সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সরাসরি না এলেও ঘোমটা পরে আসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (১১ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। কাদের বলেন, বিভিন্ন পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নির্বাচনে বিএনপি ঘোমটা পরে প্রার্থী দিয়েছিল। সিটি নির্বাচনেও তাদের ঘোমটা পরা স্বতন্ত্র প্রার্থী থাকবে। এটা তাদের রাজনীতির আরেক ভণ্ডামি। তিনি বলেন, জাতীয় নির্বাচনে ৩০টি
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম কারি আব্দুস সালাম গোলাপের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) বাদজোহর শোলাকিয়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হয়। দীর্ঘদিন ধরে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন আবদুস সালাম। সোমবার সন্ধ্যায় তিনি স্ট্রোক করলে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা
পিরোজপুরের কাউখালী উপজেলার কেউন্দিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান ( ৭৪) সোমবার রাতে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে যান। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযার শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার
প্রায় ১২ কোটি ব্যায়ে নির্মিত সীমান্তবর্তী হাকিমপুর হিলি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাহিত্য সংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেছেন দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক শাকিল আহম্মেদ। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর ২:৩০ মিনিটে দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক শাকিল আহম্মেদ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাহিত্য সংস্কৃতিক কেন্দ্র পরিদর্শনে আসলে প্রথমে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম ও
মাদক মামলা থেকে রাতারাতি জামিন লাভ করলেও নিজের কর্মস্থলে যোগদান করতে পারেননি ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সের চালক মো. রোমেন হাওলাদার (৩৯)। দাপ্তরিক ভাবে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিউলি পারভীন। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে মুঠোফোনে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন তিনি। এর আগে গত শনিবার (৮ এপ্রিল) রাত
নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য প্রাথমিকভাবে সময় নির্ধারণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ইউনিটভিত্তিক কমিটিগুলো ইতোমধ্যে আগামী জুন মাসে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেয়ার জন্য খসড়া তারিখ নির্ধারণ করেছে। কেন্দ্রীয় কমিটি সমন্বয় করে তারিখ চূড়ান্ত করবে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ভর্তি কমিটির একাধিক সদস্য। এ বিষয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও সি ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড.
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর মঙ্গলবার (১১ এপ্রিল) জাটকা সংরক্ষণের অভিযানের অংশ হিসেবে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও নৌ পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার কচা নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধ দুইটি বেড় জাল ও পাঁচটি চরগরা জাল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। পরে উদ্ধারকৃত জালগুলো কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার উপস্থিতিতে জনসম্মুখে
২০১৫- ১৬ সালের দিকে সরাইলে প্রকাশ্যে আসে ক্রিকেট জুয়ার বিষয়টি। শুরুতে হাসি তামাশা দিয়ে শুরু হয় বাজি ধরা। এরপর তা ক্রমেই পেশাদার জুয়ায় রূপ নেয়। গত কয়েক বছরে তা মারাত্মক আকার ধারণ করে। ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে নিরক্ষর সব শ্রেণীর মানুষই এখন ক্রিকেট জুয়ায় জড়িয়ে পড়ছে। সরাইল উপজেলাসদর সহ গ্রাম সর্বত্রই চলছে রমরমা ক্রিকেট জুয়া। আগে কেবল শহর এলাকায় ক্রিকেট জুয়ার
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধনের জন্য আবেদন করা নতুন ১২টি রাজনৈতিক দলকে নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১১ এপ্রিল) এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। প্রাথমিক তালিকায় থাকা দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে আসাদের গড়া দল আলোচিত এবি পার্টি, আওয়ামী লীগের প্রয়াত নেতা শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা
মিয়ানমারে সামরিক বাহিনীর হেলিকপ্টার হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অভ্যুত্থানবিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত দেশটির মধ্যাঞ্চলে একটি শহরে এ হামলা চালিয়েছে জান্তা বাহিনী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (১১ এপ্রিল) ইয়াঙ্গুন থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরবর্তী সাগাইং এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বাসিন্দারা একটি প্রশাসনিক
তীব্র তাপদাহ এবং বৃষ্টি না হওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষের জীবন। শুধু মানুষ নয় এর প্রভাব পড়ছে ফসল থেকে শুরু করে পশু-পাখিদের ওপরও। আর তাই বৃষ্টি কামনা করে ইসতিফার নামাজ আদায় করা হয়েছে নওগাঁর সাপাহারে। মঙ্গলবার (১১ এপ্রিল) নওগাঁর সাপাহারে প্রচণ্ড তাপদাহ, অনাবৃষ্টি ও খরা থেকে বাঁচতে বৃষ্টি কামনায় সকাল ১০টায় উপজেলা ইমাম ও মোয়াজ্জিন কল্যাণ সমিতির আয়োজনে সাপাহার পাইলট উচ্চ
ভূরুঙ্গামারীতে কোরআন অবমাননার অভিযোগে বিক্ষোভ, এক নারী আটককুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কোরআন অবমাননার অভিযোগে ফাতেমা বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ। ফাতেমা বেগম উপজেলার তিলাই ইউনিয়নের আজগর আলী ওরফে আসকর আলীর স্ত্রী। মঙ্গলবার সকালে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে আটক করে। অপরদিকে বিভিন্ন ইসলামি সংগঠন ও ধর্মপ্রাণ মুসলিম জনতা কোরআন অবমাননাকারীর শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। স্থানীয়রা জানান, গত
হিন্দু সম্প্রদায়ের দেল পূজা বা নীল পূজা উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালন করবে চৈত্র সংক্রান্তি উৎসব শুক্রবার। দেল বা নীল পূজাকে ঘিরে গ্রাম বাংলায় মেলাও অনুষ্ঠিত হয়। আর দেল বা নীল মেলা আবহমান বাংলার ঐতিহ্যবাহী উৎসব । নীল উৎসবকে ঘিরে গ্রাম গঞ্জের গৃহস্থের উঠান জুড়ে পুরো চৈত্র মাস জুড়ে দেল বা নীল নাচের আসর বসতো। হাটবাজারেও নীল নাচ উপভোগ করতো
কুয়াকাটার ঐতিহ্যেবাহী শেখ পরিবারের সন্তান হাজী আবদুল আলী শেখ (১১২) এর জানাযার নামাজে ধর্মপ্রাণ মুসুল্লিদের ঢল নামে।হাজারো মানুষের অংশগ্রহণে গুনী এই মানুষটিকে রাত ১০টায় জানাযা শেষে কুয়াকাটা কেন্দ্রীয় বাইতুল আরোজ জামে মসজিদ প্রাঙ্গণে পারিবারিক কবর স্থানে স্ত্রী ও মা বাবার পাশে দাফন করা হয়। কুয়াকাটার এক সময়ের প্রতাপশালী এবং সম্ভ্রান্ত পরিবার আলহাজ্ব আরোজ আলী শেখের সেজোপুত্র আবদুল আলী শেখ। মরহুম
ঈদযাত্রার শেষদিনের ট্রেনের টিকিট কিনতে ব্যাপক চাপ সৃষ্টি রেলওয়ের সার্ভারে। মঙ্গলবার (১১ এপ্রিল) ঈদের আগের ২১ এপ্রিলের টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। টিকিট কিনতে সার্ভারে গত চার দিনের মধ্যে সর্বোচ্চ চাপ ছিল আজ।যথারীতি মঙ্গলবার সকাল ৮টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। এরপর প্রথম ৪০ মিনিটে ২৬ হাজার ৪৪৬টি টিকিটের জন্য আড়াই কোটি হিট পড়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।অন্যদিকে, সকাল ৮টা থেকে
খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ও বৈসাবি উদ্ভোধন। নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে পাহাড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের প্রাণের উৎসব বৈসাবি। ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু, মারমা সম্প্রদায়ের সাংগ্রাই, চাকমা সম্প্রদায়ের বিজু এবং বাঙ্গালিদের চৈত্র সংক্রান্তি ও নববর্ষ বরণ। মঙ্গলবার (১১ এপ্রিল ২০২৩ইং) সকাল ৯টার দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে বৈসাবি উৎসব উদ্ভোধন
পায়রা বন্দর থেকে ফিরেঃ কয়লা আমদানির মাধ্যমে রেকর্ড গড়লো পায়রা বন্দর কতৃপক্ষ। বাংলাদেশের ইতিহাসে এটি বড় সাফল্য বলে জানিয়েছেন বন্দর কতৃপক্ষ। সবচেয়ে বেশি পরিমান কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনার আনকোরেজে ভিড়েছে ‘মেসিনিয়ান স্পায়ার’ নামের একটি কয়লাবাহী জাহাজ। সোমবার বিকেলে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ৪০ হাজার ৯শ‘ ৫০ মেট্রিক টন কয়লা নিয়ে বাহামস এর পতাকাবাহী এ জাহাজটি বন্দরের ইনার আনকোরেজে এসে
কোনো ধরনের পূর্ব নোটিশ কিংবা ঘোষণা ছাড়াই বাখরাবাদ গ্যাস ডিস্টিভিউশন কোম্পানি গ্যাস সরবরাহ বন্ধ রাখায় পবিত্র রমজান মাসে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রায় ১৮ হাজার গ্রাহককে। বাখরাবাদ গ্যাস রেগুলেটিং স্টেশনে যান্ত্রিক ত্রুটি দেখিয়ে দুই দিন ধরে কুমিল্লার দেবীদ্বার ও মুরাদনগর উপজেলার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বিনা নোটিশে গ্যাস বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন
আগামী ২৫ এপ্রিল চারদিনের সফরে জাপান যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধানের জাপান সফরে দেশটির সঙ্গে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে।মঙ্গলবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আমন্ত্রণে ২৫ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে সরকারপ্রধানকে জাপানের সম্রাট অভ্যর্থনা জানাবেন।
ডিলার ও কৃষক পর্যায়ে ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে সারের মূল্য বেড়ে যাওয়ায় দেশের বাজারেও এ মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার (১০ এপ্রিল) কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হোসেন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে সারের মূল্য বাড়ার কারণে আমদানি যৌক্তিক পর্যায়ে
জাকাতে সম্পর্কে অনেকেই একটি বিষয় জানতে চান যে, কারো কাছে যদি জাকাত ফরজ হওয়ার মতো নিসাব পরিমাণ একক সম্পদ (স্বর্ণ/রূপা) না থাকে। অর্থাৎ সাড়ে সাত তোলা বা ৮৫ গ্রাম স্বর্ণ কিংবা সাড়ে ৫২ তোলা রূপা কিংবা স্বর্ণ ও রূপার পরিমাণ নগদ অর্থও না থাকে কিংবা কোনোটা কম/বেশি থাকে তবে তার ওপর জাকাত দেওয়া আবশ্যক কিনা? ধরা যাক- কারো কাছে ২/৩/৫ ভরি
নামাজের সময় বিড়ালের প্রতি ভালোবাসা প্রদর্শনের কারণে ইমাম ওয়ালিদকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা প্রদান করেছে আলজেরিয়ার সরকার। তারাবির নামাজের সময় হঠাৎ করে লাফ দিয়ে ইমাম ওয়ালিদের কাধে ওঠে একটি বিড়াল। তখন সে বিড়ালটিকে ভালোবাসা দিয়ে আগলে রাখে। এক পর্যায়ে বিড়ালটি তার গালে একটি চুমু দেয়। দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা বিশ্বব্যাপী ভাইরাল হয়ে যায়। ভিডিও ভাইরাল হওয়ার কারণে তিনি রাতারাতি তারকা
পোকায় খাওয়া বেগুন দিয়ে বেগুনি, কাচ্চিতে পচা আলু ও অননুমোদিত রাসায়নিক ব্যবহারের অভিযোগে চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকার ‘কাচ্চি ডাইন’ রেস্টুরেন্টকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১০ এপ্রিল) বন্দর নগরী চট্টগ্রামের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও সহকারী পরিচালক রানা দেবনাথ অভিযান পরিচালনা করেন। অভিযানে কাচ্চি ডাইন
রাজ্যের জন্মের পর তাকে ঘিরেই মা পরীর জীবন। আজ (১০ এপ্রিল) তার রাজপুত্রের আট মাস পূর্ণ হলো। মাতৃত্বের এ সময়টা বেশ দারুণভাবেই উপভোগ করছেন তিনি। মা হওয়ার পর ছেলেকে নিয়ে ব্যস্ত থাকায় কাছের মানুষ থেকে শুরু করে পরিচিত অনেকেই পরীকে ফোনে পান না। এ নিয়ে তাদের কেউ কেউ মন খারাপও করেন। তাদের উদ্দেশে রাজ্যের মা জানিয়েছেন, ছেলের কথা ভেবেই ফোন থেকে