সরকারিভাবে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হলেও আউশ ধানের চাষ বেশি হওয়ায় আমদানির প্রয়োজন নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর সাপাহারে নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান মন্ত্রী। মন্ত্রী আরও বলেন, বর্তমানে সরকারের গোডাউনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ খাদ্য মজুদ রয়েছে। পাশাপাশি খাদ্যশস্য রাখার জায়গা না থাকায় খাদ্যবান্ধব কর্মসূচির
ভোলার গ্যাস ঝালকাঠি সহ বরিশাল বিভাগের শিল্পাঞ্চল, আবাসিক খাতে সংযোগ প্রদান ও দক্ষিনাঞ্চলের জনগনকে বঞ্চিত করে বিদেশী কোম্পানীর মাধ্যমে ঢাকা সহ অন্যত্র সরবরাহ করার চুক্তি বাতিলের দাবিতে বুধবার (২০ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ভোলার গ্যাস রক্ষায় দক্ষিনাঞ্চলের নাগরিক আন্দোলন ঝালকাঠি জেলা কমিটির আহবায়ক মো: ফিরোজ আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য
নেত্রকোনায় চিনির ট্রাক আটকাতে গিয়ে চোরাকারবারীদের মোটর সাইকেলের ধাক্কায় মোটর সাইকেল আরোহী মোছাঃ সাহারা (৩০) নামক এক নারী নিহত এবং ফেরদৌসী আক্তারসহ মোটর সাইকেল চালক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতে নেত্রকোনা জেলা শহরের রাজুর বাজার এলাকায়। নিহত সাহারা ঢাকার ডেমরার পশ্চিমবক্স সারুলিয়া এলাকার জাহের আলীর মেয়ে। আহতরা হচ্ছে- জেলার বারহাট্টা উপজেলার কাশতলা গ্রামের
বরগুনার পাথরঘাটায় পরিবেশ দূষণ কমাতে সবুজ উদ্যোগ গ্রহণ বিষয়ে প্রমাণ তৈরি এবং যুব নেতৃত্বে প্রচারণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা দশটার পাথরঘাটা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর ইউথ ইয়ুথ হাবে এ কর্মশালার অনুষ্ঠিত হয়। একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় নজরুল স্মৃতি সংসদ এ কর্মশালার আয়োজন করে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভিন, প্যানেল মেয়র চামেলী
নওগাঁর ধামইরহাটে কৃষি,প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ ‘ভরসার নতুন জানালা’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ২০ জন কৃষি,২০ প্রাণিসম্পদ ও ২০ মৎস্য খাতের উদ্যোক্তাদের নিয়ে ইউসিবি এর উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) নওগাঁর শাখা ব্যবস্থাপক এসএম মাসুদ রানা। কর্মশালা উদ্বোধন করেন নবাগত উপজেলা
মেহেরপুরের গাংনীতে দু'টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার দুপুরে গাংনী বাজারে অভিযান পরিচালনা করেন মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গাংনী শহরের মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা প্রদর্শন না করাই ২০০৯ সালের ৩৮ ও ৫১ ধারায় ২০ হাজার টাকা
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা ডেঙ্গু প্রতিরোধ কমিটির এক সভা উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় প্রথম শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেনের স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় শহীদ আনোয়ার হোসেনের জন্মস্থান বুধহাটায় এ স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর উদ্বোধন উদ্বোধন করা হয়। বুধহাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও সাতক্ষীরা জেলা আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটির আয়োজনে ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, বীর মুক্তিযোদ্ধা, একেএম
ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়নের দক্ষিণ রাজাপুরে (বলাই বাড়ি) এলাকায় কর্দমাক্ত কাচা রাস্তা পাকা করণের দাবীতে এলাকাবাসী, শিক্ষার্থীরা মানববন্ধন ও রাস্তার উপরে কচু গাছ লাগিয়ে অভিনব প্রতিবাদ করেছে। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মো. রাতুল আহম্মেদ, মো. মারজান তালুকদার, মাহিয়া হক সারা, এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন, মো. জুলফিকার, মো. মিলন
ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান এম হারুন অর রশিদের বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম ও চরম সেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সরকারী এই দপ্তরটি নিজের এনজিওতে পরিণত করেছেন। সৃজনী এনজিওর প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হুসাইন ও হিসাব রক্ষক অর্জুন কুমারকে জেলা পরিষদের অফিসে আলাদা রুমে বসিয়ে ভুয়া ও কল্পিত প্রকল্প বানিয়ে সরকারী টাকা আত্মসাৎ করছেন। বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে জেলা পরিষদের
পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু পরিবর্তন এবং ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের ন্যায্য ক্ষতিপূরণ, যথাযথ পুনর্বাসন, বিকল্প কর্মসংস্থান ও কৃষি জমিতে জলাবদ্ধতা নিরসন-প্রতিকারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুওে বরিশাল রিপোর্টার্স ইউনিটির বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরাম। অধ্যাপক এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য
সীমান্তবর্তী জেলা মেহেরপুরে প্রতিনিয়ত সাপে কাটছে অসংখ্য মানুষকে। কেউ কেউ হাসপাতালে ভর্তি হয় আবার অনেকেই ওঝার কাছে ঝাড়ফুঁকের মাধ্যমে সাপের বিষ নামানোর চেষ্টা করে। চিকিৎসকেরা ঝাড়ফুঁক চিকিৎসা না করে হাসপাতালে আসার পরামর্শ দিলেও মেহেরপুরের কোন হাসপাতালে নেই সাপে কাটার এন্টিভেনম ইনজেকশন। এন্টিভেনম প্রয়োগের ফলে সাপে কাটা রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। অনেকে কুসংস্কারের প্রভাবে পড়ে ওঝাদের কাছে ঝাড়ফুঁকের চিকিৎসা নিতে গিয়ে
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র পিরোজপুর জেলা কর্যালয়ের উচ্চমান সহকারী মৃণাল কান্তি দাসের বিরুদ্ধে ঠিকাদারী কাজ করার অভিযোগ উঠেছে। সম্প্রতি আইআরআইডিপি প্রকল্পের প্রায় ১ কোটি ১৬ লাখ টাকার একটি রাস্তার কাজ পায় ‘রায় কনস্ট্রাকশন’ নামের একটি প্রতিষ্ঠান। রায় কনস্ট্রাকশনের লাইসেন্সটির প্রোপ্রাইটর ঘাটলে দেখা যায় এলজিইডি’র কর্মকর্তা মৃণাল কান্তি দাসের স্ত্রী রিনা রানী মন্ডলের নাম এবং লাইসেন্সটির প্রোপ্রাইটরে যে মোবাইল নাম্বারটি
জনগুরুত্বপূর্ণ সড়কের একটি ব্রিজের মধ্যে সৃষ্টি হওয়া গর্ত দীর্ঘদিনেও সংস্কার না করায় প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে কয়েক হাজার বাসিন্দাদের। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল- অরুয়াইল সড়কের সরাইল সদর বেপারী পাড়া এলাকার। স্থানীয় জসিম মিয়ি বলেন, সরাইল বেপারী পাড়া ব্রিজের মাঝখানে দীর্ঘদিন পূর্বে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়। দীর্ঘদিনেও ব্রিজটি সংস্কার না হওয়ায় এখন মরন ফাঁদে পরিণত হয়েছে। তিনি আরও জানান, ওই ব্রিজটি
দক্ষিণাঞ্চলের জনগণকে বঞ্চিত করে ভোলার গ্যাস ঢাকায় সরবরাহ করার চুক্তি বাতিল ও অগ্রাধিকারের ভিত্তিতে ভোলাসহ বরিশাল বিভাগে শিল্পাঞ্চলে ও আবাসিক খাতে গ্যাস সংযোগের দাবিতে নাগরিক আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশ অনুষ্ঠিত হয়। বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলচত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী। বক্তব্য
পদ্মা সেতুর টোল আদায় ১ হাজার কোটি টাকা ছাড়ালো। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সেতুর সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ২১ জেলার উন্নয়নের সঙ্গে
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।বুধবার (২০ সেপ্টেস্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব সিরাজাম মুনিরা। বর্তমান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ অক্টোবর। সে হিসেবে আগামী ৩ অক্টোবরই নতুন কমিশনার হিসেবে যোগদান করবেন হাবিবুর রহমান। বর্তমানে তিনি ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে
মাদারীপুরের কালকিনিতে বিশ^ব্যাংকের অর্থায়নে একটি সড়কের নির্মাণ কাজে পঁচা ইট ও খোয়া দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ করেছে স্থানীয়রা। এই বিষয়ে ঠিকাদারের প্রতিনিধিরা বলছেন, সড়কটিতে পঁচা ইট খোয়া দিয়ে নির্মাণ করলে পাথরের কার্পেটিং ভাল হবে। তবে এই বিষয়ে পৌর মেয়র ঠিকাদারের পক্ষ নিয়ে দাবী করে বলেন, এলাকাবাসীর অভিযোগ সঠিক নয়। ঠিকাদার ভাল ভাবে কাজ করছেন বলে দাবী করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বৃহস্পতিবার (২১ অক্টোবর) দেশে ফিরছেন। তার আগেই তিনি এই বোমা ফাটিয়েছেন।লন্ডন থেকে ভিডিও লিংকের মাধ্যমে লাহোরে দলের কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন নওয়াজ। তখনই তিনি বলেন, আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী একের পর এক দেশে গিয়ে অর্থভিক্ষা করছেন। আর ভারত চাঁদে পৌঁছে গেছে, জি-২০ শীর্ষবৈঠক করছে। ভারত যা পেরেছে, তা পাকিস্তান কেন অর্জন করতে পারেনি? এর জন্য দায়ী
ব্রাউন বিশ্ববিদ্যালয়ের বিশেষ সম্মাননায় ভূষিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক মডেল তৈরির জন্য জাতিসংঘের স্বীকৃতির পরিপ্রেক্ষিতে তাকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ওয়ারেন অ্যালপার্ট মেডিকেল স্কুলের মেডিসিন অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সের ডিন ডা. মুকেশ কে. জৈন প্রধানমন্ত্রীর কাছে দি লোটে নিউইয়র্ক হোটেলে প্রশংসাপত্র হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো.
সিন্ডিকেট ভাঙতে না পারলে ডিমের মতো আলুও আমদানির সুপারিশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে রংপুর নগরীর উত্তম হাজীরহাট এলাকায় আরমান কোল্ডস্টোরেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সফিকুজ্জামান বলেন, আমরা কোল্ড স্টোরেজে আলুর দর ২৭ টাকা নির্ধারণ করে দিয়েছি। এরপরও কিছু অসাধু ব্যবসায়ী ও কোল্ড স্টোরেজের কর্মকর্তারা সিন্ডিকেট করে আলুর
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যোগ দিয়ে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বক্তব্য দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এবারের সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তার্কিস প্রেসিডেন্ট। যার মধ্যে ছিল, অভিবাসীদের প্রতি বিদ্বেষ, ইসলামের প্রতি বিদ্বেষ ও বর্ণবাদ। এছাড়া সমসাময়িক আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও কথা বলেছেন তিনি। এরদোয়ান তার বক্তব্যের এক পর্যায়ে বলেছেন, উন্নত বিশ্বের দেশগুলোয় ইসলামবিদ্বেষ, জাতিগত বিদ্বেষ অনেকটা ভাইরাসের মতো ছড়ায়।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ওয়ান শুটারগান-গুলি সহ তিন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। গ্রেফতার শহিদ উল্ল্যাহ ওরফে শহিদ (৩২) বেগমগঞ্জ উপজেলার মৃত সুরুজ মিয়ার ছেলে, একই উপজেলার মৃত আব্দুস সাত্তারের ছেলে খোরশেদ আলম ওরফে মোরশেদ (২৫) ও মো. জাফরের ছেলে আশিকুর রহমান (১৯)।গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার দুর্গাপুর ও
আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশে ৫.৫ থেকে ৬.৮ মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা নিয়ে একটি তথ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না। এটি একটি গুজব। এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন ও ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান