ঝালকাঠি ১০০ শয্যার সদর হাসপাতালে আল্টাসোনগ্রাম ও ডেঙ্গু পরিক্ষা করানো বন্ধ থাকায় অন্য ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে ডেঙ্গু টেষ্ট করে প্রতিনিয়ত ভর্তি হচ্ছে ডেঙ্গু রুগী তবে টাঙানো হচ্ছে না মশারী ঝুঁকিতে রয়েছে রুগীদের সাথে থাকা স্বজনরা। শনিবার রাতে ঝালকাঠি সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে দেখা যায় ভর্তিরত সকল রুগী মশারী ছাড়া বেডে সুয়ে আছে। মশারী বেডের পাশে থাকলেও টাঙানো নেই। এতে ঝুঁকিতে
সেবা উন্নতির দক্ষ রুপকার,উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার। এ স্লোগান কে সামনে রেখে মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে উদযাপিত হল জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩. দিবসটি উপলক্ষে আজ রবিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কার্যালয়ে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও
বরিশাল নগরের আবাসিক হোটেলের কক্ষে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালি মডেল থানার একটি বিশেষ অভিযানিক দল গোপান সংবাদের ভিত্তিতে নগরের ফলপট্টি এলাকার বিসমিল্লাহ আবাসিক হোটেলের পঞ্চম তলার ৫০৭ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে। অভিযানকালে এক হাজার ইয়াবাসহ পটুয়াখালীর
বাড়ীর আঙ্গীনায় গাছে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুফিয়া আক্তার (৬০) নামক এক ষাটোর্ধ নারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাঁচহার বড় বাড়ী গ্রামে। নিহত সুফিয়া আক্তার পাঁচহার বড় বাড়ী গ্রামের নূর উদ্দিনের স্ত্রী। স্থানীয় এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পাঁচহার বড় বাড়ী গ্রামে নুর উদ্দিনের পরিবারের সাথে বাড়ীর
বরিশালের হিজলা উপজেলায় অভিযান চলাকালে মুলাদী থানার পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। পাল্টা গুলি ছুড়ে পুলিশ। এ সময় ৭ সন্ত্রাসীকে গ্রেপ্তারে সক্ষম হয় মুলাদী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি পাইপগান, ৬টি কার্তুজ, ৩টি গুলির খোসা, ৩টি স্প্রিংযুক্ত এসএস স্টিলের চিকন রড, ৩টি লোহার তৈরি রামদা, ৪টি কিরিচ জব্দ করা হয়। গত শনিবার হিজলা থানার চরগৌরবদী
এশিয়া কাপের ফাইনালে মাত্র ৫০ রানেই থেমে গেল লঙ্কানদের ইনিংসের চাকা। ভারতের বিপক্ষে এটি তাদের সর্বনিম্ন রানে থেমে যাওয়ার নজির। এর আগে ভারতের বিপক্ষে লঙ্কানদের সর্বনিম্ন স্কোর ছিল ৭৩। রোববার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালের মঞ্চের শুরুতেই ছিল বৃষ্টির বাগড়া। টস হয়ে যাওয়ার পরও নির্ধারিতে সময়ে শুরু হয়নি খেলা। ৪০ মিনিট অপেক্ষার পর মাঠে গড়ায় ফাইনাল। তবে ব্যাট
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে তিনজন সাক্ষী আসবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।রোববার (১৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান। অ্যাটর্নি জেনারেল বলেন, নাইকো দুর্নীতি মামলায় ২০১৮ সালে বিদেশি সাক্ষী হাজির করতে অনুমতি চেয়ে আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি শেষে আদালত আজ
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্বাবনে স্থানীয় সরকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস পালন ও উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠান উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ,
দিনাজপুরে হিলি স্থলবন্দরের হিলি পানামা পোর্ট অভ্যান্তরে ভারত থেকে আমদানিকৃত খৈল বোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফেন্সিডিল, ফেয়ারডিল ও এ্যাম্পল ইনজেকশন উদ্ধার করেছে হিলি কাস্টমস। এসব মাদক পরিবহনের দায়ে ভারতীয় ট্রাক ও ট্রাকের চালক কৃষ্ণ রায়কে (৩৬) আটক মামলা দেখিয়ে হিলি পানামা পোর্ট কতৃপক্ষের হেফাজতে রেখেছে কাস্টমস। শনিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯ টার হিলি স্থলবন্দরের পানামা পোর্ট অভ্যন্তরে
দিনাজপুরের হিলিতে ৩ দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্ধোধন করা হয়েছে। রোববার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মেলার উদ্ধোধন করেন প্রধান অতিথি হাকিমপুর উপজেলা চেয়ারম্যান মো: হারুন-উর-রশিদ হারুন। পরে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,ভাইস চেয়ারম্যান মো: শাহিনুর রেজা,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: সোহরাব
সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার - এ প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় তিন দিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলা ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ চত্বর থেকে ১৭ সেপ্টেম্বর সকাল এগারোটায় একটি র্র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে মেলার স্টলের সামনে
ভারত-পাকিস্তান দ্বন্দ্বে মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ মাঠে গড়ানো নিয়েই ছিল শঙ্কা। অনিশ্চয়তার মাঝেই শেষমেশ হাইব্রিড মডেলে গত ৩১ আগস্ট পর্দা উঠেছিল টুর্নামেন্টটির। দেখতে দেখতে এবার পর্দা নামার দ্বারপ্রান্তে। শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। ফাইনাল ম্যাচের প্রতিপক্ষ দুই দলেই রয়েছে ইনজুরি সমস্যা। ম্যাচটির
ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে এ কম্পন অনুভূত হয়। সার্চ ইঞ্জিন গুগলের তথ্য বলছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে। এ কম্পনের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার
আগামী ৪ অক্টোবর থেকে নতুন ভিসা ফি কার্যকর হচ্ছে যুক্তরাজ্যে। বিভিন্ন দিক বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়ার পর ঘোষণাটি দিয়েছে ব্রিটিশ সরকার।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য জানিয়েছে, ফি বৃদ্ধির বিষয়টি আগে সংসদে পাস হতে হবে।শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি বিল দেশটির সংসদে উত্থাপন করা হয়।আগেই অবশ্য ভিসা ফি বাড়ানোর কথা বলেছিল যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী চলতি বছরের জুলাইয়ে এমন ইঙ্গিত দিয়ে
যান্ত্রিক ত্রুটির কারণে আবারও রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে।শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত প্রায় সাড়ে ৯টা থেকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ রয়েছে।এই নিয়ে গত নয় মাসে আট বার বন্ধ হল কেন্দ্রটির উৎপাদন।নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এবার কয়লা সংকট নয়, যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রটির। এ বিষয়ে জানতে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজীমকে
মার্কিন ডলার সংকটে চাপের মুখে বাংলাদেশের অর্থনীতি। ধারাবাহিকভাবে ডলারের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। ফলে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। সৃষ্টি হয়েছে উচ্চ মূল্যস্ফীতি। নিত্যপণ্যের বাড়তি ব্যয় মেটাতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতির চাপ কমাতে ডলারের দাম না বাড়িয়ে কমানোর পক্ষে মত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও
সিলেটে সড়ক দুর্ঘটনায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের সালুটিকরের পার্শ্ববর্তী ১০ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মো. ওবায়দুল্লাহ ইসহাক এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী এম. হাফিজুর রশীদ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,
শ্রীলঙ্কা বর্তমান চ্যাম্পিয়ন। দলটির দিকে তাকালে মনে হবে যেন কিছুই নেই। ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে বিশ্ব ক্রিকেটকে নিজেদের দিকে দৃষ্টি আকর্ষণ করাবে- এমন ক্রিকেটার দলটির মধ্যে নাই বললেই চলে; কিন্তু তারাই কি না দলীয় পারফরম্যান্সে অন্যদের চেয়ে সেরা। নিজেদের নিংড়ে দিতে মোটেও কার্পণ্য করে না। এ কারণে, এবারও এশিয়া কাপের ফাইনালে উঠে এসেছে লঙ্কানরা। আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানকে হারিয়েছে তারা। এবার ফাইনালে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ১০টার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গুলশাহানা (ঊর্মি) এ তথ্য নিশ্চিত করেছেন। লন্ডনে হিথ্রো বিমানবন্দরে চার ঘণ্টা যাত্রা বিরতির পর ফ্লাইটটি ১৭ সেপ্টেম্বর (নিউইয়র্ক সময়) রাত ১০টা ৫০
ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ১২ যাত্রীসহ ১৪ জন নিহত হয়েছেন।স্থানীয় সময় শনিবার (১৬ সেপ্টেম্বর) দেশটির অ্যামাজনাস রাজ্যে বিমনাটি বিধ্বস্ত হয়। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অ্যামাজনাসের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে বার্সেলোস প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুই ক্রু সদস্যেও ছিলেন। তবে, বিমানটিতে কতজন যাত্রী ছিলেন বা বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি।বিমান দুর্ঘটনায় গভীরভাবে দুঃখিত প্রকাশ করেছেন
রাবিআহ ইবনে কাব আসলামি (রা.) বলেন, আমি রাতে আল্লাহর রাসুলের (সা.) সাথে অবস্থান করতাম। তার ওজুর পানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস এনে দিতাম। একদিন তিনি আমাকে বললেন, তুমি আমার কাছে কিছু চাও। আমি বললাম, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তিনি বললেন, এ ছাড়া আর কিছু? আমি বললাম, এটাই আমি চাচ্ছি। তিনি বললেন, তাহলে বেশি বেশি সিজদা করে (নফল নামায
উন্নয়ন কাজের জন্য সর্বজনীন পেনশন স্কিম থেকে ঋণ নেবে সরকার। এর ফলে বিদেশ থেকে ঋণ গ্রহণের প্রবণতা কমবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, উন্নয়ন কাজে সরকার বৈদেশিক এবং অভ্যন্তরীণ বিভিন্ন উৎস থেকে ঋণ নেয়। পেনশন স্কিম চালুর ফলে ঋণ নেয়ার আরও একটি উৎস যোগ হয়েছে। এতে বিদেশ থেকে ঋণ নেয়া কমে আসবে। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত শিক্ষার্থীদের এক
২০২৩-২৪ সেশনে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। দ্বিতীয় ধাপে কত শিক্ষার্থী কলেজ পেয়েছেন তা এখনও জানায়নি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ দিন একই সঙ্গে প্রথম ধাপে নির্বাচিতদের মধ্যে মাইগ্রেশনের আবেদন করা শিক্ষার্থীরা কে কোন কলেজ পেয়েছেন তাও প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/)
দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সদস্যদের কার্যক্রমে গতি আনয়নে শনিবার বিকেলে পৌরসভার মোহনা আবাসিক এলাকার রোশন ভিলায় কার্যনির্বাহী ওই সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম শফিউদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম