সাম্প্রতিক বছরগুলোর তুলনায় বাংলাদেশে এ বছর প্রাণঘাতি ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে। গত এপ্রিল থেকে মশাবাহিত এ রোগে বাংলাদেশে ১ লাখ ৩৫ হাজারের বেশি আক্রান্ত ও ছয়শরও বেশি মানুষ মারা গেছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আর ডব্লিওএইচও-এর এক বিশেষজ্ঞ জানিয়েছেন, জলবায়ু সংকট এবং আবহাওয়ার অস্বাভাবিক অবস্থা এল নিনোর কারণে বাংলাদেশ ডেঙ্গুর এমন ভয়াবহ কবলে পড়েছে। এছাড়া জলবায়ু সংকটের প্রভাব
পদ্মা বহুমুখী সেতুতে সড়কপথে যানবাহন চালুর পরে এবার পরীক্ষামূলক শুরু হয়েছে ট্রেন চলাচল।বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৭ মিনিটে কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনটি যাত্রা করে। বেলা ১১টা ২৭ মিনিটে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যায় ট্রেনটি। ৭ মিনিটে পাড়ি দিয়ে ট্রেনটি ১১টা ৩৪ মিনিটে পৌঁছায় জাজিরা প্রান্তে। ট্রেনের ঝকঝকাঝক শব্দ আর হুইসেলে সেতুর ৪২টি পিলার যেন প্রতিধ্বনি তৈরি করেছে। আর ৪১টি স্প্যান
সলোকি বেগম ডাকনাম ছালেহা বেগম। স্বামী মৃত তমিজউদ্দিন সরকার। তার বাড়ি নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের লক্ষ্মীপুরের কৃষ্ণপুর গ্রামে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সলোকি বেগমের বয়স ৬৬ বছর কিন্তু বাস্তবে তার বয়স ৯০ বছরের উর্দ্ধে। সলোকি বেগমের স্বামী পেশায় একজন স্বর্ণকার ছিলেন। মুক্তিযুদ্ধের সময় এক ছেলে ও পাঁচ মেয়েকে রেখে সাপের কামড়ে মারা যান সলোকি বেগমের স্বামী তমিজউদ্দিন সরকার। স্বামী মারা
কুমিল্লার দেবীদ্বারে বেপরোয়া হয়ে উঠেছে পল্লীবিদ্যুৎ। লাগামহীন লোডশেডিং ও বাড়তি বিলের বোঝায় অতিষ্ঠ হয়ে পরেছে জনজীবন।বুধবার ( ৬ সেপ্টেম্বর) দেবীদ্বারের স্থানীয় লোকজন ও ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, জেলার আশেপাশের উপজেলা গুলোতে যখন নামমাত্র লোডশেডিং হচ্ছে সেখানে দেবীদ্বার ২৪ ঘন্টার মধ্যে ১৫-১৬ ঘন্টা থাকতে হচ্ছে বিদ্যুৎ বিহীন। সেইসাথে লোডশেডিংয়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুৎ বিল। জুন মাসের তুলনায় জুলাই মাসের
এক সময় অনেকটা সম্পত্তিই বানিয়ে ফেলেছিলেন। কিন্তু গত বছর জায়গা পাননি ৩০ জনের তালিকাতেও।২০২৩ ব্যালন ডি’অর জয়ের দৌড়ে আবারও ফিরেছেন লিওনেল মেসি। গত বছর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন, হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। ব্যালন ডি’অর জেতার দৌড়ে এবারও তাই আছেন ভালোভাবে। এর আগে সাতবার এই ট্রফি ছুয়ে দেখেছেন মেসি। প্রতিবারই তার সঙ্গে দৌড়ে ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু ২০ বছর পর ব্যালন ডি’অর জয়ের
উত্তর আফ্রিকার দেশ সুদানে সেনাবাহিনীর গোলাবর্ষণে কমপক্ষে ৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ। চলতি বছরের এপ্রিল মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কোনও হামলায় একদিনে এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের সেনাবাহিনীর আর্টিলারি হামলায় অন্তত ৩২ জন বেসামরিক লোক নিহত এবং আরও বহু
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি শহরের ব্যস্ত বাজারে হামলার ঘটনা ঘটেছে। এতে শিশুসহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩৩ জন। টানা দেড় বছরের বেশি সময় ধরে ইউক্রেনে যুদ্ধ চলছে এবং দেশটিতে এই ধরনের হামলাকে বেশ বিরল বলেই মনে করা হয়।বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনের ‘শান্তিপূর্ণ শহর’
রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, পদ্মা সেতুতে রেল যোগাযোগ দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে যুগান্তকারী পরিবর্তন বয়ে আনবে।বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে পদ্মা সেতুতে চলাচলকারী পরীক্ষামূলক ট্রেনে ওঠার আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প আগামী ১০ অক্টোবর উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী তারিখ দিয়েছেন। ঢাকা-ভাঙ্গা রেল যোগাযোগ উদ্বোধনের পর যোগাযোগব্যবস্থায় পরিবর্তন আসবে। এর সুফল
ঢাকা থেকে মাওয়া হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছুটছে প্রথম ট্রেন। এর মাধ্যমে পদ্মাপাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হয়েছে।বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার পর লোকমোটিভসহ ছয়টি কোচের পরীক্ষামূলক ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ে। আর এর মধ্যে দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকা যুক্ত হলো রেলপথে। এতে উচ্ছ্বসিত ওই অঞ্চলের জনসাধারণ। পরীক্ষামূলক যাত্রার প্রথম এই ট্রেনটি লোকোমাস্টার হিসেবে এনামুল
মানবজীবনের সব দিক ও বিভাগে যাঁকে অনুসরণ করলে মহান আল্লাহর নৈকট্য ও ভালোবাসা অর্জিত হবে তিনি হলেন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ মহানবি (সা.)। তিনি সুখ-দুঃখ, আনন্দ-বেদনায় আল্লাহর শুকরিয়া আদায় করতেন। ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ হচ্ছে ঈমানের সত্তরটি শাখার মধ্যে সর্বোত্তম। যে কারণে এ কালিমার জিকিরের রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত। যে ব্যক্তি সবসময় লা ইলাহা ইল্লাহর জিকির করবে আল্লাহতাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। তবে আফগানিস্তানের কাছে ৮৯ রানের জয়ে গ্রুপ পর্বের বাঁধা পেরিয়েছিল টাইগাররা। কিন্তু বর্তমানে ওয়ানডে র্যাংকিংয়ের এক নম্বর দল পাকিস্তানের কাছে ব্যাটে-বলের লড়াইয়ে পেরে উঠল না সাকিবের দল। ফলে ৭ উইকেটের পরাজয়ে নিজেদের সুপার ফোর মিশন শুরু করল লাল সবুজের প্রতিনিধিরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল
স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইন্সটিটিউশন ২০২৩ সালের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন-এ তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে র্যাংকিং প্রকাশ করে। সার্বিকভাবে র্যাংকিং করার জন্য তারা গবেষণায় ৫০%, উদ্ভাবনে ৩০% এবং সামাজিক প্রভাবে ২০% দিয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশের ৩০১৯ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এবারের তালিকায়। এতে বাংলাদেশের মোট ৩৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বাংলাদেশের সেরা এই বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় এবছর(২০২৩) জগন্নাথ
তাপপ্রবাহ বিরাজ থাকলেও তীব্রতা কিছুটা কমেছে। এছাড়া মৌসুমি বায়ুর সক্রিয়তা বাড়ায় দেশের পাঁচটি বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার (৬ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. বজুল রশিদ জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অন্ধ্র-ওড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল
সিলেট নগরীর পূর্ব মিরাবাজার এলাকার বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ ৯ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে অ্যাম্বুলেন্সে করে দগ্ধদের ঢাকায় পাঠানো শুরু হয় বলে জানিয়েছে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া। এর আগে, আজ সকালে ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, দগ্ধদের শরীরের ১৫-৪০ ভাগ পর্যন্ত পুড়ে গেছে। ৪৮ ঘণ্টা পর বলা যাবে কাদের অবস্থা
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে পি এস টু ভিসি (অ.দা.) ও জনসংযোগ কর্মকর্তা মোঃ এনামুল হক সভাপতি পদে এবং সহকারী রেজিস্ট্রার (সংস্থাপন) মোঃ আসাদুজ্জামান খান পরান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন কার্য নির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও রেজিষ্টার শুভ্র চন্দন মহলী জানান, শেখ হাসিনা বিশ^বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমকে এগিয়ে নেয়া
বিমানবালাকে ধর্ষণে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যা করেছে বিক্রম অটওয়াল নামে এক ঝাড়ুদার। ঘটনাটি ঘটে রোববার (৩ সেপ্টেম্বর) ভারতের মুম্বাইয়ের শহরতলীর আন্ধেরিতে। নিহত বিমানবালার নাম রুপাল ওগ্রে। তিনি ভারতের ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা। এয়ার ইন্ডিয়াতে চাকরি পাওয়ার পর এপ্রিলে তিনি মুম্বাই চলে যান। সেখানে তার বোনের সঙ্গে থাকতেন। ঘটনার সময় বোন মুম্বাইয়ের বাইরে ছিলেন। রুপাল ওগ্রে যুবক বয়সের সে ঝাড়ুদারকে বিভিন্ন সময় নিজের
আর কয়েক দিন পরেই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও সংসদ সদস্য রাঘব চাড্ডার বিয়ে। সেপ্টেম্বর মাসের ২৫ তারিখে বিয়ের দিন ঠিক করা হয়েছে। পুজো দিয়েই শুরু হয়েছে তাদের বিয়ের প্রস্তুতি। এরই মধ্যে ঠিক করে ফেলেছেন বিয়েতে পরিণীতির সাজ পোশাকের আয়োজনও। দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিয়ের আসরে নববধূকে দেখা যাবে ভারী লেহেঙ্গা এবং ভারী গয়নাতে। পরিণীতি চোপড়া তৃতীয়া ফাইন জুয়েলারির
সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১১৫ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭১ জনে। বুধবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ১১৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৩৩
নেত্রকোণার শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ নিজ আলমপুরে অভিযান চালিয়ে ৯৬৫ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ লুৎফর রহমান বুধবার বিকালে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানাধীন শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশের এস আই মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম ৬ সেপ্টেম্বর ভোর রাতে বৈরাটি ইউনিয়নের
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা শাহবাজপুর তিতাস নদীর সেতুর কাছে ড্রেজার মেশিন বসিয়ে পাইপের মাধ্যমে অবাধে বালু উত্তোলন করছে। এতে সেতুটি হুমকির মুখে পড়েছে। সেতু রক্ষায় বালু উত্তোলন বন্ধে সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। ৬ সেপ্টেম্বর বুধবার বিকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের তিতাস নদীর ব্রীজের পশ্চিম পাশে ড্রেজারে বালু উত্তোলন করা হচ্ছে। এলাকাবাসী জানান, ব্রীজের নিচ থেকে ড্রেজার মেশিনে বালু
অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, আমরা কংসের রাজত্ব চাই না, শ্রী কৃষ্ণের রাজত্বে বিশ্বাস করি। আমরা অত্যাচারীর বাংলাদেশ চাইনা, বঙ্গবন্ধুর অসম্প্রদায়িক বাংলাদেশ চাই। আপনি আমি সবাই মানুষ, হিন্দু মুসলিম সকলে ভাই ভাই। আমরা কেহ সংখ্যালঘু নয়, সকলেই সংখ্যালঘু বা সংখ্যাগুরু। তিনি আরো বলেন, যেমন কথা তেমন কাজ, আমি কথায় নয় কাজে বিশ্বাসি বিধায় আপনাদের কাছে বার বার আসতে পারি।
বরিশালের উজিরপুরে মনির মৃধার (৬০) বসতভিটা থেকে প্রায় তিন মিটার দূরে চলে এসেছে সন্ধ্যা নদীর ভাঙন। যেকোনো সময় তার বসতভিটা নদীতে বিলীন হতে পারে। এই দুশ্চিন্তায় গত রোববার থেকেই নির্ঘুম রাত কাটছে পরিবারের ছয় সদস্যের। আশপাশে সকল বাড়িঘর সন্ধ্যা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। উপজেলার বরাকোঠা ইউনিয়নের নারিকেলি গ্রামের মনির মৃধা মতোই নির্ঘুম রাত কাটছে আদম আলী (৬৪) ও তার পরিবারের
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার অন্যতম প্রবীণ সাংবাদিক, পীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সহ-সভাপতি জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি কাজী নুরুল ইসলাম আর নেই। সকলকে রেখে তিনি না ফেরার দেশে চলে গেছেন। বুধবার (০৫ সেপ্টেম্বর) মধ্যরাত দুই টার দিকে দিনাজপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিনিয়র এই সাংবাদিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর কয়েক মাস। চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ, রাজপথের বিরোধী দল বিএনপিসহ সম্ভাব্য প্রার্থীরা বিভিন্নভাবে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। এক্ষেত্রে অনেকটা প্রকাশ্যে মাঠে নেমেছেন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। অন্যদিকে গোপনে মাঠ গোছাচ্ছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা। তারা গোপনে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। গত