রাজবাড়ীতে অপহরণের পর চতুর্থ শ্রেণির ছাত্র রিফাদকে (১২) হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকার রঞ্জিত কুমারের ছেলে রক্তিম,
টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি জানান, টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ সংলগ্ন মাঝের পাড়া এলাকা দিয়ে মাদক পাঁচার হবে এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ৩টার দিকে বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা
সৌদি আরবে ওমরাহ পালন শেষে কাতারে ফেরত যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গত সোমবার ২৫ সেপ্টেম্বর রাতে ওমরাহ ও মদিনায় জিয়ারত শেষে কাতার ফেরার পথে কাতার সৌদিআরবের সীমান্তে এই দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনা স্থলে তিন জন নিহত হন, অপর আর এক জন আহত হন। নিহত কাতার প্রবাসীদের বাড়ি হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার, খাল্লা সাইফুল্লাহ কাদের, বাঞ্চারামপূর এর জাকির হোসেন,
ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাজিয়া আফরোজ, অতিরিক্ত জেলা
কর্মীর বিয়েতে অংশ নিতে গোপালগঞ্জের কাজুলিয়া গ্রামে এসেছেন সৌদি নাগরিক আবু বন্দর। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে হেলিকপ্টারযোগে তিনি ওই গ্রামের পল্লিমঙ্গল ইউনাইটেড একাডেমি অ্যান্ড কলেজ মাঠে অবতরণ করেন। তার সঙ্গে ছিলেন বরের চাচা প্রবাসী লালন শেখ। এর আগে সকাল ৭টায় সৌদি এয়ারলাইনসের একটি বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। পরে সেখান থেকে হেলিকপ্টারে করে গোপালগঞ্জের কাজুলিয় গ্রামে পৌঁছান। এ
যেখানেই আমনের আবাদ, সেখানেই সবুজের চাদরে যেন আবৃত রয়েছে দিগন্ত জোড়া সেই মাঠ। সবুজ ছায়া ঘেরা মাঠের দিকে পড়ন্ত বিকেলে তাকালে দৃষ্টি ও মন জুড়িয়ে যায়। রোপিত আমন বীজে মাজরা পোকায় আক্রমণ করলে কয়েকদিনের টানা বৃষ্টিতে তা ধুয়ে নেমে পরিস্কার হয়ে যায়। বৃষ্টি আমন ফসলের জন্য আশিবার্দ বলে মনে করছে কৃষি বিভাগ ও কৃষকরা। এবছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আমনের
সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত এবং দেশীয় এক প্রতিষ্ঠান থেকে ৫৩০ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে এক লাখ ২০ হাজার টন ইউনিয়া সার কিনবে সরকার। এরমধ্যে দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে ৩০ হাজার টন এবং সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে কেনা হবে ৯০ হাজার টন ইউরিয়া সার। বুধবার (২৭ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা
ঝালকাঠির নলছিটিতে নাসির খান (৪৫) ও তার স্ত্রী নাজমা বেগম (৩৫) কে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। তাদের নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত নাসির খান বাদী হয়ে মঙ্গলবার রাতে নলছিটি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, সিদ্ধকাঠি ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত রকিব আলী খানের দুই ছেলে মোঃ নাসির খান
নোয়াখালীতে সাইবার স্পেসে সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলের দিকে মাইজদীর পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এ সেমিনার আয়োজন করে। সংগঠনের সভাপতি সাইদুর রহমান রায়হানের সভাপতিত্বে ও সদস্য শিউলি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি, নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক
পটুয়াখালীর কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে বর্ণাঢ্য র্যালির করা হয়েছে। র্যালি শেষে পায়রা উড়িয়ে তিনদিনের পর্যটন মেলা ও কনসার্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভা কার্যালয় থেকে শুরু হয়ে চৌরাস্তা, সৈকত প্রদক্ষিণ করে পর্যটন পার্কে এসে শেষ হয়। পরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আলোচনা
মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে রাজৈর উপজেলার শানেরপার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুটি ইজিবাইক উদ্ধার করে পুলিশ। বুধবার (২৭সেপ্টেম্বর)দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মাসুদ আলম। গ্রেপ্তারকৃতরা হলেন কালকিনির উপজেলার চর ঠেঙ্গামারা গ্রামের সোহরাব বেপারীর ছেলে আনোয়ার
‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব" এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর ) বেলা ১১ টায় উপজেলা চত্ত্বরে র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দীন, স্বাগত বক্তৃতা রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.সুমন মিয়া, উপজেলা মাধ্যমিক
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বরিশালের সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাইফি শিকদার মিমিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর বসিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গৌরনদী মডেল থানা পুলিশ। এসময় তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, গত ১২ সেপ্টেম্বর ছাত্রদল নেতা কাইফি শিকদার তার ব্যক্তিগত
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিসা নীতিতে কোন বাহিনী, দল কিংবা গোষ্ঠির কথা আমেরিকা উল্লেখ করেনি। তারা নিয়মিতভাবেই সকলকে ভিসা দেননা। এটা তাদের নিজস্ব ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু করার নেই। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার ভিসা নীতি নিয়ে আমাদের বিচলিত হবার কিছু নেই। এ নিয়ে
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস-২০২৩ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত “তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী রফিকুল
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা হল রুমে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন। বক্তব্য রাখেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা
দিনাজপুরের ঘোড়াঘাটে সাঁতার কেটে করতোয়া নদী পার হতে গিয়ে স্বাধীন বাস্কে (১৫) নামে এক আদিবাসী যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার ৩ নং সিংড়া ইউপির ডাঙ্গাপাড়া এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ স্বাধীন বাস্কে(১৫) উপজেলার ১ নং বুলাকিপুর ইউপির বিন্যাগাড়ী আদিবাসী এলাকার সোমায় বাস্কের ছেলে। স্থানীয়রা জানায়, সকালের দিকে কিছু আদিবাসী যুবক পাখি ও প্রাণী স্বীকার করতে
বরিশালে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল থেকে আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোড থেকে তাদের আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। মেট্রোপলিটন পুলিশের থেকে পূর্ব অনুমতি না নেওয়ায় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন মডেল থানার ওসি আনোয়ার হোসেন। টককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। আটককৃতরা হলেন-
দেশের অস্তিত্ব, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর নেতৃত্ব যারা বিশ্বাস করে না, তাদের চিহ্নিত করে বয়কট করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থেকে সবাইকে একযোগে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে ‘স্মার্ট চিলড্রেন কার্নিভাল-২০২৩’- এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নীতি-আদর্শের পার্থক্য থাকলেও দেশের উন্নয়নের
আমেরিকার ভিসানীতি নিয়ে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই। এ নিয়ে সরকার কিংবা আইনশৃঙ্খলাবাহিনী কোনোভাবেই উদ্বিগ্ন নয়। বর্তমান সময় ও নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালনা করবে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর পুলিশ তদন্তকেন্দ্র উদ্বোধন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো ঘাটতি নেই। আগে যেমন ছিল, এখনও তেমনই আছে। বিষয়টি
বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেটের পীড়ায় আক্রান্ত রায়হান হোসেন (১৫) নামের এক শিশুকে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ঘটনাটি জানাজানি হয়। শিশু রায়হান উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর ছোপখালী গ্রামের রাসেল হাওলাদারের ছেলে। রায়হানের মামা আব্দুর রাজ্জাক বলেন, ‘পেটের পীড়া নিয়ে আমার বোনের ছেলে রায়হান গত রোববার থেকে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। চেকআপের পর চিকিৎসক জানান, রোগীর লিভারে
৫ অক্টোবর পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। বৈশ্বিক এই মহাযজ্ঞে অংশ নিতে বুধবার (২৭ সেপ্টেম্বর) ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় দল। বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টায় ঢাকা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছে টাইগাররা। বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে দেশ ছেড়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। একই ফ্লাইটে দলের সঙ্গে দেশ ছেড়েছেন কোচিং স্টাফের সদস্যরাও। ভারতে পৌঁছে দুই দিন বিশ্রাম নেওয়ার সুযোগ পাবে টাইগাররা। এরপর
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা ভূরুঙ্গামারী ইউনিয়নের আঙ্গারীয়া গ্রামে চমক শিং (১৬) নামের দশম শ্রেণিতে অধ্যয়নরত এক ছাত্র ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।জানাগেছে, গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বাড়ির পাশের একটি গাছে রশি বেঁধে তাতে গলায় ফাঁসি দিয়ে চমক আত্মহত্যা করে। সে ভূরুঙ্গামারী ইউনিয়নের আঙ্গারীয়া গ্রামের সঞ্জয় শিংয়ের ছেলে এবং তিলাই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, চমক ও তার
তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব - এ প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩। উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ এর সভাপতিত্বে দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি ) মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র। উপজেলা পরিষদের মহিলা