স্কুলে যাতায়াতের সাইকেল বিক্রি করে ঢাকা শহরের রাস্তার ওপর রাস্তা আর বিমানবন্দর দেখতে যাওয়া কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড় ইউনিয়নের বারুইটারি গ্রামের দুই স্কুলছাত্রকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তাদেরকে গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করে সোমবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী থানা পুলিশের সহায়তায় পরিবারের নিকট হস্তান্তর করা হয়। ঢাকা দেখতে যাওয়া স্কুলছাত্ররা হলো আন্ধারীঝাড় ইউনিয়নের বারুইটারি গ্রামের নুরনবীর ছেলে আইয়ুব আলী (১৩) ও জহুরুল
বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০০ ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় দুই নারীসহ ৩ জনের মৃত্যু নিয়ে গোটা বিভাগে মোট ৯৭ জনের মৃত্যু হলো। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরো ৪০৭ জন রোগী চিকিৎসাসেবা নিতে ভর্তি হয়েছেন। আর এ নিয়ে গোটা বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৬৩ জন রোগী
নওগাঁর ধামইরহাটে রোগাক্রান্ত গরুর জবাইয়ের অপরাধে মোবাইল কোটে কসাইয়ের জরিমানা হয়েছে। প্রত্যন্ত এলাকায় গিয়ে এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী। জানা গেছে, ২৬ সেপ্টেম্বর সকালে উপজেলার দৌলতপুর গ্রামের কসাইকর মৃত আব্দুল গফুরের ছেলে ইদ্রিস আলী (৪৫) এর ক্রয়কৃত একটি রোগাক্রান্ত গরু যেন প্রান যায় যায় অবস্থা, এমন পরিস্থিতিতে ওই রোগাক্রান্ত গরুটি জবাই করে কসাইকর ইদ্রিস আলী এবং তা বিক্রির জন্য ধামইরহাট
একটি প্রতারণা মামলায় ১৯৮৩ সালে তিন মাসের সাজা হয়েছিলো মো. আনোয়ার হোসেন নামের ২৭ বছর বয়সী এক যুবকের। রায় ঘোষনার পর থেকেই আসামী ছিলেন পলাতক। দন্ডপ্রাপ্ত হওয়ার ৪০ বছর পর আসামীকে গ্রেফতার করেছে ঝালকাঠি জেলার নলছিটি থানা পুলিশ। সাজাপ্রাপ্ত ২৭ বছরের সেই যুবক এখন ৬৭ বছর বয়সী বৃদ্ধ। ২৫ সেপ্টেম্বর সোমবার রাত আটটার কিছু আগে রাজধানী ঢাকার দয়াগঞ্জ মোড় এলাকা থেকে
৫২ সালের ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক ও ঝিনাইদহ সরকারী বালক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আক্তারুল ইসলাম মধু আর নেই। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যু কবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মঙ্গলবার বাদ মাগরিব ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে জামাজে জানাযা শেষে আক্তারুল ইসলাম মধুকে স্থানীয় পৌর কবরস্থানে
উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে দখিণের জেলা পিরোজপুর। প্রতিটি এলাকা পেয়েছে উন্নয়নের স্বাদ। শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য- সব কিছুতেই এসেছে আমূল পরিবর্তন। কমেছে হয়রানি, জনভোগান্তি ও দুর্নীতি। ৫ বছর আগেও অর্থনৈতিকভাবে পিছিয়ে ছিল জেলাটি। এখন সেটি উন্নয়নের রোল মডেল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম পিরোজপুর-১ (পিরোজপুর-নাজিরপুর-নেছারাবাদ) আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার ছোঁয়ায়
কেশবপুর উপজেলার ভরতভায়না এবিজিকে ফাজিল মাদ্রাসার ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সাড়ে তিনশত শিক্ষার্থীর ক্লাশ। যে কোন সময়ে ভবন ধ্বষে শিক্ষক-শিক্ষার্থীরা দূর্ঘটনার শিকার হতে পারে। তবে মাদ্রাসাটি থেকে প্রতিবছর দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষায় সাফল্যের সাথে শিক্ষার্থীরা কৃতকার্য হয়। যে কারেণে প্রতিষ্ঠানটির ব্যাপক সুনাম রয়েছে। মঙ্গলবার দুপুরে সরেজমিন পরিদর্শনে জানাগেছে, কেশবপুর উপজেলা ভরতভায়না এবিজিকে ফাজিল মাদ্রাসা দক্ষিণ-পূর্ব অঞ্চলের একমাত্র ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসাটি ১৯৬২
পায়রা বন্দরে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ টাকা উত্তোলনে হয়রানি বন্ধ, বিকল্প কর্মসংস্থান এবং নির্মাণ কাজে ব্যবহৃত ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্ত পরিবার এবং স্থানীয় গ্রামবাসীরা। আজ ২৬ সেপ্টেম্বর, রোজ (মঙ্গলবার) বেলা ১১টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মুজিব কিল্লা সংলগ্ন বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দাবি আদায়ের কর্মসূচিতে পায়রা বন্দরে জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ মো. কবির তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য
জয়পুরহাটের পাঁচবিবিতে নিজ বাড়ীর আধা কিলোমিটার পশ্চিমে ঝিনাইগাড়ী খাড়ী থেকে ববিতা (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার সকালে উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই পাথরঘাটা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরী ওই গ্রামের মামুনুর রশিদের মেয়ে। নিহত কিশোরীর বড় বোন মামুনী খাতুন জানান,সোমবার রাত ১০ টার দিকে ববিতাসহ তিন ভাই বোন ঘরে বসে টিভি দেখার এক পর্যায়ে
ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান ময়লা-আবর্জনায় ভাগারে পরিণত হয়েছে। ডাষ্টবিন না থাকায় যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। ফলে আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে উপজেলা সদরের বসবাসরত এলাকাবাসী। ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য নেওয়া হয়নি কোন উদ্যোগ। যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলার কারণে রাজাপুর উপজেলা শহর এখন আবর্জনার শহরে পরিনত হচ্ছে। কার্যকর কোনো ব্যবস্থা না করায় দুর্গন্ধে বাতাস দূষিত হচ্ছে। এ
সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর বলেছেন,অনেক পরিবারের ছয়জন ভাই থাকে।তাদের বাড়ি করার জন্য পাশের জমিতে বাড়ি করতে হয়। পুকুর থাকতে হবে বাড়িঘরও করতে হবে। জমি ছাড়া তো মাটি আর আসবেনা।এটা যেন ব্যাপক হারে না হয়। উজার করে ফেলবে এমন সুযোগ দেওয়া যাবে না। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে। মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে।
পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক কাউখালী বাস স্ট্যান্ড থেকে উপজেলা পরিষদের সমাজসেবা কার্যালয় পর্যন্ত দীর্ঘদিন যাবত সড়কটি সংস্কারের অভাবে খানাখন্দে ও বৃষ্টির সময় রাস্তার উপরে পানি জমে থাকার কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এই সড়ক দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। শতশত পথচারী, স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রী সহ হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাচল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস বলেছেন, আমরা দেশ স্বাধীন করেছি গনতন্ত্র, বাক স্বাধীনতা ও অর্তনৈতিক মুক্তির জন্য। কোন রাজা রানীর রাজত্ব করার জন্য দেশ স্বাধীন হয়নি। দেশে আজ কতৃত্ববাদী ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছে। দেশ আজ হিরক রাজার দেশে পরণিত হয়েছে। এ ভাবে আর চলতে দেয়া যায় না। এখন দড়ি ধরে টান মারার সময় এসেছে। মীর্জা আব্বাস মঙ্গলবার ঝিনাইদহ
ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের রাজ পাশা গ্রামের অসহায় বিধবা নারী মিনারা বেগমের বাবার বাড়ি কোন জমি না থাকায়।কেউ তাকে থাকতে দেয় ন। তিনি থাকার মতো কোথাও জায়গা না পেয়ে নলছিটি পৌরসভার সবুজবাগ এলাকায় মায়ের জমিতে পুকুরের মধ্যে বাঁশ খুটি দিয়ে মাঁচা বানিয়ে পলিথিন দিয়ে দীর্ঘ তিনমাস ধরে বসবাস করছেন মিনারা বেগম ও তার নাতি নিরব সরদার । মিনারা বেগমের বিবাহ
অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ এর উদ্যোগে "অন্ট্রাপ্রেনিওরস ক্লাব মেম্বারশিপ কার্ড প্রদান" কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। গত শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় উদ্যোক্তাদের এক মিলন মেলা অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের ফাউন্ডার মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, এই কার্ড শুধুমাত্র একটি মেম্বারশিপ কার্ডই নয়, এই কার্ডের মাধ্যমে যেন আমাদের উদ্যোক্তারা বিভিন্ন সার্ভিস ও সুফল পেতে পারে সেই ব্যবস্থা করা
' থাকবো ভাল রাখবো ভাল দেশ, বৈধ পথে প্রবাসী আয় গড়ব বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে টিটিসি সভাকক্ষে নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এই সেমিনারের আয়োজন করে। নেত্রকোনা টিটিসি'র ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দিন আহমদ এর সভাপতিত্বে প্রশিক্ষক শাকিল আহমেদের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা
একের পর এক ব্যাটার যেন কেবল হাজিরা দিয়ে গেলেন। কারও মধ্যেই দলকে বাঁচানোর সেই চেষ্টাটা দেখা গেলো না। ব্যতিক্রম ছিলেন নাজমুল হোসেন শান্ত। একাই অনেকটা সময় লড়েছেন তিনি। যদিও তার ইনিংসটি শেষ হয়েছে রিভার্স সুইপের মতো শট খেলে। তারপরও দলের ব্যাটিং ব্যর্থতার দিনে শান্তই যা একটু ভরসা দিয়েছেন। মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩৪.৩ ওভারে ১৭১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
মাা ইলিশের পেটে এখনো ডিম আসেনি। উপকূল কিংবা নদী মোহনায় এখনো দেখা মিলছেনা প্রজননক্ষম ইলিশের। ফলে ইলিশ প্রজননের যে মৌসুম মৎস্য অধিদপ্তর নির্ধারণ করেছে তা সঠিক নয়। এমন বাস্তবতায় ইলিশের প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞার সময়সীমা পেছানোর দাবীতে সংবাদ সম্মেলন করেছে পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার মালিক সমিতি । মঙ্গলবার বেলা এগারোটায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন
বড় কোন টুর্নামেন্টের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারদের যেন নাটক শুরু হয়। কেউ হুট করেই অবসরে চলে যান, কেউ বা ইনজুরির দোহাই দিয়ে সরে যান দল থেকে। কেউ বা সতীর্থের সঙ্গে অভিমান করে সরে আসেন খেলা থেকে। আবার কাউকে দেখা যায় টুর্নামেন্টে খেলতে বোর্ডকে শর্ত জুড়ে দিতে।এসকল নাটকের সঙ্গে বোর্ডের নিয়মিত ধারাবাহিক নাটকের বিশেষ পর্ব ‘দল ঘোষণা’ তো
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ১৮ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই সন্তানের জনক শফিকুল ইসলাম (৩০) কে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ।এ ঘটনায় সোমবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত শফিকুল ইসলামকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়। শফিকুল ইসলাম উপজেলার গাবসারা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। মামলা সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার জানিয়েছেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির উদ্দেশ্য জাতীয় নির্বাচনে কারও পক্ষ নেওয়া নয়। এ ভিসানীতির উদ্দেশ্য, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা।সোমবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। ভিসানীতি নিয়ে এক প্রশ্নের উত্তরে মিলার বলেন, আমি বলব, যেমনটা আমরা আগেও বলেছি, যেমনটা গত মে মাসে পররাষ্ট্রমন্ত্রী
আমেরিকার ভিসানীতিতে দেশের পোশাক রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। আকু পেমেন্টে কয়েকটি ব্যাংকে স্যাংশনস দেওয়ার বিষয়ে তিনি বলেন, যেকোনো স্যাংশনস দিলেই তা শঙ্কিত হওয়ার। এরপরও ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালিয়ে যেতে পারবেন, আকু পেমেন্ট অন্য কোনোভাবে পেমেন্ট করা যাবে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
ঝালকাঠির নলছিটিতে মেয়াদ উত্তীর্ণ পণ্য দোকানে রাখার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় নলছিটি পৌর শহরের পুরাতন পোস্ট অফিস সড়কের রঙ্গলাল স্টোরে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় ওই প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পণ্য সামগ্রী পাওয়া যায়। ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়
ভারতের অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগের দিন (২৫ সেপ্টেম্বর) নানান নাটকীয়তার মধ্য দিয়ে গেছে দেশের ক্রিকেট। ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান ও সদ্য সাবেক অধিনায়ক তামিম ইকবাল ইস্যুতে উত্তাল ক্রিকেটাঙ্গন। এমন পরিস্থিতিতেই কিছুক্ষণ পর (২৬ সেপ্টেম্বর) বিশ্বকাপের ১৩তম আসরের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হবে। ঠিক এর আগ মুহূর্তে বিসিবিতে দেখা গেল সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে। বিস্তারিত আসছে...