ঢাকার সিদ্দিকবাজারে সাততলা ভবনে বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন চাঁদপুরের দুই খালাত ভাই। তারা স্যানিটারি জিনিসপত্র কেনার জন্য গিয়েছিল।নিহতরা হলো, আল-আমিন (২১) ও তার খালাত ভাই মানছুর আহমেদ (৪০)। আল আমিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। সে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলোজি অ্যান্ড সাইন্সের (ইউআইটিএস) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। আর তার খালাত ভাই মানছুর আহমেদ একই উপজেলার
রাজবাড়ীর গোয়লন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটে পেঁয়াজ ও রসুন বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ডুবে যায়। এতে ট্রাকে থাকা চালক আহত হয়েছেন। তিনি এখন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি এখন সুস্থ আছেন। সোমবার (৬ মার্চ) রাত ৯টার দিকে দৌলতদিয়া ৭নম্বর ফেরিঘাটে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল ৯টার দিকে বিআইডব্লিউটিএ'র
দোহা (কাতার) থেকে: প্রবাসীদের নিয়ম মেনে চলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ অপরাধে জড়ালে দায়-দায়িত্ব নেব না, উদ্ধার করব না।মঙ্গলবার (০৭ মার্চ) স্থানীয় সময় রাতে দোহায় বাংলাদেশ এমএইচএম স্কুলে কাতার প্রবাসী বাংলাদেশিদের দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের বলেন, যে দেশে থাকবেন, সে দেশের আইন মেনে চলতে হবে। কেউ যদি আইন ভঙ্গ করেন
আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।এ দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। এ বাণীতে তারা বিশ্বের সব নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন
রাজধানীর গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জন হয়েছে। এ ঘটনায় শতাধিক আহত হয়েছেন।মঙ্গলবার (৭ মার্চ) রাতে ঢাকা মেডিকেল থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণে আহত অর্ধশতাধিক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ
অলসতার কারণে অনেকেই সকালে ঘুম থেকে ওঠে ফজরের নামাজ পড়তে পারেন না। এটি মারাত্মক একটি মনোরোগ। এর বিশেষ কিছু কারণ রয়েছে। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কে দুর্বলতা। তাকওয়ার ঘাটতি। ইবাদত-বন্দেগিতে অলসতা। ইবাদতে দুর্বল ও অলস ব্যক্তিদের সঙ্গে চলাফেরাও হতে ঘুম থেকে ওঠে নামাজ আদায় করতে না পারার কারণ। ঘুম থেকে ওঠে নামাজ পড়ার কিছু উপায় রয়েছে। তাহলো- ১. ফজরের নামাজ পড়তে ওঠার
রাজধানীর গুলিস্তানে সাত তলা ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা কোনো নাশকতা নাকি গ্যাস জমে বিস্ফোরণ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, আমাদের বিশেষজ্ঞরা তদন্ত করে দেখছেন এটা নাশকতা নাকি দুর্ঘটনা। কমিশনার বলেন, ‘অনেক সময় মিথেন গ্যাস, এসির গ্যাস বা পয়োঃগ্যাস জমে এমন বিস্ফোরণ হতে পারে। এখন এটা নাশকতা, নাকি দুর্ঘটনা
রাজধানীর গুলিস্তানে সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। এ ঘটনায় আহত অনন্ত ৭০ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে বাসযাত্রী, পথচারী, বেসরকারি ব্যাংকের কর্মকর্তাসহ স্থানীয়রাও রয়েছেন। মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। এ ছাড়া ভবনের কত তলা থেকে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এ পর্যন্ত শতাধিক আহতকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একের পর এক আহতের সংখ্যা বাড়ছে। রিকশা, ঠেলাগাড়ি, ট্রাক, গাড়ি ও অ্যাম্বুল্যান্সসহ যে যেভাবে পারছে আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান,
নানা কর্মসূচির মধ্য ঝালকাঠিতে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক চত্বরে বঙ্গবন্ধুর প্রতিতকৃতিতে মাল্যদান করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি, জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুলসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। পরে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালীর কলাপাড়ায় সনাতন ধর্মালম্বীরা উদযাপন করছে হলি উৎসব। মঙ্গলবার সকাল থেকে কলাপাড়া উপজেলার হিন্দু পাড়া মহল্লায় এবং মন্দির প্রাঙ্গনে শুরু হয় এ উৎসব। এসময় ঢাকের বাদ্য, উলুধ্বনী এবং ধর্মীয় গানে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। পরে সনাতনীরা রঙ দিয়ে একে অপরকে রাঙিয়ে তুলেন। এ উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলা বসে। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফালগুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণার প্রজ্ঞাপনের কার্যাকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান। প্রজ্ঞাপন স্থগিতের পাশাপাশি মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল চাওয়া হয়েছে রিটে। রাষ্ট্রপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে মো. সাহাবুদ্দিনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর তাকে যোগ্য ঘোষণা করে গত ১৩
