মুসলিমদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন অবমাননার ঘটনার নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। বুধবার (১২ জুলাই) এক বিশেষ বৈঠকে ভোটাভুটির মাধ্যমে প্রস্তাবটি পাস হয়েছে। এতে বিশেষ করে ইউরোপে পবিত্র কোরআন অবমাননার প্রেক্ষিতে ধর্মীয় বিদ্বেষ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সম্প্রতি ইউরোপের দেশ সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানের আহ্বানে জাতিসংঘে বিশেষ বৈঠকের আহ্বান করা
প্রীতি ম্যাচ খেলতে ইংল্যান্ডে যাচ্ছেন বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল। এই দলে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীসহ ১৮ এমপি রয়েছেন। খেলায় অধিনায়কত্ব করবেন বাংলাদেশ টেস্ট ক্রিকেটের প্রথম অধিনায়ক মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিসিবির পরিচালক নাঈমুর রহমান দুর্জয়। জানা গেছে, আগামী ১৪ জুলাই (শুক্রবার) যুক্তরাজ্য সংসদীয় ক্রিকেট টিমের সঙ্গে প্রীতি ম্যাচটি খেলবে বাংলাদেশ সংসদীয় ক্রিকেট টিম। এ উপলক্ষে মঙ্গলবার (১১ জুলাই) রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার
ভিসা পদ্ধতি আরও সহজ করতে ও আবেদনকারীদের অসুবিধা কমাতে ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। মঙ্গলবার (১১ জুলাই) থেকে এ নতুন নিয়ম চালু করেছে ভারতীয় হাইকমিশন। হাইকমিশন জানায়, যেসব আবেদনকারী তাদের ভিসা আবেদন হাইকমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহার করতে নিজের পাসপোর্ট ফেরত পেতে চান, তাদের জন্য এখন আইভ্যাকে (ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার) ভিসা আবেদন জমা দেওয়ার
দিনাজপুরের হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের অভ্যন্তের পাথর বোঝাই ভারতীয় একটি ট্রাক থেকে ২৫ বোতল ফেন্সিডিল জব্দ করেছে হিলি কাস্টমস। বুধবার (১২ জুলাই) বিকেলে হিলি পানামা পোর্ট অভ্যন্তের পাথরের পয়েন্টে ডব্লিউ বি ৫৯ এ ২৩৭১ নাম্বারের ভারতীয় একটি ট্রাক থেকে ২৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। হিলি কাস্টমস এর ডেপুটি কমিশনার মোঃ বায়োজিদ হোসেন জানান, ভারত থেকে পাথর বোঝাই একটি ট্রাক
পৃথক লটে ১১০০ কোটি টাকায় দুই কার্গো এলএনজি কিনবে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন পেট্রোবাংলা দুইটি দেশ থেকে এলএনজি ক্রয় করবে। এলএনজি ক্রয় সংক্রান্ত একটি প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে। বুধবার (১২ জুলাই) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা
বন্দুক, হ্যান্ড গ্রেনেড ও রকেটে সজ্জিত একদল সন্ত্রাসী পাকিস্তানের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। বুধবার ভোরের দিকের এই হামলায় অন্তত চার সৈন্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচ সৈন্য; যাদের অবস্থা আশঙ্কাজনক বলে দেশটির সেনাবাহিনী ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসীরা বেলুচিস্তানের উত্তরাঞ্চলের ঝোব ঘাঁটিতে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এতে
প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগী। টানা তিন দিন রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্তের রেকর্ড ভেঙেছে তার পূর্বের ২৪ ঘণ্টার। সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতলে ভর্তি হয়েছে এক হাজার ২৪৬ জন ডেঙ্গু রোগী। যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭০৯ জন আর ঢাকার বাইরের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। তাদের যেমন এক দফা, আমাদেরও দফা একটাই। বুধবার (১২ জুলাই) রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি। বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের এক দফা, আমাদেরও একটাই দফা, সংবিধানসম্মত নির্বাচন। শেখ হাসিনাকে ছাড়া কোনো নির্বাচন নয়। শেখ হাসিনার আমলের নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে।’ ওবায়দুল কাদের
ঠাকুরগাঁওয় মনোসামাজিক কাউন্সেলিং সেবা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার(১২ জুলাই) দুপুর ১২টায় ৩ নং আকচা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। প্রোগ্রাম অফিসার ওসিসি ঠাকুরগাঁও হাসপাতাল সফিউল আলমের সঞ্চালনায় ও ৩ নং আকচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন এর সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক (
প্রতিষ্ঠার ৫০ বছরেও পূর্নাঙ্গ কমিটি পায়নি ঝালকাঠি জেলা যুবলীগ। শুরু থেকেই দলের কার্যক্রম চলে আসছে আহবায়ক কমিটি দিয়ে। তবে সম্প্রতি সেই আহবায়ক কমিটি নিয়ে সৃষ্টি হয়েছে নানান বিতর্ক। অভিযোগ উঠছে একটি পক্ষ জাল-জালিয়াতির মাধ্যমে কমিটি দখলের পায়তারা চালাচ্ছে। জানাগেছে, সম্প্রতি যুবলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষিত শান্তি সমাবেশের নির্দেশনা সম্বলিত একটি প্যাডকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্তরের যুবলীগের নেতৃবৃন্দের মাঝে বিভেদ ও বিভ্রান্তির
ঝিনাইদহের শৈলকুপায় প্রথম শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক শাহমত খাঁ (৬০) কে গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ধর্ষিতার পিতা। বুধবার দুপুরে শৈলকুপা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।তার লিখিত বক্তব্যে তিনি বলেন গত ৩ জুলাই দুপুরে গড়াই নদীর তীরে গোসাইডাঙ্গা গ্রামের শিশুটিকে ধর্ষন করে একই গ্রামের শাহমত খা। এঘটনায় ৫ জুলাই শৈলকুপা থানায় মেয়েটির ভাই বাদী হয়ে
রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশ এবং নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে। বুধবার (১২ জুলাই) দুই দলের সমাবেশে যোগ দিতে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে দলে দলে এসেছেন নেতা-কর্মীরা। আওয়ামী লীগের সমাবেশে হাজার হাজার নেতাকর্মীর মিছিল যোগ দেওয়ায় বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান ও জিপিও এলাকায় ভিড় বেড়েছে। বিএনপির সমাবেশে নেতাকর্মীদের যোগ দেওয়ার কারণে রাজধানীর রমনা, কাকরাইল, রমনা, বাংলা মোটর, বাড্ডা, রামপুরা, মগবাজার,
সরকারের পদত্যাগ, সংসদের বিলুপ্তি, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির এক দফা দাবিতে আগামী ১৮ জুলাই ঢাকাসহ সারাদেশে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত ‘যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের ১ দফা যৌথ ঘোষণার সমাবেশ’-এ এই দাবি ও কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি সরকারের পদত্যাগ চেয়ে বলেন, ‘এখনও সময়
ঝিনাইদহের কালীগঞ্জে সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট ও ইউপি মেম্বর আনোয়ার হোসেনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে নিজ ঘরে তার রক্তাক্ত দেহ গলাকাটা অবস্থায় পড়ে ছিল। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। নিহত আনোয়ার হোসেন কালীগঞ্জ উপজেলা মালিয়াট ইনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি মেম্বার ও ওই গ্রামের আব্দুল বারেক মন্ডলের ছেলে। তিনি এক সময় সেনাবাহিনীর সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। এদিকে ইউপি সদস্য আনোয়ার হোসেনের
জয়পুরহাটের পাঁচবিবিতে ১০ শুকনা গাঁজাসহ ৩ মাদককারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুবধার রাতে উপজেলার পৌরসভাধীন সীতা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার গণেশপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সোহেল( ৩৪), পূর্ব বালিঘাটা গ্রামের আমির হোসেন ছেলে জাহিদ হাসান (২৪) ও সীতা গ্রামের রাসেল হোসেনের স্ত্রী ইয়াসমিন (২৫)। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শাহেদ আল মামুন জানান,
দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দরে হিলি কাস্টমস ২০২২ -২০২৩ অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে ৪২৪ কোটি ৩১ লক্ষ টাকা। তবে ১২ মাসের মধ্য ১১ মাসই রাজস্ব ঘাটতি হয়েছে এই বন্দরে আর মোট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৮১ কোটি ৯৭ লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক মন্দা, ডলার সংকট, এলসি জটিলতা, বন্দর অভ্যন্তরে প্রয়োজন অনুযায়ী অবকাঠামো গড়ে না ওঠা এবং বন্দরের সড়ক গুলির
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রাম এলাকায় সংঘবদ্ধ বিষপানে হত্যার দায়ে এক নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের প্রত্যেককে দশহাজার টাকা জরিমানা, ও দুটি ধারায় অনাদায়ে একটিতে একবছর আর অন্যটিতে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১২জুলাই) দুপুর ১২ টায় জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম এ রায় ঘোষনা করে । রায়ে যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলেন,উপজেলার হরেন্দা
পিরোজপুরের কাউখালীতে বুধবার দুপুরে খালে গোসল করতে নেমে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে কাউখালী গারতা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। তার নাম ওবায়দুল্লাহ (১৪) । সে কাউখালী উপজেলার মুক্তারকাঠী গ্রামের মাওলানা মামুনুর রশীদ জাকিরের ছেলে। গারতা হাফিজি মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মান্নান জানান, বুধবার দুপুরে আনুমানিক বারোটার দিকে মাদ্রাসার ১০-১২ জন ছাত্র গারতা খালে গোসল করতে যায়। ওবায়দুল খালে নেমে ৪/৫টি
সিরাজগঞ্জের সলঙ্গায় শ্বশুরবাড়ী যাওয়ার আগেই স্বামীর সাথে অভিমান করে খাদিজা খাতুন (১৮) নামে এক নববধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১১ জুলাই) গভীর রাতে ঘুড়কা ইউনিয়নের রয়হাটি দিয়ারপাড়া গ্রামে বাবার বাড়িতে আত্মহত্যা করেন তিনি। বুধবার (১২ জুলাই) দুপুরের দিকে সলঙ্গা থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত খাদিজা খাতুন ওই গ্রামে খবির উদ্দিনের মেয়ে। নিহতের পরিবার জানায়, প্রায় ৭ মাস আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের মেধাবী শিক্ষার্থী নাজমুল ইসলাম চলতি বছরের বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরিক্ষাগুলোয় ভালো ফলাফল করেছে। তবে অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছে নাজমুল ও তার পরিবার। নাজমুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার ফলাফলে ৮০তম স্থান, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার ফলাফলে ৪০৭তম স্থান, গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরিক্ষার ফলাফলে ৬৬৬তম
রনি শিকদার ওরফে ফিরোজ। বয়স ৩৩ বছর। মা হারা দুই শিশু সন্তান ২৩ মাসের নূর আর সাড়ে ৩ বছরের মরিয়মকে ঘরে তালাবদ্ধ করে উপার্জনের জন্য রিক্সা নিয়ে রাস্তায় ছুটেন তিনি। শিশু সন্তানদের তালাবদ্ধ ঘরে একা একা রেখে বাহিরে বের হয়ে অজানা আতংকে থাকেন ফিরোজ। দীর্ঘ দেড় বছর ধরে এভাবেই কাটছে ফিরোজের সংসার। এমন অসহায়ত্বের জীবন যাপনের বিষয়টি নজরে আসে এ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে আমরা নিজেদের প্রয়োজনে নিজেরাই যুদ্ধ জাহাজ প্রস্তুত করার সক্ষমতা অর্জন করেছি। বুধবার (১২ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পটুয়াখালীর কলাপাড়ায় নৌবাহিনীর নবীন নাবিকদের প্রশিক্ষণ ও এভিয়েশন সুবিধা সম্বলিত ঘাঁটি বানৌজা শের-ই-বাংলার ও চার জাহাজের কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৌবাহিনীকে নিজের
রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ চলছে। এই সমাবেশ থেকেই সরকার পতনের এক দফার চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিতে যাচ্ছে দলটি।বুধবার (১২ জুলাই) দুপুর ২টায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির এই সমাবেশ শুরু হয়। এতে ঢাকাসহ আশপাশের বিভ্ন্নি এলাকা থেকে দলটির নেতাকর্মীরা যোগ দিয়েছেন। সমাবেশের জন্য বিএনপি কার্যালয়ের সামনের রাস্তায় ছয়টি ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চে দলটির নেতারা বক্তব্য
২০২২-২৩ অর্থবছরে ৬ দশমিক ৬৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের পর ২০২৩-২৪ অর্থবছরে পণ্য খাতে ৬২ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আর সেবা খাতে ১০ বিলিয়ন ডলার মিলে মোট ৭২ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এই লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে ১১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হবে। সদ্য সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে ৫৮ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা ঠিক করে ৫৫.৫৬ বিলিয়ন ডলারের