ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে সোমবার (১৮ সেপ্টেম্বর) থেকে বাস চলাচল করবে। প্রাথমিকভাবে ৮টি বাস দিয়ে এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিআরটিসি।বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান তাজুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তিনটি ডিপো থেকে ৮টি বাস চলবে। তবে, এগুলো একটি ডিপো থেকে নিয়ন্ত্রণ করা হবে। আপাতত এক্সপ্রেসওয়ের দুই প্রান্ত থেকে ওঠা-নামা করতে পারবেন যাত্রীরা। উত্তরার
নরসিংদীর শিবপুরে মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন আর আহত হয়েছেন দুজন।শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারী।আহতরা হলেন- মাদারীপুর জেলার কুতুবপুর থানার শিবচরের হাসিনা বেগম (৩৯) এবং সানজিদা বেগম (১৯)। তাদের নরসিংদী
নোয়াখালীর কবিরহাটে চালকের গলা কেটে হত্যার চেষ্টা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।অটোরিকশা চালক মো. রুবেল (২৭) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পশ্চিম রাজুরগাঁয়ের মৃত দরবেশের ছেলে। অপরদিকে, আহমেদ সুলতান আহমেদ ওরফে ছোটন (২৯) একই উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূইয়ারহাট এলাকার মৃত মো. হানিফের ছেলে।শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১ টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মিয়াধন
দেশের সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ
ডেঙ্গু এখন সারাদেশেই ছড়িয়ে পড়েছে। এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ইতোমধ্যেই ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। সেপ্টেম্বরের ১৫ দিনেই ডেঙ্গুতে ১৯৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ১৫৬ জন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জনই ঢাকার বাইরের। এ
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা ত্যাগ করেন তিনি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিঙ্গাপুর গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সকাল
আল্লাহ তাআলা যখন নবিজিকে (সা.) তার আত্মীয়দের ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়ে আয়াত অবতীর্ণ করলেন, وَ اَنۡذِرۡ عَشِیۡرَتَکَ الۡاَقۡرَبِیۡنَ তুমি তোমার নিকটাত্মীয়দের সতর্ক কর। (সুরা শুআরা: ২১৪) তখন নবিজি (সা.) হাশেমি গোত্রকে দাওয়াত দিলেন। নবিজির দাওয়াতে নবিজির আপন চাচারা অর্থাৎ আব্দুল মুত্তালিবের সন্তানরাসহ হাশেমী গোত্রের ৪৫ জন ব্যক্তি উপস্থিত হলো। ওই জমায়েতে কাউকে কথা বলার সুযোগ না দিয়ে আবু লাহাব বললো, এখানে যারা
পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছে হারায় স্বপ্ন আগেই ভেঙে গিয়েছিল বাংলাদেশ দলের। এশিয়া কাপের ফাইনালে খেলার সুবর্ণ সুযোগ থাকলেও, ব্যাটারদের ব্যর্থতায় বিদায় আগেই হয়ে গিয়েছিল। তবে নিয়মরক্ষার ম্যাচে ফাইনালিস্ট ভারতকে হারিয়ে সান্ত্বনার জয় পেল সাকিব বাহিনী। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৬৫ রান তোলে বাংলাদেশ।
প্রথমবারের মতো ইলেকট্রিক সাইকেল ভারতের বাজারে নিয়ে এসেছে টাটা মটোর্স। এটি ঘণ্টায় প্রায় ২১ কিলোমিটার গতিতে দৌড়াবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে নতুন প্রযুক্তির সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার কর্মযজ্ঞ শুরু করেছে টাটা। বিশেষ এই কারণটি মাথায় রেখে সবাইকে অবাক করে দিয়ে কোম্পানিটির সহযোগী সংস্থা স্ট্রাইডার এবং কন্টিনো গ্যালাকটিক মিলিতভাবে এই বাই-সাইকেল লঞ্চ করেছে। সংস্থাটি এই সিরিজে সর্বমোট ৪টি
প্রায় পাঁচ বছর পর সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এই নির্মাতার ‘দশম অবতার’ সিনেমায় কাজ করবেন জয়া। ইতোমধ্যেই শুটিংয়ের অংশ শেষ হয়েছে। এখন চলছে ডাবিংয়ের কাজ। কেমন ছিল সেই অভিজ্ঞতা, সে বিষয়েই কথা বলেছেন অভিনেত্রী। জয়ার বলেন, প্যাশনের জায়গা থেকে সৃজিতের মধ্যে পরিবর্তন দেখিনি। ভালো শটের জন্য যেমন নিষ্ঠুর ছিল, ওরকমই আছে। কাজের প্রতি ভালোবাসা থাকলে
আজই অভিষেক হয়েছে আন্তর্জাতিক আঙিনায়। নিজের দ্বিতীয় বলে উইকেট নিলেন রোহিত শর্মার মতো ব্যাটারের। এরপর তিলক ভার্মা পরাস্ত হলেন দুর্দান্ত এক ডেলিভারিতে। বল ছেড়ে দিয়ে বোল্ড হলেন তিলক। তানজিম হাসান সাকিবের জন্য এর চেয়ে সুন্দর শুরু আর কী হতে পারতো! প্রথম ওভারের দ্বিতীয় রোহিত শর্মা (০) ড্রাইভ খেলতে গিয়ে ধরা পড়েছেন কভার পয়েন্টে। এরপর তানজিম সাকিব নিজের পরের ওভারে বোল্ড করেছেন
কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনের অপরাধ রয়েছে কিনা সেটিও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও সেন্ট্রাল স্টোরেজ ডিপোর (সিএসডি) নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন সবার জন্য সমান। আইন অমান্যকারী জনপ্রতিনিধি কিংবা পুলিশ যে-ই হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে।
ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে প্রবেশ করে পুলিশ ছাত্রদলের সভাপতি কায়েসসহ অন্যান্য নেতাকর্মীদের মারধর করার ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতারা। এসময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন অভিযোগ করে বলেন, তারুণ্যের রোড মার্চ প্রস্তুতি সভা উপলক্ষে সরকারের পদত্যাগের দাবিতে জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কায়েস এর নেতৃত্বে অন্যান্য
অবশেষে বদলী হলেন ঝালকাঠি ট্রাফিক পুলিশের বিতর্কিত পরিদর্শক (টিআই) হাবিব। বৃহস্পতিবার এ আদেশ সম্পন্ন হলেও শুক্রবার ঝালকাঠি ট্রাফিক পুলিশের দায়িত্ব থেকে তাকে সড়িয়ে নেয়া হয়।জেলা পুলিশের ডি-ষ্টোরের দায়িত্বে ন্যাস্ত করে তাকে ঝালকাঠি পুলিশ লাইনে নেয়া হয়েছে। ঝালকাঠি পরিবহন সেক্টরে দীর্ঘদিনধরে মুর্তিমান আতংকের নাম ছিলো টিআই হাবিব। পুলিশের এই কর্মকর্তার বেপরোয়া চাঁদাবাজি ও হুমকি-ধামকিতে অতিষ্ট হয়ে পড়েছেলো পরিবহন ও মটরসাইকেল চালকরা। জেলার বিভিন্ন স্থানে
‘ফান্ড আওয়ার ফিউচার’ (আমাদের ভবিষ্যতের জন্য আর্থিক বিনিয়োগ করো) দাবিতে নোয়াখালীতে জলবায়ু ধর্মঘট হয়েছে। বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের সাতে একাত্মতা জানিয়ে এ কর্মসূচী পালন করে কয়েকটি সেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার সকাল ১০টায় একশনএইড এর সহযোগিতায় এক্টিভিস্টা, এসএইচবিও এবং নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স’সহ কয়েকটি সামাজিক সংগঠনের সেচ্ছাসেবীরা নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে।কর্মসূচিতে বক্তব্য রাখেন, এসএইচবিও এর সভাপতি ফাহিদা সুলতানা, সাইবার ওয়ারিয়র্সের সভাপতি সাইদুর
সাবেক উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের ছোট ছেলে আমান মমতাজ মওদুদের অষ্টম মৃত্যু বার্ষিকী আজ।শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষ্যে তার কবরে ফুলেল শ্রদ্ধা জানান স্বজনেরা। জিয়ারতের পর করা হয় দোয়া ও মাগফেরাত। মৃত্যুকালে তার বয়স ছিলো ৩৯ বছর। ১৯৭৬ সালের ১০ ই নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়ার পথে
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের গহীন পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে ‘অস্ত্র কারখানার’ সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান- র্যাব।এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের তেলখোলা পাইন্ন্যাসা গহীন পাহাড়ী এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল
সরকারের বিরুদ্ধে দেশি -বিদেশি যড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ‘বিএনপি জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ ও দেশবিরোধী ষড়যন্ত্রে’র প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ তিনি এ মন্তব্য করেন। হানিফ বলেন, যারা যড়যন্ত্র করছে তাদের বলব, এই সরকারের বিরুদ্ধে যড়যন্ত্র করে পতন ঘটানো যাবে না।
পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশীদের সঙ্গে ডিএমপির অপরাধ বিভাগের এডিসি সানজিদা আফরিন নিপার বিয়ের কথা অস্বীকার করেছেন সানজিদার বড় বোন হোসনে আরা কামনা। হোসনে আরা বলেন, ‘চলতি বছরের শুরুর দিকে সানজিদা ঢাকায় বদলি হয়। সাম্প্রতিক ঘটনায় এডিসি হারুনের সঙ্গে সানজিদার আগে বিয়ে হয়েছিল, পরে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে এমন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও
সন্ত্রাসী, চাঁদাবাজ ও প্রতারক কোন ব্যক্তিকে নয়, ক্লিন ইমেজের ব্যক্তিকে দলীয় মনোনয়ন প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশ। তিনি কালিকচ্ছ ইউপি আওয়ামীলীগের নির্বাহী কার্যকরী সদস্য, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সিনিয়র সহ- সভাপতি ও মানবিক সরাইল জে,বি প্রতিষ্ঠাতা ও সভাপতি দ্বাদশ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নৌকার মনোনয়ন
ঝালকাঠির সদর উপজেলায় খাল থেকে ময়ূরী আক্তার নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার নথুলল্লাবাদ ইউনিয়নের তেতুলতলা বাজার এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত কিশোরী ময়ূরী আক্তার (১৬) ওই এলাকার সৈয়দ আলী
ঝালকাঠির নলছিটিতে এক নারীর হারিয়ে যাওয়া স্বর্ণালংকার, টাকা সহ একটি ব্যাগ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান। রাতেই ওই নারীর উদ্ধার হওয়া মালামাল হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, বরিশাল বাকেরগঞ্জ উপজেলার বালীগ্রাম এলাকার আবুল হোসেন কাজীর স্ত্রী মোহসিনা আক্তার নলছিটির দরগাবাড়ী - শিমুলতলার রাস্তা দিয়ে অটোরিকশায় করে যাওয়ার
ঠাকুরগাঁওয়ে জাতীয়তাবাদী দল বিএনপির নেতা-কর্মীদের উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপির নেতা-কর্মীরা। শুক্রবার বিকালে পৌরশহরের জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়৷ সংবাদ সম্মেলন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন বলেন,আগামীকাল দিনাজপুরে তারুণ্যের রোডমার্চ কর্মসূচিকে ঘিরে প্রস্তুতি সভা শেষে দলীয় কার্যালয়ে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী অবস্থান করছিলেন৷ সে সময়ে পুলিশ কার্যালয়ের ভিতের ঢুকে অতর্কিত হামলা ও ভাঙচুর
দিনাজপুরের বিরামপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে ১৬ জন নেতা কর্মীকে আটক করেছে থানা পুলিশ।শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে পৌরসভার পূর্বপাড়া জামে মসজিদ থেকে মিছিল বের ঢাকা মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করলে ওই এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, জোতমাধব গ্রামের মোঃ জামিল হোসেন (৩৫), বুজুরুক গঙ্গাপুর চিরিরপাড়ার মোঃ আঃ মান্নান (৬৫), শ্যামনগর মোঃ মোজাফ্ফর রহমান (৭৩), খিয়ার