রাজশাহী অঞ্চলের আবহাওয়া এবার আমের জন্য ভালো ছিল। ঝড়, শিলাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ তেমন না-থাকায় আমের উৎপাদন হয়েছে ভালো। এ জন্য জাতভেদে কিছু আমের দাম ছিল কম। তারপরও কৃষি বিভাগের আশা, আমের রাজ্যে অর্থনীতিতে আম থেকেই এবার যোগ হবে প্রায় সাত হাজার কোটি টাকা। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে আড়াই থেকে তিন হাজার কোটি টাকা, রাজশাহীতে প্রায় দেড় হাজার কোটি টাকা, নওগাঁয় প্রায়
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪২ জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৯ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩ জন। শনিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে
আমাদের সেনাবাহিনীর ওপর জনগণের আস্থা ও ভরসা রয়েছে। জনগণের আস্থা না থাকলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা যায় না। শনিবার (২২ জুলাই) সেনাকুঞ্জে সেনা নির্বাচন বোর্ড (প্রথম পর্যায়) ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী যেকোনো দুর্যোগে জনগণের পাশে থেকে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। সবসময় দেশের এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডেও সেনাবাহিনী সরাসরি সম্পৃক্ত থাকে। অবকাঠামো
৩১ লাখ টাকা বিদ্যুৎ বিল বাকি থাকায় পদ্মা সেতুর ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরসহ ফ্লাইওভারগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। ৬ জুন থেকে ইন্টারচেঞ্জ এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কের ভাঙ্গা উপজেলার ইন্টারচেঞ্জের ভাঙ্গা গোলচত্বর, বগাইল ওভারব্রিজ ও মালিগ্রাম ওভারব্রিজে প্রায় দেড় মাস বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বকেয়া বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। ফলে ওই
আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের একদফা দাবিতে এ সমাবেশে ডাক দেয়া হয়। শনিবার (২২ জুলাই) রাজধানীর সেহারাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশে এই ঘোষণা দেস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত এই সমাবেশের সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। মির্জা
ঝিনাইদহের শৈলকুপার একটি সেচ খাল থেকে ইদ্রিস আলী (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ জুলাই ) সকালে ভগবাননগর গ্রামের একটি সেচ খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। ইদ্রিস আলী ওই গ্রামের সানারুদ্দীন মন্ডলের ছেলে। এর আগে তার মা ও তিন ভাই শহিদুল, আব্দুস সাত্তার ও সিদ্দিক হোসেন একই ভাবে মৃত্যুবরণ করেন। তার আরেক ভাই আব্দুর রশিদও কাঁপুনী
পটুয়াখালীর কলাপাড়ায় ২৫ জন দুরারোগ্য ব্যাধি আক্রান্ত, দুঃস্থ, অসহায় মানুষ পেল ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার অনুদানের চেক। শনিবার সকাল ১১ টায় কলাপাড়া উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অসুস্থ এসব মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব। কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিব বলেন, 'মানবতার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং মোংলা উপজেলা পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাবেক সভাপতি, আলহাজ্ব ইদ্রীস আলী ইজারাদার স্থানীয় আ'লীগ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়সভা করেন। শনিবার (২২ জুলাই) সকাল ১১টায় পৌর আ'লীগের কার্যালয়ে মতবিনিময়কালে তিনি বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে এবং
