নোয়াখালীর বেগমগঞ্জে এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার চৌমুহনী বাজারের পপুলার ট্রেডাসে এ অভিযান চালানো হয়। ওই সময় কাপড়ের ক্ষতিকর রঙ দিয়ে তাল মিছরি তৈরী করার অপরাধে প্রতিষ্ঠানকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,
পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে (১১ অক্টোবর) স্বাস্থ্য সেবার মান উন্নত করার লক্ষ্যে এন,সি,ডি কর্নার, ইউনানী চিকিৎসা ও টেলিমেডিসিন সেবা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাসনাত ইউসুফ জাকির। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা পরিষদের
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজা আসতে আর মাত্র কিছু দিন বাকি। হিন্দুসম্প্রদায়ের ঘরে-ঘরে দেবীদূর্গার আগমনী বার্তা যেন কড়া নাড়ছে। এ উৎসবকে পূর্ণাঙ্গরুপে সাজিয়ে তুলতে নওগাঁর আত্রাইয়ের পূজা ম-প গুলোতে প্রতিমা তৈরিতে শিল্পীর রঙ তুলির আঁচড়ে মূর্ত হয়ে উঠেছে দেবীর রুপ। মৃৎশিল্পীদের নিপুন হাতের ছোয়ায় ইতোমধ্যে মাটির কাজ শেষ করে চলছে রঙ তুলির কাজ। শিল্পীর রঙ তুলির আঁচড়ে
মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষে এবং উপকূলের দরিদ্র জেলেদের সাবলম্বী করতে জেলে পরিবারকে সহায়তা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে এমটিবি ফাউন্ডেশনের অর্থায়নে এবং নজরুল স্মৃতি সংসদের বাস্তবায়নে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ও পাথরঘাটা সদর ইউনিয়নের ২০০ জেলে পরিবারকে এ সহায়তা দেয়া হয়। সহায়তার মধ্যে ৫ টি করে হাস এবং ৮ ধরনের সবজি বীজ দেয়া হয়। এ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক মুফতী মতিউর রহমানের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় উত্তেজিত জনতা অভিযুক্ত মতিউর রহমানের শাস্তির দাবিতে ওই মাদ্রাসা ঘেরাও করেছেন। নির্যাতনের শিকার শিক্ষার্থীর পিতা বাদী হয়ে মতিউর রহমান ও তার এক সহযোগির নামে থানায় লিখিত অভিযোগ করেছেন। নির্যাতনের শিকার হওয়া শিক্ষার্থীর নাম শামীম হোসেন (১৫)। সে উপজেলার জয়মনিরহাট
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতের বিকট শব্দে ছয় শিক্ষার্থী অজ্ঞান হয়ে পরেছে। অজ্ঞান ছয় শিক্ষার্থী বর্তমানে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এরা হলো জুইমনি, তানিমা, তহুরা, কারিমা, আরবী, উন্মেহানি। প্রত্যেকেই পাশ্ববর্তী উপজেলা রাঙ্গাবালীর মৌডুবি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ক্লাস চলাকলীন সময় এ ঘটনা ঘটে। চিকিৎসা নিতে আসা শিক্ষার্থী আরবী জানান, তখন সুজিৎ স্যার আমাদের ইংরেজী
এ বছর যেন বর্ষার ধরন নেই। প্রতিদিন প্রায় কালোমেঘ আঁধার করে বর্ষা নামছে। স্বস্তি মিলছে না শারদীয়া পূজা উৎযাপন কমিটির ও সনাতন ধর্মালম্বীদের। তার মধ্যে শারদীয়া পূজার বাজার জমে উঠেছে।আশাশুনি উপজলার অর্থনৈতিক নির্ভর করে মুলত ঘের ব্যবসার উপর। প্রকৃত পক্ষে এ বছর ঘের ব্যবসায় ব্যবসায়িরা মুলত খুব একটা লাভবান হতে পারেনি। তারপরও পূজার বাজার মোটা মুটি জমে উঠেছে। মুলত হিন্দু ধর্মের
জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাই মিলে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। যারা নীরবে নিভৃতে মানুষের জন্য কাজ করবে তাদের দরকার। কমিউনিটি পুলিশিং এর অন্যতম লক্ষ্য সাধারণ মানুষের দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো। আজ বুধবার (১১ অক্টোবর) সকাল ১১টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে কমিউনিটি পুলিশিং ফোরাম কেন্দ্রীয় কমিটির এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন বরিশাল মেট্রোপলিটন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজই অপরাধীকে আইনের আওতায় আনা। তিনি যে পর্যায়ের নেতাই হোক, আইন তার নিজস্ব গতিতে চলে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, হবেও না।বুধবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।ডিবিপ্রধান বলেন, আইন সবার জন্য সমান। তিনি রাজনৈতিক ব্যক্তিই হোক কিংবা অন্য
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন ঘিরে সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ বিষয়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে সতর্ক করে দেব।বুধবার (১১ অক্টোবর) নির্বাচন ভবনে আসন্ন জাতীয় নির্বাচনে সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কা করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দেওয়া স্মারকলিপি প্রসঙ্গে তিনি এ কথা বলেন। সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন ঘিরে সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কার বিষয়ে আমাদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। কারণ, জনগণের ভোট আমাদের আছে। তবে জাতীয়-আন্তর্জাতিক কিছু চক্রান্ত ও ষড়যন্ত্র সবসময়ই থাকে। তবে আমি এসব ভয় পাই না। গ্রেনেড, বোমা, গুলি সবই তো মোকাবিলা করে এই পর্যন্ত এসেছি।বুধবার (১১ অক্টোবর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে দেশের
পিরোজপুরের কাউখালীতে দরিদ্র এক দিনমজুর পরিবার সদ্যজাত যমজ তিন শিশ লালন পালনে চরম বিপাকে পড়েছেন। নুন আনতে পান্তা ফুরানো এ পরিবারে এক সাথে সদ্যজাত তিন শিশুর সুস্থ ও নিরাপদ জীবনে বেড়ে ওঠা নিয়ে শকিংত পরিবারটি। উপজেলার সয়না-রঘুনাথপুর ইউনিয়নের দক্ষিণ বেতকা গ্রামের দিনমজুর নুর মোহাম্মদের কন্যা মিলি বেগমের ঘর আলোকিত করে একসঙ্গে জন্ম নিয়েছে ছেলে সন্তান। একসঙ্গে তিন ছেলে সন্তান পেয়ে দারুণ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার আব্দুর রহমান ওরফে বাবুল (৩২) লক্ষীপুরর জেলার চন্দ্রগ্রঞ্জ থানার তিতারকান্দি গ্রামের আব্দুল মজিদের ছেলে। মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে উপজেলার ছয়ানী ইউনিয়নের দুর্লবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান। তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ২০১৫ সালে
বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে রাত ৩টার দিকে ধানমন্ডির বাসা থেকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দলের সদস্যরা।বুধবার (১১ অক্টোবর) সকালে দলের মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে দলের প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ধানমন্ডির বাসা থেকে পুলিশ থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) মো. রাসেল গণমাধ্যমকে
ইলিশের দাম নিয়ন্ত্রণ মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এখতিয়ারে নেই বলে দাবি করেছেন মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ইলিশের দাম নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যকর পদক্ষেপ দরকার।বুধবার (১১ অক্টোবর) প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩’ বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শ ম রেজাউল করিম বলেন, ইলিশ এখন শুধু আমাদের
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে লড়াই করার জন্য ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। একটি বিমানে করে এসব মার্কিন সামরিক সরঞ্জাম দক্ষিণ ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটিতে পৌঁছেছে।সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।বিবৃতিতে বলা হয়, যুদ্ধের সময়ে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে দুদেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ অংশ। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড
ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।বুধবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস ত্রিশাল উপজেলার চেলেরঘাট আসতেই চাকা বিকল হয়ে যায়। পরে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে চাকা সারানোর চেষ্টা করে।
সুগন্ধি ব্যবহার মূলত উত্তম কাজ। এটি সুন্নাতও বটে। রাসুল (সা.) সুগন্ধি অত্যন্ত পছন্দ করতেন এবং সব সময় সুগন্ধি ব্যবহার। অন্যদেরও সুগন্ধি ব্যবহার করার নির্দেশ দিতেন। জুমার দিন সম্ভব হলে সুগন্ধি ব্যবহার করার নির্দেশ দিয়ে রাসুল (সা.) বলেছেন, إِنَّ هَذَا يَوْمُ عِيدٍ جَعَلَهُ اللَّهُ لِلْمُسْلِمِينَ فَمَنْ جَاءَ إِلَى الْجُمُعَةِ فَلْيَغْتَسِلْ وَإِنْ كَانَ طِيبٌ فَلْيَمَسَّ مِنْهُ وَعَلَيْكُمْ بِالسِّوَاكِ নিশ্চয় আল্লাহ এ দিনটিকে মুসলমানদের জন্য
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির ভোকেশনাল পরীক্ষায় নকলের সুযোগ করার জন্য ম্যাজিষ্ট্রেটকে নিয়ন্ত্রণ করতে প্রতি শিক্ষার্থীর কাছে ১৯০০ টাকা করে দাবী করার অভিযোগ উঠেছে ঝালকাঠির নলছিটি উপজেলার ইসলামিয়া ফাজিল মাদরাসার আইসিটি শিক্ষক মোঃ মুসা হাওলাদারের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে মাদরাসার অধ্যক্ষকে এ নির্দেশ দেন নলছিটি উপজেলা নির্বাহী
নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন আলট্রাসনোগ্রাম মেশিন হস্তান্তর করা হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার ও জাইকার সহযোগিতায় ১১ লাখ ১৭ হাজার টাকা ব্যয়ে একটি আধুনিক আলট্রাসনোগ্রাম মেশিন দেওয়া হয়। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে হাসপাতালে এ মেশিন হস্তান্তর করেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার
ঝালকাঠির রাজাপুরের আলগী গ্রামের আকনবাড়ি এলাকায় ঐতিহ্যবাহী পোনা নদীর ওপরের কালভার্ট ভেঙ্গে যাওয়ায় এলাকাবাসি নিজেস্ব অর্থায়নে তার উপরে কাঠের পাটাতন দিয়ে ২ বছর ধরে পারপার হচ্ছেন দুই গ্রামের কয়েক শতাধিক মানুষ। অপর দিকে ভাঙ্গা কালভার্টের অংশ ওই নদীর মধ্যে পড়ে থাকায় পানি প্রবাহ বন্ধ হয়ে ওই নদীতে কচুরিপানা জন্ম হয়েছে। পানি প্রবাহ বন্ধ হওয়ায় হাজার হাজার একর জমির ফসল উৎপাদন
বঙ্গভবন ও জাতীয় সংসদ সচিবালয়ের মতো বাংলাদেশ সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর ৩০ শতাংশ বিশেষ ভাতা চালুর দাবি জানিয়েছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। দাবি বাস্তবায়নে সোমবার মন্ত্রিপরিষদসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও অর্থ বিভাগের সচিবকে স্মারকলিপি দেওয়া হয়েছে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ মঈনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সই করা স্মারকলিপিতে এ দাবি জানানো হয়। ৩০ শতাংশ ভাতা চালুর
শিক্ষককে চড়-থাপ্পড় মারা সেই ছাত্রকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানায় দায়ের করা মামলা থেকে জামিন পেতে ওই ছাত্র আজ মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার শিশু আদালতে আত্মসর্ম্পণ করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন। চুয়াডাঙ্গার সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আবু তালেব বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী শিক্ষকের করা মামলায় চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের
ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯ জন ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে সারা দেশে এক হাজার ১০৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৫৫৫ রোগী। তাদের মধ্যে এক হাজার ৯৩৮ জনই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর)