দায়িত্ব পালনের প্রতিটি স্তরে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (৩ মে) বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি এই নির্দেশনা দেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এই প্রথম শুভেচ্ছা বিনিময় করেন তিনি। অনুষ্ঠানে দেয়া দিকনির্দেশনা মূলক ভাষণে রাষ্ট্রপতি বলেন, সরকারের আইন, বিধি-বিধান ও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারী
১৯৯টি সংস্থা নির্বাচন পর্যবেক্ষক হওয়ার জন্য আবেদন করেছে। এদের অধিকাংশই স্থানীয় পর্যায়ের সংস্থা বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনের (ইসি) সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক। বুধবার তিনি বলেন, বর্তমানে ১১৮টি সংস্থা নিবন্ধিত রয়েছে। এদের মেয়াদ শেষ হবে আগামী ১১ জুলাই। তাই নতুন করে নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে ১৯৯টি দেশীয় সংস্থা আবেদন করেছে। আর নির্ধারিত সময়ের পরে ১১টি সংস্থা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা বিরোধী, খুনী ও অগ্নি সন্ত্রাসীরা আবার তাতে আর কখনই ক্ষমতায় ফিরতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ওয়াশিংটনে রিজ কার্লটন হোটেলের হলরুমে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী প্রবাসীদের দেয়া এক নাগরিক সংবর্ধনায় এ আহ্বান জানান। তিনি বলেন, ‘খুনী, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধীরা যাতে আর কখনই ক্ষমতায় ফিরতে না পারে তা নিশ্চিত করুন।’ প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট বর্তমান সরকারকে
সরকারি উদ্যোগে ৬৫০ জন বাংলাদেশি প্রথম দফায় সুদান ছাড়ছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাংলাদেশিদের বহনকারী ১৩টি বাস আজ মঙ্গলবার দুপুরে রাজধানী খার্তুম ছেড়ে পোর্ট সুদানের উদ্দেশ্যে রওনা হয়েছে। এদিকে মঙ্গলবার দুপুরে যারা খার্তুম ছেড়েছেন তারা গত দুই সপ্তাহ ধরে সংঘাতের মধ্যে কার্যত অবরুদ্ধ ছিলেন। তাদের অনেকে ছিনতাই, লুটপাটের শিকার হয়েছেন। সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি আছে বলে ধারণা করা হয়। তবে এ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিলের পর এবার আয়কর রিটার্নে সম্পদ ও তথ্য গোপন করায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করা হয়েছে। দুদকের সমন্বিত গাজীপুর জেলা কার্যালয়ে মঙ্গলবার (২ মে)এ অভিযোগটি দায়ের করেন গাজীপুর সিটি নির্বাচনের গণফ্রন্ট মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তিনি অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। অভিযোগে বলা
পিরোজপুরের কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২ মে) কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সূর্যমুখী ফসল প্রদর্শনীর উপর কৃষকদের নিয়ে মাঠ দিবস। উপজেলার নাঙ্গুলী গ্রামের চাষী সুভাষ বৈরাগীর উঠানে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে দিকনির্দেশনা বক্তব্য রাখেন, বরিশাল বিভাগের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ শওকত ওসমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুর অঞ্চলের
দিনজাপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলিতে কম্বাইন হার্ভেষ্টার যন্ত্র দিয়ে চলতি মৌসুমে ইরি-বোরো ধান কাটার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ মে) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার আলীহাট ইউনিয়নের হরিহরপুর এলাকায় একজন কৃষকের ধান কাটার মধ্য দিয়ে ধান কাটার উদ্বোধন করেন, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এর-আলম। এসময় সেখানে হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম,ইউপি চেয়ারম্যার আবু
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ৩৮ বস্তা (১৯০০) কেজি সরকারি ভিজিএফ কর্মসুচির চাল জব্দ করার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক সদস্য বিশিষ্ট কমিটির প্রধান হয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান। তিনি ২/১ দিনের মধ্যে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। হরিণাকুন্ড উপজেলা প্রশাসন সুত্রে বলা হয়েছে, ভিজিএফ কর্মসুচির চাল ঈদের আগেই বিতরণের নিয়ম। কিন্তু কেন সেখানে মজুদ
ঝালকাঠির রাজাপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে অনিয়ম, উৎকোচ গ্রহন, সরকারি অর্থ আত্মসাতসহ দুর্নীতির এন্তার অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশনের পিরোজপুর কার্যালয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। "ফ্রেন্ডস ফর লাইফ বাংলাদেশ ফাউন্ডেশন" (FFL BD) নামের একটি সংগঠনের নির্বাহী পরিচালক মামুনুর রশীদ নোমানী স্বাক্ষরিক ঐ অভিযোগ পত্র দেয়া হয় দুদক কার্যালয়ে। অভিযোগ পত্রে নেমানী লিখেছেন, 'ঝালকাঠির রাজাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
নাটোরে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের একাধীক কর্মী আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মঙ্গলবার (২ মে) দুপুরে শহরের কান্দিভিটুয়া জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় চত্ত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের নাটোরে স্মার্ট কর্ণার উদ্ধোধন ও আগামী দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীর
বরিশালের হিজলা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দুমাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে, মঙ্গলবার ২ মে সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরার ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব-২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা
ঝালকাঠির নলছিটিতে নকলে সহযোগিতা করার দায়ে এক শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময়ে পরীক্ষার্থীকেও বহিস্কার করা হয়েছে। ঝালকাঠির নলছিটিতে মঙ্গলবার (২ মে) এসএসসি দাখিল পরীক্ষা কেন্দ্রে আরবী প্রথমপত্র পরীক্ষায় নকলে সহযোগিতার অভিযোগে এ কে আজাদ নামে এক শিক্ষককে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অসদোপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মাদরাসা কেন্দ্রে
দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলি উপজেলায় চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে অসহায় কৃষকের ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়, স্থানীয় জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন এর তত্বাবধানে, ছাত্রলীগ এর কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক গৃহীত, গরিব, অসহায় কৃষক এর ধান কাটা কর্মসূচির অংশ হিসেবে হাকিমপুর উপজেলা ছাত্রলীগ কেন্দ্রীয় নির্দেশনায় এ কর্মসূচি হাতে
কুয়াকাটায় বহিরাগত চালকদের দ্বারা পর্যটক হয়রানি বন্ধের দাবিতে ইজিবাইক ও অটোভ্যান চালকদের প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২ মে) বেলা ১১ টায় কুয়াকাটা পৌর ভবনের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুয়াকাটা পৌরসভা এবং লতাচাপলী ইউনিয়নের দুই শতাধিক ইজিবাইক ও অটোভ্যান চালকরা অংশগ্রহণ করেন। প্রতিবাদ সভায় কুয়াকাটা ইজিবাইক মালিক সমবায় সমিতির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির
ঝিনাইদহে প্রথম স্ত্রীকে নির্যাতন ও পুড়িয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডের পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর যাত্রবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- স্বামী শহিদুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী চম্পা খাতুন। তারা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা জানান, ২০১২ সালে শহিদুল ও তার দ্বিতীয় স্ত্রী চম্পা যৌতুকের দাবিতে মাজেদা বানুকে পুড়িয়ে
পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় মাওলানা মুফতি মাহামুদুল হাসান নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে পিরোজপুর- ঢাকা আঞ্চলিক মহাসড়কের নাজিরপুরের নতুন রাস্তানামক এলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদ্রাসা শিক্ষক মাওলানা মুফতি মাহামুদুল হাসান (৩০) নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া তারাবুনিয়া কাটাবুনিয়া দারুল কুরআন কওমী মাদ্রাসার মুহতামিত ও জেলার নাজিরপুর উপজেলার দেউলবাড়ী উনিয়নের দেউলবাড়ী গ্রামের মাওলানা শামসুল হকের ছেলে। নিহতের মামাত ভাই মোঃ
