানে ছয় সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।শনিবার (১ এপ্রিল) বিকেলে নগর ভবনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান। জানা গেছে, সরকার ও বিশ্বব্যাংকের
সাধারণ অবস্থায় পানাহার ও স্ত্রী গমন হালাল হওয়া সত্ত্বেও রমজানে দিনের বেলা এগুলো থেকে বিরত থেকে তাকওয়ার অনুশীলন করা হয়। তা এভাবে যে, আল্লাহর নির্দেশের কারণে পুরো বছর যা হালাল ছিল, তা-ই হারাম হয়ে গেছে। তাহলে যা আগে থেকেই ১২ মাস হারাম-অশ্লীল ও গোনাহ, তা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আর রমজানে তা থেকে বিরত থাকা তো আরও বেশি ১. দৃষ্টিকে
বাংলাদেশের স্বাধীনতার ৫২তম বার্ষিকী উপলক্ষে মার্কিন কংগ্রেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন এবং আর্থ-সামাজিক অগ্রগতির স্বীকৃতির প্রশংসা করে একটি প্রস্তাব উত্থাপিত হয়েছে। গত ২৯ মার্চ এ প্রস্তাবটি উত্থাপন করা হয়। কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের পক্ষ থেকে সাউথ ক্যারোলিনার রিপাবলিকান কংগ্রেসম্যান জো উইলসন কংগ্রেসে এই প্রস্তাবটি উপস্থাপন করেন। শনিবার ঢাকায় প্রাপ্ত এক সরকারি তথ্যবিবরণীতে এ খবর জানানো হয়েছে। প্রস্তাবটি উত্থাপনকালে কংগ্রেসম্যান উইলসন
‘শিশু নির্যাতন’ ও ‘শিশু শোষণের’ কারণে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (১ এপ্রিল) এক বিবৃতিতে মন্ত্রণালয় এ কথা জানায়। বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারের নজরে এসেছে যে, ‘বাংলাদেশে জীবনযাত্রার ব্যয়’ নিয়ে লেখার কারণে শামসুজ্জামান নামে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে বলে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রতিষ্ঠান দাবি করছে। এ তথ্য সম্পূর্ণ মিথ্যা ও
বরিশালের হিজলায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ প্রায় ৫ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বরিশাল-৪ আসনের (হিজলা-মেহেন্দিগঞ্জ) সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। আজ শনিবার বিকেলে হিজলা বেড়ি বাধে আশ্রয় নেয়া ভাঙন কবলিত পরিবারগুলোর মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার উপকরণ হিসেবে হিসেবে প্রতিটি পরিবারে ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা বুট, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিড়া, আধা লিটার তেল,
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৩নং রসুলপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে। উপজেলার রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল আউয়াল মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন ভূইয়ার সঞ্চালনায় শনিবার বিকেলে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ছাত্রলীগ সভাপতি প্রার্থী নাসির উদ্দিন আসাদুল্লাহ। তার পরিবারে রয়েছেন ১০ জন বীর মুক্তিযোদ্ধা। তিনি আওয়ামী লীগ পরিবারের একজন সন্তান। ১৯৭১ সালে যারা মৃত্যুর খাতায় নাম লিখিয়ে যুদ্ধে গিয়েছিলো সেই পরিবারের একজন সন্তান নাসির উদ্দিন আসাদুল্লাহ। তার দাদা অবসর প্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল ওয়াদুদ ১৯৬৫ সাল থেকে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। যুদ্ধ পরবর্তী সময় ১৯৭২ সালে রিলিফ
"করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশ উৎপাদন এ প্রতিপাদ্য কে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জাটকা সংরক্ষণ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) বেলা ১১টায় দৌলতদিয়া ১নং ফেরিঘাটে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটি গোয়ালন্দের আয়োজনে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ এর আলোচনাসভা, বেলুন উড়ানো ও নৌ র্যালির মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার
তিন বছরের দুঃশাসনের জন্য যদি ২১ বছর আপনাদের ক্ষমতার বাহিরে থাকতে হয় তাহলে এই ১৫ বছর ক্ষমতায় থেকে যে অত্যাচার চালাইছেন আগামী ১০০ বছরেও আর ক্ষমতায় আসতে পারবেন না। আজ শনিবার (০১ এপ্রিল) দুপুরে বিএনপির পূর্বঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় অবস্থান কর্মসূচির অংশ হিসেবে চান্দিনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে থাকা সম্পর্কের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে স্টর্মি ড্যানিয়েলস হয়ে উঠেছেন এক পরিচিত নাম। সাবেক এই পর্ন তারকার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে অর্থ দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান। ড্যানিয়েলসের দাবি, ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল এবং ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে
দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নতুন দাম সমন্বয় করা হয়েছে। এতে করে নতুন করে সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৫১৬ টাকা বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটর প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৯ হাজার ১৪৪ টাকা। এটি দেশের বাজারে সোনার দামে রেকর্ড। শনিবার (১ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, জনতার মঞ্চের রূপকার এবং অবিভক্ত ঢাকার প্রথম নির্বাচিত সফল মেয়র মোহাম্মদ হানিফের ৭৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। তারঁ কর্মময় জীবনকে স্বরণ করে শনিবার (১লা এপ্রিল) বেলা সাড়ে ১১২টায় মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আজিমপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলসহ দুস্থঃ অসহায় এবং সুবিধাবঞ্চিত
নাটোরে আওয়ামীলীগ-বিএনপির সংঘর্ষ ঘটে। এ সময় দু’পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোঁড়া ও মারপিটের ঘটনা ঘটে। এতে কাফুরিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ গুরুতর আহত হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শনিবার (১ এপ্রিল) দুপুরে শহরের আলাইপুর এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বিএনপির অবস্থান কর্মসূচিতে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য রাখছিলেন। এ
রাজনৈতিক আধিপত্য বিস্তার ও পুর্বশত্রæতার জের ধরে খুন করা হয় ইজিবাইক চালক রবিউল ইসলামকে। শুক্রবার বিকালে ঝিনাইদহের হরিনাকুন্ডু শহরের “একতারা” মোড়ে কুপিয়ে জখম করার পর রাত ১০টার দিকে রবিউল ইসলাম মারা যান। তিনি হরিণাকুন্ডু পৌর এলাকার জোড়াপুকুরিয়া গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে। রবিউল হত্যার পর প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উত্তেজনা প্রশমনে গ্রামটিতে অরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তথ্য
বাংলাদেশ ছিলো দূর্ভিক্ষের রাষ্ট্র, প্রাকৃতিক দূর্যোগের রাষ্ট্র। সেই বাংলাদেশকে আজ উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন । তিনি একজনই বঙ্গবন্ধুর আদর্শের ও রক্তের উত্তরউত্তরসূরী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি থাকায় বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ। আমাদের আবারো বঙ্গবন্ধু কন্যাকে রাষ্ট্র ক্ষমতায় এনে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। আজ শনিবার বেলা ১১ টায় পিরোজপুর হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে জাটকা সংরক্ষন সপ্তাহ উদ্বোধন
কুমিল্লার দেবীদ্বারে গণধর্ষনের শিকার হয়ে এক যুবতীর আত্মহত্যা নিয়ে এলাকায় তোলপাড় চলছে। সমাজপতিদের চাপের মুখে থানা বা আদালতের আশ্রয় নিতে পারছেনা দরিদ্র ও অসহায় ওই পরিবারটি। ঘটনাটি ঘটে গত রোববার (২৬ মার্চ) দেবীদ্বার পৌর এলাকার বিনাইপাড় গ্রামের ফজলুল হকের বাড়িতে। স্থানীয়রা জানান, বিনাইপাড় গ্রামের লিলু মিয়া(৬৫)’র কণ্যা পিংকি আক্তার(২২) প্রতিবেশী খালার বাড়ি থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে একই বাড়ির হাসান (৩২),
ঝালকাঠি শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে সদ্য সমাপ্ত হওয়া "রুপসীবাংলা মেলা" আমাদের খেলার মাঠটি ক্ষতবিক্ষত করে দিয়ে গেছে। মেলা শেষে মাঠের হাল প্রায় বেহাল। দেখলে মনে হবে কোনো যুদ্ধ বিধ্বস্থ এলাকা এটি। এমনই মন্তব্য করে ক্ষোভ জানিয়েছে এখানকার নিয়মিত খেলোয়াররা। উল্লেখ্য, এই মাঠে গত ২২ মার্চ শেষ হয় মাসব্যাপী চলতে থাকা রুপসীবাংলা মেলা। ষ্টেডিয়ামের প্রধান গেইটে মেলার আয়োজক প্রতিষ্ঠান হিসেবে লেখা ছিলো
সিরাজগঞ্জে সলঙ্গায় ২০ লক্ষ টাকার হেরোইনসহ শামসুল হক নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব ১২ এর সদস্যরা। শনিবার (০১ এপ্রিল) বিকালে গনমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ০১ এপ্রিল দুপুর ২ টার সময় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলত্ব ঢাকাগামী মহাসড়কের ফুড ভিলেজ এর সামনে রাস্তার উপর একটি মাদক বিরোধী
বিশ্বমানের উপযোগী স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে নূতন প্রজন্মকে তথ্যপ্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ করার লক্ষ্যে, বরিশালের হিজলা উপজেলার নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ে (ল্যাপটপ) কম্পিউটার এবং পরিসংখ্যান ব্যুরোর পক্ষ থেকে মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে মিনি কম্পিউটার (ট্যাবলেট) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১ এপ্রিল দুপুরে উপজেলা সদর বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কম্পিউটার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান ও গমের বীজ নিজ উপজেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায় ছড়িয়ে দেয়ার লক্ষে শনিবার (১ এপ্রিল) সকাল ১১ঘটিকায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার রাতোর ইউনিয়নের ধামের হাটে অনুষ্ঠিত কৃষক মাঠ সমাবেশে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও খামার বাড়ি উপ-পরিচালক সিরাজুল ইসলাম।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত
পর্যটন নগরী কুয়াকাটায় অসহায় ও দূস্থ মানুষ এবং পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে কুয়াকাটা পৌর ছাত্রলীগ।প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে এবং পটুয়াখালী জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফ'র নির্দেশে শুক্রবার ও শনিবার দেড় শতাধিক পরিবার ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে কুয়াকাটা পৌর ছাত্রলীগ নেতা আরিফ বিল্লাহ। এ সময় উপস্থিত
আশাশুনির প্রত্যন্ত অঞ্চলে ভেজাল, রং মিশ্রিত, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি হচ্ছে। বিশেষ করে এ সময়টা শিশু খাদ্যের চাহিদা থাকে বেশী। ভেজাল শিশু খাদ্যে ফরমালিন,ট্যালকম পাউডার,পাঁচা তেঁতুল,পাঁচা আম,আমড়া ও ঘন চিনি দিয়ে তৈরি করা বিভিন্ন প্রকারের জুস,পাইপ চুইংগাম,আচার,রকমারি চিপস, বিস্কুট, শনপাপড়ি ,কেক, লোভনীয় চকলেট বাজার এখন সয়লাব। রকমারী নামিদামী কোম্পানির নাম ব্যবহার করে স্থানীয়ভাবে তৈরি ভেজাল এসব শিশু খাদ্য খেয়ে পেটের পীড়াসহ