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রেল, নৌ ও সড়ক পথে সারাদেশে ৫০৭টি দুর্ঘটনায় ৫২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৯৫ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের ‘দুর্ঘটনা পর্যবেক্ষণ’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (৭ মার্চ) সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন
রাজধানীর গুলিস্তানে বহুতল ভবনে বিস্ফোরণে নিহত বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২ জন নারী বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। এ ঘটনায় অন্তত শতাধিক আহত হয়েছেন। মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫৫ মিনিটে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে ৫ তলা একটি ভবনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, ‘ফায়ার সার্ভিসের
ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের চরভাটারাকান্দা গ্রামে ধানসিঁড়ি নদীতে পরে দুই সহোদরের এর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে চরভাটারাকান্দা আবাসনে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ঐ গ্রামের গার্মেন্টসকর্মী সুমন লস্করের ছেলে আব্দুল্লাহ (১০) ও আমানুল্লাহ (৯)। তারা স্থানীয় মোহাম্মদিয়া এতিম খানার নূরানী প্রথম ও দ্বিতিয় শ্রেনীতে লেখা পড়া করত। পুলিশ ও স্থানীয়রা জানায়,মঙ্গলবার দুপুরে মাদ্রাসা থেকে ফিরে ছোটভাই আমানুল্লাকে নিয়ে আবদুল্লাহ
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেনী পেশার হাজারো মানুষ। আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে আওয়ামীলীগ ও সহযোগী সংঠনের নেতাকর্মীরা। এছাড়া সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা চত্ত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পটুয়াখালী-৪ আসনের এমপি মো. মহিব্বুর রহমান মহিব এমপি। এসময় উপজেলা
১৯৭১ সালের ৭ মার্চ রেইস কোর্স ময়দানে জনসমুদ্রে দেয়া বঙ্গবন্ধুর ১৮ মিনিটের ঐতিহাসিক জাদুকরী ভাষণ ছিল স্বাধীনতা সংগ্রামে ঐক্যের ডাক এবং দেশবাসীকে এক সূত্রে গাঁথার মন্ত্র। মঙ্গলবার বিকেল ৪টায় দেবীদ্বার উপজেলা ছাত্রলীগ কর্তৃক থানাগেইট মসজিদ মার্কেট মাঠে আয়োজিত ৭ মার্চের আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল
পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আবৃত্তি অনুষ্ঠান, বঙ্গবন্ধুর ভাষণ , চিত্রাঙ্গন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ উপলক্ষে উপজেলা প্রশাসনে আয়োজনে, হলরুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া
পটুয়াখালীর কলাপাড়ায় মেয়াদউর্ত্তীন ঔষধ সংরক্ষন, অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস বিক্রি সহ বিভিন্ন অপরাধে সাতজন ব্যবসায়ীকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে পৌরশহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পটুয়াখালী জেলার কর্যালয়ের সহকারী পরিচালক মো.শাহ্ শোয়াইব মিয়া এ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মৃনাল চন্দ্র দেবনাথ ও কলাপাড়া থানা পুলিশ সহযোগীত করেন। জাতীয় ভোক্তা অধিকার
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে ৮টি স্বর্ণের বারসহ (৮০ ভরি) এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে সীমান্তের পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মো. হবিবুর রহমান। তিনি মাগুরার জেলার কাদিরপাড়া গ্রামের মোল্লার ছেলে। মহেশপুর ব্যাটালিয়ান ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, উপজেলার পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে পাচার করার জন্য এক
ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালি ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক এ ভাষণ ছিল বাঙালির স্বাধীনতা সংগ্রামের ভিত্তিমূল। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক
নানান আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে সরাইলে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু ভাষণ প্রচার, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরনী এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন, এ সময় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান
নানা সমস্যার কারনে ৩৬ বছরেও বিকশিত হয়নি ঠাকুরগাঁওয়ের বিসিক শিল্প নগরী। বেশির ভাগই প্লাস্টিক আর চিড়া মুড়ির কারখানা। রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থাসহ সুযোগ সুবিধার অভাবে গড়ে উঠছে না বড় কোন শিল্প প্রতিষ্ঠান। ১৫ একর জমির উপর গড়ে উঠা তিপান্নটি ইউনিটে ১০৫ টি প্লট বরাদ্দের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে ঠাকুরগাঁওয়ের বিসিক শিল্প নগরী। বরাদ্দকৃত প্লটগুলোর মধ্যে ছয়টি এখনো ফাঁকা। আর বেশিরভাগেই গড়ে
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর সদর রোডের সোহেল চত্বরে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান