ঝালকাঠিতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পুকুরে পড়ে যায়। এ ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২২ জুলাই) সকালের দিকে এ ঘটনা ঘটে। বিস্তারিত আসছে...
জিকির না করার শাস্তি মারাত্মক। জিকির না করা ব্যক্তিদের আল্লাহ তাআলা দুই ধরণের শাস্তি দেবেন। যে/যারা জিকির থেকে নিজেদের বিরত রাখবে, আল্লাহর জিকির করবে না; আল্লাহ তাআলা দুনিয়া ও পরকালে তাদের দুই ধরণের শাস্তি দেবেন। যে কারণে বেশি বেশি জিকির করা জরুরি। কিন্তু জিকির থেকে বিরত থাকা ব্যক্তিদের শাস্তি কী হবে? আল্লাহ তাআলা সুরা ত্বহার ১২০নং আয়াতে এ বিষয়টি সুস্পষ্টভাবে তুলে
পবিত্র আশুরা উপলক্ষে পাক পাঞ্জাতন পরিষদ বরিশালের প্রস্তুতি সভা ও নিশান উত্তোলন করা হয়েছে। পরিষদের সভাপতি বাদশা ফকিরের সভাপতিত্বে বুধবার রাতে নগরীর কাউনিয়ায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৯ জুলাই পবিত্র আশুরা পালনের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় পশ্চিম কাউনিয়া মরকখোলা পোল চত্বর থেকে একটি শোক র্যালি বের করা হবে। দুপুরে দোয়া মোনাজাত ও তবারক
বাণিজ্যের প্রসারের পাশাপাশি ডলারের বিকল্প মুদ্রায় লেনদেন করতে বাংলাদেশে শাখা খুলতে চায় রাশিয়ার সর্ববৃহৎ আর্থিক ঋণদাতা প্রতিষ্ঠান এসবার ব্যাংক। এ লক্ষ্যে ইতোমধ্যেই ব্যাংকটির একটি প্রতিনিধি দল ঢাকায় সফর করে কেন্দ্রীয় ব্যাংক প্রতিনিধিদের সঙ্গে আলোচনাও করেছে। ব্যাংকটি (এসবার) জানিয়েছে, পশ্চিমা দেশগুলোর নানান নিষেধাজ্ঞার মাঝে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে এশিয়া অঞ্চলের ওপর নজর দিচ্ছেন রুশ ব্যবসায়ীরা। যেহেতু বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক রয়েছে,
২১ জুলাইয়ের সভা শুরু হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে এক সশস্ত্র ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার বেলা সাড়ে দশটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে থেকে এক সশস্ত্র ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছে ভোজালি-সহ একাধিক অস্ত্র পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, পুলিশের বোর্ড লাগানো একটি গাড়ি নিয়ে শুক্রবার সকাল থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির খুব কাছে অপেক্ষা করছিল সে। আটক
টেকনাফে অভিযান চালিয়ে ৩৮৮ ক্যান বিয়ার এবং ৭৬ বোতল বিদেশী মদ জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার (২১ জুলাই) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ থানাধীন নাফ নদী সংলগ্ন বরইতলী এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক একটি বিশেষ
পটুয়াখালীর কলাপাড়ায় মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃপ্তি রানী ভৌমিক তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী ও ষড়যন্ত্রের শিকার এমন দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে তৃপ্তি রানী ভৌমিক তার লিখিত বক্তব্যে বলেন, আমার বড় চাচা প্রফুল্ল মন ভৌমিক একজন শহীদ মুক্তিযোদ্ধা। আমার বাবা
ঠাকুরগাঁওয়ে সড়ক জনপদ বিভাগের কাজে অনিয়ম যেন এখন নিয়মে পরিনত হয়েছে। গেল কয়েকদিন আগে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া এলাকায় রাস্তার কাজে অনিয়মের অভিযোগ উঠে স্থানীয় ঠিকাদার জামাল হোসেনের বিরুদ্ধে। অনিয়মের পরেও ওই ঠিকাদার বিরুদ্ধে সড়ক জনপদ বিভাগ কর্তৃপক্ষ তেমন কোন ব্যবস্থা নেননি। ফলে এবার ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা সদরের বিসিক শিল্পনগরী এলাকা থেকে রুহিয়া পর্যন্ত সড়ক সংস্কার কাজের শুরুতেই অনিয়ম করতে
জয়পুরহাটের পাঁচবিবিতে গরুর ল্যাম্পি স্কিন বা এলএসডি নামের একটি ভাইরাস জনিত রোগের ব্যাপক সংক্রমন দেখা দিয়েছে। এ রোগে প্রতিদিন উপজেলার কোথাও না কোথাও মারা যাচ্ছে গরুও বাছুর। ফলে দিশাহারা হয়ে পড়েছে কৃষক ও খামারীরা। কৃষকদের অভিযোগ টাকা দিয়েও মিলছে না এ রোগের সু-চিকিৎসা। আর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বলছেন, এ রোগের সরকারী ভাবে কোন ভ্যাকসিন না থাকায় বিকল্প ব্যবস্থার মাধ্যমে আক্রান্ত
পটুয়াখালীর কলাপাড়ায় আরপিসিএল তাপ বিদ্যুৎ কেন্দ্রে হামলা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ শ্রমিকের নামে মামলা দায়ের করেছে আরপওসিএল কতৃপক্ষ। গতকাল (বৃহস্পতিবার) রাত সাড়ে এগারোটায় আরপিসিএল এর এ্যাডমিন বিভাগের ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় এ মামলা দায়ের করেন। এ ঘটনায় শুক্রবার ভোররাতে শিমুল দাস (২৬) ও মাহিনুর খালাসী (৩৪) নামের দুই শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। মামলা সূত্রে জানাগেছে, গত
খাদ্য শস্য ভরপুর দেশের উত্তরের জেলা দিনাজপুর। দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার শ্রমিক ও কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন সোনালি ফসল আমনে চারা রোপণে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় বীজতলার কোন ক্ষতি হয়নি বলে জানান কৃষক। চলতি মওসুমের বৃষ্টির পানিকে কাজে লাগিয়ে চারা রোপণের কাজ চালিয়ে যাচ্ছেন এ এলাকার কৃষকরা। গত এক সপ্তাহ টানা বৃষ্টি না হওয়ায় অনেক জমির পানি শুকিয়ে যাওয়ায়
ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ মানেই উত্তেজনাপূর্ণ লড়াই। সহসা-ই দুদলের মুখোমুখি হওয়ার সুযোগ না মেলায় পাকিস্তানের জায়গায় স্থানান্তরিত হয়েছে বাংলাদেশের নাম! কয়েক বছর ধরে বাংলাদেশ-ভারতের ম্যাচেও নানা কারণে দারুণ এক উদ্দীপনা কাজ করে আসছে। তবে দুই দলের ম্যাচ মানেই যেন বিতর্ক পিছু ছাড়ে না! ইমার্জিং এশিয়া কাপে সেমিফাইনালের ১৪তম ওভারে ভারতীয় ব্যাটারকে স্টাম্পিং আউটের সিদ্ধান্ত নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তবে
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি পার্বত্য গ্রামে ব্যাপক এক ভূমিধসে ১৬ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ অবস্থায় আছেন অন্তত ১৪০ জন মানুষ। এছাড়া গত কয়েক ঘণ্টার তৎপরতায় ঘটনাস্থল থেকে ১০৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাজধানী মুম্বাই প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত ছোট সেই পার্বত্য পল্লীটির নাম ইরশালওয়াদি। তুমুল বৃষ্টির মধ্যে বৃহস্পতিবার মধ্যরাতে এই ভূমিধস ঘটে। ঘটনার পর অল্প
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার পদত্যাগ মানে সংবিধানের চরম লঙ্ঘন, আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না। শুক্রবার (২১ জুলাই) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় এ সব বলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন হবে আমাদের নিয়মে, সংবিধানে যেভাবে লেখা আছে। এর বাইরে কারো চক্রান্তমূলক অভিলাষ বাস্তবায়ন হতে দেবে না
বরিশাল মহানগর শ্রমিক লীগের নতুন কমিটি গঠন ও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবির পৃথক কর্মসূচি চলাকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার সকালে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। দুপুর দেড়টা পর্যন্ত ওই এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে। এসময় প্রায় ঘন্টাব্যাপী বরিশাল
রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে ইউক্রেন দেশটিতে মার্কিন ক্লাস্টার বোমা ব্যবহার করছে।হোয়াইট হাউস বিষয়টি নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।ন্যাশনাল সিকিউরিটির মুখপাত্র জন কিরবি বলেছেন, ইউক্রেনীয় সেনারা মার্কিন ক্লাস্টার বোমা রাশিয়ার প্রতিরক্ষামূলক অবস্থান এবং অপারেশনে ‘কার্যকরভাবে’ ব্যবহার করছে। ক্লাস্টার বা গুচ্ছ বোমা হলো একটি বড় বোমার মধ্যে অসংখ্য ছোট ছোট বোমা (বম্বলেট), যা বৃহৎ এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাতে পারে। এক্ষেত্রে
