বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লুর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।১ জুন বৃহস্পতিবার বাদ আসর সরাইল উপজেলার কালিকচ্ছ লস্কর পাড়ায় বিএনপির সাধারণ সম্পাদকের বাড়ির সামনের মাঠে স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে এক শোক সভার আয়োজন করা হয়েছে। সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো.আনিসুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির
'আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারো সরকার প্রধান করতে ছাত্রলীগকে সুশৃঙ্খল ভুমিকা রাখতে হবে। জাতির পিতার হাতেগড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটা সদস্যকে হতেহবে মার্জিত, সুশৃঙ্খল এবং আদর্শবান। তবেই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার ষোষনা বাস্তবে রুপ নিবে।' বৃহস্পতিবার (১জুন) সন্ধ্যায় ঝালকাঠি সার্কিট হাউস মিলনায়তনে জেলা ছাত্রলীগ আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত হয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান একথা
ঝিনাইদহের শৈলকুপায় পরকীয়ার জেরে স্বামী হারুন-অর-রশিদকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্ত্রী সর্জিনা খাতুনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে আদালত। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্দুল মতিন এ দন্ডাদেশ প্রদাণ করেন। একই সাথে ২০ হাজার টাকার জরিমানাও করা হয়। মামলায় রাষ্টপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন জানান, ২০০৮ সালের ২৫ জুলাই ঝিনাইদহের শৈলকুপার উপজেলার উত্তর বোয়ালিয়া গ্রামের হারুন-অর-রশিদকে শ^াসরোধ করে হত্যা
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় সমুদ্রগামী জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়। কাউখালী উপজেলার আমরাজুড়ি, কাউখালী সদর,চিরাপাড়া পারসাতুরিয়া ও শিয়ালকাঠী ইউনিয়ন এই চারটি ইউনিয়নের ১৪৩ জন জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়। সয়না রঘুনাথপুর ইউনিয়নে ৪৯ জন জেলেদের মাঝে চাল বিতরণ বাকি রয়েছে। প্রত্যেক জেলেকে ৫৬ কেজি করে চাউল দেয়া হয়। বৃহস্পতিবার (১ জুন) কাউখালী সদর ইউনিয়নে সমুদ্রগামী
মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১লা জুন) মেহেরপুর জেলা পুলিশ লাইনে বেলা সাড়ে ১২টার সময় মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলমের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি মো: মঈনুল হক। মেহেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আহসান খান ও
পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান নিয়েছে এক কলেজ শিক্ষার্থী(২১)। গতকাল (বুধবার) বিকালে ধানখালী ইউনিয়নের উত্তর মাছুয়াখালী গ্রামের খান বাড়িতে সে অবস্থান নেয়। এর পর পরই ওই শিক্ষার্থীর স্বামী ও শ্বশুর গাঁ ঢাকা দেয়। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই শিক্ষার্থী কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের ডিগ্রী প্রথম বর্ষের শিক্ষার্থী। ওই শিক্ষার্থী জানায়, ৫ বছর আগে লালুয়া ইউনিয়নের গোলবুনিয়া
ঝিনাইদহ শহরে কিশোর গ্যাং প্রতিরোধে নান্দনিক উদোগ নিয়েছে ঝিনাইদহ পুলিশ। স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীরা যাতে বিপথগামী হতে না পারে সে জন্য স্কুল টাইম মনিটরিং করা হচ্ছে। কর্মসুচির অংশ হিসেবে বৃহস্পতিবার ঝিনাইদহের বিভিন্ন পার্কে আড্ডা দেওয়া প্রায় ৬০ জন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা এই অভিযানের নেতৃত্ব দেন। তথ্য নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের বিভিন্ন পার্কে
২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মাসিক বয়স্ক ভাতা ৫০০ টাকা হতে ৬০০ টাকায় উন্নীত করা হয়েছে। আর বিধবা ও স্বামী নিগৃহীতা নারীর ভাতা ৫০ টাকা বাড়ানো হয়েছে।বৃহস্পতিবার প্রস্তাবিত জাতীয় বাজেট দেওয়া বক্তব্যে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।অর্থমন্ত্রী জানান, বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৫৭.০১ লাখ থেকে ৫৮.০১ লাখ জনে এবং মাসিক ভাতার হার ৫০০ টাকা হতে ৬০০ টাকায়
বিদেশে থেকে আমদানিকৃত সিগারেটের তৈরির পেপারের ওপর শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছে সরকার। বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে শুল্ক বাড়ানোর প্রস্তাব করেন।অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার উপস্থাপন করেন। বাজেটে বলা হয়- বাণিজ্যিকভাবে আমদানিকৃত সিগারেট পেপারের বিদ্যমান সম্পূরক শুল্ক ১০০ শতাংশ থেকে ১৫০ শতাংশ করার প্রস্তাব করেছি। এর আগে দুপুর ৩টায় জাতীয়
ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম কামানো হয়েছে। ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা এতদিন ছিল ১ হাজার ২৩৫ টাকা। বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় নতুন দর ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি আমদানি করা পণ্যটির মূল্য নির্ধারণের কাজ
ঝালকাঠিতে শিশু অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা, প্রজনন স্বাস্থ্য ও শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ওয়াই মুভস্ প্রকল্পের আওতাধীন এ প্রশিক্ষনের আয়োজন করে ইয়েস বাংলাদেশ।স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে গত ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিন দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ দেন ঝালকাঠি এনসিটিএফ এর জেলা ভলেন্টিয়ার বীথি শর্মা বনিক এবং মো. নয়ন তালুকদার। প্রশিক্ষণে ঝালকাঠির এনসিটিএফ এর ১১জন সদস্য
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের তৃতীয় মেয়াদের শেষ (২০২৩-২৪ অর্থবছরের) বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি আওয়ামী লীগ সরকারের টানা ১৫তম ও দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট।বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। এবারের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বাজেটে
২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ বৈঠক শুরু হয়।মন্ত্রিসভার অনুমোদনের পর এই প্রস্তাবে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর বিকেল ৩টায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ
সদ্য প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও বাংলা চলচ্চিত্রের অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের ঢাকা-১৭ শূন্য আসনে আগামী ১৭ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১ জুন) নির্বাচন ভবনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। বিস্তারিত আসছে...
ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে।আহত হয়েছে এক ডজনেরও বেশি মানুষ।বুধবার (৩১ মে) গভীর রাতে নতুন করে রুশ সামরিক বাহিনী এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। খবর বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে ইউক্রেনের রাজধানীতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে নিয়মিত হামলা চালাচ্ছে রাশিয়া। সর্বশেষ হামলাটি (বুধবার রাতে) পূর্ব
দেশের ৬০ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও দুই দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ঢাকা বিভাগের ১৩টি, খুলনার ১০টি, রাজশাহীর আটটি, বরিশালের ছয়টি, রংপুরের আটটি, সিলেটের চারটি ও ময়মনসিংহ বিভাগের চারটি জেলাসহ চট্টগ্রাম, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট পদে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত রিসেপ তাইয়েপ এরদোয়ান।বুধবার (৩১ মে) রাত ১১টা ১৫ মিনিটের দিকে তাকে (হাসিনা) ফোন দিয়ে প্রায় ১০ মিনিট কথা বলেছেন। এ সময় তুরস্কের পুনর্নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা।বিষয়টি নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-২ এ বি এম সরওয়ার-ই-আলম সরকার। তিনি জানান, ফোনে দুই নেতা কুশল বিনিময় করেন এবং ১০
বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের সরকার ৫১টি বাজেট ঘোষণা করেছে। তবে ক্ষমতায় থেকে একমাত্র আওয়ামী লীগ সরকারই টানা ১৫টি বাজেট ঘোষণা করতে যাচ্ছে। আজকের (১ জুন) বাজেট ঘোষণার মধ্য দিয়ে দেশের ৫২তম বাজেট ঘোষণা করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। বুধবার (৩১ মে) বিকেল পাঁচটায় জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরু হয়েছে। শুরু হওয়া এ অধিবেশনেই বৃহস্পতিবার (১
ফেনীর কাজিরদিঘি এলাকায় কাভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছে।বুধবার (৩১ মে) রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের বাকের মিয়ার ছেলে পিকআপচালক আবু সাঈদ (২৯)। কুমিল্লার হোমনা উপজেলার সোয়ারামপুর গ্রামের জামাল মিয়ার ছেলে শিমুল (৩০) ও তার স্ত্রী ইয়াসমিন (২৮)।আহত ব্যক্তিরা হলেন, বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের দেলোয়ার হোসেন (৬৫) ও
ছোট্ট একটি দোয়া। হজরত মুসা আলাইহিস সালামও জীবনের কঠিন সময়ে এ দোয়াটি করেছিলেন। যার বিনিময়ে তিনি কাজের মাধ্যমে সচ্ছল জীবন পেয়েছিলেন। উত্তম নারীর সঙ্গে তাঁর বিয়েও হয়েছিলো। কেননা তিনি তার সব অবস্থা ও বিষয়াদি আল্লাহর ওপর এভাবে ছেড়ে দিয়েছিলেন- رَبِّ إِنِّيْ لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ উচ্চারণ : ‘রাব্বি ইন্নি লিমা আংযালতা ইলাইয়্যা মিন খাইরিং ফাক্বির।’ অর্থ : ‘হে আমার প্রভু! নিশ্চয়ই
নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ার তিন মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বুধবার (৩১ মে) বিকেলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।বুধবার সন্ধ্যায় শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. মুহসিন নাজির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হারুনুর রশীদ খান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের
সরকারি ব্যয়ে আকাশপথে বিমানের প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ স্থগিত করা হয়েছে। বুধবার (৩১ মে) এ নির্দেশনা জারি করে সরকার।ফলে এখন থেকে সরকারি টাকায় বিমানের বিজনেস ক্লাস অথবা প্রথম শ্রেণির টিকিটে বিদেশ সফর করা যাবে না।প্রধানমন্ত্রী প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে ব্যয় যৌক্তিকীরণের নানামুখী পদক্ষেপের আওতায় সরকারি খরচে
জ্বালানি তেলে সরকার বর্তমানে সরাসরি কোনো ভর্তুতি দেয় না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিপিসি আগের মুনাফা থেকে লোকসান বহন করছে বলেও তিনি জানান।বুধবার (৩১ মে) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মো. সেলিমের এক প্রশ্নের উত্তরে এ সব তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী।এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পদক্ষেপ নেওয়ার ফলে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।বুধবার (৩১ মে) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী এসব কথা জানান।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। বুধবারের প্রশ্নোত্তর