দুনিয়ার বুকে মানুষের উপকার হয় ও বিপদ-আপদ থেকে রক্ষা পাওয়া যায়- এমন অনেক দোয়া পবিত্র কোরআনে কারিম ও হাদিসে বর্ণিত হয়েছে। দোয়াগুলো খুবই ছোট তাই সহজে মুখস্থ করা যায়। সব ধরনের অনিষ্টতা থেকে হেফাজতের দোয়া: হজরত উসমান (রা.) থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, প্রত্যেহ সকালে ও সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি পাঠ করলে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। দোয়া
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এলাকা এবং শাহবাগ মোড়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী ও জামায়াতে ইসলামীর তিন নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. জব্বার বাদী হয়ে মামলাটি করেন। শাহবাগ
ঝালকাঠিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার কাঁঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া মুর্শিদাবাদ বাজার এলাকার ব্যবসায়ী মো. শহিদুল ইসলামের মায়ের দোয়া নামে ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। ঘটনার চার দিন অতিবাহিত হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। ব্যবসায়ী শহিদুল ইসলাম হাওলাদার ওই এলাকার মো. সফিজউদ্দিন হাওলাদারের বড় ছেলে। শহিদুল ইসলাম হাওলাদার অভিযোগ করে বলেন,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু স্মরণে শোক সভা অনুষ্ঠিত। এসময় বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের স্মরণে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে উপজেলার ভানী ইউনিয়ন আওয়ামীলীগ ও অংগসংগঠন কতৃক আয়োজিত বঙ্গবন্ধুর স্মরণে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ
প্রেমিকের সাথে পালিয়ে বিয়ে করার প্রতিশোধ নিতে বরের বাড়িতে হামলা, নাঙ্গলকোট থানায় অপহরণ মামলা ও বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে কনের বাবা উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের চান্দপুর গ্রামের জাহাঙ্গীর আলম টিপু ও চাচা ইসমাইল হোসেনসহ অজ্ঞাতপরিচয় আরো ছয়-সাতজনের বিরুদ্ধে। কুমিল্লার নাঙ্গলকোটে সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা আজ বুধবার উপজেলা নির্বাহী অফিসার, বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও
পিরোজপুরের নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার হোসেন শেখ (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। দেলোয়ার উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী গ্রামের মো. জলিল শেখের ছেলে। নিহতের ছেলে মো. বাচ্চু শেখ জানান, তার বাবা গতকাল মঙ্গলবার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন। রাতে আর ঘরে ফিরে আসেননি। বুধবার সকালে নিজ বাড়ির পাশে মাছের
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ‘১৮ সালের মতো ভোট হলে এবার বিএনপিকে কচুকাটা করবে আ. লীগ’। শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে কবর দিয়েছে। যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে―এটিই তাদের একটিমাত্র লক্ষ্য। এ জন্য তারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করেছে। সংবিধান লঙ্ঘন করে তারা সব কিছু দলীয়করণ করেছে।
ভোলায় ইলিশের সরবরাহ কম থাকায় দাম অনেকটা চড়া। গত কয়েকদিন আগে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও বর্তমানে জেলেরা মাছ পাচ্ছেন না। আর তাই বাজারে সরবরাহ কমেছে, বেড়েছে ইলিশের দাম। বুধবার (১৬ আগস্ট) সকালে ভোলার বাজার ঘুরে দেখা গেছে, বাজারে ইলিশ, চিংড়ি, কাতল, রুই, পাঙ্গাসসহ অন্যান্য মাছের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। তবে বাজারে মাছের সরবরাহ কম ছিল এবং সেই সঙ্গে ক্রেতাদের সমাগমও তেমন
ভারতীয় নাগরিকত্ব পেলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। দেশটির ৭৭তম স্বাধীনতা দিবসে মঙ্গলবার এক টুইটে সুখবরটি জানান তিনি। অক্ষয় টুইটে লেখেন, মন এবং নাগরিকত্ব- দুটোই ভারতীয়। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, অক্ষয়সহ একাধিক তারকার বিদেশি নাগরিকত্ব আছে। সেই তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভট্ট, ক্যাটরিনা কইফ-সহ আরও অনেকেই। অক্ষয়কে কানাডা থেকে দেওয়া হয়েছিল ‘সাম্মানিক নাগরিকত্ব’। কিন্তু ভারতীয়
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজম্মের দেশ গড়ি”- কিন্তু এ অমূল্য সম্পদের উৎসের দাম যদি হয় আকাশচুম্বি! হ্যাঁ বরগুনা বৃক্ষমেলায় একটি আমগাছের দামই হাঁকা হয়েছে ৩০ হাজার টাকা। বুধবার (১৬ আগস্ট) সকালে বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসন ও বনবিভাগের আয়োজনে বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভ সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ উদ্বোধন করেন। অংশ নিয়েছে ১০টিরও বেশি স্টল।
বিশ্বের জনপ্রিয় ফটো ও ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হল ইনস্টাগ্রাম। বর্তমানে এটি খুবই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ইনস্টাগ্রাম নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে তা হল গ্রুপ মেনশন ফিচার। যা একটি স্টোরিতে একাধিক ব্যবহারকারীকে ট্যাগ করার অনুমতি দেবে। ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোঁসেরি এই নতুন ফিচার নিয়ে জানান, ব্যবহারকারীরা ছবিতে একবার একাধিক ব্যবহারকারীকে মেনশন করলে তাদের যে কেউ তা স্বয়ংক্রিয়ভাবে নতুন
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৫ জনে। একই সময়ে আরও ২ হাজার ১৪৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৪ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩১৫ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাস ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে টেকনাফের সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৬ আগস্ট) সকালে কালো ব্যজ ধারণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দুপুরে প্রায় চার হাজারের অধিক মানুষ গণভোজে অংশ
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্র ও উন্নয়নকে সহ্য করতে না পেরে দেশি-বিদেশি ষড়যন্ত্রে নেমেছে অপশক্তিগুলো। বিএনপিকে উদ্দেশ্য করে প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, যারা মানুষ পুড়িয়ে মারে তারা মানুষ কি না? বুধবার (১৬ আগস্ট) বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে এ কথা
যারাই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদের কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বুধবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। শাহবাগে জামায়াত নেতাকর্মীদের ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, আমরা দেখেছি সেদিন জানাজা দেওয়ার জন্য তারা একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল। যারাই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে আমরা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগস্ট মাস এলে বিএনপি নেতাদের চোখ মুখ শুকিয়ে যায়। সত্যের মুখোমুখি হতে তারা ভয় পান। আজ বুধবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায়
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় টেকনাফ উপজেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান ছিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের পরিচালনায় সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী বাকশাল আওয়ামী লীগ সরকার একজন সাবেক প্রধানমন্ত্রীকে উন্নত চিকিৎসা প্রদানের সুযোগ
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ছাত্রলীগের বিভিন্ন শাখার ৬ নেতা কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। সাময়িক বহিষ্কৃতরা হলেন- আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বাইজিদ খান, আশুগঞ্জের তালশহর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ সোহান, আখাউড়ার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফুরকান আহম্মেদ, আখাউড়া পৌর
পটুয়াখালীর কলাপাড়ায় আশংকাজনক হারে বেড়ে গেছে চোরের উপদ্রব। পৌর শহরের বাসা বাড়ী ও দোকানে একাধিক চুরি সংঘটিত হয়েছে। বাদ যায়নি মসজিদের দান বাক্সের টাকা, ভাঙ্গারী দোকান। খোদ থানার সামনের কেন্দ্রীয় জামে মসজিদের সিন্ধুক নিয়ে গেছে চোরের দল। আবাসিক এলাকা থেকে বাই সাইকেল, মোটর সাইকেল চুরির খবর শোনা এখন নিত্য দিনের ব্যাপার। এভাবে শহরে চোরের উপদ্রব বাড়লেও পুলিশ কোন চোরকে আটক কিংবাে চোরাই মাল উদ্ধার করতে
পিরোজপুরের কাউখালীতে পল্লী চিকিৎসককে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জানা গেছে কাউখালী সদরের সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন পল্লী চিকিৎসক দীপেন্দ্রনাথ দিপেন রেজিস্ট্রেশন না থাকায় ডাক্তার লেখার অপরাধে ভ্রাম্যমান আদালত বুধবার দুপুরে ১০ হাজার টাকা জরিমানা করেন। আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান। এ সময় সাথে ছিলেন কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার
নওগাঁর ধামইরহাটে সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় স্ট্রীপ খাড়ি বনায়ন কার্যক্রমে ধামইরহাট বনবিভাগের আয়োজনে খাড়ি বনায়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ১৬ আগস্ট দুপুর ১২ টায় উপজেলার মালাহার হতে বেলঘড়িয়ার শেষ সীমানার খাড়ির উপর ২০ সিডলিং কিলোমিটার এরিয়ার আওতায় বেলঘড়িয়া ব্রীজের উত্তরে ২০ হাজারটি বৃক্ষ রোপন ও বনায়ন কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা ঝিনাইদহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে দলটির জেলা শাখা এ দোয়ার মাহফিলের আয়োজন করে। এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আকতারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পাননু, আনোয়ারুল ইসলাম বাদশা, আহসান হাবিব রণক,
স্বাধীনতা স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পূর্বধলায় শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শোক দিবসের স্মরণে পূর্বধলার স্থানীয় অডিটোরিয়ােম আওয়ামী যুবলীগের নেতা মাজহারুল ইসলাম সোহেল এই শোক র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকাল থেকেই পূর্বধলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জেলেপোতা গ্রামের ভাবদিয়া বাওড় থেকে কামাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। কামাল হোসেন ওই গ্রামের রহমবারি মন্ডলের ছেলে। মোবাইলে ডেকে নিয়ে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। নিহত’র ভাই টিটোন হোসেন জানান, তার ভাই মঙ্গলবার রাত ১০ টার দিকে বাড়ি বের হয়।