ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ায় ইউনিয়নে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মোঃ সিফাত খান নামের এক যুবককে আসামি করা হয়। গত সোমবার বিকেলে ওই তরুণীর মা বাদী হয়ে নলছিটি থানায় মামলাটি দায়ের করেন। মামলার খবর নিয়ে আসামি পলাতক রয়েছে। এজহার সূত্রে জানাগেছে, গত ১৭ আগস্ট রাতের আঁধারে ওই বাকপ্রতিবন্ধী তরুণীকে ঘরে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে
"গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি" এ স্লোগানে মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে চারা বিতরণের মাধ্যমে এ বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ। বৃক্ষ বাংলাদেশকে বৈরী আবহাওয়া থেকে রক্ষা সহ জীবন বাঁচাতে অক্সিজেনের যোগান দিয়ে থাকে। এখন বৃক্ষরোপনের উপযুক্ত সময় বিধায় মাদারীপুর জেলার ডাসার
বরিশালের বানারীপাড়ায় দুই সন্তানের জননীকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ আগস্ট) বিকেলে বানারীপাড়া সদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের গাভা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্ত্রী কারিমা বেগম (২৬) গাভা গ্রামের ভ্যানচালক আব্দুল ছালাম হাওলাদারের স্ত্রী। আটক ছালাম (৪২) ওই গ্রামের আজিজ হাওলাদারের ছেলে। বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মমিনউদ্দিন বলেন, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে কারিমার মাথায়
নোয়াখালীর সদর উপজেলায় স্বামীর সহায়তায় গৃহবধূকে (২২) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে সুধারাম থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে, রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ২নং দাদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। গ্রেফতার মো.মাসুদ (২৬) উপজেলার বারাহীপুর গ্রামের আলী
জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কার, ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, পার্কিং স্ট্যান্ড নির্মাণসহ ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) বেলা ১১ টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বর এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির ত্রৈ-বার্ষিক নির্বাচন এর তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল মতে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ১৫ টি পদে রয়েছে। এরমধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক ৪ টি পদে ৮ জন প্রধান শিক্ষক প্রতিদ্বন্দ্বীতা করছেন বলে জানান নির্বাচন কমিশন। ইতিমধ্যে ১১ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ১১ জন প্রধান
বরিশালে আদালতের স্থিতাবস্থা জারিকৃত বিরোধীয় জমিতে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের অভিযোগে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে গত রবিবার টুঙ্গিবাড়িয়া কাজলাকাঠি ও বারৈকান্দি এলাকার ১৫ জন বাসিন্দা মামলাটি দায়ের করেন। সোমবার রাতে বিষয়টি জানা যায়। আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন বলে জানিয়েছে বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান। আদালতের আদেশ
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। ১৫ বছর নির্বাসনে থাকার পর মঙ্গলবার (২২ আগস্ট) তিনি দেশটিতে ফিরে আসেন এবং এরপর তাকে আটক করে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ১৫ বছর নির্বাসনে কাটিয়ে দেশে ফেরার পর বন্দি হয়েছেন। তবে অনেকে বিশ্বাস করেন যে,
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে ইয়াবা কেনা-বেচার সময় দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গত সোমবার রাতে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বৈরাগীটারী এলাকা থেকে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা তাদেরকে আটক করে। আটক যুবকরা হলেন আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের কফিল উদ্দিনের ছেলে সুজন মিয়া (২২) ও ইসহাক আলীর ছেলে লাল মিয়া (২৮)। আটকের সময় সুজনের নিকট থেকে ১৮০ পিস
ধর্ষণ-হত্যা-ছিনতাই-রাহাজানিসহ বহুমাত্রিক অপরাধের মূলেই মাদক।বিভিন্ন সময় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ভয়াবহ মাদকের চালান কিংবা বাহকরা গ্রেপ্তার হলেও মূলহোতা ও মাদক কারবারির পৃষ্ঠপোষকরা নাগালের বাইরে থাকায় থামছে না মাদকের বিস্তার।এরই মধ্যে মাদকের ভয়াবহ আগ্রাসন -বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান অভিযানেও থেমে নেই মাদক বাণিজ্য। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে কুমিল্লা রিজিয়নের খাটিহাতা হাইওয়ে থানার পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা
নোয়াখালীতে বেসরকারি একটি হাসপাতালে টাকার জন্য রোগীকে আটকে রেখে হত্যার অভিযোগ উঠেছে। জেলা শহর মাইজদীতে প্যানকেয়ার আইসিইউ অ্যান্ড নরমাল ডেলিভারি সেন্টার নামে হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা স্বাস্থ্য বিভাগ একটি তদন্ত কমিটি গঠন করেছে।মঙ্গলবার (২২ আগস্ট) সকালে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ আগস্ট) সোনাইমুড়ি উপজেলার আমকি গ্রামের বাবর
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যাতায়াতের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ করায় মুক্তিযোদ্ধা পরিবার সহ প্রায় অর্ধশত পরিবারকে চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে পরিবারগুলো গৃহবন্দী হয়ে পড়েছে। তারা বিভিন্ন দপ্তরে অভিযোগ করে সমাধান না পেয়ে হতাশ। অভিযোগ সূত্রে জানাগেছে, ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের খৈমুদ্দিনের পরিবারের সাথে স্থানীয় একব্যক্তির ঝগড়া হয়। এতে খৈমুদ্দিনের পরিবার ক্ষিপ্ত হয়ে স্থানীয়দের চলাচলের শতবছরের পুরনো রাস্তা
বিএনপির মধ্যে একটি অস্থিরতা দেখা যাচ্ছে। এ জন্য হিতাহিত জ্ঞান হারিয়ে রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকে।আক্কেল থাকলে এত রাতে কেউ সংবাদ সম্মেলন ডাকে কি না, এমন প্রশ্ন রেখেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।মঙ্গলবার (২২ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রশ্ন রাখেন। প্রসঙ্গত, শনিবার দিবাগত রাত তিনটায়
পিরোজপুরের কাউখালীতে বাবার মৃত্যু সংবাদ সহ্য করতে না পেরে একদিন পর ছেলের মৃত্যু। জানা গেছে, কাউখালী উপজেলার বাসস্ট্যান্ড নিবাসী নুরুল ইসলাম গত ২১ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি রাজিউন)। বাবার মৃত্যুর সংবাদ পাওয়া মাত্র নুরুল ইসলামের ছোট ছেলে আরিফ (৩২) সোমবার স্টোক করলে তাকে ঢাকার শ্যামলী হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। ২২ আগস্ট মঙ্গলবার সকাল ৮.৩০ মিনিটের সময়
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশ রাজনৈতিক বক্তব্য দেয় না, আইন ও বিধি রক্ষার্থে দায়িত্ব পালন করে।মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে চিকিৎসাধীন হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের চিকিৎসা সংক্রান্ত খোঁজ-খবর নেওয়া শেষে সাংবাদিকদের একথা বলেন। আগামী নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধতন কর্মকর্তারা বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন।
লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম মিরন হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও ১১ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। জেলা জজ
মেয়াদোত্তীর্ণ কমিটি, নানা ধরনের মামলা-মোকদ্দমা এবং দল পরিচালনায় অযোগ্যতা ও অসাংগঠনিক আচরণের কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদপন্থিরা। একই সঙ্গে রওশন এরশাদকে জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান করার কথা জানানো হয়েছে।মঙ্গলবার (২২ আগস্ট) রওশন এরশাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় পার্টির একাংশের
বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নুসুক প্ল্যাটফর্ম চালু করতে চলেছে সৌদি আরব। আগামী বৃহস্পতিবার (২৪ আগস্ট) বাংলাদেশিদের জন্য এই প্ল্যাটফর্মটি চালু করবে দেশটি।এর মাধ্যমে বাংলাদেশ থেকে পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে যাওয়া মুসল্লিদের জন্য ভ্রমণ আরও সহজ হবে বলে আশা করছে দেশটি। সোমবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব আগামী বৃহস্পতিবার ঢাকায় নুসুক
খুলনার রূপসা রূপসা উপজেলার আনন্দনগর গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে দুই ভাই নিহত হয়েছেন।মঙ্গলবার (২২ আগস্ট) রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২১ আগস্ট) বিকেল ও রাতে ওই গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, আনন্দনগর গ্রামের সরোয়ার শেখের ছেলে ইকবাল শেখ (৩২) ও মোদাচ্ছের শেখ (৪৮)। দুজনই ঘের ব্যবসায়ী ছিলেন। স্থানীয়রা জানান, সোমবার বিকেলে ঘেরে যাওয়ার সময়
আমরা মুসলিম জাতি, আমাদের ধর্ম ইসলাম। আমরা কি প্রকৃত মুসলমান হতে পেরেছি এবং প্রকৃত মুসলমানের পরিচয় কি? একমাত্র মনোনীত ধর্ম ইসলামঃ ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। অর্থাৎ পূর্ণাঙ্গভাবে কুরআন-হাদিসের আলোকে জীবন পরিচালনার জন্য আত্মা তথা মনকে সমর্পণ করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ۫ ۰۰۱۹ ‘আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম।’ অর্থাৎ আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম মানেই ইসলাম। অন্য কোনো
চট্টগ্রামের লালখানবাজার মুরাদপুর আখতারুজ্জামান ফ্লাইওভারে পাথরবাহী মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় বান্ধবীসহ ছাত্রলীগের নেতা নিহত হয়েছেন।মঙ্গলবার (২২ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আশেক এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ওই ফ্লাইওভারে মুরাদপুরমুখী জিইসি মোড় অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি দারোগাহাট শাহেদ পাড়ার ইউনুস মোল্লার ছেলে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার মামলায় আত্মসমর্পণ করছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় সোমবার (২১ আগস্ট) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, গ্রেপ্তার হওয়ার জন্য বৃহস্পতিবার (২৪ আগস্ট) আটলান্টায় যাচ্ছি।এর আগে, গত ১৪ আগস্ট জর্জিয়ার ফুল্টন কাউন্টি গ্র্যান্ড জুরি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং ১০ দিনের
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করায় ছাত্রলীগের আড়াই শতাধিক নেতাকর্মীকে অব্যাহতি বা বহিষ্কার করা হয়েছে।সোমবার (২১ আগস্ট) পর্যন্ত এসব নেতাকর্মীদের বহিষ্কার করা হয়। বহিষ্কারের সংখ্যা আরও বাড়তে পারে। গত ১৪ আগস্ট রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী। এতে শোক জানিয়ে ফেসবুকে অনেকেই স্ট্যাটাস দেন। এর মধ্যে ছাত্রলীগের
১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (২২ আগস্ট) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা রওয়ানা হন। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর স্থানীয় সময় রাত ২টা ৫০ মিনিটে জোহানেসবার্গের ও আর