জননেত্রী শেখ হাসিনার আলোকবর্তি দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগকে একত্রিত হয়ে জেগে উঠতে হবে। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে পৃথিবীর কোন শক্তি নাই আওয়ামী লীগকে ব্যাহত করার। আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না, আমরা শান্তিতে বিশ্বাস করি। যতই ষড়যন্ত্র হোক আর যতই চক্রান্ত হোক বাংলাদেশ আওয়ামী লীগ একত্রিত হয়ে দাঁড়াবে বলে মন্তব্য
পর্যটন নগরী কুয়াকাটায় আবাসিক হোটেল আল-হেরার তিনতলায় জামাত-শিবিরের বহিরাগত একটি গ্রæপের নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক চলাকালে পুলিশের অভিযানে ১১ জামাত শিবিরের সদস্যকে আটক হয়েছে। আটককৃতরা হলেন ফরিদুল হক (৫৬), মোজাম্মেল হক (৭৫), ফারুক হোসেন (৫৭), আজিজুর রহমান (৩৮), হান্নান (৫০), আরিফ হোসেন হাওলাদার (২৪), জাহিদুল ইসলাম (৪৬), রফিকুল ইসলাম (৫৪), এনামুল হক সরদার (৩৭), আব্দুল হালিম হাওলাদার (৬৪), হারুন-অর-রশীদ (৫৭)।
"মা" এক অক্ষরের একটি শব্দ। পৃথিবীতে মা এর সাথে কারো তুলনা করা যায় না। কিন্তু সেই জনমদুখিনী মা ও বাবা বাড়ি থেকে বের করে দেওয়া, রাস্তায় ফেলে আসা, বনে জঙ্গলে ও নদীতে ফেলে দেওয়ার ঘটনা ফেসবুকে ও পত্রিকায় পাতায় অলৌকিক বা নতুন কিছু নয়। যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছেন সেই মা কে ছেলে এবং ছেলের বউ
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের লক্ষ্মীখোলা কমিউনিটি ক্লিনিক খুবই ঝুঁকিপূর্ণ ও জ্বরাজীর্ণ ভবনে পরিচালনা করা হচ্ছে। ফলে সেবাদানকারী ও সেবা গ্রহিতারা ঝুঁকির মধ্যে থেকে ক্লিনিক পরিচালনা ও সেবা গ্রহন করে আসছে ফলশ্রুতিতে যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা। ক্লিনিকের অবস্থা এতটাই শোচনীয় যে, বৃষ্টি হলেই ছাঁদ চুইয়ে পানি পড়ে, বিদ্যুৎ সংযোগ নেই, সুপেয় পানি ও শৌচাগারের ব্যবস্থা নেই। প্রাণের ঝুকি নিয়ে ঘরের
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে সাপের কামড়ে আকাশ (২১) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। গতরাতে (২১শে জুলাই শুক্রবার) আনুমানিক সাড়ে ১২টার দিকে বিষধর একটি সাপে কামড় দেয় আকাশকে। ঝাড়ফুঁক দিয়ে কাজ নাহলে পরে কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কলেজ ছাত্র আকাশ করমদী গ্রামের কুমার পাড়ার রহিদুল ইসলামের ছেলে ও স্থানীয় করমদী ডিগ্রি কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র। আকাশের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেননা। ভিসা নীতি তাকে ভয় দেখিয়েছে। নিষেধাজ্ঞা করে তাকে ভয় দেখিয়েছে। শেখ হাসিনা বললেন আমি শেখ মুজিবের কন্যা আমাকে ভয়ে দেখিয়ে কোন লাভ নেই। যত ভয়, হুমকি আসুক বঙ্গবন্ধুর কন্যা মাথা নত করবেনা, মাথা নত করতে পারেনা। শনিবার (২২ জুলাই) বিকেল
নাটোরের লালপুরে শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র সাধারন জনগনের মাঝে তুলে ধরতে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করেছে আওয়ামী লীগ। শুক্রবার (২১ জুলাই) বিকেলে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নরে দিলালপুর হাসন মোড়ে ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এই উঠন বৈঠক অনুষ্ঠিত হয়। দিলালপুর-রায়পুর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ
বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের পাশে "বাসার স্মৃতি" নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ ঘটনায় হুহু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এ পর্যন্ত সেখান থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিমজ্জিত গাড়িটি রেকার দিয়ে উপরে তুলেছে
ঢাকাসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতির অবনতি হলেও এখনো জনস্বাস্থ্যবিষয়ক হেলথ ইমারজেন্সি বা জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণার সময় আসেনি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ঢাকাসহ ৬০টি জেলায় ডেঙ্গু ছড়িয়েছে। তবে এমন পরিস্থিতি এখনো হয়নি যে আমরা হাসপাতালে রোগীদের সিট দিতে পারছি না, ওষুধ দিতে পারছি না। এখনো ডেঙ্গুরোগীর সংখ্যা আমাদের নিয়ন্ত্রণে।শনিবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর
আন্দোলনে ব্যর্থ বিএনপি নির্বাচনেও ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার (২২ জুলাই) দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ আমাদের প্রধান শত্রু। আর এ দুইয়ের বিশ্বস্ত ঠিকানা বিএনপি।’তিন বলেন, ‘আমাদের অস্তিত্বের লড়াই চলছে। আপনারা প্রস্তুত
ভারতের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের সামনে হাতছানি ছিল ইতিহাস গড়ার। ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে নিয়ে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই শনিবার (২২ জুলাই) মাঠে নামে টিম টাইগ্রেস।টসে জিতে ব্যাট করতে নেমে ইতিহাস রচনার শক্ত ভীত গড়ে রাখলো বাংলাদেশ। ফারজানা হক পিংকির ঐতিহাসিক সেঞ্চুরিতে ৪ উইকেটের খরচায় স্কোরবোর্ডে ২২৩ রান তুলেছে স্বাগতিকরা। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট
সরকার পতনের এক দফা দাবি আদায়ের আন্দোলনে ইতোমধ্যে দুই দিনের পদযাত্রা কর্মসূচি পালন করেছেন বিএনপিসহ যুগপৎ আন্দোলনের সমমনা রাজনৈতিক দলগুলো।প্রথম ধাপের কর্মসূচি শেষে দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসেছিলেন বিএনপি নেতৃত্বাধীন আন্দোলনকারী জোটের লিয়াজোঁ কমিটি। বৈঠক সূত্রে জানা যায়, পদযাত্রার পর এবার মহাসমাবেশের ঘোষণা আসতে পারে। চলতি মাসেই ঢাকায় মহাসমাবেশ করার প্রস্তুতি রয়েছে।শনিবার (২২ জুলাই) ঢাকায় তারুণ্যের সমাবেশ থেকে বিএনপি
ঝালকাঠি সদরের ছত্রকন্দায় যাত্রীবাহী বাস পুকুরে পড়ায় ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। শনিবার (২২ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সানি। তিনি বলেন, এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ আমরা পেয়েছি। এছাড়া আহত অবস্থায় ১৭ জন ভর্তি আছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার আপডেট মুহূর্তে মুহূর্তে পরিবর্তন
তিনি প্রথমবারেরমত যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে নামবেন। দর্শকরা উদগ্রীব হয়ে থাকবে না, তা তো হতে পারে না। তবে ফ্লোরিডার ফোর্ট লডারডেল স্টেডিয়ামে ধারণক্ষমতা যে খুবই সীমিত! মাত্র ২০ হাজার ৫১২জন। যে কারণে মেসির অভিষেক ম্যাচ সরাসরি দেখার টিকিটের দাম আকাশ ছুঁয়েছিলো। বাধ্য হয়ে ফুটবলপ্রেমীদের অবস্থান নিতে হয়েছে টিভির সামনে; কিন্তু একি! জেরার্ডো (টাটা) মার্টিনো মেসিকে শুরুর একাদশেই রাখেননি। ক্রুজ আজুলের বিপক্ষে শুক্রবার
বিশ্বের অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।শুক্রবার (২১ জুলাই) মশাবাহিত এবং ভাইরাসজনিত এ রোগটি নিয়ে সতর্ক করেছে সংস্থাটি। জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা দেন ডাব্লিউএইচওর গ্রীষ্মমণ্ডলীয় রোগের ইউনিট প্রধান রমন ভেলাউধন জেনেভায়।সেখানে তিনি বলেন, ২০০০-২০২২ সালের মধ্যে ডেঙ্গুর রোগীর সংখ্যা আটগুণ বৃদ্ধি রেকর্ড করেছে ডাব্লিউএইচও। এ সময়ের মধ্যে আক্রান্তের সংখ্যা পাঁচ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্রমবর্ধমান অস্থিতিশীলতার এই সময়ে ভবিষ্যতের ধকল মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়ের মধ্যে দুর্বলদের জন্য সহনশীলতা তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতা আবশ্যক। শুক্রবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে (জিসিআরজি) ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করে বক্তৃতাকালে এসব কথা বলেন। চলমান ইউক্রেন যুদ্ধ অবসানের জরুরি প্রয়োজনীয়তার ওপর আবারও জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রলম্বিত যুদ্ধ এবং আরোপিত নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বিশ্বকে অস্থিতিশীল করে