মাদারীপুরে ফুটবল খেলার বিরোধকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মস্তফাপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজ মাঠে ফুটবল খেলছিল স্থানীয় যুবকরা। এসময় বড় মেহের এলাকার বাচ্চু খলিফার ছেলে শাওন খলিফার সাথে হাতাহাতির ঘটনা ঘটে পাশের
ঢাকার বাজারে সবজি ও মুরগির দাম কমেছে। অপরিবর্তিত আছে অন্য সব পণ্যের দাম।শুক্রবার (২১ জুলাই) সকালে রাজধানীর মিরপুরের বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।মিরপুর ১, ৬ ও ১১ নম্বরের বাজারে লাউ আকার ভেদে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। শসা প্রতি কেজি ৭০-৮০; লম্বা ও গোল বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় টমেটো ২৪০; করলার কেজি ৬০-৭০ টাকা। চাল কুমড়া প্রতিটি ৬০
রাজধানীর শাহজাহানপুরে অলিউল্লাহ রুবেল (৩৬) নামে যুবলীগের কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার (২০ জুলাই) দিবাগত রাতে গুলবাগ জোয়ারদার লেনে বাসার পাশে রাস্তায় এই ঘটনা ঘটে।রাজনীতির পাশাপাশি নিহত অলিউল্লাহ রুবেল (৩৬) এলাকায় ইন্টারনেট ও ডিমের ব্যবসা করতেন। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে জোয়ারদার লেনের ১৫৩/এ নম্বর বাসায় ভাড়া থাকতেন তিনি। তার বাবার নাম শেখ নবী উল্লাহ খোকন। শান্তিবাগে তাদের নিজেদের
আল্লাহ তাআলা চান যে, বান্দা তার ইবাদত করুক। তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুক। কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করুক। এ জন্যই তিনি যুগে যুগে সত্য দ্বীনসহ নবি-রাসুল পাঠিয়েছেন। যারা কোরআন-সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করবেন, আল্লাহ তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবেন। যার একটি হলো ‘আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা।’ এতে মহান আল্লাহও তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবেন। যে ব্যক্তি আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করবে,
'আজকের বিনিয়োগ আগামীর সমৃদ্ধি' এই শ্লোগানকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় রূপায়ণ ভুঁইয়া এম্পোরিয়ামে তিন দিন ব্যাপী বিক্রয় মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশের রূপায়ণ ভুঁইয়া এম্পোরিয়াম কমার্শিয়াল স্পেস এক্সপো-২০২৩ এর উদ্বোধন করা হয়। এই মেলা চলবে ২০ জুলাই থেকে আগামী ২২ জুলাই পর্যন্ত। এ সময় ফিতা কেটে এর উদ্বোধন করেন রূপায়ণ
মাতৃহারা দুই অবুঝ শিশু মরিয়ম-নূর। জীবনের ১৮টি মাস কাটাতে হয় তাদের তালাবদ্ধ ঘরেই। বরিশালের সেই অসহায় শিশুর দায়িত্ব নিতে এবার ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি আগ্রহ প্রকাশ করেছেন। এ দুই শিশু সন্তানের বাবা রনি সিকদার ফিরোজ। জীবিকার তাড়নায় সকালে একটি ঘরে তালাবদ্ধ করে কাজে চলে যান তিনি। দীর্ঘ দেড় বছর ধরে এমনিভাবে মানুষ করছেন সন্তানদের। পেশায় রিকশা চালক হওয়ায় আর কোনো উপায়ও
গিনেস বুকে নাম তুলে কৃতিত্ব স্থাপন করতে চেয়েছিলেন। কিন্তু তা করতে গিয়ে গিয়ে আংশিক দৃষ্টিশক্তি হারালেন নাইজেরিয়ার এক যুবক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন অনুসারে টেম্বু এবেরে নামের নাইজেরিয়ার ওই যুবক গিনেস বুকে নাম তোলার জন্য সাত দিন একটানা কেঁদে যাচ্ছিলেন। জোর করে চোখে পানি আনার জন্য নানারকম কলাকৌশলও করেছিলেন। আর তা করতে গিয়েই হঠাৎ ওই যুবক টের পান তিনি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, যতই স্যাংশন আসুক না কেন, র্যাব কারও রক্তচক্ষুকে ভয় পায় না। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়ায় র্যাব আয়োজিত মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন। র্যাব মহাপরিচালক বলেন, র্যাব এখন মানুষের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে পরিচিত। এই দেশের কোথাও কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে লুকিয়ে বেঁচে থাকার