পিরোজপুরের কাউখালী উপজেলার একটি ধানক্ষেত থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে কাউখালী উপজেলার সদর ইউনিয়নের নাঙ্গুলী গ্রামের একটি ধানক্ষেতের ভিতরের কয়েকজন যুবক বড়শি দিয়ে মাছ ধরতে গেলে এ সময় ধানক্ষেতের ভিতর অর্ধগলিত অবস্থায় একটি লাশ দেখতে পায়ে তারা ডাক-চিৎকার দিয়ে এলাকাবাসীকে জানায়। খবর শুনে একই গ্রামের শংকর মিস্ত্রি ও তার বড় ছেলে লাশের
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বড়িয়া গ্রাম থেকে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ ইমদাদুল মন্ডল (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে i¨ve-৬। ইমদাদুল মন্ডল শৈলকুপারর চর ধলহরা গ্রামের দিলবার মন্ডলের ছেলে। ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার ইসতিয়াক হোসাইন জানান, কিছু দিন ধরে বড়িয়া গ্রামে বেশ কিছু সন্ত্রাসী অস্ত্র দেখিয়ে চাঁদাবজি ও অবৈধ মাদকদ্রব্য নিজেদের কাছে রেখে সাধারন মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। র্যাব-৬ এর কাছে
দিনাজপুরের হিলিতে মোটরসইকেলের ধাক্কায় জাওনী টপ্প্য (৫০) নামের এক আদিবাসী নারী নিহত হয়েছে। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে হিলি-বেড়াখাই পাকা সড়কের মাঠপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রুপক নামের এক যুবককে আটক করেছে পুলিশ। নিহত জাওনি এক্যা উপজেলা সদরের মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) মহল্লার মৃত শমা লাকড়ার স্ত্রী এবং আটক মোটরসাইকেল চালক রুপক একই এলাকার চুড়িপট্টি মহল্লার রনি
বরিশালের হিজলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত হিজলা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সুদীপ্ত কুমার সিংহ । উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে ২৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় হিজলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, মোঃ নুরনবী এবং সদস্য সচিব মোস্তফা কামাল সাদ্দাম এর নেতৃত্বে সকল সদস্য উপস্থিত ছিলেন। আহবায়ক মোঃ ফরিদ উদ্দিন চৌধুরী অসুস্থ থাকার কারণে সভায় উপস্থিত হতে
বিএনপির খুলনা অভিমুখে রোডমার্চকে ঘিরে কেন্দ্রীয় নেতাদের মিলন মেলায় পরিণত হয়েছে ঝিনাইদহ। সর্বত্রই উচ্ছাস আর আড়ম্বর পরিবেশ। বিশেষ করে ঝিনাইদহ ছাড়াও কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বিএনপির নেতাকর্মীদের মাঝে আগামীকাল (২৬ সেপ্টম্বর) মঙ্গলবারের রোডমার্চকে ঘিরে প্রানচাঞ্চল্য ফিরে এসেছে। কেন্দ্রীয় ও বাইরের নেতাকর্মীদের বরণ করতে ঝিনাইদহ জেলা বিএনপি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। রোডমার্চের উদ্বোধণী অনুষ্ঠান স্মরনীয় করতে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল
বরিশালে র্যাব-৮ এর অভিযানে ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। নগরীর রুপাতলী এলাকা থেকে আটক পুলিশ কনস্টেবল মিজানুর রহমান (৪৪) এর কাছ থেকে ৩৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব। এছাড়া নগরীর পলাশপুরের মোহাম্মদপুর এলাকায় গাঁজা বিক্রি করতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই ওবায়েদুল্লাহ খান ও সিপাহি মোঃ সবুর জনতার হাতে আটক হয়। পরে কাউনিয়া থানা পুলিশ ও র্যাব
আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে ভিসানীতি ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বার্তা দিয়ে দিচ্ছি, কারও নিষেধাজ্ঞার তোয়াক্কা আমরা করি না। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আজমপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে। কারও ভিসানীতি—নিষেধাজ্ঞার পরোয়া আমরা করি না। বাংলাদেশ স্বাধীন
ময়মনসিংহের ভালুকা উপজেলার ৭১ নং কাদিগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমে সহকারি পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসেবে যোগদানের মাত্র অল্প দিনেই স্কুলের লেখাপড়ার মান সহ সার্বিক বিষয়ে অভূতপূর্ব উন্নয়ন সাধনে ব্যাপক ভুমিকা রেখেছেন নূপুর আক্তার। সম্প্রতি বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে কয়েকজন উর্ধ্বতন শিক্ষা অফিসার বিদ্যালয়টির শিক্ষার সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন। এলাকাবাসী, অভিভাভক, জমিদাতা, বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরাও নূপুর
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, ভিসানীতির কারণে পুলিশের ওপর কোনো ইমেজ সংকট তৈরি হবে বলে মনে করি না। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে আয়োজিত ‘পর্যটন নিরাপত্তায় ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা : বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ভাবনা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিভিন্ন সংঘাতের সময় অবৈধ অস্ত্র প্রদর্শন হয় কিন্তু অস্ত্র উদ্ধারে পুলিশের
রাজধানীর লালবাগ থানা এলাকায় মদিনা মিষ্টান্নভাণ্ডারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ। তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুনের তীব্রতা বাড়ার খবর পেয়ে একে একে আরও ৭টিসহ মোট ৯টি
বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। ভারতের মাটিতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের থেকে শুরু করে ভক্ত-সমর্থক সবারই আগ্রহের কমতি নেই। বৈশ্বিক এই মেগা আসরের উত্তাপ টাইগার ক্রিকেটে বেশ ভালোভাবেই লেগেছে। বিশ্বকাপের আগে দলের মধ্যে একাধিক পরীক্ষা-নিরীক্ষা নিয়ে ব্যস্ত টিম ম্যানেজমেন্ট। অবশেষে বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে বিসিবি। বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ।
ইন্টারসেকশন ট্রায়াল বেসিসে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) সিগন্যাল সিস্টেম বসানো হয়েছে ঢাকার গুলশান-২ সিগন্যালে। এর মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে সব ধরনের গাড়ির গতিবিধি। সিগন্যাল ছাড়ার আগে-পরে কতগুলো গাড়ি ট্রাফিক আইন ভঙ্গ করেছে তা দেখা যাচ্ছে এআই ক্যামেরায়। তথ্য বলছে, গত এক মাসে শুধু এই সিগন্যালে ট্রাফিক আইন ভেঙেছে তিন লাখ গাড়ি। রাজধানীর ১৭টি পয়েন্টে প্রাথমিকভাবে এ পদ্ধতি চালু করা হবে। পূর্ণাঙ্গভাবে
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অজ্ঞাত সন্ত্রসীদের এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীল (৫২) মারা গেছেন।সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর পপুলার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।ভুবন চন্দ্র শীলের শ্যালক পলাশ চন্দ্র শীল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত সোমবার রাত ১০টার দিকে তেজগাঁও শিল্প এলাকার সিটি পেট্রলপাম্প ও বিজি প্রেসের
সরকারি দল, বিরোধীদল ও আইনশৃঙ্খলা বাহিনীর পর আগামীতে গণমাধ্যমও ভিসানীতিতে যুক্ত হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।তিনি বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার পেছনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ শুরু করেছে যুক্তরাষ্ট্র।এর আওতায় সরকারি দল, বিরোধী দল ও আইনশৃঙ্খলা বাহিনীর কথা এসেছে। আগামীতে গণমাধ্যমও ভিসানীতিতে যুক্ত হবে।রোববার (২৪ সেপ্টেম্বর) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি
নোয়াখালীর চাটখিল পৌরসভা যুবলীগ নেতা রনি পলোয়ান হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতার মো. খোকন (৩৫) উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত আলী আজ্জমের ছেলে। নিহত মোহাম্মদ রনি পলোয়ান (৩২) একই গ্রামের পলোয়ান বাড়ির শাহজাহানের ছেলে। সে চাটখিল পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে
নোয়াখালীর সুবর্ণচরে মসজিদের ছাদে পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো, উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের হোসেন সর্দার বাড়ির মোহাম্মদ ফারুক হোসেনের ছেলে মো.জিসান (৯) এবং একই গ্রামের আবু তাহেরের ছেলে রাহাত হোসেন (১২) । সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার ৭ নং পূর্ব চরবাটা ইউনিয়ন ১নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য জামাল
চীনে একটি কয়লা খনিতে ভয়াবহ আগুন লেগে ১৬ জন নিহত হয়েছেন। রোববার (২৪ সেপ্টেম্বর) দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো প্রদেশে ওই কয়লা খনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।এদিকে এই ঘটনায় পানঝৌ শহরের সমস্ত কয়লা খনি একদিনের জন্য উৎপাদন স্থগিত করেছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে সানজিয়াওশু কয়লা খনিতে আগুনের
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগে আজ রাজধানীর উত্তরা ও যাত্রাবাড়ীতে দুটি শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যাত্রাবাড়ী মোড়সংলগ্ন শহীদ ফারুক সড়কে শান্তি সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল এমপির সভাপতিত্বে সমাবেশে
একের পর এক ইভেন্ট থেকে ছিটকে যাওয়ার পর অবশেষে পদকের দেখা পেল বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লো-স্কোরিং ম্যাচে পাকিস্তানি মেয়েদের ৫ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। সোমবার (২৫ সেপ্টেম্বর) চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের নারীদের ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সন্ত্রাসীদের হামলায় দুই সেনাসদস্যসহ ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ কমপক্ষে ৬০ জনকে অপহরণ করেছে বন্দুকধারীরা।সোমবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।এর আগে, রোববার (২৪ সেপ্টেম্বর) দেশটির উত্তরাঞ্চলে পৃথক হামলায় প্রাণহানির এ ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, রোববার নাইজেরিয়ায় বন্দুকধারীরা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা প্রদেশে আট জনকে হত্যা করে। এরপর কমপক্ষে ৬০
অনেক সময় ফরজ নামাজের শেষ রাকাত নিয়ে আমরা সন্দেহে পড়ে যাই। চার রাকাত বিশিষ্ট নামাজে তৃতীয় রাকাত পড়ার সময় মনে হয় এটা সম্ভবত চতুর্থ বা শেষ রাকাত অথবা চতুর্থ রাকাত পড়ার সময় দ্বিধায় পড়ে যাই, এটা তৃতীয় রাকাত কী না। দুই বা তিন রাকাত বিশিষ্ট নামাজেও এ রকম সন্দেহ হতে পারে। এ রকম সন্দেহের ক্ষেত্রে করণীয় হলো, যে রাকাতকে শেষ রাকাত
কুমিল্লার দেবীদ্বারে এক মাদ্রাসা শিক্ষক (হুজুর)'র নির্যাতনে সজিব(১১) নামে এক শিশু ছাত্রের দুই হাত ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার গভীর রাতে ভিক্টিমের মা' মোসাঃ শরিফা আক্তার বাদী হয়ে মাদ্রাসার শিক্ষক মোঃ জাহিদ হাসানকে একমাত্র আসামী করে থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত জাহিদ হাসানকে আটক করে রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটে উপজেলার বরকামতা
বিমানের শৌচাগারে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন এক দম্পতি। আচমকাই এক বিমানকর্মী দরজা খুলে ফেলতেই তাঁর নজরে পড়ে যায় সেই দৃশ্য। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে ব্রিটেনের লিউটন থেকে ইবিজাগামী এক বিমানে। কী দেখা গিয়েছে ভাইরাল হওয়া ক্লিপে? সেখানে দেখা যাচ্ছে, এক বিমানকর্মী কিছু নার্ভাস হয়ে দাঁড়িয়ে রয়েছেন শৌচাগারের দরজার বাইরে। অন্য যাত্রীরা তাঁদের অনুরোধ করছেন দরজাটি খুলে ফেলার। আর
বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিগ্রাম। সম্প্রতি হ্যাকাররা নতুন ফাঁদ পেতেছে টেলিগ্রামে। ব্যবহারকারীদের বলা হয়, সংস্থায় টাকা জমা করলে এক বছরের মধ্যে সেই টাকা দ্বিগুণ হয়ে যাবে। যখনই কোনো ব্যবহারকারী লোভে পড়ে টাকা জমা করেন, তখনই হ্যাকাররা তা তুলে নিচ্ছে। ফলে লাভ তো দূরের ব্যাপার, আসল টাকাটাও হারাচ্ছেন তারা। টেলিগ্রাম গ্রুপটিতে তৈরি করা হয়েছিল ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক পদ্ধতি কাজে লাগিয়ে।