ফার্সি গল্পের একটি চমৎকার ঘটনা। প্রতিদিন এক ব্যক্তি ছয়টা রুটি কিনতেন। একদিন দোকানির কৌতুহল হলো কেন তিনি প্রতিদিন ৬টি রুটি কিনেন? খরিদদারকে জিজ্ঞাসা করায় তার থেকে চমৎকার শিক্ষামূলক বক্তব্য বেরিয়ে আসে। কী সেই শিক্ষামূলক বক্তব্য? খরিদদার বলেন, 'দুটো দিয়ে দেনা শোধ দিই, দু'টো ধার দিই, একটা ফেলে দিই, আরেকটি নিজে খাই।' দোকানী যারপরনাই কৌতুহলী হয়ে ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন—'দেনা শোধ
কারিগরি ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। রোববার (১৬ জুলাই) দুপুর ১টা ৪৩ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বিদ্যুৎকেন্দ্রটির একাধিক সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে কথা বলার জন্য দায়িত্বশীল কর্মকর্তা আনোয়ার উল আজিমকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। একই কারণে গত ৩০ জুন রাত ৮টা
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। সোমবার (১৭ জুলাই) রাতে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান এই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা-১৭ আসনের মোট ১২৪টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত নৌকা প্রতীকে ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম)
প্রতিষ্ঠার ২১ বছর পর অনুষ্ঠিত দেবীদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে প্রথম মেয়র হলেন নৌকা প্রতিকের সাইফুল ইসলাম শামীম। সোমবার রাত ৯ টার দিকে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম তাকে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষনা করেন। সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত পৌর নির্বাচনের বেসরকারী ফলাফলে শামীম পেয়েছেন ১২ হাজার
ঝালকাঠি সদর উপজেলার ৭নং পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ১৭ জুলাই সোমবার অনুষ্ঠিত হয়েছে। আওয়ামীলীগ সমর্থীত নৌকা প্রতীকের প্রার্থী মো. ফারুক খান ৫ হাজর ৭০৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পরাজিত প্রার্থী (স্বতন্ত্র) আনারস প্রতীকে ওয়ারেচ আলী খান ভোট পেয়েছেন ৩ হাজার ৮ ভোট। এ নির্বাচনে ২৩ প্রার্থী অংশগ্রহন করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে দু'জন, সাধারন সদস্য (মেম্বর) পদে ২৩
পিরোজপুরের কাউখালীতে সোমবার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা তাদের পছন্দমত প্রার্থীকে ভোট প্রদান করেন। নির্বাচনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনে আমেজ কিছুটা শিথিল ছিল। নয়টি ওয়ার্ডে ৩৬ জন ইউপি সদস্য ও ১০ জন সংরক্ষিত মহিলা প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী করেন। ইউনিয়নে মোট ১০০৩৭ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে
নোয়াখালীর সেনবগা উপজেলার বীজবাগ ইউনিয়নের শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে চুরির ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। এ সময় গ্রেফতারকৃত আসামিদের থেকে চোরাই মালামাল ও নগদ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার শ্যামেরগাঁও গ্রামের হাছান আলী বাড়ির মৃত আব্দুর রবের ছেলে এমদাদুল হক মানিক (৩০) মধ্যম বীজবাগ গ্রামের চৌকিদার বাড়ির আবুল কাশেমের ছেলে আজহারুল ইসলাম মোহন (২৪) একই গ্রামের নুরুন নবীর ছেলে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মেধাবী শিক্ষার্থীদের ট্যাব উপহার দেওয়া হয়েছে। উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রীর উপহারের এসব ট্যাব তুলে দেওয়া হয়। উপজেলার ১৬টি মাদরাসা এবং ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১২০ জন মেধাবী শিক্ষার্থীকে ট্যাব (ট্যাবলেট কম্পিউটার) উপহার দেওয়া হয়। ট্যাব উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী
পটুয়াখালীর কলাপাড়ায় পাওনা টাকা চাওয়ার জেরে মো: ইব্রাহিম আহসান শাওন (৩৫) নামের এক যুবককে হাত-পায়ের রগ কেটে, উপর্যুপরি কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় পৌর কাউন্সিলর জাকি হোসেন জুকু, খায়রুল হাসনাত খালিদ সহ ১০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। লোমহর্ষক, এ অমানবিক ঘটনার ১০ বছর পর ভিকটিম শাওনের দায়েরকৃত নালিশী মামলা আমলে নিয়ে ওসি, কলাপাড়াকে এজাহার গ্রহনের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে রেকর্ড আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ৫৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের দিন শনিবার ডেঙ্গুতে সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১১৪ জনের মৃত্যু হলো। সোমবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার
আশাশুনিতে বাংলাদেশ জুয়েলারি সমিতির ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় বুধহাটা বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা জুয়েলারি সমিতি। অনুষ্ঠানের শুরুতেই এক বর্ণাঢ্য শোভাযাত্রা বুধহাটা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা জুয়েলারি সমিতির সভাপতি দেব কুমার দে, এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য
ঠাকুরগাঁয়ের রাণীশংকৈর উপজেলা নন্দুয়ার ইউনিয়কে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা। ইকো সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সি এলএমএস প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার (১৭ জুলাই) নন্দুয়ার ইউনিয়ন পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সি ডাব্লিউ জি কমিটির সভাপতি ও নন্দুয়ার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারী। বিশেষ অতিথি হিসাবে মোশারফ হোসেন প্রধান শিক্ষক বলিদ্বারা উচ্চ বিদ্যালয়ের, তিনি বলেন ইএসডিও সি এল এমএস
নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়ি বহরে ক্ষমতাসীন দলের নেতা-কর্মিদের হামলায় ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১৪৯ নেতাকর্মির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৫জুলাই) বিকেলে ছাত্রলীগ কর্মি সজিবুল ইসলাম বাদী হয়ে সোনাইমুড়ী থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে ১০০/১২০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত
দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বন্দরের পাইকারি বাজারে দেশি কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা। প্রকার ভেদে ২৩০ থেকে ২৪০ টাকার কাঁচা মরিচ হিলি বাজারে এখন বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। সোমবার (১৭জুলাই) বিকেলে সরেজমিনে দেখা যায়, সপ্তাহের প্রথম দিন শনিবার হিলি বন্দরের পাইকারি বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২৩০ থেকে ২৪০ টাকা কেজিতে। আজ (সোমবার) সেই
বরিশালে মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে জেলেদের জালে ধরা পড়েছে এক কুমির। সোমবার সকাল ৮টার দিকে কুমিরটি ধরা পড়েছে বলে নাজিরপুর নৌ-পুলিশের পরিদর্শক প্রদীপ কুমার মিত্র জানিয়েছেন। তিনি বলেন, পাঙাস মাছ শিকারের জন্য মোটা সুতার বড় ফাঁসের জাল ফেলেছিল জেলেরা। এতে আটকে পড়ে কুমিরটি। তখন জেলেরা জাল টেনে কুমিটরকে তীরে নিয়ে আসেন। কুমিরটি লম্বায় সাড়ে ৫ ফুট হবে জানিয়ে তিনি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের তৈলটুপী গ্রামে রাতে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়। সোমবার (১৭জুলাই ) মধ্যরাতে ওই উপজেলার তৈলটুপী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে দেলোয়ার মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, সোমবার গভীররাতে ৮-১০ জনের একটি ডাকাত দল বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পরিবারের
বিসিসির সদ্য বিদায়ী মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং বরিশাল ক্লাবের সেক্রেটারীকে দায়িত্ব পালনে কেন নিষেধাজ্ঞা জারী করা হবে না তা জানতে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। নোটিশ প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে তাদের ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ব রিশাল ক্লাবের এক সদস্যের দায়ের করা মামলার শুনানী শেষে সোমবার বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক হাসিবুল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাজীপুর থেকে বিশ্ববিদ্যালয়ে আসার সময় উল্কা-৩ বাসের ড্রাইভার এর সাথে সকাল ৭ টা ৩০ এ বনানী সিগনালে কথা কাটাকাটি হলে মহাখালী টার্মিলানের সামনে বিশ্ববিদ্যালয়ের বাসে অতর্কিত হামলা করে সৌখিন বাসের স্টাফ ও কন্ডাক্টর। হাতে রড ও লাঠি নিয়ে মারধর ড্রাইভারকে মারধর করতে আসলে শিক্ষার্থীরা প্রতিরোধ করার চেষ্টা করে এবং ঘটনার শিকার হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী গুরুতরভাবে আহত
পটুয়াখালীর কলাপাড়ায় আরপিসিএল ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে বেতন ভাতার দাবীতে বাঙ্গালী শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় শ্রমিকদের হামলায় নিরাপত্তা কর্মী সহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে । ভাংচুর করা হয়েছে অফিস সহ একাধিক যানবাহন। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শ্রমিক ওবায়দুল, শাহীন মোল্লা, নিরপত্তা গার্ড রাকিবুল ও জিদানকে উন্নত চিকিৎসার
কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক দিনাজপুরের হাকিমপুর হিলিতে দ্বিতীয় দিনের মতো চাকুরী জাতীয়করণের দাবিতে মাধ্যমিক পর্যায়ের বেসরকারি স্কুল শিক্ষকগণ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন করায় শ্রেণী কক্ষে তালা ঝুলতে দেখা গেছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থীরা। সোমবার (১৭ জুলাই) সাড়ে দশটায় উপজেলার বাওনা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে গিয়ে সরজমিনে দেখা যায়, জাতীয় পতাকা লাঠির মাথায় বাতাসে দোল খাচ্ছে। খোলা রয়েছে প্রধান
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। সোমবার (১৭ জুলাই) ভোটগ্রহণ শেষে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা উল্লেখ করেন। আরাফাত বলেন, ভোট শেষ হওয়ার আগে এমন ঘটনার কোনো প্রয়োজন ছিল না। আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ১২ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন। এ সময় তিনি ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে বলেও মন্তব্য করেন। সোমবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভোট শেষে সারাদিনের সার্বিক পরিবেশ নিয়ে মো. আলমগীর বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। এ পর্যন্ত কোনো
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। সোমবার (১৭ জুলাই) নির্বাচন ভবনে ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা জানান। ইসি আলমগীর বলেন, একজন স্বতন্ত্র প্রার্থী তার সমর্থকদের নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে প্রবেশ করতে চেয়েছিলেন। তার সঙ্গে ৭০ জনের মতো ইউটিউবার
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রাহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১৬টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত নৌকা প্রতীকে ৩২০৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম) একতারা প্রতীকে পেয়েছেন ৬৩৮ ভোট। আর জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান লাঙল প্রতীকে পেয়েছেন ১৬৩