জলবায়ু পরিবর্তনে উপকূলীয় অঞ্চলগুলো প্রাকৃতিক বিপর্যয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বতমার্নে আশাশুনি এলাকায় অতি মাত্রায় নদী ভাঙ্গন,তাপদাহ,বড় বড় নদী ভরাট হওয়ায় চরম উৎকন্ঠার মধ্যে রয়েছে জনগন। গত তিন দশকে সামুদ্রিক ঘুর্নিঝড় ও জলোচ্ছাসে আশাশুনির উপকূলীয় জনপদগুলো লন্ডভন্ড করে দিয়েছে। গ্রীন হাউস প্রতিক্রিয়ায় বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধিতে একদিকে যেমন সমুদ্র পৃষ্টের তলদেশ উঁচু হয়ে যাচ্ছে অন্যদিকে নদ-নদীর নাব্যতা হারিয়ে গতিপথে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ শুরু করেছেন আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগর ভবন এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় তার সাথে প্রয়াত মেয়র হিরণ অনুসারীরা উপস্থিত থাকলেও বর্তমান মেয়র মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী কাউকে দেখা যায়নি। এ সময় উপস্থিত ছিলেন মহানগর
নওগাঁর আত্রাইয়ে মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে অবৈধ নেশা জাতীয় এ্যাম্পল ইনজেকশন ও হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের মঙ্গলবার সকালে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. তারেকুর রহমান সরকার জানান, মাদক বিরাধী অভিযানের অংশ হিসাবে সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের
ঝিনাইদহে পিতৃত্বের অধিকার চেয়ে মারিয়া নামে ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রী সংবাদ সম্মেলন করেছে। মা মোছা: রোকসানা খাতুনকে সাথে নিয়ে রোববার (পহেলা মে) ঝিনাইদহ প্রেসক্লাকে আসেন মারিয়া। এক আবেগঘন পরিবেশে কাঁদতে কাঁদতে ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়নপুর এলাকার মেহেদী হাসান বাবুর ১৩ বয়সী কন্যা মারিয়া খাতুন লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, যে বয়সে একটি মেয়ে বাবা-মা, দাদা-দাদীর আদর
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সঙ্গীত বিদ্যালয়ের মাঝে ক্রীড়া সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২মে) সকালে উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে ২লক্ষ টাকা ব্যয়ে এই ক্রীড়া সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ করা হয়। ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী আলমের সভপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা
স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, আগামী সপ্তাহে আরও শতাধিক হাসপাতালে বৈকালিক সেবা চালু হচ্ছে। মঙ্গলবার (২ মে) সচিবালয়ের নিজ দপ্তরে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। জাহিদ মালেক বলেন, বৈকালিক ক্লিনিক্যাল প্র্যাকটিসের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী সপ্তাহ থেকে আরও শতাধিক প্রতিষ্ঠানে বৈকালিক সেবা চালু করা যাবে। বিস্তারিত আসছে...
ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম ১ হাজার ১৭৮ টাকা থেকে ৫৭ টাকা বাড়িয়ে ১২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২ মে) দুপুর আড়াইটায় নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি আমদানিকৃত পণ্যটির মূল্য নির্ধারণের কাজ করে থাকে। নতুন মূল্য আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য
কুমিল্লা নগরীর বারপাড়া এলাকায় কলেজশিক্ষক সুজন হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (২ মে) বেলা ১১টায় কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, কামাল, মো. ইলিয়াছ, মো. নয়ন, জাকির হোসেন, মিঠুন ও মো. জামাল। তাদের মধ্যে কামাল, মিঠুন ও নয়ন পলাতক। রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান, ২০১০ সালের ৮ আগস্ট বিকেলে