ডুবন্ত নৌকায় কেউ আর উঠবে না।বিগত ১৫ বছরের দুঃশাসনের জবাব দেওয়ায় সুযোগ নগরবাসী হাত ছাড়া করবেনা। গুম,খুন,নির্যাতনের জবাব লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার মাধ্যমে নতুন অধ্যায় রচনা করবেন সন্মানিত ভোটারা।এই বার্তা নৌকার মাঝির কাছে আছে।তিনি যেখানে গিয়েছেন সেখানেই ভোটারদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন আর সব দোষ ভাইপোর ঘারে চাপিয়ে দিয়েছেন। আর বলেছেন,আমাকে ভোট দিলে উন্নয়নে ভাসিয়ে দেবেব কিন্তু বৃষ্টির সামান্য পানিতেই নগরী
চলতি বছরের মে মাসে দেশে ৪৯১টি সড়ক দুর্ঘটনায় ৪০৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৬৩১ জন। নিহতদের মধ্যে ৬৭ জন নারী ও ৭৮ জন শিশু রয়েছে। শুক্রবার (৯ জুন) রোড সেফটি ফাউন্ডেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটি জানায়, নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে
বরিশাল নগরীর বান্দরোডের বঙ্গবন্ধু কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি বসতঘর পুরোপুরি এবং আরও ৪টি বসতঘর আংশিক পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে ফায়ার সার্ভিস বলছে, তদন্ত ছাড়া আগুনের সূত্রপাতের বিষয়ে নিশ্চিত করে জানাতে পারছেন না তারা। স্থানীয়রা জানান, শুক্রবার (৯ জুন) দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু কলোনির মো. কালাম হাওলাদারের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে সদ্য জন্ম নেওয়া একদিনের কন্যা শিশু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালে এই চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া শিশুটি নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের কৃষক মাহফুজুর রহমান ও হাসনা হেনা (২৫) দম্পতির সন্তান। শিশুর চাচা মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার (৮ জুন) সকালে গৃহবধূ হাসনা হেনার প্রসব ব্যাথা শুরু হলে দ্রুত তাকে নাটোর
দেশের বাজারে পেঁয়াজের দাম এর উর্ধগতি ঠেকাতে সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির (আইপি) অনুমতি দেওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চার দিনে ৭২ ট্রাকে ১৬'শ ৩৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। অন্য দিকে ভারতীয় পেঁয়াজ আমদানি হওয়ায় বাজারে দেশী পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২০-২৫ টাকা। আমদানি অব্যাহত থাকলে পেঁয়াজের দাম অর্ধেকে নেমে আসবে বলে জানান আমদানি কারকরা। শুক্রবার (৯ জুন)
নোয়াখালীর সেনবাগ থানার গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।গ্রেফতার মো.ম মিলন (৩৪) উপজেলার নাজির নগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। শুক্রবার (৯ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান।
জামালপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (৯ জুন) দুপুরে জামালপুর-ময়মনসিংহ সড়কের মুদিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার ইটাইল ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. সোলায়মান (৫৫), সুদুর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৮), সোবহান আলীর ছেলে অটোরিকশা চালক জয়নাল (৪২) ও সাহেদ আলী নামের একজন। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যাংক অ্যাসোসিয়েশনের খেলা যেন এখানেই থেমে না যায়। আমাদের দেশে অনেক খেলা আছে, সে খেলাগুলোকে আস্তে আস্তে যুক্ত করতে হবে, এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করতে হবে। প্রতিযোগিতার মধ্য থেকে উৎকর্ষ সাধন হবে। তিনি বলেন, এখান থেকেই আমরা একসময় বিশ্বকাপ খেলতে পারব। একদিন আমরা বিশ্বকাপ জয়ী হতে পারি। জিতেও আনতে পারি। সেভাবে মন-মানসিকতা ঠিক রেখে সবাইকে এগিয়ে যাওয়ার
বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান মারা গেছেন।শুক্রবার (৯ জুন) দুপুর সোয়া দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সিরাজুল আলম খানের ব্যক্তিগত সহকারী মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।সিরাজুল আলম খান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন। গত ২০ মে তিনি শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আগামী দু-এক সপ্তাহের মধ্যে বিদ্যুতের সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।শুক্রবার (৯ জুন) দুপুরে প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষায় সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ৭৫ জন উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। এম এ মান্নান বলেন, দেশে বিদ্যুতের ঘাটতি আছে। সেই ঘাটতি পূরণ করার জন্য সরকার চেষ্টা করছে। এরই মধ্যে বিদ্যুতের ঘাটতি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে এমভি মোহছেন আউলিয়া নামে একটি পণ্যবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে ট্রলারে থাকা ৭ মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৯টার দিকে উপজেলার কর্ণফুলী চ্যানেলের ১ নম্বর বয়ার এলাকায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,মেঘনা নদীতে ট্রলার
কয়েক দিনের তাপপ্রবাহ আর ভ্যাপসা গরমে যখন রাজধানীসহ দেশের মানুষ অতিষ্ঠ, ঠিক তখনই ঝরলো স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবারের বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা গললেও স্বস্তি মেলেনি জনজীবনে। শুক্রবার সকালের বৃষ্টিতে তাপমাত্রা যেমন কমেছে, তেমনি স্বস্তি ফিরেছে নগরজীবনে। শুক্রবার (৯ জুন) সকাল থেকেই ঢাকায় আকাশে মেঘর উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে আবহাওয়া শীতল হতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
রাজধানীর একটি বাসা থেকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৯ জুন) বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। এর আগে, বৃহস্পতিবার (৮ জুন) রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বনানীর একটি বাসা থেকে শাহরিয়ার কবিরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা
কুষ্টিয়ার পৃথক স্থানে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও তিনজন।বৃহস্পতিবার (০৮ জুন) রাত সাড়ে ১০টার সময় কুষ্টিয়ার সদর উপজেলার খাঁজানগর এলাকায় এবং রাত ৯টার দিকে খোকসা বাসস্টান্ডে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার সময় কুষ্টিয়া-পোড়াদহ সড়কের খাজানগর এলাকায় পোড়াদহ অভিমুখে একটি স্যালো ইঞ্জিনচালিত ট্রলি বাইসাকেলকে ধাক্কা দেয়। এতে হাসেম বেপারী (৪৫)
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় একটি বাসায় চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।আজ (শুক্রবার) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- মো. সালাম মন্ডল (৫৫), বুলবুলি বেগম (৪০), সোনিয়া আক্তার (২৭), টুটুল (২৫), মেহেজাবিন (৭)।তাদের উদ্ধার করে নিয়ে আসা সোহাগ
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার গোপন নথি সংক্রান্ত মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। হোয়াইট হাউস ছাড়ার পরও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নানা নথি ব্যবহারের মামলায় তার বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়।শুক্রবার (৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ৭৬ বছর বয়সী ট্রাম্প গোপন নথি ও ফাইল নিজের কাছে রাখাসহ সাতটি অভিযোগের মুখোমুখি হয়েছেন বলে
দেশের ৯ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার (৯ জুন) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে
চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৬৪ হাজার ২৭৭ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে মক্কায় আদম উদ্দিন মন্ডল (৭১) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জুন) হজযাত্রী বহনকারী এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ও হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানা যায়।সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায়
কোরবানির সময় এলে দীর্ঘপথ পাড়ি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে পশু আনা-নেওয়া করা হয়। শুধু কোরবানির সময়ই নয় বরং অন্যান্য সময়ও গরু, মহিষ কিংবা ছাগলের সঙ্গে অমানবিক আচরণ করা হয়। আবার ব্যবসায়িকভাবে লাভবান হতে এসব পশু মোটা-তাজা করার ক্ষেত্রে মেডিসিন প্রয়োগ করা হয়; যা পশুর জন্য কষ্টের কারণ। এর কোনোটিই পশুর সঙ্গে করা উচিত নয়। এগুলো গুনাহের কারণ। কেউ কেউ
কারওয়ান বাজার ঝুঁকিপূর্ণ। এই মার্কেট যে কোনো সময় ভেঙে পড়লে তার দায়িত্ব ব্যবসায়ীদের নিতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবন অডিটরিয়ামে কারওয়ান বাজারস্থ ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডিএনসিসি অঞ্চল-৫ এর আওতাধীন কারওয়ান বাজার স্থানান্তরের লক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেয়র
“কাজ মজুরী জমি অধিকার ইনসাফ চাই” এ স্লোগানকে সামনে রেখে জমিবিহীন ষাটোর্ধ মজুরদের পেনশন, রেশন চালু ও গ্রামীন কর্মসূচি প্রকল্পে বরাদ্দ বাড়ানোর দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার স্বাধীনতা চত্তরে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানব বন্ধন চলাকালে বক্তারা বাজেটে গরিব ও গ্রামীণ
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালের দিকের এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও ৫০ জন। চলতি সপ্তাহের শুরুর দিকে বোমা হামলায় নিহত বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর মৌলভী নিসার আহমদ আহমাদির জানাজা নামাজের সময় বৃহস্পতিবার বিস্ফোরণ ঘটেছে। তালেবান-পরিচালিত দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, বাদাখশান প্রদেশের মসজিদে বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। প্রদেশের সরকারি হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক
দেশব্যাপী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দূর্নীতির প্রতিবাদে ঠাকুরগাঁও জেলায় অবস্থান কর্মসূচী পালন করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি। বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে ১১টায় নির্বাহী প্রকৌশলীর দপ্তরের সামনে বঙ্গবন্ধু সড়ক, ঠাকুরগাঁও জেলায় এই অবস্থান কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপি'র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা নূর করিম, মামুনুর রশিদ, মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি'র সভাপতি
মুক্তিযুদ্ধ ও উন্নয়নকে প্রাধান্য দিয়ে নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। টেলিভিশন চ্যানেল মালিক সমিতি (অ্যাটকো)-এর ১১ সদস্যের একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপ্রধান বলেন, "মুক্তিযুদ্ধ ও উন্নয়নকে প্রাধান্য দিন। নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমাধ্যমকে কার্যকরী ভূমিকা রাখতে হবে। " রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ঘরে ঘরে পৌঁছে দিতে