দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই মামলায় ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আনিছুর রহমান খোকার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। বুধবার তিনি যশোরের স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ সামছুল হক এই আদেশ প্রদান করেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন দুদকের পিপি অ্যাড.
কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর ও বনভোজন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুয়াকাটা সৈকতের লেম্বুর বনে এ বনভোজনের আয়োজন করা হয়। বার্ষিক শিক্ষা সফরে নৃত্যে ও সাংস্কৃতিক উৎসবে মেতে ওঠে শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমানের তত্বাবধানে তিন শতাধিক শিক্ষার্থীরা বার্ষিক বনভোজনে মিলিত হয়। ছাত্র ছাত্রীদের পাশাপাশি স্কুলের শিক্ষক অভিভাবক এবং স্থানীয় পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক
রাজবাড়ীতে মাধ্যমিক স্কুল পর্যায়ের ২'শ ইংরেজি শিক্ষককে ইংরেজি ভাষা শিক্ষার উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠান জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এ প্রশিক্ষণের আয়োজন করে। গত ৫ ফেব্রুয়ারী শুরু হওয়া এ প্রশিক্ষণ শেষ হয় ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। জেলার ৫ টি উপজেলার প্রতিটি কেন্দ্র ৪০ জন করে শিক্ষক এতে অংশ নেন। নায়েমের অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ এ প্রশিক্ষণ প্রদান করেন। গোয়ালন্দ
অর্থের বিনিময়ে একাধিক কমিটি প্রদান ও সুবিধা না পেয়ে চলমান কমিটি বিপুপ্তি করায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক রিপন হাসানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সলঙ্গা থানা ছাত্রলীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য ও থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর ইসলাম আপন,
বরিশালের হিজলায় উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল এগারোটায়,উপজেলা পরিষদের মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতা অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন শেষে, উপজেলা
মাদারীপুরের ডাসারের শশিকর বাজারে তুচ্ছ ঘটনার সালিশ মিমাংসার কথা বলে নিয়ে হাতুড়িও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী। গতকাল রাতে এঘটনা ঘটে। স্থানীয় ও ভুক্তভোগী সুত্রে জানাযায়,ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর বাজার সংলগ্ন দোকানদার সাগর সরকার ও একই এলাকার তাপস সরকারের সাথে তৈল ক্রয় নিয়ে দুইজনের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা
ঝালকাঠির রাজাপুরে বড়ইয়া ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দীন সুরু মিয়ার নির্দেশে হত্যার উদ্দেশ্যে এক গাছ ব্যবসায়ীকে এলোপাথ্যারি কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিজামিয়া বাজার সংলগ্ন মৃত আলফাজ উদ্দিন হাওলাদারের ছেলে গাছ ব্যবসায়ী মো. আওলাদ হোসেন। আহত আওলাদের স্ত্রী ফজিলা বেগম জানান, বড়ইয়া ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দীন সুরু মিয়ার নির্দেশে তার ছেলে সাব্বির তাদের বাহিনী
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে (১৬ ফেব্রুয়ারি) উপজেলা সভাকক্ষে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের নিমিত্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনীল কুন্ড, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর প্রাথমিক শিক্ষা অফিসে জনবল স্বল্পতার কারণে শিক্ষা ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে প্রাথমিক বিদ্যালয়গুলোর নিয়মিত কার্যক্রম সঠিকভাবে তাদরকি করা সম্ভব হচ্ছেনা। অপরদিকে দাপ্তরিক কাজ নিয়ে শিক্ষা অফিসে আসা শিক্ষকরা ভোগান্তির শিকার হচ্ছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, উপজেলায় ১২২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের কার্যক্রম তদারকির জন্য একজন উপজেলা শিক্ষা অফিসারসহ চার জন সহকারি উপজেলা শিক্ষা অফিসারের পদ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উত্তরবঙ্গের কৃতি সন্তান জনাব মোহাম্মদ সাহাবুদ্দিনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক আনন্দ মিছিল গতকাল বিকালে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে এক আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। সমাবেশে
নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিবিড় পর্যবেক্ষনে ও বিশেষ মনিটরিংএর কারণে ইউনিয়ন পর্যায়ের উপ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে হচ্ছে নরমাল ডেলিভারী বরাবরই হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৪ ফেব্রুয়ারী বিকেলে প্রসব বেদনা নিয়ে উপজেলা আগ্রাদ্বিগুন উপস্বাস্থ্য কেন্দ্রে আসেন খেলনা ইউনিয়নের উদয়শ্রী গ্রামের আতোয়ার রহমানের স্ত্রী শারমিন আকতার। সেখানে মিডওয়াইফ মোসা. নীলা খাতুন, সিনিয়র স্টাফ নার্স মেহের নেগার ও পরিবার কল্যাণ পরিদর্শিকা মোসা. বিউটি
দিনাজপুরের হিলিতে আবর্জনা হিসেবে মাছের আঁশ ফেলে দেওয়া হলেও তা বিক্রি করে বাড়তি আয় করছেন ব্যবসায়ীরা। আর এ আঁশ রপ্তানি হচ্ছে চীনসহ বিভিন্ন দেশে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) হিলি মাছ বাজারে গিয়ে দেখা গেছে, নিজেদের পাশাপাশি অন্য দোকান থেকেও মাছের আঁশ সংগ্রহ করছেন মাছ ব্যবসায়ীরা। এরপর এগুলো প্রক্রিয়াজাত করে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। ক্রেতারা মাছ কিনে তা
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নওগাঁয় সংবাদকর্মীদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নওগাঁ সিভিল সার্জন সভাকক্ষে সিভিল সার্জনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন-সিভিল সার্জন ডা: আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার। এসময় উপস্থিত ছিলেন-ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুনির আকন্দ, মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম ও মেডিকেল অফিসার ডাঃ আশিষ কুমার সরকার। সিভিল সার্জন জানান, আগামী
মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক অভিযাত্রা ও মুক্তবুদ্ধির চর্চাকে মূলমন্ত্র হিসেবে ধারণ করে ৩১ বছর পেরিয়ে ৩২ বছরে পদার্পণ করেছে মুক্ত প্রাণের প্রতিধ্বনি স্লোগানে এগিয়ে চলা দৈনিক ভোরের কাগজ। বৃহস্পতিবার বিকাল ৫টায় ভোরের কাগজ বরিশালের আয়োজনে নগরীর ইউরো কনভেনশন হলে আনন্দঘন আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক অভিযাত্রা, মুক্তবুদ্ধির চর্চা এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার
নাটোরের লালপুরে আজিমনগর রেলওয়ে স্টেশনে আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পরে রানা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার সাতপুকুরিয়া গ্রামের রায়হান হোসেনের ছেলে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যাক্ষ্যদর্শীরা জানায়, রানা বিকেল ৫টার দিকে আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন পার হচ্ছিলো । এসময় আন্তনগর টুঙ্গিপাড়া এক্সেপ্রস ট্রেনে কাটা পড়ে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে ও ১টি পৌরসভায় চত্বরে নিবন্ধনকৃত জেলেদের মাঝে জাটকা রক্ষা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। জাটকা ইলিশ রক্ষা অভিযান সফল করার লক্ষ্য জেলেদের মাঝে এ চাউল বিতরণ করা হয়। গত মঙ্গলবার ও বুধবার (১৪ ও ১৫ ফেব্রুয়ারি) দুইদিনে ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় দুপুরে চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.
১৪ই ফেব্রুয়ারী অর্থাৎ পহেলা ফাল্গুন এর বিশেষ এই দিনটি ঘিরে তরুণ-তরুণীরা বসন্তী রঙের পোশাকে নিজেদের সজ্জিত করে। ফুল বিনিময় এর মাধ্যমে ভালোবাসা আদান প্রদানের ধুম পড়ে যায়। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ঝালকাঠি’র সামাজিক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি- ইয়াসের সদস্য তরুণ-তরুণীরা সেই রীতি থেকে বের হয়ে শহরের আনাচে কানাচে প্যাডেল চালিত বৃদ্ধ রিক্সাচালক বাবাদের সাথে নতুন গামছা উপহার দিয়ে ভালোবাসা বিনিময় করেছে। বাবাদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিকভাবে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের হাতে পাঁচ হাজার 'বীর নিবাস'-এর চাবি হস্তান্তর করেছেন। বুধবার বেলা ১২টার দিকে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হকের সভাপতিত্বে পাঁচ হাজার বাড়ির চাবি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে
পটুয়াখালীর কলাপাড়ায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে গরু বিতরণ করা হয়েছে। আজ দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে অবরোধকালীন সময় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির উপকরণ হিসেবে ১২ টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৪০ জন জেলের হাতে প্রণোদনার গরু দেয়া হয়। প্রণোদনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য
বর্ণাঢ্য ও উৎসব মুখর পরিবেশে বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী। হিজলা প্রেসক্লাব সভাকক্ষে ১৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে মানবজমিন পত্রিকার হিজলা প্রতিনিধি কাজী মহাসিন এর আয়োজনে রজতজয়ন্তী উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া। উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গাফফার,সহকারী উপজেলা শিক্ষা অফিসার আলী আহমেদ খান। এছাড়াও
টাঙ্গাইলে নিজ পিতাকে ভাড়াাটিয়া খুনি দ্বারা হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-১৪, টাঙ্গাইল। ' বুধবার (১৫ ফেব্রুয়ারি) নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার মোগরাপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসাদুজ্জামান মিয়া ২০১৩ সালের টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার চাঞ্চল্যকর আউয়াল হত্যা মামলার দীর্ঘদিন যাবৎ পলাতক থাকা মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী। গ্রেফতারকৃত আসাদুজ্জামান মিয়া টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বাংগুরি গ্রামের মৃত
নওগাঁর পোরশায় ঋণ দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ এর অভিযোগে ভুয়া এনজিও ‘সাকো’ এর নির্বাহী পরিচালকসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১১টার উপজেলার সরাইগাছি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন-উপজেলার কালাইবাড়ী গ্রামের
সারাদেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১৩টি বীর নিবাস উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বীর নিবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, উপজেলার মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বীর নিবাসের প্রতিটি বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে ১৪ লাখ ১০ হাজার টাকা। এসব বীর নিবাসে দুটি বেড রুম, রান্নাঘর
ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া রহমাতিয়া দাখিল মাদ্রাসার শ্রেণি কক্ষের উপরের পল্লী বিদ্যুতের ঝুকিপূর্ণ বিদ্যুতের হাই ভোল্টেজ তাঁর ও খুটি স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় মাদ্রাসার চত্বরে আয়োজিত এ মানববন্ধনে ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসী অংশ নেন। এ কর্মসূচিতে বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ মুনসুর আলম, সুপার শহিদুল্লাহ আকন, সহ